২১ সেপ্টেম্বর ২০১৯, (বিবিনিউজ):কুষ্টিয়ায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। আজ শনিবার সকালে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। নিহত কলেজছাত্র তারেক আহমেদ কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার খলিশাকুন্ডি ইউনিয়নের মহিরুদ্দিনের ছেলে। তিনি খলিশাকুন্ডি ডিগ্রি কলেজের পাস কোর্সের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সেলিম হোসেন ফরাজী প্রথম আলোকে বলেন, গত বৃহস্পতিবার বেলা ১১টার দিকে তারেক ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। রাতে তিনি ভালো ছিলেন। কিন্তু আজ সকালে অবস্থার অবনতি হলে তাঁকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। সরকারি হিসাবে,…
Read MoreCategory: জাতীয়
জাতীয়
বাংলাদেশ জাতিসংঘ সংস্কারে ১ লাখ ডলার অনুদান দেবে
২০ সেপ্টেম্বর, ২০১৯ (বিবিনিউজ) : টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) অর্জনে সদস্য দেশগুলোকে সহায়তায় জাতিসংঘ সংস্কারে মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের প্রস্তাবনা বাস্তবায়নে বাংলাদেশ এক লাখ মার্কিন ডলার অনুদান দেবে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম বৃহস্পতিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক এসডিজি সম্মেলনে বলে, ‘জাতিসংঘের সাথে আমাদের অংশীদারিত্বের প্রতি আমাদের অঙ্গীকারের প্রতিফলন হিসেবে এবং জাতিসংঘ সংস্কারে সহায়তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘ আবাসিক সমন্বয়কের দপ্তরে এক লাখ ডলার অনুদান দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন।’ তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী সপ্তাহে নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদ (ইউএনজিএ)’র অধিবেশনে যোগদানকালে এ ঘোষণা দেবেন। শাহরিয়ার আলম বলেন,…
Read Moreআজ প্রধানমন্ত্রী নিউইয়র্ক যাচ্ছেন
২০ সেপ্টেম্বর, ২০১৯ (বিবিনিউজ) : প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৭৪তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে আটদিনের সরকারি সফরের লক্ষ্যে আজ আবুধাবী হয়ে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। প্রধানমন্ত্রী ২৭ সেপ্টেম্বর ইউএনজিএ ৭৪তম বার্ষিক অধিবেশনে ভাষণ দেবেন। প্রধানমন্ত্রীর সঙ্গে ২৪ সেপ্টেম্বর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে এবং ২৮ সেপ্টেম্বর তিনি জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে বৈঠক করবেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট প্রধানমন্ত্রী এবং তার সফরসঙ্গীদের নিয়ে আজ বিকেলে আবুধাবীর উদ্দেশে হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমান বন্দর ত্যাগ করবে। ফ্লাইটটি আবুধাবীতে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে…
Read Moreফেসবুকে লেখার জন্য আর কাউকে বহিষ্কার করবেন না উপাচার্য
১৯ সেপ্টেম্বর, ২০১৯(বিবিনিউজ):গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) উপাচার্য খোন্দকার নাসির উদ্দিন আর কোনো শিক্ষার্থীকে ফেসবুকে লেখালেখির জন্য বহিষ্কার করবেন না। ফেসবুকে বিরুদ্ধমত প্রকাশের জেরে ফাতেমা-তুজ-জিনিয়া নামের এক শিক্ষার্থীকে বহিষ্কারের পরিপ্রেক্ষিতে গড়ে ওঠা আন্দোলনের মুখে তিনি এমন পদক্ষেপ নিয়েছেন। উপাচার্যের অপসারণের দাবিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গতকাল বুধবার রাত সাড়ে ১১টা থেকে আড়াইটা পর্যন্ত আন্দোলন করেন। তাঁদের এক দফা দাবি—উপাচার্যের অপসারণ। তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আন্দোলনের মুখে ১৪টি সিদ্ধান্ত নিয়ে রেজিস্ট্রার মো. নুরউদ্দিন আহমেদ স্বাক্ষরিত একটি আদেশ প্রকাশ করেছে। ওই আদেশের ৪ নম্বরে বলা হয়েছে, সাধারণ শিক্ষার্থীদের বাকস্বাধীনতার নিশ্চয়তা…
Read Moreডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা কমেছে ৮ শতাংশ
১৯ সেপ্টেম্বর, ২০১৯ (বিবিনিউজ): সরকারের নানা পদক্ষেপের কারণে সারাদেশে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা কমছে। গত ২৪ ঘন্টায় সারাদেশে নতুন ডেঙ্গু আক্রন্ত রোগীর সংখ্যা ৮ শতাংশ কমেছে। চলতি বছরের শুরু থেকে বৃহস্পতিবার পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হয়েছেন ৮৩ হাজার ৪৮১ জন। আর চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন ৮১ হাজার ৫২ জন। এ পর্যন্ত ৯৭ শতাংশ মানুষ চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছে। সারাদেশে বর্তমানে মোট ভর্তি রোগীর সংখ্যা ২ হাজার ২২৬ জন। এর মধ্যে ঢাকায় ৯০৩ জন এবং ঢাকার বাইরে ১ হাজার ৩২৩ জন। গত ২৪ ঘন্টায় সারাদেশে ছাড়প্রাপ্ত মোট রোগীর সংখ্যা ৬২৫ জন।…
