ঐক্যবদ্ধ থাকার আহ্বান বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ

৫ অক্টোবর ২০১৯ (বিবিনিউজ): দেশ ও জাতির স্বার্থে আইনজীবীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ। বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের প্রথম সাধারণ সভায় আজ এ আহ্বান জানান বক্তারা। আজ শনিবার (৫ অক্টোবর) রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যালয়ের অডিটোরিয়ামে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সাধারণ সভা অনুষ্টিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের আহবায়ক ও বাংলাদেশ বার কাউন্সিলের সহ-সভাপতি ইউসুফ হোসেন হুমায়ূন। সভা সঞ্চালনা করেন সংগঠনের সদস্য সচিব ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস এমপি। বক্তৃতা করেন গৃহায়ন ও গনপূর্ত মন্ত্রী ও সুপ্রিমকোর্ট বার-এর সাবেক সম্পাদক শ.ম রেজাউল করিম , বার কাউন্সিলের…

Read More

প্রধানমন্ত্রী আজ সকালে নয়াদিল্লী পৌঁছেছেন

৩ অক্টোবর, ২০১৯ (বিবিনিউজ) : প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরামের (ডব্লিউইএফ) ইন্ডিয়া ইকোনোমিক সামিটে যোগ দিতে চারদিনের সরকারি সফরে আজ সকালে এখানে পৌঁছালে লাল গালিচা বিছিয়ে তাঁকে অভ্যর্থনা জানানো হয়। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট (বিজি-২০৩০) প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের নিয়ে স্থানীয় সময় সকাল ৯টা ৪৫ মিনিটে পালাম এয়ার ফোর্স স্টেশনে অবতরণ করে। ভারতের নারী ও শিশু কল্যাণ প্রতিমন্ত্রী দেবশ্রী চৌধুরী, ভারতে বাংলাদেশের হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী এবং বাংলাদেশে ভারতের হাইকমিশনার রিভা গাঙ্গুলি বিমান বন্দরে ফুলে তোড়া দিয়ে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান। বিমান বন্দর থেকে প্রধানমন্ত্রীকে মোটর শোভাযাত্রা সহকারে…

Read More

জাবির উপাচার্যের পদত্যাগের দাবিতে দ্বিতীয় দিনের মত ধর্মঘট ও অবরোধ অব্যাহত

সাভার,৩ অক্টোবর,২০১৯(বিবিনিউজ):দুর্নীতির অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলামের পদত্যাগের দাবিতে দ্বিতীয় দিনের মত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সর্বাত্মক ধর্মঘট ও অবরোধ কর্মসুচী পালন করছেন শিক্ষক-শিক্ষার্থীরা। বৃহস্পতিবার সকাল থেকে ‘দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর এর ব্যানারে আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীরা উপাচার্যের নতুন ও পুরাতন কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে অবরোধ করে রাখে। অবরোধ কর্মসূচি চলবে বিকাল চারটা পর্যন্ত। এদিকে অবরোধের কারনে কর্মকর্তা ও কর্মচারীরা অফিসে প্রবেশ করতে পারেনি। কার্যালয়ে আসেননি উপাচার্য অধ্যাপক ড.ফারজানা ইসলাম। এদিকে বৃহস্পতিবার ভোর থেকেই বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুল অবরোধের মাধ্যমে ধর্মঘট শুরু করেন আন্দোলনকারীরা। এসময় পরিবহন পুল থেকে বিশ্ববিদ্যালয়ের কোনো যানবাহন বের হতে…

Read More

জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

২ অক্টোবর, ২০১৯ (বিবিনিউজ) : জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন ন্যাশানাল প্রোডাক্টিভিটি অর্গানাইজেশন (এনপিও) আজ সকালে এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করে। এটি রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন গেট থেকে শুরু হয়ে জিরো পয়েন্ট ও গুলিস্থান সড়ক অতিক্রম করে জাতীয় স্টেডিয়াম মোড় ঘুরে শিল্প মন্ত্রণালয়ে এসে শেষ হয়। শিল্পসচিব মোঃ আবদুল হালিমের নেতৃত্বে শোভাযাত্রায় শিল্প মন্ত্রণালয় এবং এর আওতাধীন বিভিন্ন সেক্টর-কর্পোরেশন ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা, এনপিও, এপিও সোসাইটি ফর বাংলাদেশ, নাসিব, ট্রেডবডি ও উদ্যোক্তা সংগঠনের প্রতিনিধি, শিল্প-কারখানার মালিক, শ্রমিক ও কর্মচারিরা অংশ নেন। শোভাযাত্রা শেষে শিল্প মন্ত্রণালয়ের সামনে এক পথসভার…

