ডেস্ক রিপোর্ট : এসএসসি ও সমমানের পরীক্ষা বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে। এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছে ১৭ লাখ ৮৬ হাজার ৬১৩ জন শিক্ষার্থী। এর মধ্যে ৯ লাখ ১০ হাজার ৫০১ জন ছাত্র এবং আট লাখ ৭৬ হাজার ১১২ জন ছাত্রী। গত বছরের চেয়ে এবার পরীক্ষায় শিক্ষার্থী বেড়েছে এক লাখ ৩৫ হাজার ৯০ জন। এর মধ্যে ছাত্রী ৬৭ হাজার ৫২২ জন এ বং ছাত্র ৬৭ হাজার ৫৬৮ জন। আজ শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এসএসসি ও সমমানের পরীক্ষার বিস্তারিত এই তথ্য তুলে ধরে জানান, এবার আটটি বোর্ডের…
Read MoreCategory: জাতীয়
জাতীয়
সার্চ কমিটির কাছে নাম প্রস্তাব করবে আওয়ামী লীগ
ডেস্ক রিপোর্ট : নতুন নির্বাচন কমিশনের জন্য গঠন করা সার্চ কমিটিকে আওয়ামী লীগের পক্ষ থেকে পাঁচটি নাম প্রস্তুাব করা হবে। নামগুলো চূড়ান্ত করবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার রাতে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের যৌথসভা শেষে দলের একাধিক নেতা বাসসকে এ কথা জানিয়েছেন। গণভবনে অনুষ্ঠিত এই বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠকে উপস্থিত আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর এক সদস্য জানান, বৈঠকে সিদ্ধান্ত হয় সার্চ কমিটির প্রতি সম্মান দেখিয়ে এই নাম প্রস্তাব করবে আওয়ামী লীগ। মিতু/বিবি নিউজ/১৪৩৩
Read Moreটাঙ্গাইল-৪ আসনে উপ-নির্বাচন আজ
ডেস্ক রিপোর্ট : আজ ৩১ জানুয়ারি জাতীয় সংসদের টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে । সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীর পদত্যাগের কারণে এই আসনটি শূন্য হয়। রোববার মধ্য রাতে নির্বাচনের প্রচার-প্রচারণা শেষ হয়েছে। মঙ্গলবার ভোট গ্রহণ অনুষ্ঠানের জন্য জেলা নির্বাচন কমিশন সকল প্রস্তুতি সম্পূর্ণ করেছে। সোমবার দুপুর ১২টার দিকে কালিহাতী উপজেলা হল রুম থেকে কেন্দ্রগুলোতে নির্বাচনী সরঞ্জাম বিতরণ করা হয়। বিভিন্ন কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তারা তা বুঝে নেন। পরে আইনশৃঙ্খলার সহায়তায় এসব মালামাল কেন্দ্রগুলোতে নেয়া হয়। আজ মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টানা ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। উপ-নির্বাচনে প্রার্থীরা…
Read Moreআগামীকাল শুরু হচ্ছে মাসব্যাপী অমর একুশে গ্রন্থমেলা ২০১৭ : উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
ডেস্ক রিপোর্ট : মাসব্যাপী ‘অমর একুশে গ্রন্থমেলা ২০১৭’ পয়লা ফেব্রুয়ারি, বুধবার থেকে শুরু হচ্ছে। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিকাল ৩টায় বাংলা একাডেমি চত্বরে এ গ্রন্থমেলার উদ্বোধন করবেন। একই সময় তিনি ৪ দিনব্যাপী ‘আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন ২০১৭’ উদ্বোধন এবং ‘বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০১৬’ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করবেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর হাতে বাংলা একাডেমি প্রকাশিত মীর মশাররফ হোসেনের অমর সৃষ্টি ‘বিষাদ সিন্ধু’র অনুবাদ ‘ওসেন অব সরো’ এবং জার্মানি থেকে প্রকাশিত ‘হানড্রেড পোয়েমস ফ্রম বাংলাদেশ’ তুলে দেয়া হবে। অনুষ্ঠানে সম্মানিত বিদেশী অতিথি থাকবেন চীনের প্রখ্যাত গবেষক ও রবীন্দ্র অনুবাদক ডং ইউ…
