মুজিববর্ষ উপলক্ষে সরকার বেকারত্ব দূরীকরণে কাজ করে যাচ্ছে:শিল্প প্রতিমন্ত্রী

ষ্টাফ রিপোর্টার,৬ নভেম্বর,২০২০(বিবিনিউজ):মুজিববর্ষ উপলক্ষে সরকার দেশে বেকারত্ব দূর করণের কাজ করে যাচ্ছেন বলে মন্তব্য করেছেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার। শুক্রবার দুপুরে ঢাকার ধামরাইয়ের কুল্লা ইউনিয়নের বড়াইকই গ্রামে সাভার উপজেলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীবসহ স্থানীয় আওয়ামী লীগ এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভা কালে তিনি একথা বলেন। শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার এসময় আরও বলেন,বর্তমান সরকার খাদ্যে স্বয়ং সম্পূর্ণ দেশে কোন খাদ্য ঘাটতি নেই। বন্ধ কারখানা গুলো খুলে দিয়ে নতুন নতুন শ্রমিকদের কর্মসংস্থান করা হবে। তিনি আরও বলেন,বিএনপি সরকার তার আমলে অনেক শিল্প প্রতিষ্ঠান বিক্রি করে…

Read More

বর্তমান সরকারের সমন্বিত প্রচেষ্টায় প্রাথমিক শিক্ষায় অভূতপূর্ব অজর্ন

জোহরা খাতুন, ৬ নভেম্বর,২০২০(বিবিনিউজ):আপনার সন্তানের পড়াশোনার খরচ একবার আপনিই পরিশোধ করছেন খাজনা ও কর প্রদান এবং পরিবারের প্রয়োজনীয দ্রব্য কিনতে গিয়ে ট্যাক্স বা মূসক দেয়ার মাধ্যমে। যা সরকারি ব্যবস্থাপনায় সংগৃহীত হয়ে থাকে। বিনিময়ে রাষ্ট্র, সরকার আপনার সন্তানের অবৈতনিক শিক্ষার পৃষ্ঠপোষকতা করছে। বিনামূল্যে শতভাগ পাঠ্যপুস্তক বিতরণ করছে, বছরের প্রথমদিনেই শিশুর হাতে পৌঁছে যাচ্ছে নতুন বই। প্রতি বিদ্যালয়ে প্রাক-প্রাথমিক শ্রেণি চালু করে তার জন্য একজন শিক্ষকের পদসৃজনসহ নিয়োগ দেয়া হয়েছে। এবং তাদের জন্য বিশেষ প্রশিক্ষণের আয়োজন করা হয়ে থাকে। এই শিক্ষার শিক্ষাক্রম, শিক্ষক সহায়িকা, এবং পাঠ্যবইসহ সকল উপকরণের মান সকল মহল কর্তৃক…

Read More

শিশুর যুগোপযোগী শিখনে প্রাথমিক বিদ্যালয়

জোহরা খাতুন,০৬ নভেম্বর, ২০২০(বিবিনিউজ):’সরকারি প্রাথমিক বিদ্যালয়’ বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়কে শুদ্ধাচার ও নৈতিকতা শিক্ষার একটি সঁতিকাগার হিসেবে তৈরি করার প্রত্যয় নিয়ে কাজ করে যাচ্ছেন। বিদ্যালয়ের প্রতিদিনের প্রতিটি কর্মকাণ্ডে এমনকি সহ-পাঠ্যক্রমিক কার্যাবলিতেও শুদ্ধাচার ও নৈতিকতাকে সর্বাধিক গুরুত্ব দেয়া হচ্ছে। যার অভীষ্ঠ লক্ষ্য হচ্ছে সুদূর প্রসারী, আর ফলাফলও হবে সুমিষ্ট। এর ফলে দেশের পরবর্তী প্রজন্ম তৈরি হবে দেশের দক্ষ মানবসম্পদে। থাকবে না দেশে কোনো ধর্ষক, তৈরি হবে না কোনো মাদকসেবী, জড়িয়ে পড়বে না কোনো অনৈতিক পরকীয়া প্রেমে। এগুলোর সবই হচ্ছে পারিবারিক শিক্ষার ঘাটতি, নৈতিক শিক্ষার…

