২৪ অক্টোবর, ২০২০ (বিবিনিউজ) : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার রফিক-উল হকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।আজ এক শোক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, ‘ব্যারিস্টার রফিক-উল হক সংবিধান সম্পর্কিত গুরুত্বপূর্ণ বিষয়ে পরামর্শ দিতেন।’প্রধানমন্ত্রী একটি মিথ্যা মামলায় তৎকালীন তত্ত্বাববধায়ক সরকারের আমলে ২০০৭ সালে তাঁকে গ্রেপ্তার করার পর জেল থেকে মুক্তির জন্য আইনী লড়াইয়ে এগিয়ে আসায় ব্যারিস্টার রফিকের ভূমিকার কথা গভীর কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন ।শোকবার্তায় শেখ হাসিনা মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।ব্যারিস্টার রফিক-উল হক আজ সকাল ৮টা ৩০ মিনিটে রাজধানীর…
Read MoreCategory: জাতীয়
জাতীয়
সড়ক নেটওয়ার্কে বৈপ্লবিক পরিবর্তন আসবে : ওবায়দুল কাদের
২৪ অক্টোবর, ২০২০ (বিবিনিউজ) : সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আগামী দুই থেকে তিন বছরের মধ্যে বাংলাদেশের সড়ক নেটওয়ার্কে বৈপ্লবিক পরিবর্তন আসবে।তিনি বলেন, ‘নিরাপদ ও ভ্রমন বান্ধব সড়ক নেটওয়ার্ক গড়ে তোলা সরকারের অগ্রাধিকার। টেকসই উন্নয়ন অভিষ্ট্য-এসডিজি অনুযায়ি সড়ক দুর্ঘটনা ৫০ ভাগ কমিয়ে আনার লক্ষ্যমাত্রা অর্জনে এবং জাতিসংঘ ঘোষিত দ্বিতীয় বারের মতো ডিকেড অভ একশন ফর রোড সেফটির লক্ষমাত্রা অর্জনে আইনগত কাঠামো শক্তিশালী করা হয়েছে। আন্তর্জাতিক এবং দেশীয় আইনগত কাঠামোর সাথে সমন্বয় করে ন্যাশনাল রোড সেফটি স্ট্রাটেজিক একশন প্ল্যান বাস্তবায়ন করছে সড়ক পরিবহন ও…
Read Moreঅজ্ঞাত কারণে পদোন্নতি পাচ্ছেন না ইউআরসি ইন্সট্রাক্টরগণ
ষ্টাফ রিপোর্টার, ২৪ অক্টোবর, ২০২০(বিবিনিউজ):প্রাথমিক শিক্ষা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় প্রথম ও গুরুত্বপূর্ণ স্তর। আর প্রাথমিক স্তরের শিক্ষকদের প্রশিক্ষণের মাধ্যমে যোগ্য ও দক্ষতাসম্পন্ন হিসেবে গড়ে তোলার জন্য দীর্ঘ মেয়াদী প্রশিক্ষণ পরিচালনা করে প্রাইমারি টিচার্স ট্রেনিং ইন্সটিটিউট (পিটিআই) ও স্বল্প মেয়াদী প্রশিক্ষণ পরিচালনা করে পিটিআই নিয়ন্ত্রিত উপজেলা রিসোর্স সেন্টার (ইউআরসি) ।পিটিআই ইন্সট্রাক্টরগণ মাঝে মাঝে পদোন্নতি পেলেও বছরের পর বছর ধরে একই পদে চাকরিকরে এবং উচ্চপদ খালি থাকা সত্ত্বেও পদোন্নতি না পাওয়ায় হতাশা ও অনিশ্চয়তার মধ্যে রয়েছেন ইউআরসি ইন্সট্রাক্টররা। ফলে তাদের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে।সরকার টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি-৪) আলোকে ২০৩০ সালের…
Read Moreকরোনায় নতুন শনাক্ত ১৫৮৬
