ক্যামেরুনের ইমিলিয়া সিপিএ’র ২২তম চেয়ারপার্সন নির্বাচিত

ঢাকা, ৭ নভেম্বর : কমনওয়েলথ পার্লামেন্টারি এসোসিয়েশন (সিপিএ) নির্বাহী কমিটির ২২তম নতুন চেয়াপার্সন নির্বাচিত হয়েছেন ক্যামেরুনের ন্যাশনাল এসেম্বলীর ডেপুটি স্পিকার ও বর্তমান কমিটির ভাইস চেয়ারম্যান ইমিলিয়া মোনজোয়া লিফানকা। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে এ আজ ৬৩তম সিপিএ সম্মেলনের সপ্তম দিনে সাধারণ অধিবেশনে ব্যালটের মাধ্যমে দুইজন প্রতিদ্বন্দ্বিকে হারিয়ে তিন বছরের জন্য তিনি চেয়ারপার্সন নির্বাচিত হন। ইমিলিয়া নির্বাচিত হন ১০৭ ভোট পেয়ে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি কুক আইল্যান্ডের নারী এমপি নিক্কি র‌্যাটেল পেয়েছেন ৭০ ভোট। আর দ্বীপ রাষ্ট্র মোনসেরাটের এমএলএ শিরলি এম. ওসবর্ন ১৫ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন। এ নির্বাচনের মাধ্যমে…

Read More

ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ ছিল বঙ্গবন্ধুর রাজনৈতিক সাধনার বহিঃপ্রকাশ : শিল্পমন্ত্রী

ঢাকা, ৭ নভেম্বর : আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এবং শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ ছিল তাঁর রাজনৈতিক সাধনার বহিঃপ্রকাশ। তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান কোনো দিন পাকিস্তান ভিত্তিক রাজনীতি করে নাই। তিনি বাংলাদেশ ভিত্তিক রাজনীতি করেছেন। তার প্রতেকটি পদক্ষেপ পাকিস্তান বিরোধী ও স্বাধীনতার পক্ষে ছিল। ৭ মার্চের ভাষণটি ছিল তাঁর সারা জীবনের লালিত স্বপ্ন। তিনি সারা জীবন যে চিন্তা করেছেন তা ৭ মার্চের ভাষণে বলেছেন। শিল্পমন্ত্রী আজ মঙ্গলবার দুপুরে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপ…

Read More

সিলেটের কানাইঘাটে পাথর চাপায় ৪ শিশু নিহত, নিখোঁজ ৩

সিলেটের কানাইঘাটের লোভাছড়া কোয়ারির পাশে বাংলা টিলা এলাকায় পাথর চাপার ঘটনায় ৪ শিশু নিহত ও অপর ৩ শিশু নিখোঁজ হয়েছে। এ ঘটনায় এক শিশু আহত হয়েছে। মঙ্গলবার ভোর সাড়ে ৬ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশুরা হলো জাকির, মারুফ এবং দুই সহোদর নাহিদ ও সাকিল। এরা একই গ্রামের বাসিন্দা। নাহিদ কান্দুলা কওমি মাদ্রাসায় ও সাকিল হারিছ চৌধুরী একাডেমির ৬ষ্ঠ শ্রেণিতে পড়ত। কানাইঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া সুলতানা আজ  এ তথ্য নিশ্চিত করেছেন। ভোরে পাথর কুড়াতে গেলে এ দুর্ঘটনা ঘটে বলে পরিবারের বরাত দিয়ে ইউএনও জানান। তিনি বলেন, নিখোঁজ শিশুদের…

Read More

বাঘারচর সীমান্তে বিএসএফের গুলিতে গরু ব্যবসায়ী আহত

জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার বাঘারচর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ছোড়া গুলিতে সাজু মিয়া (৩৪) নামে এক গরু ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়েছেন। এ সময় আরো দুই গরুর ব্যবসায়ী ভয়ে ভারতের অভ্যন্তরে প্রবেশ করেছে বলে জানান সাজু। স্থানীয় ইউপি সদস্য মিস্টার মিয়া জানান, সোমবার ভোর পাঁচটার দিকে আন্তর্জাতিক সীমান্ত মেইন পিলার ১০৭৫-১০৭৬ এর মাঝামাঝি সীমান্তে একদল গরু ব্যবসায়ী ভারতের অভ্যন্তর প্রবেশ করে গরু নিয়ে আসার সময় ভারতের বালুরঘাট বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাদের লক্ষ করে গুলি ছোড়লে সাজু মিয়া গুলিবিদ্ধ হয়। পরে অন্য গরু ব্যবসায়ীরা তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে। আহত সাজু…

