আজ ‘রাজহংস’ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

১৭ সেপ্টেম্বর, ২০১৯ (বিবিনিউজ) : প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৪র্থ ড্রিমলাইনার ‘রাজহংস’ উদ্বোধন করবেন। ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বিকেল ৪টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর (এইচএসআইএ)’র ভিভিআইপি টারমাকে আনুষ্ঠানিকভাবে নতুন সংগৃহীত জাতীয় পতাকাবাহী বিমান ‘রাজহংস’ উদ্বোধন করবেন।’ ১৪ সেপ্টেম্বর বাংলাদেশ বিমানের বহরে চতুর্থ বোইং ৭৮৭/৮ ড্রিমলাইনার যুক্ত হয়েছে। এটি জাতীয় পতাকাবাহী ১৬তম বিমান। বিমানটি যুক্তরাষ্ট্রের সিয়াটলের বিমান কারখানা থেকে ওই দিনই বিকেলে সরাসরি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করে। বিমানের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ক্যাপ্টেন ফারহাত হাসান জামিল ও অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা জলকামান…

Read More

ভিকারুননিসায় নতুন অধ্যক্ষের কাল ১১টা পর্যন্ত যোগদান নয়: হাইকোর্ট

১৬ সেপ্টেম্বর ,২০১৯(বিবিনিউজ):রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে অধ্যক্ষ হিসেবে মাধ্যমিক ও উচ্চশিক্ষা (মাউশি) অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা ফওজিয়া রেজওয়ান যেন আগামীকাল মঙ্গলবার বেলা ১১টা পর্যন্ত কাজে যোগদান না করেন, তা নিশ্চিত করতে রাষ্ট্রপক্ষকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ বিষয়ে আদেশের জন্য আগামীকাল দিন রেখেছেন আদালত। এর আগে আজ সোমবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. খায়রুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে সম্পূরক এক আবেদনের শুনানি হয়। শিক্ষাপ্রতিষ্ঠানটিতে বিশেষ কমিটি গঠনসংক্রান্ত বিধান চ্যালেঞ্জ করে এর আগে হাইকোর্টে রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুস আলী আকন্দ। ওই রিটের ধারাবাহিকতায় আজ সম্পূরক…

Read More

ডাচ ম্যাগাজিনে ‘শেখ হাসিনা: দ্য মাদার অব হিউম্যানিটি’ শিরোনামে কভার স্টোরি প্রকাশ

১৬ সেপ্টেম্বর, ২০১৯(বিবিনিউজ) : নেদারল্যান্ডের প্রথিতযশা পত্রিকা ডিপ্লোম্যাট ম্যাগাজিনের চলতি সংখ্যায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ‘শেখ হাসিনা: দ্য মাদার অব হিউম্যানিটি’ শিরোনামে কভার স্টোরি প্রকাশ করেছে। চলতি সংখ্যার মোড়ক উন্মোচন উপলক্ষে স্থানীয় একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে ডিপ্লোম্যাটিক কোরের সদস্যবৃন্দ, আন্তর্জাতিক গণমাধ্যমে কর্মী, থিঙ্ক ট্যাঙ্কস, ব্যবসায়িক নেতৃবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে চীন, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, ইরান, দক্ষিণ কোরিয়া, উজবেকিস্তান, প্যালেস্টাইন, ইয়েমেন, মরক্কো, তিউনিসিয়া, এংগোলা, সুইডেন, ফিনল্যান্ড, লক্সেমবার্গ, ইউক্রেন, বসনিয়া-হার্জেগোভিনা, ভ্যাটিকান, কসোভো, ব্রাজিল, কিউবা, পেরু, চিলি, ভেনিজুয়েলা এবং ইকুয়েডরের রাষ্ট্রদূতগণ, রাশিয়ান ফেডারেশন, জর্জিয়া, আর্জেন্টিনা এবং আজারবাইজেনের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতগণ এবং মার্কিন যুক্তরাষ্ট্র,…