২৩ অক্টোবর ২০২০(বিবিনিউজ): করোনাভাইরাসে সংক্রমিত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। নতুন করে ১ হাজার ৫৮৬ জনের করোনা শনাক্ত হয়েছে। আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এ নিয়ে দেশে মোট ৫ হাজার ৭৬১ জন করোনাভাইরাসে সংক্রমিত হয়ে মারা গেলেন। মোট সংক্রমিতের সংখ্যা ৩ লাখ ৯৬ হাজার ৪১৩ জনে পৌঁছেছে।গত ২৪ ঘণ্টায় করোনায় সংক্রমিত হয়ে আরও ১ হাজার ৫৩৩ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা ৩ লাখ ১২ হাজার ৬৫ জনে দাঁড়িয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, দেশের সরকারি ও…
Read Moreদেশে করোনাসহ শত দুর্যোগের মাঝেও কেউ না খেয়ে নেই : কৃষিমন্ত্রী
২৩ অক্টোবর, ২০২০ (বিবিনিউজ) : কৃষিমন্ত্রী ড. মো: আব্দুর রাজ্জাক বলেছেন, এখন বাংলাদেশে কোন মানুষ অনাহারে থাকে না, করোনাসহ শত দুর্যোগের মাঝেও কেউ না খেয়ে থাকে না।তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকারের কৃষিবান্ধব নীতি গ্রহণ, সার, বীজ, সেচসহ কৃষি উপকরণে ভর্তুকি প্রদান এবং ফসলের উন্নতজাত উদ্ভাবন ও চাষের ফলে দেশে কৃষিক্ষেত্রে ও খাদ্য উৎপাদনে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে।’কৃষিমন্ত্রী আজ ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (ডিকেআইবি) আয়োজিত ডিপ্লোমা কৃষিবিদ দিবস ২০২০’ এর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় অনলাইনে যুক্ত হয়ে এসব কথা বলেন।ড. আব্দুর রাজ্জাক বলেন, ‘দেশের কৃষি উন্নয়নের সম্মুখসারির সৈনিক হলেন কৃষক।…
Read Moreসাভারে পালিত হলো জাতীয় নিরাপদ সড়ক দিবস
ষ্টাফ রিপোর্টার, ২২ অক্টোবর,২০২০(বিবিনিউজ):সাভারে পালিত হয়েছে দিনব্যাপী জাতীয় নিরাপদ সড়ক দিবস। এ উপলক্ষে সাভার-আশুলিয়ার বিভিন্ন এলাকায় পরিবহন শ্রমিক ও পুলিশের পক্ষ থেকে র্যালী এবং জাতীয় স্মৃতিসৌধের উত্তর পাশে এক কর্মশালার অয়োজন করা হয়। কর্মশালায় যোগ দেন এ অঞ্চলের বিভিন্ন পরিবহন শ্রমিক ও তাদের সংগঠনের নেতৃবৃন্দ। কর্মশালায় প্রধান অতিথী ছিলেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সাইদুর রহমান। সভাপতিত্ব করেন সাভারের ট্রাফিক টিআই(এডমিন) মোঃ আঃ ছালাম। এ সময় সাভার সার্কেল এর সার্কেল অফিসার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শহিদুল ইসলাম, হাইওয়ে থানার ওসি, ঢাকা জেলা(উত্তর) এর বেশীর ভাগ টিআই ও সার্জেন্টগণ উপস্থিত…
Read Moreসেন্টমার্টিনে আটকা পড়েছেন ৫ শতাধিক পর্যটক
২২ অক্টোবর ২০২০(বিবিনিউজ):বঙ্গোপসাগরে সৃষ্ট লঘু চাপের কারণে দেশের সমুদ্র উপকূলে ৩ নম্বর হুঁশিয়ারি সংকেত থাকায় কক্সবাজারের সঙ্গে সেন্টমার্টিন দ্বীপের যোগাযোগ আজ বৃহস্পতিবার হঠাৎ করে বন্ধ হয়ে যায়। এ কারণে গতকাল বুধবার বা তার আগের দিন সেন্টমার্টিনে বেড়াতে যাওয়া প্রায় পাঁচ শতাধিক পর্যটক আটকে পড়েছেন। তাদের অনেকেই আজ ফিরে আসার কথা ছিল। উপকূলে ৩ নম্বর হুঁশিয়ারি সংকেত বলবৎ থাকায় আজ বৃহস্পতিবার কক্সবাজার থেকে পর্যটকবাহী জাহাজ কর্ণফুলী সেন্টমার্টিনে যায়নি। টেকনাফ বন্দর থেকে এখনো পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হয়নি। তবে কক্সবাজার শহরের বিআইডব্লিউটিএ’র ঘাট থেকে পর্যটকবাহী জাহাজ এমভি কর্ণফুলী এখন প্রতিদিন সেন্টমার্টিন দ্বীপে…
