ঢাকা, ১৮ নভেম্বর : শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, প্রতিযোগিতামূলক বিশ্বে মানসম্পন্ন উচ্চশিক্ষা ব্যবস্থা গড়ে তোলার ব্যাপারে বিশ্ববিদ্যালয়গুলোকে আরো সচেতন হতে হবে। তিনি বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে মানসম্পন্ন উচ্চ শিক্ষা নিশ্চিত করতে হবে। ব্যবসা ও মুনাফার চিন্তা ত্যাগ করে জনকল্যাণ, সেবার মনোভাব ও শিক্ষায় অবদান রাখার দৃষ্টিভঙ্গি নিয়ে এগিয়ে আসতে হবে। এজন্য শিক্ষার পরিবেশ নিশ্চিত করা ও পরিচালনা ব্যবস্থার মান উন্নয়ন গুরুত্বপূর্ণ বিষয়। শিক্ষামন্ত্রী আজ রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ইউনিভার্সিটি অব সাউথ এশিয়ার প্রথম সমাবর্তন অনুষ্ঠানে রাষ্ট্রপতির প্রতিনিধি হিসেবে সভাপতির বক্তৃতায় একথা বলেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ইউনিভার্সিটি অব সাউথ এশিয়ার…
Read MoreCategory: জাতীয়
জাতীয়
সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ মঞ্চে প্রধানমন্ত্রী
নাগরিক কমিটির ব্যানারে আয়োজিত সোহরাওয়ার্দী উদ্যানের গণসামবেশস্থলে পৌঁছেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শনিবার দুপুর আড়াইটার দিকে সমাবেশস্থলে যোগ দেন প্রধানমন্ত্রী। এসময় জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে সমাবেশ শুরু করা হয়। সমাবেশের সভাপতিত্ব করছেন ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান। সঞ্চালনায় রয়েছেন রামেন্দ্র মজুমদার ও ডা. নুজহাত চৌধুরী। সাড়ে চার দশক আগে বাংলাদেশের স্বাধীনতার সংগ্রাম যখন চূড়ান্ত পর্যায়ে, সেই ১৯৭১ সালের ৭ই মার্চ এই সোহরাওয়ার্দী উদ্যানেই (তৎকালীন রেসকোর্স ময়দান) ৭ কোটি বাঙালিকে যুদ্ধের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি ঘোষণা দেন, ‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম…
Read Moreপুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত ১
ঢাকা, ১৮ নভেম্বর : ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে বন্দুকযুদ্ধে আল-আমিন নামে একজন নিহত হয়েছেন। শনিবার ভোরে দক্ষিণ কেরানীগঞ্জের খেজুরবাগ সাতপাখি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আল-আমিন একজন মাদক ব্যবসায়ী এবং স্থানীয়ভাবে তিনি মাদক সম্রাট হিসেবে পরিচিত বলে দাবি করেছে পুলিশ। তার মরদেহ ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঢাকা জেলা (দক্ষিণ) গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা দ্বীপক সাহা জানান, এ ঘটনায় উপ-পরিদর্শক খন্দকার জাহিদ আলী বাদী হয়ে মামলা দায়ের কর্রা প্রস্তুতি নিচ্ছেন।
Read Moreযুদ্ধাপরাধের ২৯তম রায়ের আপেক্ষা