Read More

ফেঁসে যাচ্ছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

সাভার প্রতিনিধি,১৬ সেপ্টেম্বর ২০১৯(বিবিনিউজ):ফেঁসে যাচ্ছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম। উপাচার্যের বিরুদ্ধে কমিশন বাণিজ্যের অভিযোগ খতিয়ে দেখছে শিক্ষা মন্ত্রণালয়। ঘটনার সত্যতা মিললে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্রিষ্ট মন্ত্রণালয় থেকে জানা গেছে। কমিশন বাণিজ্যের অভিযোগে ছাত্রলীগের সভাপতি এবং সাধারণ সম্পাদককে পদ ছাড়তে হয়েছে। একই অভিযোগ উঠেছে জাবি উপাচার্যের বিরুদ্ধে। সম্প্রতি এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একটি পক্ষ থেকে শিক্ষা মন্ত্রণালয়ে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। সে অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগ প্রমাণিত হলে উপাচার্যকে পদ থেকে সরে যেতে হতে পারে। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, কমিশন কেলেঙ্কারির ঘটনায় জাবি উপাচার্য…

Read More

লুটপাট অপরিকলল্পনা ও প্রকৃতি ধ্বংসের প্রতিবাদে জাবিতে বিক্ষোভ মিছিল

সাভার প্রতিনিধি:লুটপাট অপরিকলল্পনা ও প্রকৃতি ধ্বংসের প্রতিবাদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা। রবিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান অনুষদের সামনে থেকে দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিলটি পুরো বিশ্ববিদ্যালয় ঘুরে মুরাদ চত্বরে গিয়ে শেষ হয়। মিছিলে এসময় অর্ধশতাধিক শিক্ষার্থীরা অংশ গ্রহন করেন। বিক্ষোভ মিছিল থেকে এসময় শিক্ষার্থীরা লুটপাট অপরিকলল্পনা ও প্রকৃতি ধ্বংসের প্রতিবাদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সকল শিক্ষক ও শিক্ষার্থীদের আন্দোলনে নামার আহবান জানান।

Read More

রোহিঙ্গা প্রত্যাবাসনের জন্য সরকার কাজ করছে :দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী

সাভার,১৪সেপ্টেম্বর,২০১৯(বিবিনিউজ):মিয়ানমার থেকে বাংলাদেশে পালিয়ে আসা আশ্রয় নেওয়া রোহিঙ্গা প্রত্যাবাসনের জন্য বর্তমান সরকার কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান। শনিবার দুপুরে সাভারের আশুলিয়ার গোয়াইলবাড়ি এলাকায় আব্দুল মান্নান ডিগ্রি কলেজের ২৫ তম ব্যাচের নবীন বরণ অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি একথা বলেন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান আরও বলেন আন্তর্জাতিক সম্পদায় জাতিসংঘ এবং বিভিন্ন আন্তর্জাতিক বেসরকারী সাহয্য সংস্থার সাথে এবং মিয়ারমারের সাথে দ্বিপাক্ষীক আলোচনার মধ্যে একটি সুন্দর একটা পরিবেশে এবং মিমাংসার মধ্যে দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রত্যাবাসন কর্মসুচী বাস্তাবায়ন করতে চায় জানিয়ে তিনি আরও বলেন…

Read More

জাবির উন্নয়ন প্রকল্প থেকে ছাত্রলীগকে দুই কোটি টাকা দেওয়ার কথা অস্বীকার করেছে উপাচার্য