Read Moreনিরাপদ সড়ক নিশ্চিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী
২২ অক্টোবর, ২০২০ (বিবিনিউজ):প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘নিরাপদ সড়ক নিশ্চিতে সবকিছু করে যাচ্ছে সরকার।’ এসময় তিনি সরকারের গৃহীত নানা পদক্ষেপের কথা তুলে ধরেন। আজ বৃহস্পতিবার নিরাপদ সড়ক দিবস ২০২০ উপলক্ষ্যে গণভবন থেকে কথা বলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, দেশে প্রচুর পরিমাণে সড়ক, সেতু, কালভাট নির্মাণ করা হচ্ছে। এসব নির্মাণে যেন প্রকৃতির ভারসাম্য রক্ষা করা হয় সেদিকে খেয়াল রাখতে হবে। পাশাপাশি স্থানীয় মানুষ যাতে এসব থেকে উপকৃত হয় তার ব্যবস্থা গ্রহণ করতে হয়। প্রধানমন্ত্রী বলেন, আমরা গাড়ি চালাই না। তাই গাড়ি চালকদের কষ্ট বুঝতে পারি না। কারণ আমাদের অনেকের গাড়িচালক আছে। একজন…
Read Moreমানিকগঞ্জে পথচারীকে বাঁচাতে গিয়ে বাস খাদে
২২ অক্টোবর ২০২০(বিবিনিউজ):মানিকগঞ্জ-হেমায়েতপুর আঞ্চলিক মহাসড়ক পার হচ্ছিলেন এক পথচারী। এ সময় তাঁকে বাঁচাতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে ঐ পথচারীসহ তিনজন নিহত হন। বৃহস্পতিবার দুপুরে মহাসড়কে মানিকগঞ্জের সিঙ্গাইরের ঋষিপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আহত হয়েছেন ১০ জন বাসযাত্রী। নিহত তিনজন হলেন হলেন বাসচালক হৃদয় হোসেন (২৫), বাসযাত্রী আনোয়ারা বেগম (৬৫) ও পথচারী নিখিল সরকার (২৬)। তাদের মধ্যে আনোয়ারার ঠিকানা পাওয়া গেছে। তিনি মানিকগঞ্জ সদরের বেতিলা গ্রামের আবদুল হামিদের স্ত্রী। নিহত তিনজনের লাশ উদ্ধার করে সিঙ্গাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছে পুলিশ। পুলিশ ও স্থানীয়…
Read Moreলাইসেন্সের প্রদানে অনিয়ম দূর করতে মন্ত্রণালয়ের প্রতি প্রধানমন্ত্রীর নির্দেশ
২২ অক্টোবর, ২০২০ (বিবিনিউজ) : প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরাপদ সড়ক প্রতিষ্ঠায় ড্রাইভিং লাইসেন্স প্রদানে ঘুষ দুর্নীতি এবং চালকের মাদকশক্তি প্রতিরোধে ব্যবস্থা গ্রহণে জন্য সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন।একইসঙ্গে দুর্ঘটনা ঘটলেই আইন হাতে তুলে নেওয়ার মানসকিতা পরিহার এবং সকলের ক্ষেত্রে ট্রাফিক আইন মেনে চলার আহ্বান ও পুণর্ব্যক্ত করেন তিনি।প্রধানমন্ত্রী বলেন, ‘ড্রাইভিং লাইসেন্স প্রদানের সময় ভালভাবে পরীক্ষা-নিরীক্ষা করা যেন, ভালমত সে ড্রাইভিংটা জানে কি না বা টাকা দিয়ে যেন কেউ ড্রাইভিং লাইসেন্স নিতে না পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে।’তিনি সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে দেয়া নির্দেশে বলেন, ‘আপনাদের আরেকটা বিষয়ে লক্ষ্য রাখতে হবে,…
Read More