জাবিতে আজ প্রজাপতি মেলা

‘উড়লে আকাশে প্রজাপতি, প্রকৃতি পায় নতুন গতি’ এই স্লোগানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ৮ম বারের মতো আজ শনিবার অনুষ্ঠিত হবে ‘প্রজাপতি মেলা-২০১৭’। সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে মেলার উদ্বোধন করবেন উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম। চলবে বিকাল ৪টা পর্যন্ত। দিনব্যাপী অনুষ্ঠিত মেলার অন্যান্য আয়োজনের মধ্যে থাকছে র‌্যালি, শিশু কিশোরদের জন্য প্রজাপতি বিষয়ক ছবি আঁকা প্রতিযোগিতা, প্রজাপতি বিষয়ক আলোকচিত্র প্রতিযোগিতা, জীবন্ত প্রজাপতি প্রদর্শন, প্রজাপতির আদলে ঘুড়ি উড্ডয়ন, বারোয়ারি বিতর্ক, প্রজাপতি বিষয়ক ডকুমেন্টারি প্রদর্শনী, পুরস্কার বিতরণী, সমাপনী অনুষ্ঠান। উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগ ২০১০ সাল থেকে প্রজাপতি সংরক্ষণ ও পরিবেশের ভারসাম্য রক্ষায় প্রজাপতির ভূমিকা…

Read More

আজ জাতীয় সমবায় দিবস

আজ ৪ নভেম্বর জাতীয় সমবায় দিবস। ‘উৎপাদনমুখী সমবায় করি, উন্নত বাংলাদেশ গড়ি’- প্রতিপাদ্যকে সামনে রেখে এবার দেশে দিবসটি উদযাপিত হচ্ছে। এ উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সূত্র জানায়, দিবসটি উপলক্ষে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ কর্মসূচি গ্রহণ করেছে। এর মধ্যে রয়েছে- র‌্যালী ও আলোচনা সভা। জানা গেছে, দেশে এই মুহূর্তে ১ লক্ষ ৭৫ হাজার ৭৭০টি নিবন্ধিত সমবায় প্রতিষ্ঠানে প্রায় ১ কোটি ৬ লাখ ৯০ হাজার ৭২৮ জন সদস্য রয়েছে। সমবায় সমিতিগুলোর কার্যকরী মূলধন প্রায় ১৪ হাজার…

Read More

রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে রাখাইনে নিরাপত্তা নিশ্চিতের আহ্বান ইউএনএইচসিআর’র

ঢাকা, ৪ নভেম্বর : জাতিসংঘের উদ্বাস্তু বিষয়ক হাইকমিশনার ফিলিপ্পো গ্র্যান্ডি বল প্রয়োগের মাধ্যমে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের প্রর্ত্যাবাসনের জন্য মিয়ানমারে রাখাইন রাজ্যে নিরাপত্তা নিশ্চিতকরণ, মানবাধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠার ওপর গুরুত্ব আরোপ করেছেন। তিনি বলেন, ‘মিয়ানমারে রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের ফিরিয়ে নেয়ার জন্য নিরাপত্তা নিশ্চিতকরণ, মানবাধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠা অপরিহার্য।’ শুক্রবার এখানে প্রাপ্ত এক বার্তায় বলা হয়, গ্র্যান্ডি রোহিঙ্গাদের কারণে বাংলাদেশে সৃষ্টি হওয়া সংকট সমাধানে তিনি রাজনৈতিক সমাধানের ওপর জোর দেন। শুক্রবার মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে বক্তৃতাকালে গ্র্যান্ডি বলপ্রয়োগের মাধ্যমে স্থানচ্যুত ক্রমবর্ধমান এই জনগোষ্ঠীকে তাদের নিজের দেশে ফেরত পাঠাতে রাজনৈতিক…

Read More

পটুয়াখালী জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদকের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

পটুয়াখালী জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এবং জেলা পরিষদ চেয়ারম্যান খান মোশাররফ হোসেন মারা গেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। খান মোশাররফ হোসেনের মৃত্যুতে শোক ও পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জানা গেছে, মোশারেফ হোসেন ভারতের চেন্নাইতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

Read More

বাড়তি ব্যয়ের চাপে দিশাহারা মানুষ

জীবনযাত্রার ব্যয় বাড়ায় সংসার চালাতে হিমশিম খাচ্ছে স্বল্পআয়ের মানুষ। ৬০ টাকা কেজির নিচে কোনো ধরনের সবজি নেই, এক মাসের ব্যবধানে পেঁয়াজ কেজিতে বেড়েছে ৩০ টাকা, চালের দাম কিছুটা কমলেও তা এখনো অনেক বেশি। এছাড়া গত এক বছরে গ্যাসের দাম বেড়ে প্রায় দ্বিগুণ হয়েছে, নতুন করে বিদ্যুতের দাম বাড়নোর জন্য কয়েকদিন আগেই শেষ হয়েছে গণশুনানি। এ অবস্থায় নিম্নবিত্ত তো বটেই, মধ্যবিত্তদের মধ্যেও হতাশা বাড়ছে। আয়ের সঙ্গে ব্যয়ের ভারসাম্য রাখতে কাটছাঁট করতে হচ্ছে প্রতিদিনের বাজার তালিকা। তারা বলছেন, ব্যয় এতটাই বেড়েছে যে জীবন চালানোই দায় হয়ে পড়েছে! রাজধানীর কাওরানবাজার এলাকায় ভ্যান চালান…

Read More

বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণকে স্বীকৃতি দেয়ায় ইউনেস্কোকে ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী

