১৯ মার্চ, ২০২০ (বিবিনিউজ) : করোনাভাইরাসে দেশে নতুন করে আরও ৩ জন আক্রান্ত হয়েছেন। সবমিলিয়ে দেশে এখন করোনায় আক্রান্তের সংখ্যা ১৭ জনে দাঁড়াল। এরমধ্যে ৩ জন সুস্থ হয়ে ইতোমধ্যে হাসপাতাল ছেড়েছেন। স্বাস্থ্য অধিদফতরের সম্মেলন কক্ষে করোনাভাইরাস সম্পর্কিত প্রেস ব্রিফিংয়ে অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ এ তথ্য জানান। তিনি বলেন, ‘আমরা নতুন করে ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত করেছি। এদের মধ্যে ২ জন পুরুষ ও ১ জন নারী এবং তারা একই পরিবারের সদস্য। আক্রান্ত নারীর বয়স ২২ বছর এবং পুরুষ ২ জনের মধ্যে ১ জনের বয়স ৩২ বছর ও…
Read MoreCategory: জাতীয়
জাতীয়
অতিরিক্ত কেনাকাটা না করতে বাণিজ্যমন্ত্রীর অনুরোধ
১৮ মার্চ, ২০২০(বিবিনিউজ):জনগণকে স্বাভাবিক কেনাকাটার পরিবর্তে বাজারে গিয়ে অতিরিক্ত কেনাকাটা না করার অনুরোধ করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। মন্ত্রী বলেন, বাজারে নিত্যপণ্যের যে জোগান আছে, তাতে আমাদের কোনো অবস্থান থেকেই কোনো সমস্যা হওয়ার কথা নয়। তাই কেউ যেন স্বাভাবিক কেনাকাটার চেয়ে অতিরিক্ত কেনাকাটা না করে। আজ বুধবার দুপুরে রাজধানীর সচিবালয়ে দ্রব্যমূল্য ও সরবরাহ পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন করেন বাণিজ্যমন্ত্রী। বাণিজ্যমন্ত্রী বলেন, ‘গতকাল রাতেই আমরা সিদ্ধান্ত নিয়েছি আজকেই এ বিষয়ে সংবাদ সম্মেলন করব। কারণ, খুচরা বাজারে ইতিমধ্যে বিক্রিতে কিছুটা প্রভাব পড়েছে। গতকালই আমরা এ খবর পেয়েছি।’ তিনি আরও বলেন, ‘একশ্রেণির মানুষ আছে,…
Read Moreসাভারে হোম কোয়ারেন্টাইনে ১৯ জন
সাভার প্রতিনিধি(বিবিনিউজ):সাভারে বিদেশ ফেরত ১৯ জন ব্যক্তিকে করোনা ভাইরাস সন্দেহ হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। বুধবার বিকেলে এ তথ্য নিশিচত করেছেন সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.সায়েমুল হুদা। সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.সায়েমুল হুদা বলেন সাভারে বিভিন এলাকায় নিজ বাড়িতে বিদেশ ফেরত ১৯ জন করোনা ভাইরাস সন্দেহ হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে এদের মধ্যে দুই জন নারী ও অন্যরা পুরুষ তাদের সবার বয়স চল্লিশ এর উপরে। তিনি জানান কোন বিদেশ ফেরতরা হোম কোয়ারেন্টাইনে না থাকলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এছাড়া বিদেশ ফেরতরা তাদের স্ত্রী সন্তান…
Read Moreবর্তমান সরকার উন্নয়ন বান্ধব সরকার:ত্রাণ প্রতিমন্ত্রী
সাভার,১৮মার্চ ২০২০(বিবিনিউজ):জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ফাঁসির দন্ডপ্রাপ্ত পলাতক খুনিদের দেশে ফিরিয়ে এনে সাজা কার্যকর করা হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান। সাভারের বঙ্গবন্ধু চত্বর এলাকায় বঙ্গবন্ধুর মোড়াল উদ্বোধন শেষে তিনি একথা বলেন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান,পলাতক খুনিদের ফিরিয়ে আনার জন্য বর্তমান সরকার কাজ করে যাচ্ছে যাতে তাদেরকে দ্রুত দেশে ফিরিয়ে আনা যায় উল্লেখ করে তিনি আরও বলেন বর্তমান আওয়ামী লীগ সরকার উন্নয়ন বান্ধব সরকার এই সরকারের সময় দেশে ব্যাপক উন্নয়ন হয়েছে। পরে প্রতিমন্ত্রী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বঙ্গবন্ধুর প্রতিকৃতি উদ্ধোধন করেন। উদ্ধোধনী…
Read Moreকরোনায় বাংলাদেশে প্রথম মৃত্যু
১৮ মার্চ, ২০২০(বিবিনিউজ):বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এক ব্যক্তি মারা গেছেন। দেশে এই প্রথম করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কোনো ব্যক্তির মৃত্যু হলো।সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক মীরজাদী সেব্রিনা আজ বুধবার বিকেলে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে এই তথ্য জানিয়েছেন। আইইডিসিআরর বেলা সাড়ে তিনটায় এই সংবাদ ব্রিফিং হয়। মীরজাদী সেব্রিনা বলেন, করোনাভাইরাসে মারা যাওয়া ব্যক্তি পুরুষ। তাঁর বয়স ৭০ বছর। মারা যাওয়া ব্যক্তি বিদেশ থেকে আসা ও সংক্রমিত এক ব্যক্তির মাধ্যমে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন বলে জানান আইইডিসিআর পরিচালক। মীরজাদী সেব্রিনা বলেন, ওই ব্যক্তি (মারা যাওয়া) উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও কিডনির সমস্যায়…
