রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের প্রতি জার্মানী, সুইডেন ও ইইউ’র জোরালো সমর্থন

ঢাকা, ২০ নভেম্বর : জার্মানী, সুইডেন এবং ইউরোপীয় ইউনিয়ন রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের প্রতি জোরালো সমর্থন জানিয়েছে। তারা বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আশ্রয় গ্রহণকারী লাখো রোহিঙ্গার প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার মহান মানবিক ভূমিকারও ভূয়সী প্রশংসা করেন। রোববার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে জার্মান পররাষ্ট্রমন্ত্রী সিগমার গ্যাব্রিয়েল, সুইডেনের পররাষ্ট্রমন্ত্রী মার্গট ওয়ালস্টর্ম এবং ইউরোপীয় ইউনিয়নের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল ও ভাইস প্রেসিডেন্ট ফ্রেডেরিকা মঘারনিন পৃথকভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাতে এসে এই সহযোগিতার আশ্বাস প্রদান করেন। বৈঠকের পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী আগত অতিথিদের সঙ্গে রোহিঙ্গা সমস্যার নানা…

Read More

প্রতিবন্ধীদের সম্পদে পরিণত করুন : রাষ্ট্রপতি

ঢাকা, ২০ নভেম্বর : রাষ্ট্রপতি আবদুল হামিদ আজ বিভিন্ন সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠান, নীতি নির্ধারক, উন্নয়ন সহযোগীসহ সকলকে প্রতিবন্ধীদের মানব সম্পদে পরিনত ও আত্মনির্ভরশীল করার সহযোগিতায় এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। আজ বিকেলে বঙ্গবন্ধু নভোথিয়েটারে এশিয়ান ফেডারেশন অন ইন্টিলেকচুয়াল ডিজএবিলিটি (এএফআইডি)-র ২৩তম সম্মেলন উদ্বোধনকালে তিনি বলেন, ‘এ ব্যাপারে সামাজিক ও রাজনৈতিক অঙ্গীকার অত্যাবশ্যকীয়। যদি আমরা তাদেরকে বিশেষ শিক্ষা, প্রশিক্ষণ এবং স্বাস্থ্য সুবিধা প্রদান করতে পারি, তবে তারাও সক্ষম জনশক্তিতে পরিণত হতে পারে।’ প্রতিবন্ধীরা সমাজের অবিচ্ছেদ্য অংশ উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, তারাও সমাজ এবং পরিবার থেকে বিশেষ যতœ ও মনযোগ পাওয়ার আশা…

Read More

চট্টগ্রাম বন্দর ১১ ধাপ থেকে ৭৬তম স্থানে উন্নীত : নৌপরিবহন মন্ত্রী

ঢাকা, ১৯ নভেম্বর : চলতি বছরে প্রকাশিত লন্ডনভিত্তিক ম্যাগাজিন লয়েডস্ লিস্টে চট্টগ্রাম বন্দর কন্টিনার হ্যান্ডেলিংয়ে ১১ ধাপ থেকে এগিয়ে ৭৬তম স্থানে উন্নীত হয়েছে। নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান আজ চট্টগ্রাম বন্দরে নবনির্মিত সাউথ কন্টেইনার ইয়ার্ডের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। তিনি বলেন, চট্টগ্রাম বন্দরের সক্ষমতা আগের তুলনায় অনেকগুণ বৃদ্ধি পেয়েছে বলেই আন্তর্জাতিক শিপিং বিষয়ক জনপ্রিয় সংবাদমাধ্যম লয়েড্সে বাংলাদেশের চট্টগ্রাম বন্দর রেটিংয়ে ৭১ তম স্থানে রয়েছে। মন্ত্রী বলেন, চট্টগ্রাম বন্দরের উন্নয়নে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে।বন্দরের গতিশীলতা আনয়ন ও অপারেশনাল কাজে দক্ষতা বৃদ্ধির জন্য ৪৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছে…

Read More

ব্রাজিলের কাছে ডিউটি ফ্রি এক্সসেস সুবিধার আহবান বাণিজ্যমন্ত্রীর

ঢাকা, ১৯ নভেম্বর  : ব্রাজিলের বাজারে অধিক পরিমাণে বাংলাদেশী পণ্য প্রবেশের ক্ষেত্রে সেই দেশটির ডিউটি ফ্রি এক্সসেস সুবিধার আহবান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। বাংলাদেশে নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত জোআও তাবাজারা দ্যা অলিভিয়ারা জুনিয়র আজ বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের সাথে তাঁর সচিবালয়স্থ দপ্তরে সাক্ষাতকালে মন্ত্রী এ আহবান জানান। বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চলে ব্রাজিলের বিনিয়োগকারীদের বিনিয়োগ করার আহবান জানিয়ে বাণিজ্য মন্ত্রী বলেন, অর্থনৈতিক অঞ্চলে বিদেশি অর্থ বিনিয়োগ সরকার শতভাগ ইক্যুইটি সুবিধা দিচ্ছে। মন্ত্রী জানান, বাংলাদেশ ব্রাজিল থেকে ২০১৬-১৭ অর্থবছরে ১১৫২ দশমিক ২০ মিলিয়ন ডলারের পণ্য আমদানি করেছে, বিপরিতে ১১৫.৬৪ মিলিয়ন ডলারের পণ্য রফতানি করেছে। তিনি…

Read More

সংসদ অধিবেশন শুরু

সংসদ ভবন, ১৯ নভেম্বর : দশম জাতীয় সংসদের ১৮তম অধিবেশন আজ রোববার বিকেল ৪টা ১৮মিনিটে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে পুনরায় শুরু হয়েছে।

