ধামরাই,০৮ অক্টোবর,২০১৯(বিবিনিউজ):দেশের মানুষের ভাগ্য উন্নয়নের বর্তমান আওয়ামী লীগ সরকার কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান। মঙ্গলবার দুপুরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে ঢাকার ধামরাইয়ের বংশ নদীর উপর কাইজারকুন্ড এলাকায় সমাজের পিছিয়ে পড়া বেদে সম্পাদায় ও তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের জন্য নির্মিত ৫০টি দুর্যোগ সহনীয় ঘরের ভিত্তি প্রস্থর স্থাপন শেষে তিনি একথা বলেন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান এসময় আরও বলেন বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী দেশের কোন মানুষ গৃহহীন থাকবে না গ্রাম হবে শহর জানিয়ে তিনি আরও বলেন নতুন করে আবারও ১১…
Read MoreCategory: জাতীয়
জাতীয়
আবরার হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে জাবির শিক্ষার্থীরা
সাভার ,০৮ অক্টোবর,২০১৯(বিবিনিউজ):বুয়েটের মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা কারীদের বিচারের দাবিতে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শহিদ মিনারের সামনে থেকে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করে ঢাকা আরিচা মহাসড়কের ডেইরি গেট অবরোধ করে রাখে শিক্ষার্থীরা। এসময় ঢাকা আরিচা মহাসড়কে তীব্র যানজট সৃষ্টি হয়।
Read Moreজাবির শিক্ষার্থীরা ফাহাদ হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে
সাভার ,০৮ অক্টোবর,২০১৯(বিবিনিউজ):বুয়েটের মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা কারীদের বিচারের দাবিতে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শহিদ মিনারের সামনে থেকে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করে ঢাকা আরিচা মহাসড়কের ডেইরি গেট অবরোধ করে রাখে শিক্ষার্থীরা। এসময় ঢাকা আরিচা মহাসড়কে তীব্র যানজট সৃষ্টি হয়।
Read Moreবাংলাদেশের একজন লোকও আবাসনহীন থাকবে না : গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী
৭ অক্টোবর, ২০১৯ (বিবিনিউজ) : গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, দেশের একজন লোকও আবাসনহীন থাকবে না। ‘জনগণের সাংবিধানিক অধিকার বাসস্থান বাস্তবায়নে সরকার কাজ করছে।’ তিনি বলেন, ‘দেশের বিত্তবান, মধ্যবিত্ত, নিম্ন-মধ্যবিত্ত, এমনকি যাদের কোন কিছু নেই অর্থাৎ যারা ভাসমান বস্তিবাসী তাদের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতৃত্বাধীন সরকার বিভিন্ন প্রকল্প গ্রহণ করেছে। একজন লোকও দেশে আবাসনহীন থাকবে না।’ মন্ত্রী আজ রাজধানীর শাহবাগে বিশ্ব বসতি দিবস ২০১৯ উপলক্ষে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় আয়োজিত র্যালির উদ্বোধনকালে এ কথা বলেন। তিনি বেলুন ও পায়রা উড়িয়ে এই বর্নাঢ্য র্যালির উদ্বোধন করেন। র্যালি…
Read Moreঅভিযুক্ত কাউকে ছাড় নয় : সেতুমন্ত্রী ওবায়দুল কাদের
৭ অক্টোবর, ২০১৯ (বিবিনিউজ) : আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, মাদক-সন্ত্রাস এবং দুর্নীতি বিরোধী অভিযানে অভিযুক্ত কাউকে ছাড় দেয়া হবে না। তিনি বলেন, ‘যে কারো বিরুদ্ধে অভিযোগ উঠতেই পারে। তবে প্রমান ছাড়া অভিযোগের ভিত্তিতে কোনো ব্যক্তিকে গ্রেফতার করা যায় না।’ আজ সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। সেতুমন্ত্রী বলেন, মাদক-সন্ত্রাস এবং দুর্নীতি বিরোধী অভিযান অব্যাহত থাকবে। অপরাধী যেই হোক তাকে আইনের আওতায় আসতে হবে। আইন তার নিজস্ব গতিতে চলবে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী বলেন,…
Read Moreবিএনপির রাজনৈতিক অপকৌশলের জন্যই খালেদা জিয়া কারাগারে: হানিফ