Read Moreকরোনার কারণে প্রয়োজনে যাত্রীবাহী যান চলাচল বন্ধ করা হবে : সেতুমন্ত্রী
১৮ মার্চ, ২০২০ (বিবিনিউজ) : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, করোনা ভাইরাসের কারণে প্রয়োজনে আন্তঃজেলা যাত্রীবাহী যান চলাচল বন্ধের ব্যবস্থা নেয়া হবে। আজ বুধবার সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সভা কক্ষে সমসাময়িক ইস্যুতে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘পরিবহন মালিকরা হতাশ, যাত্রী কমে গেছে। এগুলো অটোমেটিক্যালি কমে যাবে। করোনা ভাইরাসের কারণে প্রয়োজন হলে আন্তঃজেলা যাত্রীবাহী যান চলাচল বন্ধের আমরা ব্যবস্থা নেব।’ অন্যান্য দেশের মতো বাংলাদেশে যদি শাটডাউন করতে হয়, সেক্ষেত্রে বাংলাদেশের…
Read Moreবঙ্গবন্ধুর সমাধিতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন
১৭ মার্চ, ২০২০ (বিবিনিউজ) : রাষ্ট্রপতি মো.আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী আজ সকালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে এই শ্রদ্ধা নিবেদন করেন। প্রথমে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির পিতার সমাধিসৌধের বেদীতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। পুষ্পাঞ্জলি অর্পণের পর স্বাধীনতার এই মহান স্থপতির প্রতি শ্রদ্ধা নিবেদনের অংশ হিসেবে তাঁরা সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এ সময় বিউগলে করুণ সুর রাজানো হয়। জাতির পিতার ছোট মেয়ে শেখ রেহানা,…
Read Moreসাভারে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ত্রাণ প্রতিমন্ত্রীর
সাভার প্রতিনিধি(বিবিনিউজ): জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে সাভারে রাত ১২ টা এক মিনিটে উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান। সাভার উপজেলা আওয়ামী লীগ ও উপজেলা প্রশাসনের ব্যানারে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এছাড়া বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে স্থানীয় আওয়ামী লীগ এর অঙ্গসংগঠনের নেতাকর্মী ও সাভার প্রেসক্লাব ও শ্রদ্ধা নিবেদন করেন। এছাড়া রাত ১২ টা এক মিনিটে আতশ বাজি ফোটানো হয় ও উপজেলার হলরুমে জন্ম শতবার্ষিকী উপলক্ষে এক’শ পাউন্ডের কেক…
Read Moreশিক্ষার্থীরা বাইরে ঘুরলেই ব্যবস্থা, জ্বর-সর্দি থাকলে অফিসও নয়
১৬ মার্চ,২০২০(বিবিনিউজ):শিক্ষার্থীদের পারতপক্ষে বাইরে বের না হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। শিক্ষার্থীদের অভিভাবকদের প্রতি প্রধানমন্ত্রীর অনুরোধ, সন্তান যেন একা ঘরের বাইরে বের না হয়। কারও জ্বর, সর্দি, কাশি থাকলে তা নিয়ে যেন বাইরে বের না হয়। সে যেন ঘরে থাকে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার তার কার্যালয়ে মন্ত্রিসভা বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম ব্রিফিংয়ে এ তথ্য জানান।তিনি বলেন, সব শিক্ষাপ্রতিষ্ঠান ৩১ মার্চ পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে নির্দেশনা দেওয়া হয়েছে অভিভাবকেরা নিশ্চিত করবেন যে তাদের ছেলেমেয়েরা একাকি যেন বাইরে ঘুরে না বেড়ায়। তাদের ছুটি দেওয়াই হচ্ছে…
Read More১৮ থেকে ৩১ মার্চ পর্যন্ত দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ
১৬ মার্চ, ২০২০ (বিবিনিউজ) : করোনাভাইরাস মোকাবেলায় আগামী ৩১ মার্চ পর্যন্ত দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত নেয়া হয়েছে। বিকেলে এ বিষয়ে আদেশ জারি করা হবে বলে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল সাংবাদিকদের জানিয়েছেন। তিনি বলেন, “আপাতত ১৮ থেকে ৩১ মার্চ পর্যন্ত সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে।” এদিকে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে বলেন, “আজ মন্ত্রিপরিষদের বৈঠকে করোনা মোকাবেলায় সতর্কতা ও প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান ৩১ মার্চ পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে।” তিনি বলেন, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের এই দিনগুলোতে শিক্ষার্থীদের নিজ নিজ…
Read More