ঢাকা, ২ নভেম্বর  : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার এক বিবৃতিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণটি বিশ্ব আন্তর্জাতিক রেজিস্টার স্মারকে (মেমরি অব দ্যা ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টার) অন্তর্ভুক্ত করায় ইউনেস্কোর মহাপরিচালক ইরিনা বোকোভাসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়েছেন। বিবৃতিতে প্রধানমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণকে বিশ্ব প্রামাণ্য ঐতিহ্যের অংশ হিসেবে ঘোষণা করায় আমি ইউনেস্কো এবং এর মহাসচিব ইরিনা বোকোভাসহ সংশ্লিষ্ট সবাইকে বাংলাদেশ এবং বাঙালি জাতির পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।’ প্যারিসে ইউনেস্কোর সদরদপ্তরে গত ৩০ অক্টোবর এই অন্তর্ভুক্তির সিদ্ধান্ত ঘোষণা করা হয়। প্রধানমন্ত্রী বলেন, ‘১৯৪৭ সালে…

Read More

খালেদা জিয়া আর পাকিস্তানের সুর এক : তথ্যমন্ত্রী

ঢাকা, ২ নভেম্বর : তথ্যমন্ত্রী ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া আর পাকিস্তানের সুর একই। এ অবস্থায় তাকে রাজাকার-জঙ্গিদের সাথে পাকিস্তানের ট্রেনে তুলে দিলেই দেশে টেকসই রাজনীতি হবে। বুধবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট-বিএনএফ আয়োজিত ‘বর্তমান রাজনীতি’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। বিএনএফের কো-চেয়ারম্যান মমতাজ জাহান চৌধুরী’র সভাপতিত্বে সভায় বিএনএফের প্রেসিডেন্ট মুক্তিযোদ্ধা এস এম আবুল কালাম আজাদ এমপি প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন। হাসানুল হক ইনু বলেন, এ মুহূর্তে তিনটি বিতর্ক জাতীয় রাজনীতিকে আলোড়িত…

Read More

নৌকা ডুবে ২ জেএসসি পরীক্ষার্থীর প্রাণহানি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে জেএসসি পরীক্ষায় অংশ নিতে যাওয়ার পথে নৌকাডুবির ঘটনায় দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে প্রাথমিকভাবে জানা গেছে। তবে স্থানীয় সূত্র বলছে, এ সংখ্যা আরো বেশি হতে পারে। রিপোর্ট লেখা পর্যন্ত তিনজন নিখোঁজ রয়েছে, আহত হয়েছে অন্তত ১০ জন। মৃতরা হলো— আমতলী গ্রামের নাদিরা ও নজরদৌলত গ্রামের সোনিয়া। জানা গেছে, বুধবার সকালে বীরগাঁও উচ্চবিদ্যালয়ের প্রায় দেড় শতাধিক শিক্ষার্থী নিয়ে নৌকাটি পাগলা নদীতে ডুবে যায়। তারা নৌকাযোগে থানাকান্দি থেকে কৃষ্ণনগর আবদুল জব্বার স্কুল অ্যান্ড কলেজের উদ্দেশে যাচ্ছিল। সেখানে তাদের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা। জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। দুর্ঘটনার সংবাদ…

Read More

আজ থেকে জেএসসি ও জেডিসি পরীক্ষা শুরু

ঢাকা, ১ নভেম্বর : চলতি সালের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা আজ বুধবার থেকে শুরু হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এ বছর দেশব্যাপী ২ হাজার ৮শ’ ৩৪টি পরীক্ষা কেন্দ্রে জেএসসি ও জেডিসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ বছর ২৮ হাজার ৬শ’ ২৮টি শিক্ষা প্রতিষ্ঠানের মোট ২৪ লাখ ৬৮ হাজার ৮শ’ ২০ জন পরীক্ষার্থী এ দু’টি পরীক্ষায় অংশ গ্রহণ করবে। এরমধ্যে ১১ লাখ ৪৪ হাজার ৭শ’ ৭৮ জন ছাত্র এবং ১৩ লাখ ২৪ হাজার ৪২ জন ছাত্রী রয়েছে। এবার জেএসসি ও জেডিসি পরীক্ষায় ছাত্রের তুলনায় ছাত্রীর…

Read More

‘পোশাক রফতানিতে চাপের জন্যই অ্যাকর্ড ও অ্যালায়েন্সের তদারকি’

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বাংলাদেশের তৈরি পোশাক রফতানির ওপর চাপ সৃষ্টির জন্যই অ্যাকর্ড ও অ্যালায়েন্সের তদারকি। অপ্রত্যাশিত রানা প্লাজা দুর্ঘটনার পর ক্রেতাদের সকল শর্ত পূরণ করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এরপরও ক্রেতারা অ্যাকর্ড ও অ্যালায়েন্স দিয়ে তৈরি পোশাক কারখানাগুলোর ওপর চাপ সৃষ্টি করেছে। সোমবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসা শিক্ষা অনুষদ আয়োজিত দু’দিনব্যাপী ব্যবসা ও অর্থনীতি বিষয়ে আন্তর্জাতিক সম্মেলনের প্রথমদিনে ‘দক্ষিণ এশিয়ায় বাণিজ্য বিনিয়োগে বাংলাদেশের লক্ষ্য নির্ধারনের প্রতিবন্ধকতা ও নীতিমালা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তৃতায় তোফায়েল আহমেদ এসব কথা বলেন। তিনি বলেন, দেশের তৈরি পোশাক কারখানাগুলোকে গ্রিন ফ্যাক্টরিতে রূপান্তর…

Read More