ডাক্তার-নার্সদের দ্রুত নিরাপত্তা সরঞ্জাম দিতে হাইকোর্টের নির্দেশ

২২ মার্চ, ২০২০(বিবিনিউজ):করোনাভাইরাস থেকে রক্ষায় হাসপাতালের চিকিৎসক, নার্স ও সংশ্লিষ্ট চিকিৎসা কর্মীদের নিরাপত্তায় প্রয়োজনীয় উপকরণ সংগ্রহ ও সরবরাহের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে করোনায় প্রতিরোধে কী কী উপকরণ দরকার সেটি নির্ধারণ করতে কমিটি করারও নির্দেশ দিয়েছে আদালত। ৪৮ ঘণ্টার মধ্যে ওই কমিটিকে তালিকা করার নির্দেশ দেওয়া হয়েছে। বিচারপতি আশরাফুল কামাল ও বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীর সমন্বয়ে গঠিত একটি অবকাশকালীন হাইকোর্ট ডিভিশন বেঞ্চ আজ রবিবার এ আদেশ দেন। আইনজীবী মনজিল মোরশেদ আদেশের বিষয়টি জানান। স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ( ডিজি), ওষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি), আইইডিসিআরের পরিচালক ও সেন্ট্রাল…

Read More

দেশে আরও ৩ জন করোনায় আক্রান্ত: আইইডিসিআর

২২ মার্চ ,২০২০(বিবিনিউজ):দেশে নতুন করে তিনজন করোনাভাইরাসে আক্রান্ত বলে শনাক্ত করা হয়েছে। সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) পরিচালক মীরজাদী সেব্রিনা আজ রোববার এ তথ্য জানান। আইইডিসিআরের হিসেবে এ নিয়ে দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২৭। আর এযাবৎ মৃত্যু হয়েছে দুজনের। রাজধানীর মহাখালীর বাংলাদেশ কলেজ অব ফিজিসিয়ানস অ্যান্ড সার্জনস (বিসিপিএস) মিলনায়তনে আজ করোনাভাইরাস–সংক্রান্ত নিয়মিত ব্রিফিং হয়। মীরজাদী সেব্রিনা বলেন, গত ২৪ ঘণ্টায় তিনজন নতুন করে আক্রান্ত হয়েছেন। তাঁদের মধ্যে দুজন পুরুষ, একজন নারী। তাঁদের বয়স ২০ থেকে ৪০ বছরের মধ্যে। নতুন আক্রান্ত তিনজনের মধ্যে দুজন বিদেশ থেকে এসেছেন। আর…

Read More

দেশে লকডাউন-জরুরি অবস্থা ঘোষণার পরামর্শ ডব্লিউএইচও’র

২১ মার্চ,২০২০(বিবিনিউজ): বিশ্বব্যাপী মহাবিপর্যয়ে নেমেছে করোনা ভাইরাস। এ পরিস্থিতিতে দেশে আংশিক বা পুরোপুরি লকডাউন এবং জরুরি অবস্থা ঘোষণা করার পরামর্শ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। শনিবার (২১ মার্চ) দুপুরে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) বিদায়ী মেয়র মোহাম্মদ সাঈদ খোকনের সঙ্গে করোনা ভাইরাস মোকাবিলায় বৈঠক করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ওই বৈঠকেই মেয়রকে দেশে লকডাউন ও জরুরি অবস্থা ঘোষণার পরামর্শ দেন সংস্থাটির বিশেষজ্ঞরা। রাজধানীর বনানীতে নিজ বাসভবনে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও যুক্তরাষ্ট্রের কমিউনিকেবল ডিসিস কন্ট্রোল অ্যান্ড প্রটেকশনের (এসডিসিপি) প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেন ডিএসসিসি মেয়র সাঈদ খোকন। বৈঠকে শেষে সাঈদ খোকন বলেন, তাদের…