ঢাকা, ১৮ নভেম্বর : মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধ তথা ’৭১-এ যুদ্ধাপরাধের অভিযোগে আনা ২৯তম মামলার রায় ঘোষণা অপেক্ষমান রয়েছে। জামায়াত নেতা ও গাইবান্ধার প্রাক্তন সংসদ সদস্য আবু সালেহ মুহাম্মদ আব্দুল আজিজ মিয়া ওরফে ঘোড়ামারা আজিজসহ ছয় আসামির বিরুদ্ধে পুনরায় যুক্তিতর্ক উপস্থাপন শেষে মামলাটি গত ২৩ অক্টোবর যে কোন দিন রায়ের (সিএভি) জন্য রাখা হয়েছে। আন্তজার্তিক অপরাধ ট্রাইব্যুনালের নবনিযুক্ত চেয়ারম্যান বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বাধীন ৩ সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেয়। বিচারিক প্যানেলের অপর দুই সদস্য হলেন- বিচারপতি আমির হোসেন ও অবসরোত্তর ছুটিতে থাকা ঢাকার বিশেষ জজ আদালত-৩ এর সাবেক বিশেষ…
Read Moreবাংলাদেশ লেদার ফুটওয়্যার এন্ড লেদারগুডস ইন্টারন্যাশনাল সোর্সিং শো’র উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ঢাকা, ১৬ নভেম্বর : প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘বাংলাদেশ লেদার ফুটওয়্যার এন্ড লেদারগুডস ইন্টারন্যাশনাল সোর্সিং শো’ (বিএলএলআইএসএস-২০১৭’-এর উদ্বোধন করেছেন। আজ সকালে তিনি প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সেন্টার, বসুন্ধরায় (আইসিসিবি) তিন দিনব্যাপী এই প্রদর্শনীর উদ্বোধন করেন। উদ্বোধনকালে শেখ হাসিনা বাংলাদেশের চামড়া খাতে বিদেশী বিনিয়োগকারী ও ক্রেতাদের আরও বেশি বিনিয়োগের আহ্বান জানান। চামড়া খাতে আরো বিনিয়োগ আকর্ষণ করার লক্ষ্যে বাণিজ্য মন্ত্রণালয় ও লেদারগুডস এন্ড ফুটওয়্যার ম্যানুফেকচারার্স এন্ড এক্সপোর্টার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (এলএফএমইএবি) যৌথভাবে এই প্রদর্শনীর আয়োজন করেছে। এই প্রদর্শনীর প্রতিপাদ্য হচ্ছে ‘থিংক অ্যাহেড, থিংক বাংলাদেশ’। বাণিজ্যমন্ত্রী…
Read Moreআব্বাসের আবেদন হাইকোর্টে খারিজ
ঢাকা, ১৬ নভেম্বর : সম্পদের তথ্য গোপনের অভিযোগে আনা দুর্নীতির মামলায় চার্জ পুনর্গঠন চেয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের আবেদন খারিজ করে দিয়েছে হাইকোর্ট। এ বিষয়ে দায়ের করা এক আবেদনের শুনানী করে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট বেঞ্চ আজ এ আদেশ দেয়। আজ আদালতে মির্জা আব্বাসের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী জয়নুল আবেদীন। অপরদিকে দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান। খুরশীদ আলম খান বলেন, মামলাটিতে ঢাকার বিশেষ জজ আদালতে সাক্ষ্য গ্রহণ চলছে। এ অবস্থায় চার্জ পুনর্গঠন চেয়ে মির্জা আব্বাস বিচারিক আদালতে…
Read Moreইয়াবায় ছেয়ে গেছে দেশ: স্বরাষ্ট্রমন্ত্রী