Read More

শাহজালাল বিমানবন্দরে আবারো ‘স্বর্ণমানব’ আটক

শুল্ক গোয়েন্দার দল আজ সকালে শারজাহ থেকে এয়ার এরাবিয়া ফ্লাইটে আগত একজন ‘স্বর্ণমানব’কে আটক করেছে।  শুল্ক গোয়েন্দারা তার শরীরের অভ্যন্তর থেকে ২টি স্বর্ণবার ও তার সাথে থাকা পলিথিন ব্যাগের ভেতর ভ্যাসলিনের কৌটার মধ্য থেকে আরও ২টি স্বর্ণ বার এবং তার সাথে বহনকৃত হ্যান্ডব্যাগ থেকে ১০৯ গ্রাম স্বর্ণালঙ্কার উদ্ধার করেছে। শরীরের অভ্যন্তরে থাকা স্বর্ণ তিনি তার রেক্টামে বহন করছিলেন। আটক স্বর্ণ মানবের নাম সোহেল রানা(৩০), পিতা: জান শরীফ, বাড়ি রাজধানীর যাত্রাবাড়ীতে।পাসপোর্ট নম্বর: ইঋ ০৯৮০৫৭৪।  তিনি আজ সকাল (৭:৩০টায়) শারজাহ থেকে এয়ার এরাবিয়া বিমানের এ৯৫১৩ ফ্লাইটে শাহাজালাল বিমান বন্দরে অবতরণ করেন। শুল্ক…

Read More

সাভারের সেই যুবলীগ নেতা গ্রেফতার

দিয়া ,  ৫ নভেম্বর : অটোবাইক থেকে চাঁদাবাজির অভিযোগে সাভারের বহিষ্কৃত যুবলীগ নেতা শফিক মৃধাকে(৩৫) গ্রেফতার করেছে পুলিশ। এ ছাড়া শফিক সাভার কলেজের অনার্স প্রথম বর্ষের এক ছাত্রীকে অপহরণ মামলার প্রধান আসামি। রবিবার সকালে তাকে আশুলিয়ার চারাবাগ এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ। শফিককে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে আশুলিয়া থানার এসআই শহিদুল ইসলাম বলেন, রবিবার সকালে অপহরণ ও চাঁদাবাজি মামলার আসামি শফিক মৃধাকে চারাবাগ এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। আজই তাকে আদালতে পাঠানো হবে। জানা গেছে, সাভারের আনোয়ার জং থেকে আশুলিয়া সড়কে চলাচলকারী কয়েকশ অটোরিকশা থেকে প্রতিদিন লাখ লাখ টাকা চাঁদা…

Read More

সারা দেশে হাইড্রোলিক হর্ন নিষিদ্ধ : হাইকোর্ট

ঢাকা, ৫ নভেম্বর: রাজধানী ঢাকার পাশাপাশি এবার সারা দেশে হাইড্রোলিক হর্ন বন্ধের নির্দেশ দিয়েছেন আজ হাইকোর্ট। বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহ সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ এ আদেশ দেন। মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস্ অ্যান্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) পক্ষে আনা এক সম্পূরক আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন আদালত। আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মনজিল মোরসেদ। এর আগে রাজধানীতে হাইড্রোলিক হর্ন নিষিদ্ধের নির্দেশ চেয়ে এ রিট করা হয়। ওই রিটেই সম্পূরক আবেদনে সারা দেশেই এর ব্যবহার বন্ধে আবেদন পেশ করা হয়। শুনানি শেষে আজ…

Read More

রোহিঙ্গাদের দ্রুত ফিরিয়ে নিতে কমনওয়েলথভুক্ত দেশগুলোর প্রতি চাপ সৃষ্টির আহবান প্রধানমন্ত্রীর

