বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ বাঙালি জাতির অস্তিত্ব ও ইতিহাস : প্রধানমন্ত্রী

সংসদ ভবন, ১৫ নভেম্বর : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ বাঙালি জাতির অস্তিত্ব, বাঙালি জাতির ইতিহাস। তিনি বলেন, ‘এই ভাষণ এদেশের মানুষকে মুক্তিযুদ্ধে উদ্বুদ্ধ করেছিল। এই ভাষণের মধ্য দিয়ে তিনি শুধু স্বাধীনতার ঘোষণাই দেননি, বাংলার মানুষকে অর্থনৈতিক মুক্তি দিতে চেয়েছেন।’ প্রধানমন্ত্রী মঙ্গলবার সংসদে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ ইউনেস্কো থেকে বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসেবে ‘ইন্টারন্যাশনাল মেমোরি অব দ্যা ওয়ার্ল্ড রেজিস্টারে অন্তর্ভুক্ত হওয়ায় দেশ ও জাতির সাথে আমরা গর্বিত এবং এ জন্য ইউনেস্কোসহ সংশ্লিষ্ট সকলকে জাতীয় সংসদ ধন্যবাদ জানাচ্ছে’ শীর্ষক প্রস্তাবের ওপর সাধারণ…

Read More

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে স্বাস্থ্য ও খাদ্য মন্ত্রণালয়ের অনুদান

ঢাকা, ১৩ নভেম্বর : প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে অনুদান হিসেবে একদিনের বেতন প্রদান করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং খাদ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা ও কর্মচারীগণ। আজ দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট তাঁর কার্যালয়ে এই দুই মন্ত্রণালয়ের পক্ষ থেকে অনুদানের চেক হস্তান্তর করা হয়। পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের এই তথ্য জানান। স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের একদিনের বেতন ৭ কোটি ৩২ লাখ ৫১ হাজার টাকার অনুদানের চেক প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন স্বাস্থ্য মন্ত্রী মোহাম্মদ নাসিম। খাদ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের একদিনের বেতন ৪১ লাখ টাকার অনুদানের চেক প্রধানমন্ত্রী হাতে তুলে দেন…

Read More

শাহজালালে ৯১ লাখ টাকার স্বর্ণ উদ্ধার

ঢাকা, ১৩ নভেম্বর : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ বিমানের ব্যবস্থাপক (নিরাপত্তা) কক্ষ থেকে পরিত্যক্ত অবস্থায় প্রায় দুই কেজি স্বর্ণ উদ্ধার করেছে ঢাকা কাস্টমস হাউসের বিমানবন্দর ইউনিট। বর্তমানে বিমানের ওই পদে কেউ নিয়োজিত না থাকায় কক্ষটি অব্যবহৃত ছিল। স্বর্ণ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে ঢাকা কাস্টমস হাউসের উপকমিশনার শাহেদ আহমেদ বলেন, রবিবার দুপুরে বাংলাদেশ বিমানের ভারপ্রাপ্ত ব্যবস্থাপক (নিরাপত্তা) শামসুল আজাদ সন্দেহজনক বস্তু থাকার বিষয়টি ঢাকা কাস্টমসকে জানান। এ তথ্যের ভিত্তিতে একটি টিম নিয়ে ওই কক্ষে তল্লাশি করা হয়। তল্লাশিকালে কক্ষ থেকে পরিত্যক্ত অবস্থায় ১ কেজি ৮৩০ গ্রাম স্বর্ণের বার উদ্ধার করা…