Read More

অক্সফোর্ডের ভ্যাকসিন পেতে বাংলাদেশের চুক্তি

৫ নভেম্বর, ২০২০(বিবিনিউজ):যুক্তরাজ্যের অক্সফোর্ড ইউনিভার্সিটির তৈরি তিন কোটি ডোজ করোনা ভাইরাসের ভ্যাকসিন পেতে একটি সমঝোতা স্মারক সই করেছে বাংলাদেশ সরকার। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের উপস্থিতে বৃহস্পতিবার সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে এই সমঝোতা স্মারক সই হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয় ভারতের সিরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড এবং বাংলাদেশের বেক্সিমকো ফার্মাসিটিক্যালস লিমিটেডের সঙ্গে সমঝোতা স্মারক সই করে। এ স্মারকের আওতায়, সেরাম ইনস্টিটিউট বাংলাদেশের বেক্সিমকোর মাধ্যমে পর্যায়ক্রমে প্রতি মাসে ৫০ লাখ করে ভ্যাকসিনের ডোজ দেবে। অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, টিকা বিতরণ করা হবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন অনুযায়ী। চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীসহ যারা করোনাভাইরাসের বিরুদ্ধে…

Read More

৫টি আধুনিক জাহাজ কমিশনিং করলেন প্রধানমন্ত্রী

৫ নভেম্বর, ২০২০ (বিবিনিউজ) : প্রধানমন্ত্রী শেখ হাসিনা নৌবাহিনীর যুদ্ধ জাহাজসহ নতুন পাঁচটি আধুনিক জাহাজ কমিশনিং করেছেন।এ সময় তিনি বলেন, ‘আজ বাংলাদেশ নৌবাহিনী তার ক্রমাগত অগ্রযাত্রায় আরও এক ধাপ এগিয়ে গেল। দিনটি শুধু বাংলাদেশ নৌবাহিনীর জন্য নয়, সমগ্র দেশ ও জাতির জন্য অত্যন্ত গৌরবের।’এই কমিশনিং-এর ফলে বাংলাদেশের জলসীমা সুরক্ষায় এবং নৌবাহিনীর সক্ষমতা বৃদ্ধি করে অপারেশনাল কার্যক্রম শুরু করলো নতুন দু’টি আধুনিক ফ্রিগেট বানৌজা ওমর ফারুক, আবু উবাইদাহ ও একটি করভেট যুদ্ধজাহাজ প্রত্যাশা এবং দু’টি জরিপ জাহাজ বানৌজা দর্শক ও তল্লাশী।প্রধানমন্ত্রী আজ সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জাহাজগুলোকে নৌবাহিনীতে কমিশনিং…

Read More

অনলাইনে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা হচ্ছে না

৪ নভেম্বর ২০২০ (বিবিনিউজ):পাবলিক বিশ্ববিদ্যালয়ে সম্মান প্রথম বর্ষে ভর্তিতে সফটওয়্যার ব্যবহার করে অনলাইনে পরীক্ষা হচ্ছে না। মঙ্গলবার ভর্তি পরীক্ষা নিয়ে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) অডিটরিয়ামে আয়োজিত বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ ভার্চুয়াল মাধ্যমে যোগ দিয়ে সভায় সভাপতিত্ব করেন। ইউজিসির জনসংযোগ ও তথ্য অধিকার বিভাগ থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। সভায় বক্তারা বলেন, ‘প্রক্টরড রিমোট এক্সামিনেশন সিস্টেম’ সফটওয়্যার ব্যবহার করে বর্তমান অবস্থায় ভর্তি পরীক্ষা নেয়া ঠিক হবে না। সফটওয়্যার দিয়ে ভর্তি পরীক্ষা নেয়ার মতো সক্ষমতা দেশে এখনো তৈরি হয়নি। এই সফটওয়্যার…