Read More

 অতিরিক্ত পণ্য কেনা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী

২১ মার্চ, ২০২০ (বিবিনিউজ) : প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণকে আতঙ্কিত হয়ে অতিরিক্ত পণ্য কেনা থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে বলেছেন, দেশে পর্যাপ্ত খাদ্য শস্যের মজুদ রয়েছে। তিনি বলেন, ‘অযথা আতঙ্কিত হয়ে বেশি করে পণ্য কিনে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়ানো গর্হিত কাজ। সবাইকে এই ধরণের অপতৎপরতা থেকে বিরত থাকতে হবে।’ এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, নোবেল করোনাভাইরাসের সুযোগ নিয়ে কেউ যেন নিত্যপ্রয়োজনীয় পণ্যের মজুত করতে না পারে সেদিকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং জনগণকে নজরদারি বাড়াতে হবে। প্রধানমন্ত্রী আজ সকালে ঢাকা-১০ আসনে জাতীয় সংসদ উপ-নির্বাচনে ঢাকা সিটি কলেজ কেন্দ্র ভোট প্রদানের পর সাংবাদিকদের…

Read More

বিশ্বে ১০০ কোটি , দেশে ৩ কোটি ৬৭ লাখ শিশুর স্কুলে যাওয়া বন্ধ

২০ মার্চ, ২০২০(বিবিনিউজ):মহামারি আকারে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ায় বিশ্বব্যাপী শিক্ষা ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছে। বিশ্বের ১১০ টি দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে। প্রায় ১০০ কোটি শিশু-কিশোর স্কুলে যাওয়া বন্ধ করে দিয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি শিশু-কিশোর স্কুলে যাওয়া বন্ধ করে দিয়েছে চীনে। ওই তালিকায় চতুর্থ স্থানে রয়েছে বাংলাদেশের নাম। চীনে ২৩ কোটি ৩০ লাখ ও বাংলাদেশে তিন কোটি ৬৭ লাখ শিশু স্কুলে যাচ্ছে না। ওই তালিকায় দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে ইন্দোনেশিয়া ও পাকিস্তানের নাম। গত বুধবার জাতিসংঘের দুর্যোগ বিষয়ক ওয়েবসাইট রিলিফ ওয়েব এ প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য…

Read More

করোনা রোধে সরকার নানা পদক্ষেপ নিয়েছে : ত্রাণ প্রতিমন্ত্রী

সাভার, ২০ মার্চ,২০২০(বিবিনিউজ):করোনা ভাইরাস রোধে সরকার নানা পদক্ষেপ নিয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান। সাভারের আশুলিয়ার টংগাবাড়ি এলাকায় স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় তিনি একথা বলেন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান এসময় আরও বলেন,করোনা ভাইরাস রোধে আতঙ্কিত না হয়ে পরিস্কার পরিচ্ছন্নতা থাকতে বলে উল্লেখ করে তিনি আরও বলেন বর্তমান সরকারের উন্নয়নের সুফল ভোগ করছে সারাদেশ বাসি। মতবিনিময় সভায় এসময় সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব,উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা দৌলা,যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক ফারুক হাসান তুহিন,আশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান…

Read More

করোনায় দেশে নতুন আক্রান্ত ৩ জন

২০ মার্চ, ২০২০ (বিবিনিউজ) : করোনা ভাইরাসে দেশে নতুন করে আরও ৩ জন আক্রান্ত হয়েছেন। সব মিলিয়ে দেশে এখন করোনায় আক্রান্তের সংখ্যা ২০ জনে দাঁড়াল। আক্রান্তদের মধ্যে ৩ জন সুস্থ হয়ে ইতোপূর্বে হাসপাতাল ছেড়েছেন এবং এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন ১ জন। স্বাস্থ্য অধিদফতরের সম্মেলন কক্ষে করোনা ভাইরাস সম্পর্কিত প্রেস ব্রিফিংয়ে অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান। তিনি বলেন, ‘আমরা নতুন করে ৩ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত করেছি। এদের মধ্যে ২ জন পুরুষ ও ১ জন নারী এবং আক্রান্তরা সবাই আলাদা পরিবারের সদস্য। আক্রান্ত নারী ও…

