৩০ সেপ্টেম্বর, ২০১৯ (বিবিনিউজ) : সুরমা ও গঙ্গা-পদ্মা নদীর পানি বৃদ্ধি পাচ্ছে এবং কুশিয়ারা নদীর পানি হ্রাস পাচ্ছে। নদ-নদীর পরিস্থিতি সম্পর্কে বন্যা পূর্বাভাস ও সতর্কীরণ কেন্দ্রের আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ২৪ ঘন্টা সুরমা ও গঙ্গা-পদ্মা নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকতে পারে এবং এই সময়ে কুশিয়ারা নদীর পানি হ্রাস অব্যাহত থাকতে পারে। অপরদিকে ব্রহ্মপুত্র-যমুনা নদ-নদীসমূহের পানি স্থিতিশীল থাকতে পারে। সতর্কীরণ কেন্দ্রের বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের বিভিন্ন নদ-নদীর ৯৩টি পানি সমতল স্টেশনের পর্যবেক্ষণ অনুযায়ী ৩৬টি পয়েন্টের পানি হ্রাস ও ৫৫টির সমতল বৃদ্ধি পেয়েছে। সোমবার সকাল ৯টা পর্যন্ত গত ২৪…
Read MoreCategory: জাতীয়
জাতীয়
১/১১ পুনরাবৃত্তির সম্ভাবনা নাকচ করে দিয়েছেন প্রধানমন্ত্রী
৩০ সেপ্টেম্বর ২০১৯ (বিবিনিউজ): প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ওয়ান ইলাভেনের মত ঘটনার পুনরাবৃত্তির সম্ভবনাকে নাকচ করে দিয়ে বলেছেন, সরকার আগে থেকেই দুর্ণীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করেছে যাতে এ ধরনের ঘটনা পুণরায় না ঘটতে পারে। প্রধানমন্ত্রী বলেন,‘ এটা বলাই যায় (স্পষ্টত) যে, ওয়ান ইলাভেন পুনরায় ঘটবে না। যদি কোন অনিয়ম থেকে থাকে, আমি ব্যবস্থা নেব, আমরা ব্যবস্থা নেব এবং সে যেই হোক না কেন, এমনকি তারা আমার দলের হলেও। যদি আমি দুর্ণীতিবাজদের শান্তি দিতে চাই, আমার ঘর থেকেই তা আগে শুরু করতে হবে।’ প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোববার বিকেলে জাতিসংঘের ৭৪…
Read Moreবাংলাদেশে কেউ সন্ত্রাসী কায়েম করতে পারবে না:দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী
সাভার,৩০ সেপ্টেম্বর,২০১৯(বিবিনিউজ):বাংলাদেশ শান্তির দেশ এই দেশে কেউ সন্ত্রাসী কায়েম করতে পারবে না বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান। সাভার উপজেলা পরিষদে আসন্ন দুর্গাপুজা উপলক্ষে সার্বিক পরিস্থিতি আইন শৃঙ্খলা বাহিনী ও হিন্দু ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় শেষে তিনি একথা বলেন। এবার দুর্গাপুজা উপলক্ষে সারাদেশে মন্দির গুলোতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে তিনি আরও বলেন এবার সাভারে এক’শ ৯২টি মন্দিরে দুর্গাপুজা অনুষ্ঠিত হবে এজন্য দুর্যোগ ব্যবস্থা ও ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগে প্রতিটি মন্দিরে পাঁচ’শ কেজি করে চাউল বিতরণ করা হবে। পরে প্রতিমন্ত্রী সাভারের মুক্তিরমোড় এলাকায় বঙ্গবন্ধু মোড়াল ও মুক্তিযুদ্ধের…
Read Moreক্যাসিনো-কাণ্ডে ৫ দিনেও অধরা দুই আ.লীগ নেতা
