২৬ সেপ্টেম্বর, ২০১৯ (বিবিনিউজ) : গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি বলেছেন, বর্তমান সরকারের বহুমুখী উদ্যোগের ফলে দেশ এগিয়ে যাচ্ছে। দেশের বিভিন্ন খাতে অকল্পনীয় উন্নয়ন হচ্ছে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে প্রধান মন্ত্রী শেখ হাসিনার কোন বিকল্প নাই। তিনি বলেন, ক্ষুধা ও দারিদ্রমুক্ত আধুনিক বিজ্ঞান মনষ্ক অসাম্প্রদায়িক কুসংস্কারমুক্ত ডিজিটাল বাংলাদেশ গড়তে প্রধান মন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার কাজ করছে। প্রধানমন্ত্রী ভাল ও সুস্থ্য থাকলে দেশবাসী ভাল থাকবে বলে তিনি মন্তব্য করেন। মন্ত্রী আজ তার নিজ নির্বাচনী এলাকা পিরোজপুর-১ আসনের নাজিরপুর উপজেলা পরিষদ অডিটরিয়ামে উপজেলার পল্লী সড়ক রক্ষণাবেক্ষণ…
Read MoreCategory: জাতীয়
জাতীয়
মিয়ানমারকে রোহিঙ্গা ফেরাতে বাধ্য করতে বিশ্বকে পদক্ষেপ নিতে হবে : প্রধানমন্ত্রী
২৬ সেপ্টেম্বর, ২০১৯ (বিবিনিউজ) : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ এবং স্বেচ্ছায় তাদের পৈত্রিক নিবাসে ফিরে যাওয়ার পরিবেশ সৃষ্টিতে মিয়ানমারকে বাধ্য করতে বিশ্ব সম্প্রদায়কে সব ধরনের পদক্ষেপ গ্রহণ করতে হবে। প্রধানমন্ত্রী বলেন, ‘রোহিঙ্গা সমস্যাটি বাংলাদেশের জন্য একটি বড় চ্যালেঞ্জ। আমরা এই সংকটের একটি শান্তিপূর্ণ ও তাৎক্ষণিক সমাধান চাই। মিয়ানমারই এই সমস্যার সৃষ্টি করেছে এবং এর সমাধানও মিয়ানমারেই রয়েছে।’ প্রধনামন্ত্রী কাউন্সিল অব ফরেন রিলেশনস এ (সিএফআর) বুধবার বিকেলে ‘এ কনভারসেশন উইথ অনারেবল প্রাইম মিনিস্টার শেখ হাসিনা’ শীর্ষক একটি ইন্টারঅ্যাকটিভ সংলাপ অনুষ্ঠানে প্রদত্ত ভাষণে একথা বলেন। প্রধানমন্ত্রী তাঁর ভাষণে বাংলাদেশের…
Read Moreবিএনপি জামায়াত সরকারের সময় দেশে ক্যাসিনো শুরু হয়েছে:ওবায়দুল কাদের
সাভার প্রতিনিধি:বিএনপি জামায়াত সরকারের সময় দেশে ক্যাসিনো শুরু হয়েছিলো বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ও আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বুধবার দুপুরে সাভার সেনানিবাসের ঢাকা আরিচা মহাসড়কে শ্যুাটিং ক্লাব পয়েন্টে আন্ডারপাস নির্মাণ প্রকল্পের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এসময় আরও বলেন দেশে চুনাপুটি ও আর রাঘব বোয়াল নয় যার বিরুদ্ধে দুর্নীতি পাওয়া যাবে তাকেই আইনের আওতায় এনে গ্রেপ্তার করা হবে জানিয়ে তিনি আরও বলেন দেশে দুর্নীতি সন্ত্রাস মাদকের বিরুদ্ধে এ অভিযান চলবে কোন দুর্নীতি বাজ লোককে ছাড় দেওয়া…
Read Moreভ্যাকসিন হিরো পুুরস্কারে ভূষিত প্রধানমন্ত্রী