ঢাকা, ৫ নভেম্বর: প্রধানমন্ত্রী শেখ হাসিনা কমনওয়েলথভুক্ত দেশগুলোকে রোহিঙ্গা নাগরিকদের উপর নির্যাতন বন্ধ করতে এবং বলপ্রয়োগের মাধ্যমে বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আসা রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমার সরকারের উপর চাপ প্রয়োগের আহবান জানিয়েছেন। প্রধানমন্ত্রী কমনওয়েলথভুক্ত দেশগুলোর উদ্দেশ্যে বলেন, ‘মিয়ানমারকে তার নাগরিকদের উপর নির্যাতন বন্ধ করতে এবং বাংলাদেশে আসা রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে চাপ প্রয়োগ করুন।’ প্রধানমন্ত্রী এবং সিপিএ ভাইস পেট্রন শেখ হাসিনা আজ সকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ৬৩ তম কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্স’র (সিপিসি) উদ্বোধনকালে প্রধান অতিথির ভাষণে একথা বলেন। শেখ হাসিনা বলেন, ‘মানবিক দৃষ্টিকোণ থেকে সাময়িকভাবে আমরা এই বিপুলসংখ্যক রোহিঙ্গা নাগরিককে…

Read More

আপিল বিভাগের সঙ্গে বসবেন আইনমন্ত্রী : মাহবুবে আলম

ঢাকা, ৫ নভেম্বর: এটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছেন, অধস্তন আদালতের বিচারকদের চাকরির শৃংখলা ও আচরণ বিধিমালার গেজেট প্রকাশ নিয়ে জটিলতা নিরসনে বৃহস্পতিবার আপিল বিভাগের বিচারকদের সঙ্গে বসবেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, এ মামলায় আমরা আজ আবার চার সপ্তাহ সময় নিয়েছি। আমি আদালতকে জানিয়েছি, আদালতের সাথে আইনমন্ত্রী বসতে চান। জিনিসটা কীভাবে সমাধান করা যায়। সম্ভবত আগামী বৃহস্পতিবার বসতে পারেন। অধস্তন আদালতের বিচারকদের চাকরির শৃংখলা বিধিমালার গেজেট প্রকাশে আজ ৩ ডিসেম্বর পর্যন্ত সময় দেয়া হয়েছে। বিধিমালা গেজেট আকারে প্রকাশে রাষ্ট্রপক্ষের চার সপ্তাহের সময় আবেদনের প্রেক্ষিতে দায়িত্বপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব…

Read More

সংসদে কমপক্ষে ৩০ শতাংশ নারী সদস্য দেখতে চায় সিডব্লিউপি স্টিয়ারিং কমিটি

ঢাকা, ৫ নভেম্বর  : নারীর ক্ষমতায়ন এবং নারী ও পুরুষের সমতা আনয়নের লক্ষ্যে সংসদে কমপক্ষে ৩০ শতাংশ নারীদের দেখতে চায় কমনওয়েলথ উইমেন পার্লামেন্টারিয়ানদের (সিডব্লিউপি) স্টিয়ারিং কমিটি। ঢাকায় অনুষ্ঠিত কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের (সিপিএ) ৬৩তম সম্মেলনের সিডব্লিউপি’র স্টিয়ারিং কমিটির বৈঠকে এ সুপারিশ এসেছে বলে গতকাল রাজধানীর হোটেল রেডিসন ব্লুতে আয়োজিত প্রেস বিফ্রিংয়ে এডভোকেট ফজিলাতুন নেছা বাপ্পি এমপি জানান। সিপিএ মিডিয়া কমিটির সদস্য ফজিলাতুন নেছা বাপ্পি বলেন, ‘২ নভেম্বর থেকে সিডব্লিউপি’র স্টিয়ারিং কমিটির যে বৈঠকগুলো অনুষ্ঠিত হয়েছে সেখান থেকে কিছু সিদ্ধান্ত এসেছে। সেখানে নারীদের রাজনীতিতে সক্রিয়ভাবে অংশ নেয়ার সুযোগ দিতে কার্যকর ব্যবস্থা নেয়ার…

Read More