Read More

বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে বেসরকারি টিভি চ্যানেলের বাণিজ্যিক সম্প্রচারের উদ্বোধন

২ অক্টোবর, ২০১৯ (বিবিনিউজ) : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু স্যাটেলাইট-১’র মাধ্যমে বেসরকারি টিভি চ্যানেলগুলোর বাণিজ্যিক সম্প্রচারের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সকালে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে এ উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠান থেকে সুইচ চেপে একযোগে এই সম্প্রচার কার্যক্রমের আনুষ্ঠানিক যাত্রা শুরু করেন। এর মাধ্যমে দেশের সম্প্রচার শিল্প এক নতুন যুগে প্রবেশ করলো। কারণ, এর ফলে বিদেশি স্যাটেলাইট সংস্থাগুলোকে প্রদত্ত বিপুল অংকের বৈদেশিক মুদ্রা সাশ্রয়ে সক্ষম হবে দেশীয় বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলো। তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন এবং ডাক ও টেলিয়োগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার অনুষ্ঠানে সভাপতিত্ব…

Read More

জাবিতে আন্দোলনকারীদের ধর্মঘট, উপাচার্যপন্থীদের মানববন্ধন

সাভার,২ অক্টোবর,২০১৯(বিবিনিউজ):দুর্নীতির অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.ফারজানা ইসলামের পদত্যাগের দাবিতে উপাচার্যের নতুন ও পুরাতন কার্যালয় অবরোধ করে রেখেছে আন্দোলনরত শিক্ষক ও শিক্ষার্থীরা। বুধবার সকাল সাড়ে সাতটা থেকে তারা উপাচার্যের কার্যালয় অবরোধ করে রাখেন। তাদের এই অবরোধ চলবে বিকেল চারটা পর্যন্ত। এদিকে অবরোধের কারনে অফিস কক্ষে প্রবেশ করতে পারেনি কর্মকর্তা ও কর্মচারীরা। কার্যালয়ে আসেননি উপাচার্য অধ্যাপক ড.ফারজানা ইসলাম। এদিকে আন্দোলনরত শিক্ষক ও শিক্ষার্থীরা অবরোধের পাশাপাশি ক্যাম্পাসে সর্বাত্মক ধর্মঘট পালন করছে ক্লাস পরীক্ষা নেওয়া থেকে বিরত রয়েছেন আন্দোলনরত শিক্ষকরা। ধর্মঘটের ফলে ক্যাম্পাস থেকে শিক্ষক ও শিক্ষার্থীদের বহনকরা কোন বাস ক্যাম্পাসের বাহিরে…

Read More

প্রধানমন্ত্রীর ভারত সফরে তিস্তা-রোহিঙ্গা বিষয়ে আলোচনা, ৮ স্মারক স্বাক্ষরিত হতে পারে

১ অক্টোবর, ২০১৯ (বিবিনিউজ): প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে দু’দেশের মধ্যে রোহিঙ্গা প্রত্যাবাসন ও তিস্তার পানি বণ্টন বিষয়ে আলোচনার পাশাপাশি ৮টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হওয়ার সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর এই সফর শুরু হবে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে শনিবার দ্বিপক্ষীয় বৈঠকের পর যোগাযোগ, সংস্কৃতি, কারিগরি সহযোগিতা, বাণিজ্য ও বিনিয়োগ খাতে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হতে পারে। ভারতে বাংলাদেশের হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী গতকাল বিকেলে এখানে তার কার্যালয়ে একথা বলেন। তিনি বলেন, দুই প্রধানমন্ত্রীর মধ্যে ৫ অক্টোবর বৈঠকের পর মূলতঃ যোগাযোগ, সংস্কৃতি, কারিগরি সহযোগিতা, বাণিজ্য ও বিনিয়োগ…

