আত্মরক্ষায় শক্তিশালী সশস্ত্রবাহিনী প্রতিষ্ঠায় গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী

২৮ অক্টোবর, ২০২০ (বিবিনিউজ): বাংলাদেশ যুদ্ধ নয় বরং শান্তি চায় এবং সকলের সঙ্গে বন্ধুত্ব বজায় রেখেই এগিয়ে যেতে চায় উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বহিঃশক্রর আক্রমণ থেকে আত্মরক্ষায় শক্তিশালী সশস্ত্রবাহিনী প্রতিষ্ঠায় গুরুত্বারোপ করেছেন।তিনি বলেন, ‘যদি কখনো আমরা আক্রান্ত হই সেটা মোকাবেলা করার মত শক্তি যেন আমরা অর্জন করতে পারি সেভাইে আমরা প্রস্তুতি নিয়ে রাখতে চাই এবং সেভাবেই আমরা তৈরি থাকতে চাই।’প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সকালে বাংলাদেশ সেনাবাহিনীর ৮টি ইউনিট/সংস্থার পতাকা উত্তোলন অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে একথা বলেন।প্রধানমন্ত্রী দৃঢ় কন্ঠে বলেন, ‘আবারো বলবো আমরা শান্তি চাই। বন্ধুত্ব চাই। বৈরীতা চাই না,…

Read More

সেলিমের ছেলে ও দেহরক্ষী র‌্যাব হেফাজতে

২৬ অক্টোবর ২০২০(বিবিনিউজ):নৌবাহিনীর কর্মকর্তাকে মারধরের ঘটনায় সাংসদ হাজী সেলিমের ছেলে ইরফান সেলিম ও তাঁর দেহরক্ষী জাহিদকে হেফাজতে নিয়েছে র‍্যাব। আজ সোমবার দুপুর থেকে রাজধানীর লালবাগে হাজী সেলিমের বাসায় র‍্যাব অভিযান চালায়। অভিযান চলাকালে বেলা সোয়া তিনটার দিকে র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লে. কর্নেল আশিক বিল্লাহ গণমাধ্যমকে এ কথা জানান। আশিক বিল্লাহ বলেন, অভিযান এখনো চলছে। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে এই বাড়িতে অভিযান চালানো হচ্ছে। অভিযান শেষে জানানো হবে বাসা থেকে কী পাওয়া গেছে। হেফাজতে নেওয়া দুজনের পরিচয় জানাতে গিয়ে আশিক বিল্লাহ বলেন, ইরফান সেলিম ঢাকা দক্ষিণ সিটির ৩০ নম্বর…

Read More

দেশে করোনা সংক্রমণ ৪ লাখ ছাড়িয়েছে, সুস্থ ৩,১৬,৬০০

২৬ অক্টোবর, ২০২০ (বিবিনিউজ) : দেশে করোনাভাইরাস শনাক্তের ২৩৩তম দিন পর্যন্ত এই ভাইরাসে সংক্রমিত মানুষের সংখ্যা ৪ লাখ ছাড়িয়েছে, পাশাপাশি করোনা থেকে সুস্থ হয়েছেন সোয়া ৩ লাখের বেশি মানুষ।আজ স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এই সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে এ পর্যন্ত মোট ২২ লাখ ৭১ হাজার ৩৪৭ জনের নমুনা পরীক্ষায় ৪ লাখ ২৫২ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। মোট পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১৭ দশমিক ৬২ শতাংশ। গতকাল পর্যন্ত এই হার ছিল ১৭ দশমিক ৬৭ শতাংশ।গত ২৪…

Read More

ইন্টারনেটের গতি ধীর থাকতে পারে আগামী ৫ দিন

২৬ অক্টোবর ২০২০(বিবিনিউজ):দেশে আগামী পাঁচ দিন কোনো কোনো ক্ষেত্রে ইন্টারনেটের গতি কিছুটা কম পেতে পারেন গ্রাহকেরা। সাবমেরিন কেবলের জরুরি মেইনটেন্যান্স বা মেরামতকাজের জন্য এই সমস্যা হতে পারে। ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর কেউ কেউ তাদের গ্রাহকদের এই বিষয়টি জানিয়ে ই-মেইল করেছে। তারা বলছে, আজ সোমবার থেকে আগামী শনিবার পর্যন্ত মেরামতকাজ চলার কথা। দেশে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর সংগঠন আইএসপিএবির সাধারণ সম্পাদক ইমদাদুল হক বলেন, দেশের কোনো কোনো আইআইজি (ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে) বিকল্প পথ হিসেবে ভারতের চেন্নাই হয়ে সিঙ্গাপুরের সঙ্গে সংযুক্ত হয়। সেখানে একটি সাবমেরিন কেবল আছে, যেটি পরিচালনা করে ভারতীয় এয়ারটেল। সেটিই মেরামত…