Read Moreএসএসসি পরীক্ষায় এবার প্রশ্নপত্র ফাঁসের কোন সুযোগ নেই : শিক্ষামন্ত্রী
ডেস্ক রিপোর্ট: শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, আসন্ন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের কোন সুযোগ নেই। প্রশ্নপত্র যাতে ফাঁস না হয় সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে। এসএসসি ও সমমান পরীক্ষা-২০১৭ সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে সম্পন্নের লক্ষ্যে গঠিত জাতীয় মনিটরিং এবং আইন-শৃঙ্খলা সংক্রান্ত কমিটির এক সভায় সভাপতির বক্তৃতায় তিনি এ কথা বলেন। সোমবার সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। শিক্ষামন্ত্রী বলেন, যেসব জায়গা থেকে প্রশ্নপত্র ফাঁস হয়, সেসব জায়গায় প্রতিরোধের ব্যবস্থা নেয়া হয়েছে, গোয়েন্দা সংস্থার নজরদারিও বাড়ানো হয়েছে। তিনি বলেন, বিজি প্রেসের পুরো সিস্টেম পরিবর্তন…
Read Moreআওয়ামী লীগ গণতন্ত্র ও জনগণের ভোটের অধিকারে বিশ্বাস করে : প্রধানমন্ত্রী
ডেস্ক রিপোর্ট: আগামী নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হওয়ার আশাবাদ ব্যক্ত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ গণতন্ত্রে এবং জনগণের ভোটের অধিকারে বিশ্বাস করে। প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা বিশ্বাস করি গণতন্ত্র, জনগণের ক্ষমতায়ন এবং তাদের ভোটের অধিকারে।’ প্রধানমন্ত্রী সম্প্রতি জেলা পরিষদ নির্বাচন এবং নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হওয়ার কথা উল্লেখ করে বলেন, ‘অত্যন্ত সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জনগণ ভোট দিয়েছে, যেভাবে ভোট দিয়েছে সেভাবেই তারা ফলাফল পেয়েছে।’ সরকার প্রধান বলেন, ‘আমি আশা করি প্রত্যেকটি নির্বাচন এমনি সুষ্ঠুভাবে হবে এবং জনগণ যাকে ইচ্ছে ভোট দিয়ে ইচ্ছেমত তাদের প্রতিনিধি নির্বাচিত করবে। এই…
Read Moreপ্রধানমন্ত্রী স্মারক ডাকটিকিট ও খাম উন্মোচন করেছেন
ডেস্ক রিপোর্ট : প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ আন্তর্জাতিক শুল্ক দিবস-২০১৭ উপলক্ষে একটি স্মারক ডাকটিকিট, উদ্বোধনী খাম ও ডাটা কার্ড উন্মোচন করেছেন। বাংলাদেশ সচিবালয়ে আজ সকালে মন্ত্রিসভার নিয়মিত সাপ্তাহিক বৈঠকের শুরুতে প্রধানমন্ত্রী এই ডাকটিকিট, উদ্বোধনী খাম ও ডাটা কার্ড উন্মোচন করেন। অনুষ্ঠানে একটি বিশেষ সীলমোহরও উন্মোচন করেন প্রধানমন্ত্রী। বাংলাদেশ ডাক বিভাগ এ উপলক্ষে ১০ টাকা মূল্যমানের একটি স্মারক ডাকটিকিট, ১০ টাকা মূল্যমানের উদ্বোধনী খাম এবং ৫ টাকা মূল্যমানের ডাটা কার্ড ইস্যু করেছে। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম, মন্ত্রণালয়ের সচিব মো. ফয়জুর রহমান চৌধুরী ও বাংলাদেশ ডাক বিভাগের…