Read Moreজাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী আগামীকাল
১৯ সেপ্টেম্বর, ২০১৯ (বিবিনিউজ) : প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৭৪তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে আটদিনের সরকারি সফরের লক্ষ্যে আগামীকাল শুক্রবার (২০ সেপ্টেম্বর) নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। প্রধানমন্ত্রী ২৭ সেপ্টেম্বর ইউএনজিএ ৭৪তম বার্ষিক অধিবেশনে ভাষণ দেবেন। প্রধানমন্ত্রীর সঙ্গে ২৪ সেপ্টেম্বর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে এবং ২৮ সেপ্টেম্বর তিনি জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে বৈঠক করবেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট প্রধানমন্ত্রী এবং তার সফরসঙ্গীদের নিয়ে শুক্রবার বিকালে আবুধাবীর উদ্দেশে হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমান বন্দর ত্যাগ করবে। ফ্লাইটটি আবুধাবীতে সন্ধ্যা ৬টা ৩০…
Read Moreজাবির উপাচার্যের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করছে আন্দোলনরত শিক্ষক ও শিক্ষার্থীরা
সাভার প্রতিনিধি:জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড.ফারজানা ইসলাম ও তার পরিবারের সদস্যদের উপর দুর্নীতির অভিযোগ তুলে উপাচার্যের পদত্যাগের দাবিতে বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করেছে আন্দোলনরত শিক্ষক ও শিক্ষার্থীরা। বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান অনুষদের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন আন্দোলনরত শিক্ষক ও শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপাচার্যের প্রশাসনিক কার্যালয়ে গিয়ে শেষ হয়। এসময় বিক্ষোভ মিছিল থেকে আন্দোলনরত শিক্ষক ও শিক্ষার্থীরা জানায় পহেলা অক্টম্বরের মধ্যে উপাচার্য প্রফেসর ড.ফারজানা ইসলাম যদি পদত্যাগ না করে তাহলে ক্যাম্পাসে ধর্মঘটসহ সর্বাত্মক আন্দোলন গড়ে তোলা হবে। ক্যাম্পানে আন্দোলন চলায় আজ নিজ কার্যালয়ে…
Read Moreজাবির শিক্ষার্থীদের আন্দোলনের দুই দফা দাবি মেনে নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন
সাভার প্রতিনিধি:জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধিকতর উন্নয়ন প্রকল্পে অপরিকল্পনা ও দুর্নীতির বিরুদ্ধে তিন দফা দাবিতে শিক্ষার্থীদের চলমান আন্দোলনের দুই দফা দাবি মেনে নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ তিন দফা দাবির বাকি দাবি টি নিয়ে বিশ্ববিদ্যালয়েরউপাচার্য প্রফেসর ড.ফারজানা ইসলামের সাথে আলোচনা হওয়ার কথা রয়েছে আন্দোলনরত শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে। বিকেল চারটায় উপাচার্যের নতুন প্রশাসনিক ভবনে এ আলোচনা হওয়ার কথা রয়েছে। আজকের দাবিটি হলো দুর্নীতির অভিযোগের বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন। এদিকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগকে এক কোটি টাকা দেওয়া নিয়ে ছাত্রলীগ ও উপাচার্যের মধ্যে পাল্টাপাল্টি বক্তব্য পাওয়া গেছে । এবিষয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছ থেকে…
Read Moreঅভিযোগ প্রমাণিত হলে জাবি ভিসির বিরুদ্ধে ব্যবস্থা : কাদের
১৭ সেপ্টেম্বর ,২০১৯(বিবিনিউজ):‘ঈদ সালামি’ হিসেবে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ নেতাদের এক কোটি চাঁদা দেয়ার অভিযোগে অভিযুক্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. ফারজানা ইসলাম তদন্তে দোষী প্রমাণিত হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ওবায়দুল কাদের আরো বলেন, অন্যায় করলে কেউ ছাড় পাবে না। তদন্তে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসির বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ পেলে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে। অন্যায় করলে কেউ পার পাবে না উল্লেখ করে তিনি বলেন, ছাত্রলীগের ঘটনায় প্রধানমন্ত্রী…
Read Moreচাকরি চাই, কর্ম চাই—তোলো আওয়াজ
১৭ সেপ্টেম্বর,২০১৯(বিবিনিউজ): ঢাকা শহরে যে এলাকায় আমি থাকি, তার আশপাশের শিক্ষাপ্রতিষ্ঠান অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আলাদা। প্রতি শুক্রবার সকাল থেকে গেটের সামনে অনেক তরুণ-তরুণীকে জড়ো হতে দেখা যায়। তাঁদের কারও কারও হাতে থাকে চলতি হাওয়ার মতো সাম্প্রতিক ঘটনাবলির পত্রিকা, কাউকে দেখা যায় ফুটপাতে বসে কোনো একটা পত্রিকার কাটিংয়ে চোখ বুলিয়ে নিতে। দেখতে দেখতে আমি এত অভ্যস্ত হয়েছি যে দেখেই বুঝতে পারি কে সারা রাত জার্নি করে এসেছেন। কোনো কোনো তরুণীর সঙ্গে বাবা বা ভাইকেও দেখি। তাঁরা সবাই সোনার হরিণ ধরতে আসেন—চাকরি নামের সোনার হরিণ। কিন্তু কতজনই-বা সেটা পান? বিসিএসের কথাই ধরা…
Read More