Read More

প্রধান বিচারপতি স্বেচ্ছায় পদত্যাগ করেছেন : মোহাম্মদ নাসিম

মাদারীপুর, ১৩ নভেম্বর : স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, প্রধান বিচারপতি স্বেচ্ছায় ছুটি নিয়েছেন এবং স্বেচ্ছায় পদত্যাগও করেছেন। এতে সরকারের কোন চাপ কিংবা উৎসাহ ছিল না। তিনি রোববার দুপুরে মাদারীপুরের শিবচরে শেখ হাসিনা ইনস্টিটিউট অব টেকনোলজির ভিত্তিপ্রস্তর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ কথা বলেন। প্রধান বিচারপতির পদত্যাগ নিয়ে বিএনপি মিথ্যাচার করছে উল্লেখ্য করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘প্রধান বিচারপতি স্বেচ্ছায় ছুটি নিয়েছেন এবং তিনি স্বেচ্ছায় পদত্যাগও করেছেন। এতে সরকারের কোন চাপ কিংবা উৎসাহ ছিল না। বিএনপি মিথ্যাচারে অভ্যস্ত, এটা তাদের সংস্কৃতি, তাই বিচারপতির পদত্যাগ করা নিয়ে সর্বত্রই মিথ্যাচার করছে বিএনপি।’ আগামী জাতীয় সংসদ নির্বাচন…

Read More

বিচারপতি সিনহার পদত্যাগে সাংবিধানিক কোন শূন্যতার সৃষ্টি হয়নি : এটর্নি জেনারেল

ঢাকা, ১৩ নভেম্বর : প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এস কে) সিনহার পদত্যাগের ফলে বিচার বিভাগে সাংবিধানিক কোন শূন্যতার সৃষ্টি হয়নি বলে মন্তব্য করেছেন এটর্নি জেনারেল মাহবুবে আলম। সুপ্রিমকোর্টে নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এটর্নি জেনারেল আজ এ মন্তব্য করেন। তিনি বলেন, বিচারপতি এস কে সিনহার পদত্যাগে বিচার বিভাগে কোনো প্রভাব পড়বে না। পদত্যাগ করা ছাড়া তার কোনো পথ খোলা ছিল না। তিনি বলেন, বিচার বিভাগের কেউ যদি দুর্নীতি করে বা নৈতিকস্খলন ঘটায় তাহলে তার পদে থাকা উচিত নয়। প্রধান বিচারপতির পদত্যাগে কোনো সাংবিধানিক শূন্যতা সৃষ্টি হয়নি। এক মাস ১০ দিন…

Read More

২০২০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনা শতকরা ৫০ ভাগে নামিয়ে আনার পরিকল্পনা

ঢাকা, ১৩ নভেম্বর : আগামী ২০২০ সালের মধ্যে দেশে সড়ক দুর্ঘটনা শতকরা পঞ্চাশ ভাগে নামিয়ে আনার লক্ষ্য নিয়ে অনুমোদিত হয়েছে ন্যাশনাল রোড সেফটি স্ট্যাটিজিক একশন প্ল্যান। রোববার নগরীর একটি হোটেলে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এর সভাপতিত্বে জাতীয় সড়ক নিরাপত্তা কাউন্সিলের ২৫তম সভায় এ একশন প্ল্যান অনুমোদিত হয়। এসময় নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান এমপি, এলজিআরডি প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি একাব্বর হোসেন এমপি উপস্থিত ছিলেন। সভায় জানানো হয়, গৃহীত পরিকল্পনায় সড়ক দুর্ঘটনা কমিয়ে আনার লক্ষ্যে সড়ক পরিবহন ও মহাসড়ক…

Read More

ঢাকামুখী গণপরিবহন বন্ধ, চরম দুর্ভোগে যাত্রীরা

ঢাকা, ১২ নভেম্বর : বিভিন্ন জেলা থেকে রাজধানী ঢাকামুখী বাস চলাচল রবিবার সকাল থেকে হঠাৎ করেই বন্ধ হয়ে গেছে। শনিবার রাতে বিভিন্ন জেলা থেকে ছেড়ে আসা নাইট কোচগুলো রাজধানীর বিভিন্ন বাসস্ট্যান্ডে পৌঁছাতে পারলেও সকাল থেকে দূরপাল্লার গাড়ি আসা একেবারেই কমে গেছে। তবে ঢাকা থেকে সীমিত আকারে দূরপাল্লার গাড়ি ছেড়ে যাচ্ছে। ঢাকা-আরিচা, ঢাকা-নারায়ণগঞ্জ, ঢাকা-মাওয়া পথে গাড়ি চলাচল প্রায় বন্ধ রয়েছে। এতে দুর্ভোগের মধ্যে পড়েছেন যাত্রীরা। অন্য সময় বাস না চললেও সিএনজিচালিত অটোরিকশা, টেম্পো বা লেগুনা চলাচল করে থাকে। রবিবার সকাল থেকে এগুলো পাওয়াও কঠিন হচ্ছে বলে অভিযোগ করেন যাত্রীরা। বিএনপির অভিযোগ,…