Read More

দেশের ৮ বিভাগে আট শতাধিক পর্যটন স্পট চিহ্নিত

২৫ অক্টোবর ২০২০(বিবিনিউজ):দেশের ৮ বিভাগে আট শতাধিক পর্যটন স্পট চিহ্নিত করেছে পর্যটন করপোরেশন। রোববার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে এই তথ্য জানানো হয়। বৈঠক সূত্র জানায়, এর আগের বৈঠকে সংসদীয় কমিটি নতুন নতুন পর্যটন স্পট চিহ্নিত করা এবং এগুলো আকর্ষণীয় করার উদ্যোগ নেওয়ার সুপারিশ করেছিল। রোববারের বৈঠকে পর্যটন করপোরেশন জানায়, তারা আট শতাধিক স্পট চিহ্নিত করেছে। সংসদীয় কমিটি বলেছে, কীভাবে এসব এলাকাগুলোকে পর্যটন এলাকা হিসেবে তালিকাভুক্ত করা যায় তা দেখতে হবে। এসব স্থানকে কীভাবে পর্যটনের জন্য আকর্ষণীয় করা যায়, এ জন্য…

Read More

সাভারের আশুলিয়ায় ক্যাসিনো সরঞ্জামাদি সহ আটক ২১

ষ্টাফ রিপোর্টার, ২৫ অক্টোবর,২০২০(বিবিনিউজ): রবিবার দুপুরে র‌্যাব ৪ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তাদেরকে আটকের বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব ৪ এর অতিরিক্ত ডিআইজি মোজাম্মেল হক।র‌্যাব ৪ জানায়,দীর্ঘ দিন ধরে সাভারের আশুলিয়ার কাইচাবাড়ি এলাকায় এক শ্রেণীর বখাটে যুবকরা মিনি ক্যাসিনো খেলে যুব সমাজ নষ্ট করে দিচ্ছিলো। পরে সুনির্দিষ্ট অভিযোগের ভিতিত্বে গতকাল রাতে আশুলিয়ার কাইচাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে ক্যাসিনো খেলার সময় ২১ জনকে আটক করে র‌্যাব। অভিযানের নেতৃত্ব দেন র‌্যাব ৪ এর নির্বাহী ম্যাজিষ্ট্রেট আনিছুর রহমান ও সিনিয়র সহকারী পুলিশ সুপার সাজেদুল ইসলাম সজল। আটককৃতরা হলো বিল্লাল হোসেন (৩৮),জুয়েল (২৮),মইদুল ইসলাম (৩২),সবুজ মিয়া…

Read More

করোনায় আক্রান্ত হয়ে আরও ২৩ জনের মৃত্যু

২৫ অক্টোবর, ২০২০ (বিবিনিউজ) : করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আজ আরও ২৩ জন মারা গেছেন এবং নতুন করে ১,৩০৮ জনের শরীরে এই ভাইরাস শনাক্ত হয়েছে।গত ২৪ ঘন্টায় ১,৫৪৪ জন কোভিড-১৯ আক্রান্ত ব্যক্তি সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এ পর্যন্ত মোট সুস্থ ৩ লাখ ১৫ হাজার ১০৭ জন।স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এসব কথা জানানো হয়েছে।এতে বলা হয়, ‘গত ২৪ ঘন্টায় আরও ২৩ জন কোভিড-১৯ আক্রান্ত ব্যক্তি মারা গেছে। করোনাভাইরাসে এ পর্যন্ত মোট মৃত্যের সংখ্যা বৃদ্ধি পেয়ে ৫ হাজার ৮০৩ জনে দাঁড়াল।’এতে আরও বলা হয়, গত ২৪ ঘন্টায় আরও ১ হাজার…