৬ অক্টোবর, ২০১৯ (বিবিনিউজ) : আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ এমপি বলেছেন, ক্যাসিনোর নামে যে জুয়ার আসর বসতো এটা কোন রাজনৈতিক দলের অফিসে না, এটা ক্লাবে বসতো। তিনি আরো বলেন, ক্লাবের এই জুয়ার আসরের সঙ্গে দলের কোন সম্পর্ক নেই। মাহবুব-উল আলম হানিফ আজ দুপুরে জেলার চৌড়হাসে কারীগরি প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে আয়োজিত ‘দক্ষ জনশক্তি সৃষ্টিতে কুষ্টিয়া টিটিসির ভুমিকা’ শীর্ষক এক মতবিনিময় সভা ও সনদ পত্র বিতরণ অনুষ্ঠানে যোগ দেয়ার আগে সাংবাদিকর এক প্রশ্নের জবাবে এ কথা বলেন। বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি প্রসঙ্গে সাংবাদিকদের অপর এক প্রশ্নের জাবাবে…
Read Moreতিস্তায় স্রোতে ভেসে গেলেন নৌকার ১০ যাত্রী
০৬ অক্টোবর, ২০১৯(বিবিনিউজ):কুড়িগ্রামের রাজারহাট উপজেলার তিস্তা নদীতে নৌকা ডুবে ১০ জন যাত্রী নিখোঁজ রয়েছেন। আজ রোববার দুপুর ১২টার দিকে উপজেলার বুড়িরহাট স্পারের কাছে এ দুর্ঘটনা ঘটে। আজ বিকেলে এ প্রতিবেদন লেখা পর্যন্ত কাউকে উদ্ধার করা যায়নি। ফায়ার সার্ভিসের ডুবুরিরা উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন। রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃষ্ণ চন্দ্র সরকার জানান, আজ বুড়িরহাট স্পারের কাছ থেকে একটি খেয়া নৌকা ২৫ জন যাত্রী নিয়ে তিস্তা নদী পাড়ি দেওয়ার সময় ডুবে যায়। এ সময় ১৫ জন যাত্রী সাঁতার কেটে তীরে উঠতে সক্ষম হলেও ১০ জনের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। দুর্ঘটনার…
Read Moreবিসিকের মাঠ পর্যায়ে ফাইল নিষ্পত্তির নির্দেশ শিল্প প্রতিমন্ত্রীর
৬ অক্টোবর , ২০১৯ (বিবিনিউজ) : সাত দিনের মধ্যে বিসিকের মাঠ পর্যায়ে ফাইল নিষ্পত্তি করার নির্দেশনা দিয়েছেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার। কোন শিল্পোদ্যোক্তা যাতে অযথা হয়রানির শিকার না হন, সে বিষয়ে বিসিকের শিল্পনগরীসমূহের কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান তিনি। আজ রাজধানীর উত্তরায় অবস্থিত ক্ষুদ্র ও কুটির শিল্প প্রশিক্ষণ কেন্দ্রে বিসিকের বার্ষিক সম্মেলন ২০১৯-এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় শিল্প প্রতিমন্ত্রী এ নির্দেশনা দেন। বিসিকের চেয়ারম্যান মোঃ মোশ্তাক হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিল্পসচিব মোঃ আবদুল হালিম। দুই দিনব্যাপী বার্ষিক সম্মেলনে বিসিকের সদর দপ্তর, বিভাগীয় এবং জেলা পর্যায়ের কর্মকর্তাগণ অংশগ্রহণ…
Read Moreযুবলীগের সভাপতি সম্রাট আটক
৬ অক্টোম্বর, ২০১৯ (বিবিনিউজ) : ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট ও তার সহযোগী আরমানকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। আজ ভোর ৫টার দিকে কুমিল্লা জেলার চৌদ্দগ্রামের আলকরা ইউনিয়নের কুঞ্জশ্রীপুর থেকে তাদের আটক করা হয়। র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক সারোয়ার-বিন-কাশেম আজ বাসসকে বলেন, ‘চলমান ক্যাসিনো বিরোধী অভিযানের ধারাবাহিকতায় সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ইসমাইল চৌধুরী সম্রাট ও তার সহযোগী আরমানকে আটক করা হয়েছে। তারা এখন র্যাবের হেফাজতে রয়েছে।’
Read Moreফেনী নদীর পানি যাবে ত্রিপুরার সাবরুমে
০৫ অক্টোবর, ২০১৯(বিবিনিউজ):ভারতের হায়দরাবাদ হাউজে আজ শনিবার অনুষ্ঠিত হয় ঢাকা-নয়াদিল্লির মধ্য দ্বিপাক্ষিক শীর্ষ বৈঠক। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৈঠকে নিজ নিজ দেশের পক্ষে প্রতিনিধিত্ব করেন। বৈঠকে সই হওয়া সমঝোতা স্মারকের আওতায় বাংলাদেশের ফেনী নদী থেকে পানি প্রত্যাহার করতে পারবে ভারত। সেই পানি যাবে ত্রিপুরার সাবরুম শহরে পানি সরবরাহ প্রকল্পে। শেখ হাসিনা ও নরেন্দ্র মোদির বৈঠক শেষে তাঁদের উপস্থিতিতেই সাত চুক্তি সই হয়। এ সময় দুই দেশের সরকার প্রধান তিনটি যৌথ প্রকল্পের উদ্বোধন করেন।শেখ হাসিনা ও নরেন্দ্র মোদির উপস্থিতিতেই দুই দেশের মধ্য সাত চুক্তি সই হয়। এগুলো…
Read More