Read More

ওয়াজ-মাহফিল, তীর্থযাত্রাসহ সভা-সমাবেশ বন্ধ রাখার নির্দেশ

১৯ মার্চ, ২০২০(বিবিনিউজ):সারাদেশে ওয়াজ, মাহফিল, তীর্থযাত্রাসহ সব ধরনের ধর্মীয়, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সমাবেশ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার। বৃহস্পতিবার বিকাল সোয়া ৪টায় মাঠ পর্যায়ের প্রশাসনের সঙ্গে ভিডিও কনফারেন্সে সরকারের কেন্দ্রীয় প্রশাসন এ নির্দেশনা দেয়।করোনা ভাইরাস থেকে উদ্ভূত পরিস্থিত মোকাবেলায় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এ কনফারেন্সের আয়োজন করা হয়। কনফারেন্সে মাঠ পর্যায়ের প্রশাসনকে নির্দেশ দিয়ে বলা হয়, সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ। ধর্মীয় বা অন্য যে কোনো ধরনের জমায়েত বন্ধ। এটা কঠোরভাবে নিশ্চিত করতে হবে। যে কোনোভাবে সব ধরনের সমাবেশ বা জমায়েত বন্ধ রাখতে হবে। মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম ও প্রধানমন্ত্রীর মুখ্য…

Read More

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে শিবচরে দোকানপাট-গণপরিবহন বন্ধ

১৯ মার্চ ,২০২০(বিবিনিউজ):করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে মাদারীপুরের শিবচর উপজেলায় আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা থেকে সকল বাজারের ওষুধ, কাঁচামাল ও মুদি দোকান বাদে সব ধরনের দোকানপাট ও গণপরিবহন বন্ধের ঘোষণা দিয়েছে উপজেলা প্রশাসন। এর আগে উপজেলা পরিষদ সভাকক্ষে বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টা থেকে দুই ঘণ্টাব্যাপী আলোচনা সভার আয়োজন করে শিবচর উপজেলা প্রশাসন। সভায় উপজেলাবাসীকে করোনাভাইরাস মুক্ত রাখতে গুরুত্বপূর্ণ কয়েকটি সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় জানানো হয়, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা থেকে থেকে শিবচর উপজেলার বাজারগুলোর মানুষের নিত্য প্রয়োজনীয় পণ্যের দোকান ব্যতীত সকল দোকান বন্ধ থাকবে। সব ধরনের গণজমায়েতের স্থান, বিয়ে, মাহফিল, রাজনৈতিক সমাবেশ,…

Read More

দেশের কয়েকটি এলাকা লক ডাউন করার কথা ভাবছে সরকার : জাহিদ মালেক

১৯ মার্চ, ২০২০ (বিবিনিউজ) : করোনা ভাইরাসের কারণে যে সকল এলাকার পরিস্থিতি খারাপ হবে, সেসব এলাকায় লক ডাউন করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, ‘মাদারীপুর, শরিয়তপুর, ফরিদপুরসহ বেশ কয়েকটি এলাকা লক ডাউন করার কথা ভাবছে সরকার। ওইসব এলাকায় বিদেশ থেকে বেশি প্রবাসী এসেছেন। তারা অনেকে বিদেশ থেকে এসে সঙ্গরোধ না করে ঘুরে বেড়াচ্ছেন।’ স্বাস্থ্যমন্ত্রী আজ বৃহষ্পতিবার বিকেলে সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে করোনা পরিস্থিতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন। সেনাবাহিনীর তত্ত্বাবধানে নতুন একটি জায়গা করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য ব্যবহার…

Read More