২৪ সেপ্টেম্বর ২০১৯ (বিবিনিউজ): টিকা দান কর্মসূচিতে বাংলাদেশের অসামান্য সাফল্যের স্বীকৃতি স্বরূপ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মর্যাদাপূর্ণ ‘ভ্যাকসিন হিরো’ পুরস্কারে ভূষিত করা হয়েছে। সুইজারল্যান্ড ভিত্তিক বিশ্বব্যাপী টিকা দান সংস্থা গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিনেশন এবং ইমিউনাইজেশন (জিএভিআই) স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় জাতিসংঘ সদর দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এই পুরস্কার প্রদান করে। জিএভিআই বোর্ড সভাপতি ড. এনগোজি অকোনজো ইবিলা’র নিকট থেকে এই পুরস্কার গ্রহণ করেই প্রধানমন্ত্রী তা বাংলাদেশের জনগণের জন্য উৎসর্গ করেন। প্রধানমন্ত্রী বলেন,‘আজ যে পুরস্কার গ্রহণ করলাম সে পুরস্কার আমার নয়। এটা বাংলাদেশের জনগণের এবং আমি তাঁদেরকেই এই পুরস্কার…
Read Moreদুর্নীতি বিরোধী অভিযানকে স্বাগত জানিয়েছেন সেনাবাহিনী প্রধান: জেনারেল আজিজ আহমেদ
সাভার,২৪ সেপ্টেম্বর,২০১৯(বিবিনিউজ):দেশে চলমান দুর্নীতি বিরোধী অভিযানকে সেনাবাহিনী স্বাগত জানিয়েছেন বলে জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ। মঙ্গলবার সকালে সাভারের মিলিটারি ফার্মে ১টি অত্যাধুনিক মিল্কিং পার্লার উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ এসময় আরও বলেন সেনাবাহিনীর অবসর প্রাপ্তরা যদি কেই ক্লাবের নামে ক্যাসিনো চালায় তাহলে আমাদের নোটিশ হয়েছে এবং আমাদের গোয়েন্দা সংস্থাকে নির্দেশ দেওয়া হয়েছে তদন্ত করার জন্য তদন্তে প্রমাণিত হলে আমাদের যা করনীয় আমরা তাই করবো জানিয়ে তিনি আরও বলেন দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ায় দেশে ক্রাইমের সংখ্যা কমে আসবে বলেও মন্তব্য করেন…
Read Moreআগামী ১৫ অক্টোবর থেকে রোহিঙ্গা প্রত্যাবাসন কর্মসুচী শুরু হতে পারে:ত্রাণ প্রতিমন্ত্রী
সাভার,২৪ সেপ্টেম্বর,২০১৯(বিবিনিউজ):প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘ সফর শেষে দেশে ফিরিয়ে আসার পরে আগামী ১৫ অক্টোবর থেকে রোহিঙ্গা প্রত্যাবাসন কর্মসুচী শুরু হতে পারে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান। মঙ্গলবার দুপুরে সাভার উপজেলা পরিষদে উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভায় যোগ দিয়ে তিনি একথা বলেন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান এসময় আরও বলেন বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মায়ানমারে ফেরত পাঠাতে পররাষ্ট্র মন্ত্রাণালয়,দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে জানিয়ে তিনি আরও বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘে চীনের প্রতিনিধির সাথে বৈঠক করেছেন সেখানে সিদ্ধান্ত হয়েছে যে চীন মায়ানমার…
Read Moreঅবৈধ ক্যাসিনো বন্ধে চলমান অভিযানকে সাধুবাদ সাঈদ খোকনের
