ঢাকা, ১১ নভেম্বর: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ বিশ্ব ঐতিহ্য হিসাবে স্বীকৃতি পাওয়ার বিষয়টি নিয়ে আগামী ২৫ নভেম্বর দেশব্যাপী আনন্দ উৎসব উদযাপন করবে বাঙ্গালী জাতি। প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরীর সভাপতিত্বে সম্প্রতি প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এ সিদ্ধান্ত গৃহিত হয়। সরকারের বিভিন্ন মন্ত্রনালয়, বিভাগ/ অধিদপ্তর, গণমাধ্যম ও সুশীল সমাজের সদস্যরা এ সভায় উপস্থিত ছিলেন। এ বিষয়ে ড. কামাল আবদুল নাসের চৌধুরী আজ বাসস’কে জানান, ‘আমরা মনে করি বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ ‘বিশ্ব ঐতিহ্য’ হিসাবে স্বীকৃতি পাওয়া জাতির জন্য তথা এর ইতিহাস…
Read MoreCategory: জাতীয়
জাতীয়
খুলনা-কলকাতা ট্রেন সার্ভিস উদ্বোধন হাসিনা-মোদীর
ঢাকা, ৯ নভেম্বর : প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ যৌথভাবে খুলনা-কলকাতা ট্রেন সার্ভিস এবং ঢাকার সঙ্গে সিলেট ও চট্টগ্রামের সংযোগকারি ভৈরব ও তিতাসে দুটি রেল সেতুর উদ্বোধন করেছেন। ঢাকা ও দিল্লী থেকে দুই প্রধানমন্ত্রী এবং তাঁদের সঙ্গে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী সকালে এক ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই প্রকল্পের উদ্বোধন করেন। তাঁরা একইসঙ্গে ঢাকা-কলকাতা মৈত্রী এক্সপ্রেস ট্রেনের উভয় প্রান্তের বহিরাগমন ও কাষ্টমস কার্যক্রমও উদ্বোধন করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সময় তাঁর সরকারি বাসভবন গণভবনে এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নয়া দিল্লীতে তাঁর কার্যালয়ে অবস্থান করছিলেন। কলকাতার থেকে…
Read Moreফেরদৌসী প্রিয়ভাষিণী হাসপাতালে
অনলাইন ডেস্ক, ৯ নভেম্বর : অসুস্থ অবস্থায় রাজধানীর ল্যাব এইড হাসপাতালে ভর্তি হয়েছেন মুক্তিযোদ্ধা-ভাস্কর ফেরদৌসী প্রিয়ভাষিণী। গোড়ালিতে প্রচণ্ড চোট নিয়ে বুধবার দুপুরে তিনি ল্যাব এইড হাসপাতালে যান। পরে অর্থোপেডিকস বিভাগে তার চিকিৎসা চলাকালীন অবস্থায় তিনি দুই দফায় সংজ্ঞাহীন হয়ে পড়েন। এর পর অধ্যাপক বারীণ চক্রবর্তীর নেতৃত্বে তার চিকিৎসায় গঠন করা হয় মেডিকেল বোর্ড। এ বোর্ডের পরামর্শে বুধবার রাতে তার গোড়ালির অপারেশন করা হয়। ৭০ বছর বয়সী মুক্তিযোদ্ধা-ভাস্কর ফেরদৌসী প্রিয়ভাষিণী দীর্ঘদিন থেকে উচ্চ রক্তচাপে ভুগছেন। তার রক্তে পটাসিয়াম ও হিমোগ্লোবিন একেবারেই কম। এছাড়াও তিনি হৃদপিণ্ড ও কিডনি জটিলতায় ভুগছেন। ল্যাব এইডের…
Read Moreস্বাধীনতা স্তম্ভের তৃতীয় ধাপের মূল নকশার অনুমোদন প্রধানমন্ত্রীর