Read More

পদোন্নতি বঞ্চিত ইউআরসি ইন্সট্রাক্টর, মাঠ পর্যায়ে হতাশা, দাবী যৌক্তিক পদোন্নতি

নিজস্ব প্রতিনিধি, ২৫ অক্টোবর,২০২০(বিবিনিউজ):প্রাথমিক শিক্ষায় ২২/২৩ বছর চাকুরী করেও পদোন্নতি পাচ্ছেন না উপজেলা রিসোর্স সেন্টার (ইউআরসি) এর দক্ষ ও মেধাবী ইন্সট্রাক্টরগণ। শিক্ষায় স্নাতক ও স্নাতকোত্তরধারী প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ইউআরসি ইন্সট্রাক্টরগণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের একাডেমিক সুপারভিশন. লিডারশীপ, একিভূত শিক্ষা, আইসিটি, ০৮টি বিষয়ের বিষয়ভিত্তিক প্রশিক্ষণ, নবনিয়োগপ্রাপ্ত ও প্রাক-প্রাথমিক শিক্ষকদের প্রারম্ভিক প্রশিক্ষণ, চাহিদাভিত্তিক সাব-ক্লাস্টার প্রশিক্ষণ বাস্তবায়নে ম্যানুয়াল প্রণয়ন ও মনিটরিংসহ স্বল্পমেয়াদী বিভিন্ন প্রশিক্ষণ প্রদান এবং প্রশিক্ষণ ও শ্রেণি কার্যক্রমে হাতে কলমে শিখন-শেখানো কার্যাবলী পরিচালনা করে শিক্ষকদের অধিক দক্ষ করে ত্লুছেন। যার ফলে বেড়েছে শিক্ষার হার, বেড়েছে শিক্ষার মান, কমেছে ঝরে পড়ার হার। যা…

Read More

জাতিকে বিভ্রান্ত করতে পারে এমন সংবাদ পরিবেশন না করার অনুরোধ প্রধানমন্ত্রীর

২৫ অক্টোবর, ২০২০ (বিবিনিউজ): প্রধানমন্ত্রী শেখ হাসিনা নীতিহীন সাংবাদিকতা কোন দেশের জন্যই কল্যাণ বয়ে আনতে পারে না উল্লেখ করে সাংবাদিকদের উদ্দেশ্যে বলেছেন, জাতিকে বিভ্রান্ত করতে পারে এমন কোন সংবাদ পরিবেশন করবেন না।তিনি বলেন, ‘এমন রিপোর্ট করবেন না যেটা মানুষের মধ্যে বা সমাজে বিভ্রান্তির সৃষ্টি হয় বা মানুষ বিপথে যায়। সেদিকেও আপনাদের বিশেষভাবে দৃষ্টি দিতে আমি অনুরোধ জানাচ্ছি।’প্রধানমন্ত্রী আজ তাঁর সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঢাকা রিপোটার্স ইউনিটি’র (ডিআরইউ) রজত জয়ন্তী উদযাপন অনুষ্ঠানে দেয়া প্রধান অতিথির ভাষণে একথা বলেন।প্রধানমন্ত্রী সাংবাদিক সমাজের উদ্দেশ্যে বলেন, ‘আপনাদের বলবো আপনারা দায়িত্বশীলতা নিয়ে, দেশ…

Read More

করোনায় আরও ১৯ জনের মৃত্যু,নতুন শনাক্ত ১০৯৪

২৪ অক্টোবর ২০২০(বিবিনিউজ):দেশে গত ২৪ ঘণ্টায় (আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত) করোনাভাইরাসে সংক্রমিত আরও ১ হাজার ৯৪ জন রোগী শনাক্ত হয়েছে। একই সময় করোনায় সংক্রমিত আরও ১৯ জনের মৃত্যু হয়েছে। দেশে এ পর্যন্ত করোনা সংক্রমিত ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ৯৭ হাজার ৫০৭। এর মধ্যে ৫ হাজার ৭৮০ জনের মৃত্যু হয়েছে। আর সুস্থ হয়েছেন ৩ লাখ ১৩ হাজার ৩৬৩ জন।আজ স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। গত ২৪ ঘণ্টায় দেশে ১০ হাজার ৯৯৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার সংখ্যা বিবেচনায় রোগী শনাক্তের হার ৯ দশমিক ৯৫ শতাংশ।…

Read More