২৯ সেপ্টেম্বর, ২০১৯(বিবিনিউজ):ক্যাসিনো–কাণ্ডে জড়িত পুরান ঢাকার আওয়ামী লীগের নেতা এনামুল হক, রূপন ভূঁইয়াসহ চারজনকে পাঁচ দিনেও গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তাঁদের ধরতে অভিযান চালানোর কথা বলে আসছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা। গত মঙ্গলবার দুপুরে সূত্রাপুর থানার বানিয়ানগরে এনামুল, তাঁর ভাই রূপনের বাড়িসহ চারটি বাড়িতে অভিযান চালিয়ে ৫ কোটি ৫ লাখ টাকা, ৪ কোটি টাকার স্বর্ণালংকার ও ছয়টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করে র্যাব। টাকা ও স্বর্ণালংকারে দুই ভাইয়ের সিন্দুক ভরা ছিল। এ ছাড়া তাঁরা গেন্ডারিয়া ও ওয়ারীতে আরও দুই ব্যক্তির বাসায় টাকা ও স্বর্ণালংকার রাখতেন। ওই দুজনের একজন রূপনের বন্ধু মো. হারুন…
Read Moreদুর্নীতিবাজদের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার
২৯ সেপ্টেম্বর, ২০১৯ (বিবিনিউজ) : প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুর্নীতিবাজদের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করে সুস্পষ্টভাবে বলেছেন, দুর্নীতিবাজ এবং অসৎ ব্যক্তিদের বিরুদ্ধে তাঁর সরকারের কঠোর পদক্ষেপ অব্যাহত থাকবে। প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা সন্ত্রাস, জঙ্গিবাদ, দুর্নীতি এবং মাদকের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়েছি। একটা কথা পরিষ্কারভাবে বলতে চাই, যদি কেউ অসত পথে অর্থ উপার্জন করে, তার এই অনিয়ম, উচ্ছৃঙ্খলতা বা অসৎ উপায় ধরা পড়লে তার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়া হবে। সে যেই হোক না কেন, আমার দলের হলেও তাকে ছাড় দেয়া হবে না।’ প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার বিকেলে স্থানীয় ম্যারিয়ট মারকুইজ হোটেলে তাঁর সম্মানে…
Read Moreপ্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণী পর্যন্ত পরীক্ষা থাকছে না:প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয় সচিব
সাভার প্রতিনিধি:আগামীতে প্রাথমিক বিদ্যালয় তৃতীয় শ্রেণী পর্যন্ত পরীক্ষা থাকছে না । তবে নিয়মিত ক্লাস-পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে । বৃহস্পতিবার ঢাকার সাভারের আশুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ঢাকা জেলা কর্মকর্তা ,শিক্ষক ও সমন্বয় সামাজিক উদ্বুদ্ধকরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মোঃ আকরাম-আল-হোসেন এ কথা বলেন মানসম্মত শিক্ষা শেখ হাসিনার দীক্ষা স্লোগানকে সামনে রেখে সচিব আরও বলেন আমাদের শিক্ষকরা পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান এর যেখানে গত বছর ৬৫ ভাগ শিক্ষার্থী বাংলা রিডিং পড়তে পারতো না সেখানে এবছর আগামীতে শতভাগ করার আওতায় আনতে হবে সভায় সভায় সভাপতিত্ব করেন ঢাকা জেলা প্রাথমিক শিক্ষা…
Read Moreআগামীকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৩তম জন্মদিন
২৭ সেপ্টেম্বর, ২০১৯(বিবিনিউজ):আগামীকাল শনিবার (২৮ সেপ্টেম্বর) আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন ৭৩তম জন্মদিন। দিনটি উপলক্ষে আজ শুক্রবার জুমার নামাজের পর বঙ্গবন্ধু কন্যার জন্য বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে। বর্তমানে জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে রয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ দোয়া অনুষ্ঠানে অংশ নিতে দুপুর ১টার আগেই জাতীয় মসজিদ বায়তুল মুকাররমে উপস্থিত হন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। এর মধ্যে রয়েছেন দলটির উপদেষ্টা পরিষদ সদস্য আমির হোসেন আমু, যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হানিফ, তথ্যমন্ত্রী হাছান মাহমুদ, ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ প্রমুখ। এছাড়াও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য…