ঢাকা, ৯ নভেম্বর : প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে নির্মীয়মান স্বাধীনতা স্তম্ভের মূল নকশার (তৃতীয় ধাপ) অনুমোদন দিয়েছেন। আজ সকালে তাঁর সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত এ সম্পর্কিত এক বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নকশা প্রত্যক্ষ করে এর অনুমোদন দেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের জানান, স্থাপত্য বিভাগের প্রধান স্থাপত্যবিদ কাজী গোলাম নাসির এবং উপ-প্রধান স্থাপত্যবিদ আসিফুর রহমান ভূইয়া প্রজেক্ট প্লানের একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন বৈঠকে উপস্থাপন করেন। প্রধানমন্ত্রী প্রেজেন্টেশন প্রত্যক্ষ করে কিছু দিক নির্দেশনাসহ প্রকল্প অনুমোদন দেন। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর, মুক্তিযুদ্ধ…
Read Moreসমুদ্রসীমার সার্বভৌমত্ব সমুন্নত রাখতে নৌবাহিনীকে সদা সতর্ক থাকতে হবে : রাষ্ট্রপতি
খুলনা, ৯ নভেম্বর : রাষ্ট্রপতি এম আবদুল হামিদ সামুদ্রিক সম্পদ ও সমুদ্রসীমার নিরাপত্তা নিশ্চিত করতে নৌবাহিনীর সদস্যদের প্রতি নির্দেশ দিয়েছেন। রাষ্ট্রপতি বুধবার এখানে খালিশপুরে তিতুমীর নৌঘাটি জেটিতে ৪টি যুদ্ধজাহাজের কমিশনিং অনুষ্ঠানে একথা বলেন। তিনি বলেন, সমুদ্রসীমার সার্বভৌমত্ব সমুন্নত রাখা, চোরাচালান ও জলদস্যু দমন এবং জাহাজ চলাচলে ব্যবহৃত সমুদ্রপথের নিরাপত্তা নিশ্চিত করতে সদা-সতর্ক থাকতে হবে। তিনি সততা ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালনে গুরুত্বারোপ করে বলেন, আপনাদেরকে সততা, নিষ্ঠা, নিয়মানুবর্তিতা, শৃঙ্খলা, কর্মদক্ষতা এবং উঁচুমানের পেশাদারিত্ব বজায় রেখে বিশ্ব দরবারে বাংলাদেশের ভাবমূর্তি আরো উজ্জ্বল করতে সর্বাত্মক প্রয়াস অব্যাহত রাখতে হবে। রাষ্ট্রপতি বলেন, ক্রমাগত…
Read Moreখালেদা জিয়া জঙ্গি আর যুদ্ধাপরাধীদের সঙ্গে হাত মিলিয়েই চলছেন : ইনু
কুষ্টিয়া, ৯ নভেম্বর : তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, যতক্ষণ পর্যন্ত জঙ্গি ও রাজাকারদের সাথে বেগম খালেদা জিয়ার সম্পর্ক থাকবে ততক্ষণ পর্যন্ত তিনি বিপজ্জনক। তিনি বলেন, ‘খালেদা জিয়া জঙ্গি ও রাজাকার পালবে এটা আমরা হতে দেব না। তিনি জঙ্গি আর যুদ্ধাপরাধীদের সঙ্গে হাত মিলিয়েই চলছেন।’ তথ্যমন্ত্রী বুধবার মিরপুর ফুটবল মাঠে উপজেলা জাসদ আয়োজিত এক জনসভায় প্রধান অতিথি’র বক্তব্যে এসব কথা বলেন। উপজেলা জাসদের সভাপতি মহাম্মদ শরীফের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আহাম্মদ আলীর সঞ্চালনে বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সাধারণ সম্পাদক শিরিন আখতার এমপি, যুগ্ম…
Read Moreরাজধানীতে ভূমিকম্প অনুভূত