Read More

জাবির উপাচার্যের পদত্যাগের আল্টিমেটাম জানিয়ে লালকার্ড প্রদর্শন

সাভার,১ অক্টোবর,২০১৯(বিবিনিউজ):জাহাঙ্গীরনগর বিশ্বিবদ্যালয়ের উপাচার্য ড. ফারজানা ইসলামকে পদত্যাগের আল্টিমেটাম জানিয়ে লালকার্ড প্রদর্শন করেছেন আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীরা। এদিকে আন্দোলনকারীদের দাবি অযৌক্তিক জানিয়ে পদত্যাগ না করার ঘোষনা দিয়েছেন উপাচার্য প্রফেসর ড.ফারজানা ইসলাম। উপাচার্য তার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বলেন আমি কোন দুর্নীতি করিনি তাই পদত্যাগও করবো না। মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে এই লাল কার্ড প্রদর্শন করে নতুন কর্মসূচিতে অংশ নেয় আন্দোলনকারীরা। আন্দোলনকারীরা জানায়, উপাচার্য ফারজানা ইসলাম ও তার পরিবারের সদস্যরা দুর্নীতিতে জড়িত। এজন্য তারা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা চলাকালীন সময়ের মধ্যে উপাচার্যকে পদত্যাগের আল্টিমেটাম দিয়েছিলেন। কিন্তু তিনি এই সময়ে পদত্যাগ না করায়…

Read More

জাবির উপাচার্যের পদত্যাগের দাবীতে বুধ ও বৃহস্পতিবার সর্বাত্মক ধর্মঘটের ডাক দিয়েছেন শিক্ষক-শিক্ষার্থীদের একাংশ

সাভার,১ অক্টোবর,২০১৯(বিবিনিউজ):জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ফারজানা ইসলাম আজ মঙ্গলবারের মধ্যে পদত্যাগ না করলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বুধ ও বৃহস্পতিবার সর্বাত্মক ধর্মঘটের ডাক দিয়েছেন আন্দোলনকারী শিক্ষক-শিক্ষার্থীদের একাংশ। বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন প্রকল্পের কাজ নিয়ে উপাচার্য ফারজানা ইসলামের মধ্যস্থতায় ছাত্রলীগ নেতাদের বড় অঙ্কের আর্থিক সুবিধা দেওয়ার অভিযোগে তদন্তসহ তিন দফা দাবিতে ধারাবাহিক কর্মসূচি পালনের অংশ হিসেবে কঠোর আন্দোলনের ঘোষণা দেন আন্দোলনকারীরা। উপচার্যের পদত্যাগের দাবিতে টানা সাত দিনের মত বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার পাদদেশে ‘দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’ ব্যানারে আয়োজিত ‘উপাচার্যকে কালো পতাকা প্রদর্শন’ কর্মসূচি থেকে এ ঘোষণা দেওয়া হয়। দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’ এর ব্যানারে শিক্ষক শিক্ষার্থীদের…

Read More

বিতর্কিত অডিও–ভিডিও নিয়ে হুইপপুত্র যা বললেন

৩০ সেপ্টেম্বর ,২০১৯(বিবিনিউজ):ক্যাসিনো ও জুয়ার বিরুদ্ধে চলমান অভিযান নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানানোর পর চট্টগ্রামের পটিয়ার সাংসদ সরকারদলীয় হুইপ সামশুল হক চৌধুরীর অতীতের নানা কর্মকাণ্ড নিয়ে আলোচনা চলছে। এসবের মধ্যেই সামনে এসেছে তাঁর ছেলের একটি অডিও এবং ভিডিও। জুয়া নিয়ে দেওয়া বক্তব্যের রেশ না কাটতেই হুইপপুত্র নাজমুল করিম চৌধুরীর (শারুন) একটি অডিও সামনে আসে। ওই অডিওতে তিনি নগর আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক দিদারুল আলম চৌধুরীকে চড় মেরে দাঁত ফেলে দেওয়ার পাশাপাশি রাস্তায় কাপড় খুলে ফেলার হুমকি দেন। এই অডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। চড় মারার হুমকি দেওয়ার কথা অস্বীকার…

Read More