মিয়ানমারের দমন প্রক্রিয়া বাংলাদেশের জন্য সমস্যার সৃষ্টি করছে

বিবি নিউজ , ঢাকা, ৮ সেপ্টেম্ব :  প্রধানমন্ত্রী শেখ হাসিনা মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় রাখাইন রাজ্যে সশস্ত্র বিদ্রোহ তৎপরতার তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, নেপিডোর এই দমন প্রক্রিয়াও প্রতিবেশী বাংলাদেশের জন্য সমস্যার সৃষ্টি করছে। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ ইতোপূর্বে মিয়ানমারে (রাখাইন রাজ্য) সংঘটিত (পুলিশ চেকপোস্টে হামলা সম্পর্কিত খবর) কখনো সমর্থন করে না। আঞ্চলিক জোট বিমসটেকের বিদায়ী মহাসচিব সুমিথ নাকানদালা বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করতে গেলে শেখ হাসিনা একথা বলেন। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন। শেখ হাসিনা বলেন, কিন্তু যে প্রক্রিয়ায় মিয়ানমারের সরকার প্রতিক্রিয়া দেখাচ্ছে তা বাংলাদেশের জন্য…

Read More

টাঙ্গাইলে ট্রাক-মাইক্রোবাসের সংর্ঘষে নিহত ৮, আহত ৪

বিবি নিউজ , টাঙ্গাইল, ৮ সেপ্টেম্ব :    ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের খুদিরামপুর এলাকায় বৃহস্পতিবার ট্রাক-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহত ও অন্তত ৪ জন আহত হয়েছে। দুপুর সোয়া ৩টার দিকে এই দুর্ঘটনাটি ঘটেছে। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সার্জেন্ট জাহাঙ্গীর আলম জানান, বৃহস্পতিবার দুপুরে মহাসড়কের খুদিরামপুর এলাকায় ঢাকামুখী একটি মাইক্রোবাসের সাথে উত্তরবঙ্গগামী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসের ৮ যাত্রী নিহত হন। খবর পেয়ে টাঙ্গাইল ফায়ার সার্ভিস ও পুলিশ উদ্ধার তৎপরতা চালায়। এই ঘটনায় উভয় গাড়ির অন্তত ৪ জন আহত হয়েছে।…

Read More

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করুন : নুরুল ইসলাম নাহিদ

বিবি নিউজ, সিলেট, ৮ সেপ্টেম্ব  : বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন ২০২১ ও ২০৪১ বাস্তবায়নে আওয়ামী লীগের নেতা-কর্মীদের প্রতি ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তিনি বৃহস্পতিবার সিলেটের গোলাপগঞ্জে আওয়ামী লীগ ও দলের সহযোগী সংগঠনের কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা করছিলেন। লক্ষ্মীপাশা ইউনিয়ন কমিউনিটি সেন্টারে এ সমাবেশের আয়োজন করা হয়। নুরুল ইসলাম নাহিদ বলেন, বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন প্রতিটি ক্ষেত্রে এগিয়ে চলেছে। শিক্ষার উন্নয়নে সরকারের গৃহীত পদক্ষেপ সারা বিশ্বে সমাদৃত। তিনি বলেন, আমরা বছরের প্রথম দিনে সারা বাংলাদেশের প্রতিটি শিশুর হাতে…