স্টাফ রিপোর্টার :জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অধিকতর উন্নয়ন প্রকল্প থেকে ছাত্রলীগকে দুই কোটি টাকা দেওয়ার কথা অস্বীকার করে উপাচার্য প্রফেসর ড.ফারজানা ইসলাম বলেছেন টাকা দেওয়ার কথাটি ভুয়া মিথ্যা ও বানোয়াট। শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের নিজ বাসভবনে এক সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন। এসময় বিশ্ববিদ্যালয়েয়ে উপাচার্য প্রফেসর ড.ফারজানা ইসলাম ছাত্রলীগের নেতাদের সাথে টাকা পয়সা নিয়ে তার কোন কথা হয়নাই তদন্ত করলে বিষয়টি পরিস্কার জানা যাবে বলেও জানান তিনি।

Read More

প্রধানমন্ত্রী কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেডের বাণিজ্যিক কার্যক্রম উদ্বোধন করলেন

১১ সেপ্টেম্বর, ২০১৯ (বিবিনিউজ) : প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুলিশের দীর্ঘদিনের দাবি পূরণে আজ কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেডের বাণিজ্যিক কার্যক্রম উদ্বোধন করেছেন। আজ সকালে প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ব্যাংকটির উদ্বোধন করেন। বাংলাদেশ পুলিশ ওয়েলফেয়ার ট্রাস্টের মালিকানাধীন এই ব্যাংকটির লক্ষ্য বিভিন্ন কমিউনিটির সদস্যদের কাছে পৌঁছানো এবং উদ্ভাবনী ব্যাংকিং সেবা প্রদান করা। ২০১৮ সালের ১ নভেম্বর লাইসেন্স পাওয়ার পর এই ব্যাংকটি ৪০০ কোটি টাকা পরিশোধিত মূলধন নিয়ে যাত্রা শুরু করে। প্রথমে ৬টি শাখা দিয়ে ব্যাংকটির কার্যক্রম শুরু হলো। দুটি ঢাকার গুলশান ও মতিঝিল এলাকায়, একটি চট্টগ্রামের আগ্রাবাদ, একটি গাজীপুরের শ্রীপুর মাওনা,…

Read More

আগাম জলবায়ু অভিযোজন সমাধানের উপায় উদ্ভাবনে জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান প্রধানমন্ত্রীর

১০ সেপ্টেম্বর, ২০১৯ (বিবিনিউজ) : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্ব নেতৃবৃন্দ, সরকার ও ব্যবসায়ীদের আগাম জলবায়ু অভিযোজন সমাধানের উপায় উদ্ভাবনের জন্য জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়ে বলেছেন, কোনও জাতির একার পক্ষে এটি করা সম্ভব নয়। প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ বিশ্বব্যাপী গৃহীত বেশ কিছু উদ্যোগের আবাসস্থল, যা জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নেয়ার লড়াইয়ে সম্মিলিতভাবে আমাদের টিকে থাকার জন্য একটি দিক নির্দেশনা দিয়েছে।’ প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ ঢাকা থেকে এক ভিডিও কনফারেন্সের মাধ্যমে ‘গ্লোবাল কমিশন অন অ্যাডাপটেশন’এর নেতৃবৃন্দের সঙ্গে যোগ দিয়ে একথা বলেন। শেখ হাসিনা বলেন, ‘কমিশনের একটি নতুন গবেষণা প্রতিবেদনে দেখা গেছে…

Read More

প্রধানমন্ত্রীর সঙ্গীত শিল্পী এন্ড্রু কিশোরকে ১০ লাখ টাকা অনুদান প্রদান

৯সেপ্টেম্বর, ২০১৯ (বিবিনিউজ) : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশিষ্ট সঙ্গীত শিল্পী এন্ড্রু কিশোরকে চিকিৎসার জন্য ১০ লাখ টাকা অনুদান প্রদান করেছেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, রবিবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী তাঁর গণভবনের বাসায় এন্ড্রু কিশোরের নিকট অনুদানের চেক হস্তান্তর করেন। প্রেস সচিব জানান, শিল্পী এন্ড্রু কিশোর চেক গ্রহণকালে তাকে সহযোগিতার জন্য প্রধানমন্ত্রীকে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করেন।

Read More