ষ্টাফ রিপোর্টার, ৩ নভেম্বর,২০২০(বিবিনিউজ):বাংলাদেশে কোন মানুষ গৃহহীন ও ভূমিহীন থাকবে না । ৮ লক্ষ ৮২ হাজার ৩৩ টি পরিবারকে তালিকা ভুক্ত করা হয়েছে । তাদেরকে জমি ও ঘর দিয়ে পূনবার্সন করা হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান।মঙ্গলবার দুপুরে সাভারের তালবাগ এলাকায় স্থানীয় শ্রমিক লীগের নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভা কালে তিনি একথা বলেন।দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান এসময় আরও বলেন,খুনিরা জাতীয় চার নেতাকে হত্যা করে দেশকে মেধা শুন্য করতে চেয়েছিলো । এ হত্যা কান্ডের সাথে সকল জড়িত খুনীদের বিচার করা হবে বলেন তিনি।মত বিনিময় সভায়…
Read MoreCategory: জাতীয়
জাতীয়
দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন শনাক্ত ১,৫৬৮
১ নভেম্বর,২০২০(বিবিনিউজ):দেশে গত ২৪ ঘণ্টায় (আজ সকাল ৮টা পর্যন্ত) করোনাভাইরাসে সংক্রমিত আরও ১ হাজার ৫৬৮ জন নতুন রোগী শনাক্ত হয়েছে। একই সময়ে করোনায় আরও ১৮ জনের মৃত্যু হয়েছে। দেশে এখন পর্যন্ত মোট ৪ লাখ ৯ হাজার ২৫২ জনের দেহে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। এর মধ্যে ৫ হাজার ৯৪১ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়েছেন ৩ লাখ ২৫ হাজার ৯৪০ জন। আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।গত ২৪ ঘণ্টায় দেশে মোট ১২ হাজার ৫৪৯ জনের নমুনা পরীক্ষা করা হয়।পরীক্ষার সংখ্যা বিবেচনায় রোগী শনাক্তের হার ১২ দশমিক ৫০ শতাংশ।…
Read Moreসাংবাদিক আবুল হাসনাতের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ
১ নভেম্বর, ২০২০ (বিবিনিউজ) : প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বিশিষ্ট সাহিত্যিক, সাংবাদিক ও মাসিক ‘কালি ও কলম’ পত্রিকার সম্পাদক আবুল হাসনাতের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।আজ এক শোক বার্তায় শেখ হাসিনা বলেন, দেশের প্রগতিশীল ও সাহিত্য চর্চার ক্ষেত্রে অবদানের জন্য জাতি আবুল হাসনাতকে চিরদিন স্মরণ রাখবে।প্রধানমন্ত্রী মরহুমের বিদেহি আত্মার মাগফেরাত কামনা করে তার শোক সন্তপ্ত-পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
Read Moreবিদেশ ফেরতদের বাধ্যতামূলক পরীক্ষা ও কোয়ারান্টাইনে রাখার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী
১ নভেম্বর, ২০২০ (বিবিনিউজ) : প্রধানমন্ত্রী শেখ হাসিনা শীতের আগমনে ইউরোপসহ বিশ্বের বিভিন্ন দেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় দেশের বিমানবন্দরসহ সকল প্রবেশ পথে বাধ্যতামূলক পরীক্ষা এবং বিদেশ ফেরতদের কোয়ারান্টাইনে রাখার জন্য সংশ্লিষ্ট প্রশাসনকে নির্দেশ দিয়েছেন।তিনি বলেন, ‘এখন আবার সময় এসে গেছে, যারা বাইরে থেকে আমাদের দেশে আসবেন তাদের পরীক্ষা করা, কোয়ারেন্টাইনে রাখা- এটা আমাদের এয়ারপোর্ট থেকে শুরু করে প্রত্যেকটি পোর্টে আগের মত ব্যবস্থা নিতে হবে।’প্রধানমন্ত্রী বলেন, ‘দেশে কেউ ঢুকতে গেলেই করোনাভাইরাস নিয়ে ঢুকছে কিনা- সেটা পরীক্ষা করতে হবে। আমাদের দেশের মানুষের সুরক্ষা নিশ্চিত করতে হবে। আমি আশা করি, সেটা আপনারা…
Read Moreবিএনপি অপরাধীদের উস্কে দিয়ে গেইম খেলছে :ভূমি মন্ত্রী
ষ্টাফ রিপোর্টার,১ নভেম্বর ২০২০(বিবিনিউজ): বিএনপি অপরাধীদের উস্কে দিয়ে গেইম খেলছে বলে অভিযোগ করেছেন ভূমি মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ।রবিবার দুপুরে সাভারের সিএনবি এলাকায় অফিসার্স ট্রেনিং ইনস্টিটিউট (ওটিআইএ) বিসিএস ক্যাডারভুক্ত (প্রশাসন,পুলিশ,বন ও রেলওয়ে ) এবং বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কর্মকর্তাদের ১২ তম সার্ভে এন্ড সেটেলমেন্ট প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন।ভূমি মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এসময় আরও বলেন,দেশে নারী নির্যাতন বেড়ে গেছে এটা একটা দুঃখ জনক বিএনপি অপরাধীদের গ্রেপ্তারের বিষয়ে সহযোগীতা না করে তাদেরকে উস্কে দিচ্ছে তারা অপরাধীদের নিয়ে গেইম খেলছেন । বাংলাদেশ একটি জনবহুল দেশ তার পরেও বাংলাদেশের…
Read Moreসাভারে পালিত হলো কমিউনিটি পুলিশিং ডে ২০২০
