নানা আয়োজনে পালিত হলো হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব জন্মাষ্টমী

স্টাফ রিপোর্টার,০৬ সেপ্টেম্বর(বিবিনিউজ):নানা আয়োজনে পালিত হলো হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব জন্মাষ্টমী। ঢাকার সাভার,আশুলিয়া ও ধামরাইয়ে পৃথক পৃথক ভাবে এ কর্মসূচী পালিত হয়। কর্মসূচীর মধ্যে ছিল র‌্যালী,কীর্তন,অধিবাসন কীর্তন ও মহন্ত বিদায়।

সাভারে সকালে মোকমা পাড়া শ্রী কৃষ্ণ জাগরণ সংঘের উদ্দ্যোগে মন্দির প্রাঙ্গন থেকে র‌্যালীর উদ্বোধন করেন সাভার পৌর সভার মেয়র হাজী আব্দুল গণি। র‌্যালীটি বের হয়ে সাভার বাজার দিয়ে নামা বাজার বড় মন্দির হয়ে সাভার বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করেন। সাভারের দক্ষিণ ও মধ্য পাড়া থেকেও পৃথক র‌্যালী বের করেন হিন্দু ধর্মাবলম্বীরা।
অপর দিকে অনুরুপ ভাবে আশুলিয়া ও ধামরাইয়ে পৃথক ভাবে কর্মসূচী পালিত হয়।

Related posts

Leave a Comment