Read More

এমপি রানার জামিন আবেদন খারিজ

ঢাকা, ১৯ নভেম্বর : মুক্তিযোদ্ধা ফারুক আহমেদ হত্যা মামলায় টাঙ্গাইল-৩ আসনের সরকারদলীয় সংসদ সদস্য (এমপি) আমানুর রহমান খান রানার জামিন আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। রবিবার বিচারপতি বোরহান উদ্দিন ও বিচারপতি মো. আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ জামিন খারিজের এ আদেশ দেন। এর আগে ১৬ নভেম্বর এমপি রানার জামিনের বিষয়ে রুলের শুনানি শেষে আজ রায় ঘোষণার দিন ধার্য করেছিলেন বিচারক। ২০১৩ সালের জানুয়ারিতে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের নেতা ফারুক আহমেদের গুলিবিদ্ধ লাশ তাঁর কলেজপাড়া এলাকার বাসার কাছ থেকে উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ফারুক আহমেদের স্ত্রী নাহার আহমেদ বাদী…

Read More

সাবেক ডেপুটি স্পিকার আখতার হামিদ আর নেই

ঢাকা, ১৯ নভেম্বর : সাবেক ডেপুটি স্পিকার আখতার হামিদ সিদ্দিকী আর নেই। রবিবার দুপুর সোয়া ১২টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ছাড়েন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর। তিনি দীর্ঘদিন ধরে ডায়েবেটিকসহ বিভিন্ন রোগে ভুগছিলেন। আখতার হামিদ নওগাঁ-৩ আসন থেকে পরপর তিনবার সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০১ থেকে ২০০৯ সাল পর্যন্ত জাতীয় সংসদের ডেপুটি স্পিকারের দায়িত্বও পালন করেন। তার বাড়ি নওগাঁর মহাদেবপুর উপজেলার উত্তর গ্রামে। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। জানা যায়, রবিবার আসরের নামাজের পর নয়াপল্টনে…

Read More

বিমান ও পর্যটন মন্ত্রীর সাথে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

ঢাকা, ১৯ নভেম্বর : ভারতের হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা আজ সকালে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন এমপির সাথে সচিবালয়ে এক বৈঠকে মিলিত হন। বৈঠকে বলা হয়, ভারতের উত্তরপূর্বাঞ্চলের সাথে বিনিয়োগ ও বাণিজ্যে বাংলাদেশের রয়েছে বিপুল সম্ভাবনা। এ সম্ভাবনা কাজে লাগিয়ে দুদেশই লাভবান হতে পারে। এ সময় হাইকমিশনার মনিপুরের ইম্পলে অনুষ্ঠেয় ‘নর্থ ইস্ট সামিটে’র বিষয়ে মন্ত্রীর সাথে আলোচনা করেন। মন্ত্রী বিভিন্ন সীমান্ত পয়েন্ট বিশেষ করে পেট্রাপোল সীমান্তে সিএন্ড এফ এজেন্ট ও মাল্টিপল ভিসা হোল্ডারদের ক্ষেত্রে সৃষ্ট জটিলতা দ্রুত সময়ে নিরসেনন বিষয়টি উল্লেথ করলে দ্রুততম সময়ের মধ্যে এর…

Read More

জাতির গর্ব সমুন্নত রাখতে দেশবাসীকে সতর্ক থাকার আহবান প্রধানমন্ত্রীর

ঢাকা, ১৯ নভেম্বর : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণকে বিশ্বের অমূল্য দলিল হিসেবে ইউনেস্কো স্বীকৃতি দেয়ার মাধ্যমে প্রমাণিত হয়েছে ইতিহাসকে কখনো মুছে ফেলা যায় না। তিনি জাতির মর্যাদাকে সমুন্নত রাখতে সকলকে সতর্ক থাকারও আহবান জানান। প্রধানমন্ত্রী বলেন, ‘ইতিহাস মুছে ফেলার চেষ্টা করলেও তা মুছে ফেলা যায় না। মুছে ফেলতে পারে নাই কেউ। আজকে সেটাই প্রমাণিত হয়েছে।’ তিনি গতকাল ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ইউনেস্কোর জাতির পিতার ৭ মার্চের ভাষণকে ইন্টারন্যাশনাল মেমোরি রেজিষ্টারে অর্šÍভূক্ত করা উপলক্ষ্যে আয়োজিত নাগরিক সংবর্ধনায় প্রধান অতিথির ভাষণে একথা বলেন। প্রায় ৪৬ বছর আগে এই সোহরাওয়ার্দী…

Read More

প্রাথমিক সমাপনী পরীক্ষা আজ শুরু

ঢাকা, ১৯ নভেম্বর : প্রাথমিক শিক্ষা সমাপনী ও ইবতেদায়ী সমাপনী পরীক্ষা-২০১৭ আজ থেকে সারাদেশে শুরু হয়েছে । চলবে ২৬ নভেম্বর পর্যন্ত। এই পরীক্ষায় অংশ নিচ্ছে ৩০ লাখ ৯৬ হাজার ৭৫ জন শিশু। গত বছর ৩২ লাখ ৩০ হাজার ২৮৮ জন ছাত্র-ছাত্রী এই পরীক্ষায় অংশ নিয়েছিল। এই পরীক্ষায় এবার ৩ হাজার ৩৩২ জন প্রতিবন্ধী শিক্ষার্থী অংশ গ্রহণ করেছে। তারা পরীক্ষা কেন্দ্রে অতিরিক্ত ২০ মিনিট সময় পাবে। দেশের ৭ হাজার ২৭৯ টি এবং বিদেশের ১২টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, প্রাথমিক শিক্ষা ও ইবতেদায়ী পরীক্ষায় এবার…

Read More