২৩ সেপ্টেম্বর, ২০১৯ (বিবিনিউজ) : অবৈধ ক্যাসিনো বন্ধে চলমান শুদ্ধি অভিযানকে সাধুবাদ জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। তিনি বলেন, এই শুদ্ধি অভিযান অব্যাহত থাকবে। দেশবাসী এ অভিযানে সমর্থন জানিয়েছেন। এ অভিযানের সফল পরিসমাপ্তি ঘটবে বলে আমি আশা করি। আজ নগর ভবনে ঢাকায় ডেনিস রাষ্ট্রদূত উইনি পিটারসেন-এর সাথে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন মেয়র। তিনি বলেন, পবিত্র রমজান মাসে মদ জুয়া খেলা এসব অনৈতিক কার্যকলাপ পরিচালনা থেকে বিরত থাকার জন্য আমি ক্লাবগুলির প্রতি আহ্বান জানিয়েছিলাম এবং এ বিষয়ে প্রচারণাও চালাই কিন্তু কোন কাজ…
Read Moreজাবির ভিসির পদত্যাগের দাবিতে কালো পতাকা প্রদর্শন কর্মসুচী পালন
সাভার প্রতিনিধি:দুর্নীতির অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড.ফারজানা ইসলামের পদত্যাগের দাবিতে ক্যাম্পাসে কালো পতাকা প্রদর্শন কর্মসুচী পালন করেছে আন্দোলনরত শিক্ষক ও শিক্ষার্থীরা। সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান অনুষদের সামনে হাতে হাত ধরে দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ব্যানারে এ কর্মসুচী পালন করেন তারা। কালো পতাকা প্রদর্শন থেকে এসময় দুর্নীতির দায়ে উপাচার্য প্রফেসর ড.ফারজানা ইসলামকে দ্রুত পদত্যাগ করার আহবান জানান শিক্ষক ও শিক্ষার্থীরা। কালো পতাকা প্রদর্শন এ অর্ধশতাধীক শিক্ষক ও শিক্ষার্থী অংশ গ্রহন করেন।
Read Moreবিচারবিভাগীয় কর্মকর্তাদের ফেসবুক ব্যবহারে নির্দেশনা
২২ সেপ্টেম্বর ,২০১৯(বিবিনিউজ):সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে বিচার বিভাগীয় কর্মকর্তাদের জন্য অনুসরণীয় নির্দেশনা জারি করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের আদেশক্রমে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আজ রোববার এই সার্কুলার জারি করেন। এতে বলা হয়, এই নির্দেশনা অমান্য করলে তা অসদাচরণ হিসেবে গণ্য হবে এবং এ ক্ষেত্রে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (শৃঙ্খলা) বিধিমালা ২০১৭–এর পাশাপাশি প্রচলিত অন্যান্য আইন ও বিধিবিধান প্রযোজ্য হবে। সার্কুলারের শুরুতে বলা হয়, বর্তমানে তথ্য ও যোগাযোগপ্রযুক্তির ব্যাপক উন্নয়নের সুযোগে ইন্টারনেটভিত্তিক সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের মাত্রা অতীতের তুলনায় অনেক গুণ বেড়েছে। এই প্রযুক্তির মাধ্যমে কম্পিউটার, স্মার্টফোন এবং অনুরূপ কোনো…
Read Moreখালেদা জিয়ার হাঁটু ও কোমরের ব্যথার মধ্যেই ঘুরপাক খাচ্ছে বিএনপি’র রাজনীতি
২২ সেপ্টেম্বর, ২০১৯ (বিবিনিউজ) : আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার হাঁটু ও কোমরের ব্যথার মধ্যেই ঘুরপাক খাচ্ছে বিএনপি-জামায়াতের রাজনীতি। গতকাল শনিবার বিকেলে চট্টগ্রামের রাউজান সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। হাছান মাহমুদ বলেন, বিএনপি জামায়াত এখন আর রাজনীতিতে নেই। তাদের এখন কাজ, কয়েক দিন পরপর বলা খালেদা জিয়ার হাঁটু ও কোমরে ব্যথা, অবস্থা বেশি খারাপ আর বাঁঁচবে না। বাঙালির সব অর্জনের সঙ্গে আওয়ামী লীগের অর্জন জড়িয়ে আছে উল্লেখ…
Read More