Read More

বাংলায় আদালতের রায় লেখার ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

৪ নভেম্বর, ২০২০ (বিবিনিউজ): প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ আদালতের রায় বাংলায় লেখার ওপর গুরুত্বারোপ করে প্রয়োজনে এ ক্ষেত্রে ট্রান্সলেটর নিয়োগ দানের ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং বিচার বিভাগের প্রতি আহবান জানিয়েছেন।তিনি বিচারাধীন মামলাগুলোর দীর্ঘসূত্রিতা কমিয়ে দ্রুত নিষ্পত্তির ব্যবস্থা গ্রহণে বিচারক এবং আইনজীবীদের প্রতি আহবান জানান।প্রধানমন্ত্রী বলেন,‘রায় যদি কেউ বাংলায় লিখতে না পারেন,ইংরেজীতে লেখেন কোন আপত্তি নেই। কিন্তু সেই রায়টা বাংলায় ট্রান্সলেশন করে যেন প্রচার হয় সে ব্যবস্থাটা করে দিতে হবে।’তিনি বলেন, আমাদের দেশে মামলার রায়গুলো ইংরেজীতে দেওয়া হয়। অনেকে সেই রায়টা বুঝতে না পারায় আইনজীবীরা যেভাবে বোঝান সেভাবে তাদের বুঝতে…

Read More

দেশে উন্নয়ন বাধাগ্রস্ত করতে বিএনপি ষড়যন্ত্র করেছে: ত্রাণ প্রতিমন্ত্রী

ষ্টাফ রিপোর্টার, ৪ নভেম্বর,২০২০(বিবিনিউজ):বর্তমান সরকারের উন্নয়ন বাধাগ্রস্ত করতে বিএনপি এখনো দেশে নানা মুখী ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান।সাভার উপজেলা পরিষদের হলরুমে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে জেল হত্যা দিবসের আলোচনা সভায় যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান এসময় আরও বলেন,বিএনপি নেতাকর্মীরা আন্দোলনে ব্যর্থ হয়ে তারা ঝিমিয়ে পড়েছে।আলোচনা সভায় এসময় সাভার উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা দৌলা,সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব,ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ চৌধুরী,উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক লিয়াকত হোসেনসহ স্থানীয় আওয়ামী…

Read More

ইতিহাসে জাতীয় ৪ নেতার অবদান স্বর্ণাক্ষরে লেখা থাকবে: তোফায়েল আহমেদ

৩ নভেম্বর, ২০২০ (বিবিনিউজ) : আওয়ামী লীগ উপদেষ্টা পরিষদ সদস্য তোফায়েল আহমেদ বলেছেন, বাংলাদেশের ইতিহাসে জাতীয় ৪ নেতার অবদান স্বর্ণাক্ষরে লেখা থাকবে। যতদিন বাংলার মাটি ও মানুষ থাকবে ততদিন জাতি কৃতজ্ঞচিত্তে ৪ নেতাকে স্মরণ করবে।আজ মঙ্গলবার জেল হত্যা দিবস উপলক্ষে ভোলা জেলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় ঢাকা থেকে টেলিকনফারেন্স’র মাধ্যমে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তোফায়েল আহমেদ বলেন, জতীয় ৪ নেতা ছিলেন নিবেদিত সৎ ও অর্শবান নেতা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে কখোনো বেইমানী করেন নাই। বঙ্গবন্ধুর অবর্তমানে সারাটা জীবন যখন প্রয়োজন হয়েছে জাতিকে দিক…

Read More

নতুন প্রজন্মকে জানাতে জেল হত্যাকান্ডের রহস্য উদঘাটন করা দরকার : ওবায়দুল কাদের

৩ নভেম্বর, ২০২০ (বিবিনিউজ) : ইতিহাসে সত্যের স্বার্থে ও নতুন প্রজন্মকে জানাতে জেল হত্যাকান্ডের রহস্য উদঘাটন করা দরকার বলে মনে করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।তিনি বলেন, ‘জেল হত্যাকান্ডের অনেক রহস্য উন্মোচন এখনও হয়নি। নতুন প্রজন্মের জন্য এ রহস্য খুঁজে বের করতে হবে।’ওবায়দুল কাদের আজ মঙ্গলবার জেলহত্যা দিবস উপলক্ষে রাজধানী ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এ কথা জানান।আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘পনেরই আগস্ট ও ৩রা নভেম্বর একই সুত্রে গাঁথা এবং একই চক্রান্তের ধারাবাহিকতা। একাত্তরের পরাজয়ের প্রতিশোধ নিতে…

Read More