Read More

রোহিঙ্গাদের কেবলমাত্র মানবিক কারণে আশ্রয় দেয়া হচ্ছে : প্রধানমন্ত্রী

বিবি নিউজ,ঢাকা, ঢাকা, ৮ সেপ্টেম্বও : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আমাদের জন্য বড় ধরনের বোঝা’ হয়ে দেখা দিলেও সম্পূর্ণ মানবিক কারণে মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গা শরণার্থীদের বাংলাদেশ আশ্রয় দিচ্ছে।’ বৃহস্পতিবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর সরকারি বাসভবন গণভবনে তুরস্কের সফররত ফার্স্ট লেডি এমিনি এরদোগান ও পররাষ্ট্রমন্ত্রী মেভলুৎ কাভুসোগলু’র সাক্ষাৎকালে তিনি বলেন, ‘আন্তর্জাতিক সম্প্রদায়কে অবশ্যই এ দায়িত্ব গ্রহণ করতে হবে।’ প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহ্সানুল করিম বাসস’কে জানান, শরণার্থীদের জন্য বাংলাদেশ সরকারের মানবিক কার্যক্রম সম্পর্কে প্রধানমন্ত্রী তুর্কি ফার্স্ট লেডিকে অবহিত করেছেন। শেখ হাসিনা বলেন, তাঁর সরকার শরণার্থীদের সনাক্ত করার উদ্যোগ…

Read More

আগামী নির্বাচন অবশ্যই অবাধ ও নিরপেক্ষ হবে : প্রধানমন্ত্রী

বিবি নিউজ,ঢাকা, ৮ সেপ্টেম্বর, ২০১৭ : প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ এবং যথাসময়ে অনুষ্ঠিত হবে উল্লেখ করে বলেছেন, জনগণের ভোটের অধিকার নিয়ে আর কাউকে ছিনিমিনি খেলতে দেয়া হবে না। তিনি বলেন, ‘আগামী নির্বাচন অবশ্যই যথাসময়ে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হবে। কাউকে জনগণের ভোটের অধিকার নিয়ে ছিনিমিনি খেলতে দেবো না।’ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার রাতে গণভবনে আওয়ামী লীগ কার্যনির্বাহী সংসদের সভায় সভাপতিত্বকালে একথা বলেন। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেন, ‘নির্বাচন কমিশন সম্পূর্ণ স্বাধীনভাবেই নির্বাচন পরিচালনা করবে। আমরা সেটা নিশ্চিত করবো। এটা নিয়ে অহেতুক পানি ঘোলা…

Read More

আওয়ামী লীগ বাংলাদেশকে উন্নয়নের রোল মডেল বানিয়েছে : প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টার, বিবি নিউজ সার্ভিস :  বাংলাদেশকে বর্তমান বিশ্বে উন্নয়নের রোল মডেল উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বলেছেন, সকল প্রতিকূল অবস্থা মোকাবেলা করে আওয়ামী লীগ তিনবার সরকার গঠন করেছে বলেই এটা সম্ভব হয়েছে। প্রধানমন্ত্রী বলেন, ‘যেকোন প্রতিকূল অবস্থা মোকাবেলা করে আওয়ামী লীগ তিনবার সরকার গঠন করেছে বলেই বাংলাদেশ আজকে এগিয়ে যাচ্ছে।’ তিনি বলেন, ‘এটা এমনি এমনি হয়নি। যে শিক্ষা পেয়েছি বাবার কাছ থেকে যে শিক্ষা পেয়েছি মায়ের কাছ থেকে-দেশকে ভালোবাসা, দেশের কল্যাণে কাজ করা, দেশের জন্য যেকোন ত্যাগ স্বীকার করা, দেশের জন্য যেকোন ঝুঁকি নেয়ার মত সাহস রাখা-একজন রাজনীতিকের…

Read More

আজ পবিত্র হজ লাব্বাইক ধ্বনিতে মুখরিত আরাফাত ময়দান

স্টাফ রিপোর্টার, বিবি নিউজ সার্ভিস :   সৌদি আরবে ধর্মপ্রাণ মুসল্লিরা আজ বৃহস্পতিবার পবিত্র হজ পালন করবেন। লাব্বাইক, আল্লাহুমা লাব্বাইক, লাব্বাইকা লা শারিকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান্নি মাতা লাকা ওয়ালমুল্ক। অর্থাৎ আমি হাজির, হে আল্লাহ আমি হাজির, তোমার কোনো শরীক নেই, সব প্রশংসা ও নিয়ামত শুধু তোমারই, সব সাম্রাজ্যও তোমার। এই ধ্বনিতে বৃহস্পতিবার মুখর হচ্ছে আরাফাতের ময়দান। আরাফাতের ময়দানে জোহরের নামাজ শেষে খুতবায় অংশ নেন মুসল্লিরা। এরপর তাঁরা আসরের নামাজ আদায় করবেন। সূর্যাস্ত পর্যন্ত সেখানে অবস্থান করে মুজদালিফায় গিয়ে মাগরিব ও এশার নামাজ আদায় করবেন। রাতে সেখানে খোলা মাঠে…