Read Moreবাংলাদেশ ক্রিকেট টিম রূপান্তরের মধ্যদিয়ে যাচ্ছে : সাকিব আল হাসান
২৭ সেপ্টেম্বর, ২০১৯ (বিবিনিউজ) : বাংলাদেশ জাতীয় ক্রিকেট টিম একটি রূপান্তরের প্রক্রিয়ার মধ্যদিয়ে যাচ্ছে উল্লেখ করে দলের অধিনায়ক সাকিব আল হাসান দৃঢ় আশাবাদ ব্যক্ত করেছেন যে, খারাপ সময় কেটে যাবে এবং তারা পুনরায় আগের মতোই ভালো খেলবে। তিনি বলেন, ‘আমরা বিশ্বাস করি, বাংলাদেশ টিম একটি ভালো টিম। এ ধরনের টিমের জন্য কখনো কখনো রূপান্তরের অবস্থা থাকে এবং এখন আমরা সেই অবস্থায় রূপান্তর রয়েছি।’ সাকিব বলেন, ‘খারাপ অবস্থা কাটিয়ে উঠতে বেশিদিন লাগবে না এবং আমরা আগের মতোই ভালো খেলতে শুরু করবো।’ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এওয়ার্ড প্রদানে ইউনিসেফ আয়োজিত এক অনুষ্ঠানে সাকিব…
Read Moreইউনিসেফের চ্যাম্পিয়ন অব স্কিল ডেভেলপমেন্ট ফর ইয়ুথ পুরস্কার গ্রহন করলেন প্রধানমন্ত্রী
২৭ সেপ্টেম্বর, ২০১৯ (বিবিনিউজ): প্রধানমন্ত্রী শেখ হাসিনা তরুণদের দক্ষতা উন্নয়নে বাংলাদেশের অসামান্য সাফল্যের স্বীকৃতি স্বরূপ ‘চ্যাম্পিয়ন অব স্কিল ডেভেলপমেন্ট ফর ইয়ুথ’ পুরস্কার গ্রহন করেছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী ইউএন প্লাজার ইউনিসেফ ভবনের ল্যাবুইসে হলে জাতিসংঘ শিশু তহবিল (ইউনিসেফ) প্রদত্ত এই পুরস্কার গ্রহন করেন। তুমুল করতালির মধ্যে ইউনিসেফ’র নির্বাহী পরিচালক হেনরিয়েটা ফোর তাঁর হাতে এই পুরস্কার তুলে দেন। পররাষ্ট্র মন্ত্রী ড.একে আব্দুল মোমেন এবং ইউনিসেফে’র শুভেচ্ছা দূত এবং বিশ্বসেরা অলরাউন্ডার এবং বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান অনুষ্ঠানে বক্তৃতা করেন। পুরস্কার গ্রহণকালে এটি প্রদানের জন্য প্রধানমন্ত্রী ইউনিসেফকে ধন্যবাদ জানিয়ে দেশের…
Read Moreপ্রশাসনের নাকের ডগায় কীভাবে অবৈধ কার্যক্রম চলছে: নাসিম
২৬ সেপ্টেম্বর, ২০১৯(বিবিনিউজ):ক্যাসিনো ও জুয়ার বিরুদ্ধে চলমান অভিযান সম্পর্কে বলেতে গিয়ে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ১৪ দলের সমন্বয়ক মোহাম্মদ নাসিম বলেছেন, প্রশাসনের নাকের ডগায় কীভাবে এ ধরনের অবৈধ কার্যক্রম চলছে। তিনি প্রশাসনের ব্যর্থতাকে দায়ী করে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার পর রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ১৪ দলের সভায় তিনি এসব কথা বলেন। ক্যাসিনো, জুয়ার বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদক্ষেপকে ১৪ দলের পক্ষ থেকে সমর্থন জানিয়ে মোহাম্মদ নাসিম বলেন, ‘আমরা বিস্মিত ও দুঃখিত হয়েছি যে এখানে কিছু রাজনৈতিক কর্মী দুর্বৃত্তায়নে…
Read More