Read Moreঅনলাইনে এসএসসি পরীক্ষার্থীদের জন্য ভিডিও টিউটোরিয়াল
ডেস্ক রিপোর্ট : আসন্ন এসএসসি পরীক্ষা উপলক্ষে দেশসেরা স্কুল শিক্ষকদের ভিডিও টিপস ও টিউটোরিয়াল নিয়ে যাত্রা শুরু করেছে শিক্ষা বিষয়ক পোর্টাল মাইটিউটরবিডি.কম (MyTutorBD.Com)। দেশের প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থী ও দেশের নামকরা শিক্ষকদের মধ্যে শিক্ষা বিষয়ক যোগাযোগ তৈরিতে এই পোর্টাল কাজ করবে বলে উদ্যোক্তারা জানিয়েছেন। মাইটিউটরবিডির প্রতিষ্ঠাতা মোহাম্মদ আশরাফুজ্জামান বলেন, ‘সরকারের ডিজিটাল বাংলাদেশ কার্যক্রমের অংশ হিসেবে আমাদের এই ডিজিটাল শিক্ষা কার্যক্রম। দেশের ক্রমবর্ধমান মোবাইল নেটওয়ার্ককে কাজে লাগিয়ে আমরা দেশসেরা শিক্ষকদের বিষয়ভিত্তিক টিউটোরিয়াল দেশের প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদের কাছে পৌঁছে দিতে কাজ করে যাচ্ছি। ভবিষ্যতে আমরা আরো অনেক খ্যাতিমান শিক্ষক ও বিষয় সংযুক্ত করে…
Read Moreপার্বত্য জেলায় তিনটি স্থলবন্দর নির্মাণ করা হবে : নৌপরিবহন মন্ত্রী
ডেস্ক রিপোর্ট : পার্বত্য চট্টগ্রাম এলাকায় নদীর সীমানা নির্ধারণে জাতীয় নদী রক্ষা কমিশন এবং নদীর খনন কাজ করবে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। এছাড়া তিন পার্বত্য জেলায় তিনটি স্থলবন্দর নির্মাণ করা হবে। রোববার মন্ত্রণালয়ের সভাকক্ষে পার্বত্য চট্টগ্রাম এলাকায় নদীর সীমানা নির্ধারণ, নাব্যতা বৃদ্ধি এবং স্থলবন্দর নির্মাণ সংক্রান্ত এক সভায় নৌ মন্ত্রী শাজাহান খান এসব কথা বলেন। শাজাহান খান বলেন, ব্যবসা বাণিজ্য প্রসারে চট্টগ্রাম পার্বত্য জেলাগুলো বড় ভূমিকা রাখতে পারে। এর প্রসারে নদীগুলো খননের সিদ্ধান্ত নেয়া হয়েছে। নদীগুলোর মধ্যে রয়েছে কাচা লং, মাইনি, ইছামতি, কর্ণফুলি, চেংনি, মাতামহুরি, সাঙ্গু, ফেনী ও হালদা।…
Read Moreবৈশ্বিক পর্যায়ে বাংলাদেশকে ব্রান্ডিংয়ের কাজ ঐক্যবদ্ধভাবে করতে হবে : পররাষ্ট্রমন্ত্রী
ডেস্ক রিপোর্ট : পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেছেন, পরিবর্তিত বৈশ্বিক প্রেক্ষাপটে রফতানি আয়সহ শিল্প-বাণিজ্যর প্রসার ঘটাতে চাইলে বাংলাদেশকে বিশ্বব্যাপী ‘ব্রান্ডিং’ করতে হবে। এজন্য তিনি সরকারি ও বেসরকারি উদ্যোক্তা, ব্যবসায়ী এবং নাগরিক সমাজের প্রতিনিধিদের একযোগে কাজ করার আহবান জানিয়েছেন। রোববার রাজধানীর একটি হোটেলে ‘২০১৭ সালে দাভোসে বাংলাদেশ : কতিপয় প্রতিক্রিয়া’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতায় মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই) সেমিনারের আয়োজন করে। সেমিনারে মোট তিনটি সেশন অনুষ্ঠিত হয়। এসব সেশনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, পররাষ্ট্র সচিব…
Read More