Read More

রাজধানীর পশুর হাটে চাহিদার তুলনায় সরবরাহ বেশি

স্টাফ রিপোর্টার, বিবি নিউজ সার্ভিস :   ঈদুল আজহার বাকি আর মাত্র দুই দিন। ইতোমধ্যে রাজধানীর পশুর হাটগুলো জমে উঠতে শুরু করেছে। এবার চাহিদার তুলনায় হাটগুলোতে সরবরাহ একটু বেশি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। বৈধভাবে ভারতীয় গরু আনার সুযোগ দেয়ায় হাটগুলোতে গতবারের তুলনায় এবার ভারতীয় গরু উঠেছে বেশি। তবে বরাবরের মতো এবারও হাটগুলোতে দেশি গরুর সরবরাহও বেশি এবং ক্রেতাদের পছন্দের তালিকায়ও রয়েছে শীর্ষে। ৪ লাখ ৯৬ হাজার পশু কোরবানীর টার্গেট ধরে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ৯টি ও উত্তর সিটি কর্পোরেশন ৭টিসহ ১৬টি অস্থায়ী হাট ১৬ কোটি ৭২ লাখ ৫৪ হাজার ২৮৬ টাকায়…

Read More

বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণের কাজ ৮৮ ভাগ শেষ হয়েছে : টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী

অনলাইন ডেস্ক :  বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণের কাজ ৮৮ ভাগ ইতোমধ্যে শেষ হয়েছে। অক্টোবরের মধ্যে গাজীপুরে বঙ্গবন্ধু স্যাটেলাইটের গ্রাউন্ড স্টেশনের কাজ সম্পন্ন হবে ও সেপ্টেম্বর মাসের মধ্যে ইকুইপমেন্ট টেস্টিং শুরু হবে। আজ শনিবার দুপুরে গাজীপুরে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ গ্রাউন্ড স্টেশন নির্মাণ কাজ পরিদর্শনে এসে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম সাংবাদিকদের এসব তথ্য জানান। তিনি আরো বলেন, আমাদের টার্গেট এ বছরের ১৬ ডিসেম্বরের মধ্যে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ উৎক্ষেপণ করা । তবে তা ফ্লোরিডার আবহাওয়ার ওপর নির্ভর করবে বলে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, গ্রাউন্ড স্টেশন নির্মাণ কাজ ৯৫ ভাগ শেষ হয়েছে। আর বিদ্যুৎকেন্দ্র নির্মাণ…

Read More

জলবায়ু পরিবর্তনে এশিয়ায় বিপর্যয় ঘটবে : এডিবি

অনলাইন ডেস্ক :  এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশসমূহে অপ্রতিহত জলবায়ু পরিবর্তন ভয়াবহ ক্ষতি বয়ে আনবে। ‘ঝুঁকিতে এ অঞ্চল : এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে জলবায়ু পরিবর্তনে মানবিক ডাইমেনশন’ শীর্ষক এক প্রতিবেদনে একথা বলা হয়। এতে বলা হয়, জলবায়ু পরিবর্তনে এই অঞ্চলের দেশসমূহে ভবিষ্যৎ প্রবৃদ্ধি হ্রাস, বর্তমান উন্নয়ন ধারা বাধাগ্রস্ত এবং মানুষের জীবনযাত্রার মান কমে যাবে। প্রতিবেদনে আরো বলা হয়, জলবায়ু পরিবর্তন এ অঞ্চলে স্বাস্থ্য ঝুঁকি বেড়ে যাবে। এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) এবং পোস্টড্যাম ইনস্টিটিউট ফর ক্লাইমেট ইমপ্যাক্ট রিসার্চ (পিআইকে) যৌথ উদ্যোগে এই প্রতিবেদনটি তৈরি করে। প্রতিবেদনে বলা হয়, অঞ্চলে…

Read More