দিয়া ,৮ নভেম্বর :রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে রিখটার স্কেলে ৪ দশমিক ৭ মাত্রার মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। বুধবার বেলা ১০টা ৫০ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়। ঢাকার আবহাওয়া অধিদফতরের কর্মকর্তা রোবায়েত আহমেদ বলেন, সকাল ১০টা ৫০ মিনিট ৪৭ সেকেন্ডে ভূমিকম্প অনুভূত হয়। তিনি জানান, ঢাকা ৭৫ কিলোমিটার দূরে ভারতের ত্রিপুরা রাজ্যে ভূমিকম্পটির উৎপত্তিস্থল বলে প্রাথমিকভাবে জানা গেছে। এদিকে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হলেও এখন পর্যন্ত কোনো ক্ষতির খবর পাওয়া যায়নি।
Read Moreব্যবসাবান্ধব ইকমার্স নীতিমালা চায় এফবিসিসিআই
ঢাকা, ৮ নভেম্বর : বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই) ই-কমার্সের অমিত সম্ভাবনাকে কাজে লাগাতে ব্যবসাবান্ধব নীতিমালা প্রণয়নের সুপারিশ করেছে। ব্যবসায়ীদের শীর্ষ এই সংগঠন বলছে,গত কয়েক বছরে দেশের তরুণ উদ্যোক্তারা ই-কমার্স খাতে ব্যাপকভাবে এগিয়ে এসেছে।কিন্তু ব্যবসা পরিচালনার বিকাশে ‘পেমেন্ট সিস্টেম’,লজিস্টিকস, ডেলিভারি এবং নিরাপত্তার দিকটিতে বিশেষ গুরুত্ব দিয়ে নীতিমালা প্রণয়ণ করা উচিৎ বলে এফবিসিসিআই মত প্রকাশ করে। মঙ্গলবার রাজধানীর মতিঝিলে ফেডারেশন ভবনের সম্মেলনকক্ষে আয়োজিত ‘ই-কমার্সের সম্ভাবনা ও চ্যালেঞ্জ’ শীর্ষক কর্মশালায় এসব মতামত উঠে আসে। এফবিসিসিআই এবং ফ্রেডরিখ নুউম্যান ফাউন্ডেশন (এফএনএফ) যৌথভাবে কর্মশালার আয়োজন করে। এতে এফবিসিসিআই পরিচালক এবং ই-কমার্স এসোসিয়েশন…
Read Moreএকনেকে ৪৯৭৯ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন
ঢাকা, ৮ নভেম্বর : পরিবেশসম্মত উপায়ে চামড়া শিল্প নগরী গড়ে তোলার লক্ষ্যে পুরান ঢাকার হাজারীবাগ থেকে ট্যানারী স্থানান্তরের মেয়াদ আবারও বাড়ানো হয়েছে। এবার আরো দুই বছর সময় বাড়িয়ে তৃতীয়বারের মতো এ সংক্রান্ত প্রকল্পে সংশোধনী এনেছে সরকার। এটিসহ মোট ৮ প্রকল্পের চূড়ান্ত অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। এসব প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ৪ হাজার ৯৭৯ কোটি ৩৫ লাখ টাকা। এর মধ্যে সরকারি তহবিল তহবিল থেকে পাওয়া যাবে ৪ হাজার ৬৯ কোটি ৩৪ লাখ টাকা, বাস্তবায়নকারী সংস্থার নিজস্ব তহবিল থেকে ব্যয় হবে ৫১ কোটি ১৬ লাখ টাকা…
Read More৩৮তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা ২৯ ডিসেম্বর
ঢাকা, ৭ নভেম্বর : ৩৮তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। মঙ্গলবার আগারগাঁওয়ে সরকারি কর্ম কমিশন (পিএসসি) কার্যালয়ে অনুষ্ঠিত বিশেষ বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। ৩৮তম বিসিএসের মাধ্যমে২ হাজার ২৪ জন ক্যাডার কর্মকর্তা নিয়োগ করা হবে বলে বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। গত ১০ আগস্ট এই বিসিএসে আবেদন কার্যক্রম শেষ হয়। এতে ৩ লাখ ৪৬ হাজার ৫৩২ জন প্রার্থী আবেদন করেন।
Read More