Read More

দিল্লি-ভিত্তিক অনাবাসী রাষ্ট্রদূতরা বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে আগ্রহী

নয়াদিল্লি, ১২ নভেম্বর : নয়াদিল্লি-ভিত্তিক অনাবাসী রাষ্ট্রদূতরা নিজের চোখে রোহিঙ্গা সংকট সম্পর্কে ধারণা লাভ করার জন্য বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে আগ্রহ প্রকাশ করেছেন। নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার বিভিন্ন দেশের ৭৬ জন নয়াদিল্লি-ভিত্তিক বাংলাদেশে রাষ্ট্রদূতের দায়িত্ব নিয়োজিত কূটনীতিককে ব্রিফিংকালে তারা এ আগ্রহ ব্যক্ত করে। ভারতের রাজধানী নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে বাংলাদেশের হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী রাষ্ট্রদূতদের সঙ্গে তাদের বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে বলেন, ‘রাষ্ট্রদূতরা রোহিঙ্গা সংকট মোকাবেলায় বাংলাদেশের অবস্থানের প্রতি তাদের পূর্ণ সমর্থন ব্যক্ত করেছেন। তারা বলেছেন, তারা পরিস্থিতির একটা প্রত্যক্ষ ধারণা পেতে তারা রোহিঙ্গা ক্যাম্পগুলো পরিদর্শন করতে চান।’ মোয়াজ্জেম আলী বলেন,…

Read More

পদত্যাগ করলেন প্রধান বিচারপতি এস কে সিনহা

ঢাকা, ১১ নভেম্বর : বিদেশে অবস্থানরত প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা পদত্যাগপত্রে সই করেছেন বলে তার পারিবারিক সূত্র নিশ্চিত করেছে। প্রধান বিচারপতির ছোট ভাই নরেন্দ্র কুমার সিনহা শুক্রবার রাত আড়াইটায় টেলিফোনে বলেন, তিনি আমাদের ফোন করে জানিয়েছেন শুক্রবার সকালে (বাংলাদেশ সময়) সিঙ্গাপুর থেকে কানাডা যাওয়ার আগে পদত্যাগপত্রে সই করেছেন। তবে পদত্যাগপত্রটি রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়েছে কিনা সংশ্লিষ্ট কোনো সূত্রে নিশ্চিত হওয়া যায়নি। এছাড়া রাত ২টার দিকে বেশ কয়েকটি টিভি চ্যানেল ‘প্রধান বিচারপতি রাষ্ট্রপতির কাছে পদত্যাগ পত্র পাঠিয়েছেন’ বলে ‘ব্রেকিং নিউজ’ প্রচার করে। এর আগে ১৩ অক্টোবর রাতে অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা…

Read More

মৈত্রী এক্সপ্রেস ট্রেনের ‘এন্ড টু এন্ড কাস্টমস এন্ড ইমিগ্রেশন সার্ভিস’ চালু হয়েছে

ঢাকা, ১১ নভেম্বর : ঢাকা-কলকাতার মধ্যে চলাচলকারী মৈত্রী এক্সপ্রেস ট্রেনের ‘এন্ড টু এন্ড কাস্টমস এন্ড ইমিগ্রেশন সার্ভিস’ গতকাল শুক্রবার থেকে চালু হয়েছে। সকালে ঢাকা ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশনে এই সার্ভিস পরিদর্শনে যান রেল মন্ত্রী মোঃ মুজিবুল হক। বৃহস্পতিবার বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই সার্ভিসের উদ্বোধন করেন। পরিদর্শনকালে রেলমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার সদিচ্ছায় রেলখাত এগিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় ট্রেন ছাড়ার প্রান্ত এবং শেষে কাস্টমস এবং ইমিগ্রেশন কার্যাদি সম্পন্ন হচ্ছে। এতে করে যাত্রার সময় ২ ঘন্টা কম লাগবে। যাত্রীদের হয়রানিও কমে যাবে’। তিনি…

Read More