ঢাকা, ১৬ নভেম্বর : ভয়ঙ্কর ক্ষতিকর মাদক ইয়াবায় দেশ ছেয়ে গেছে বলে সংসদে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, আমাদের প্রতিবেশী দেশ মিয়ানমার থেকে ইয়াবা এসে দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়েছে। এ বিষয়ে আমরা নানা ধরনের পদক্ষেপ নিয়েছি। কিন্তু তারপরও তা ঠেকানো কঠিন হয়ে পড়েছে। বুধবার জাতীয় সংসদ অধিবেশনে স্বতন্ত্র সংসদ সদস্য ডা. রুস্তম আলী ফরাজীর জরুরি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আনীত এক মনোযোগ আকর্ষণীয় নোটিশের জবাবে এ মন্তব্য করেন তিনি। এর আগে নোটিশ উত্থাপনকালে ডা. ফরাজী বলেন, আজ দেশ মাদকের আগ্রাসনে জর্জরিত। প্রতিটি শহরে, শহর থেকে গ্রামে, এমনকি…
Read Moreক্ষমতা গ্রহণের কথা অস্বীকার জিম্বাবুয়ে সেনাবাহিনীর
হারারে, ১৫ নভেম্বর: রাষ্ট্রনিয়ন্ত্রিত টেলিভিশনে সরাসরি পঠিত এক বিবৃতিতে বুধবার জিম্বাবুয়ের সেনা কর্মকর্তারা অভ্যুত্থানের কথা অস্বীকার করে বলেছেন, তাদের লক্ষ্য প্রেসিডেন্ট মুগাবেকে ঘিরে থাকা অপরাধী চক্র। একজন জেনারেল বলেন, এটি সরকারের নিয়ন্ত্রণ নেয়া নয়। আমরা জাতিকে আশ্বস্ত করতে চাই প্রেসিডেন্ট ও তার পরিবার নিরাপদ ও ভালো আছে। তাদের নিরাপত্তাও নিশ্চিত করা হয়েছে। বিবৃতিতে আরো বলা হয়েছে, আমাদের লক্ষ্য কেবল প্রেসিডেন্টকে ঘিরে থাকা অপরাধী চক্র, যারা অপরাধ ঘটিয়ে চলছে। যত তাড়াতাড়ি সম্ভব আমরা আমাদের অভিযান শেষ করবো এবং আশা করছি তখন স্বাভাবিক পরিস্থিতি ফিরে আসবে। জিম্বাবুয়েতে গত কয়েকদিন ধরেই ৯৩ বছর…
Read Moreনবান্ন উৎসব আজ
‘আবার আসিব ফিরে ধান সিঁড়িটির তীরে এই বাংলায়/ হয়তো মানুষ নয় হয়তো শঙ্খচিল শালিখের বেশে;/ হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে…’ (জীবনানন্দ দাশ)। বাংলার আদিগন্ত মাঠ জুড়ে এখন হলুদে-সবুজে একাকার। নয়নাভিরাম অপরূপ প্রকৃতি। সোনালি ধানের প্রাচুর্য। আনন্দধারায় ভাসছে কৃষকের মন-প্রাণ। বাড়ির উঠোন ভরে উঠবে নতুন ধানের মৌ মৌ গন্ধে। এসেছে অগ্রহায়ণ। হিম হিম হেমন্ত দিন। হেমন্তের প্রাণ নবান্ন আজ। রাজধানী ঢাকা, চট্টগ্রামসহ সারাদেশে নবান্ন উৎসবের আয়োজন করা হয়েছে। বিভিন্ন জায়গায় বসবে গ্রামীণ মেলা। এখন আমন ধান কাটার মাহেন্দ্র সময়। কৃষিভিত্তিক সভ্যতার পুরোভাগে থাকা এই নবান্ন উৎসব অনাদি কাল…
Read Moreআজ ভয়াল ১৫ নভেম্বর, সিডরের ১০ বছর
বরগুনা, ১৫ নভেম্বর : আজ ১৫ নভেম্বর, সিডরের ১০ বছর। ২০০৭ সালের এ রাতে শতাব্দীর সবচেয়ে ভয়াল সামুদ্রিক জলোচ্ছ্বাস ও ঘূর্ণিঝড় উপকূলীয় অঞ্চল লন্ড-ভন্ড করে দিয়েছিল। উপকূলীয় অঞ্চলের শত-শত মানুষের জীবন প্রদীপ নিভে যায়। এখনো নিখোঁজ রয়েছে বহু মানুষ। মারা গিয়ে ছিল হাজার হাজার গবাদি পশু। আগের দিনও যে জনপদ ছিল মানুষের কোলাহলে মুখরিত, মাঠ জুড়ে ছিল কাঁচা-পাকা সোনালি ধানের সমারোহ, পরের দিনই সেই চির চেনা জনপথ পালটে যায়। দিনটিকে স্মরণ করতে স্বজন হারা মানুষেরা মিলাদ মাহফিল, দোয়া মনাজাত, কোরআনখানি ও নানাবিধ আয়োজন করে থাকে। ১০ বছর পরে সেই স্মৃতি…
Read More