ষ্টাফ রিপোর্টার, ৩১ অক্টোবর,২০২০(বিবিনিউজ):“মুজিব বর্ষের মূলমন্ত্র- কমিউনিটি পুলিশিং সর্বত্র” এই প্রতিপাদ্য সামনে রেখে ঢাকা জেলা পুলিশের আয়োজনে সাভার মডেল থানার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শনিবার (৩১ অক্টোবর) দুপুরে সাভার থানা রোড এলাকার মামুন পার্টি প্যালেসে এই অনুষ্ঠান সম্পন্ন হয়। ট্যানারি পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ জাহিদুল ইসলাম এর সঞ্চালনায় এবং সাভার মডেল থানার অফিসার ইনচার্জ এএফএম সায়েদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব। অনুষ্ঠানের প্রধান অতিথি সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব বলেন,…
Read Moreঢাকার সাভার,আশুলিয়া ও ধামরাইয়ে কমিউনিটি পুলিশিং ডে পালিত
ষ্টাফ রিপোর্টার, ৩১ অক্টোবর,২০২০(বিবিনিউজ): নানা আয়োজনে ঢাকার সাভার,আশুলিয়া ও ধামরাইয়ে কমিউনিটি পুলিশিং ডে পালিত হয়েছে।শনিবার দুপুরে সাভারের থানা রোড,আশুলিয়ার বাইপাইল ও ধামরাইর থানা রোড এলাকায় এ কমিউনিটি পুলিশিং ডে পালিত হয়। এতে আলোচনা সভা শেষে ধর্ষণ বিরোধীসহ মানুষকে বিভিন্ন ভাবে বোঝানোর জন্য বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালি ও আলোচনা সভাতে স্থানীয় জনপ্রতিনিধি,পুলিশসহ গণমান্য ব্যক্তিরা অংশ গ্রহণ করেন।
Read Moreঅপসাংবাদিকতা রুখতে সাংবাদিক নিয়োগের ক্ষেত্রে যোগ্যতা নির্ধারণ করা হচ্ছে: প্রেস কাউন্সিলের চেয়ারম্যান
৩১ অক্টোবর, ২০২০ (বিবিনিউজ) : বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ মমতাজ উদ্দিন আহমেদ বলেছেন, সাংবাদিক নিয়োগের ক্ষেত্রে যোগ্যতা নির্ধারণ করা হচ্ছে ।তিনি বলেন, সারাদেশ থেকে সাংবাদিকতায় যোগ্যতা নির্ধারণের দাবি উঠেছে। এরই প্রেক্ষিতে সাংবাদিক নিয়োগের ক্ষেত্রে যোগ্যতা নির্ধারণের জন্য সরকারের কাছে খসড়া পাঠানো হয়েছে। এতে করে অপসাংবাদিককতা হ্রাস পাবে।শনিবার সকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে বান্দরবানের স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা ও বই বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বলেন, সাংবাদিকদের নিয়োগ সংক্রান্ত কোনো আইন না থাকায় দেশে অপসাংবাদিকতা বেড়ে যাচ্ছে। অপসাংবাদিকতা রুখতে সাংবাদিকদের জন্য আলাদা ডাটাবেইসও তৈরি করা…
Read Moreবিত্তবানদের সাধারণ জনগণের পাশে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর
৩১ অক্টোবর, ২০২০ (বিবিনিউজ): প্রধানমন্ত্রী শেখ হাসিনা দারিদ্র বিমোচনে সরকারের পাশাপাশি দেশের বিত্তবানদের সাধারণ জনগণের পাশে দাঁড়ানোর আহ্বান পুনর্ব্যক্ত করে বলেছেন, সকলের সম্মিলিত প্রচেষ্টাই দেশ থেকে চিরতরে দারিদ্র্য দূর করতে পারে।তিনি বলেন, ‘শুধু নিজে ভাল থাকবো, সুন্দর ও আরাম আয়েশে থাকবো। আর আমার দেশের মানুষ, এলাকার মানুষ কষ্টে থাকবে, এটাতো মানবতা না, এটাতো হয় না। কাজেই সকলে মিলে চেষ্টা করলে দেশে আর কোন দরিদ্র থাকবে না।’শেখ হাসিনা আজ সকালে ‘মুজিববর্ষে গৃহহীন মানুষকে সরকারের সচিবগণের গৃহ উপহার’ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে এ কথা বলেন।গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বঙ্গবন্ধু…
Read Moreজনস্বার্থে দায়িত্বশীল সাংবাদিকতায় উদ্বুদ্ধ হতে হবে : ড. শিরীন শারমিন
৩০ অক্টোবর, ২০২০ (বিবিনিউজ) : জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী জনস্বার্থে দায়িত্বশীল সাংবাদিকতায় উদ্বুদ্ধ হতে সাংবাদিকদের প্রতি আহবান জানিয়েছেন।তিনি বলেন, ‘গণমাধ্যম আমাদের জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ। গণমাধ্যমে প্রকাশিত তথ্য জনমত তৈরিতে এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।’আজ ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)-এর রজত জয়ন্তী’তে ‘বঙ্গবন্ধু-ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড-২০২০’ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্পিকার এসব কথা বলেন।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম, নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী ও আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি সদস্য আনোয়ার হোসেন।স্পিকার ড. শিরীন…
Read More