“আশুলিয়ায় বকেয়া বেতন ও বন্ধ কারখানা খুলেদেয়ার দাবীতে শ্রমিকদের বিক্ষোভ মিছিল ও মানববন্ধন”

ষ্টাফ রিপোর্টার,১২ জুন ২০২৬ (বিবিনিউজ ): শুক্রবার বেলা ১২টায় সাভারের আশুলিয়ার বাইপাইল আর,এম,এস টাওয়ারের সামনে জাতীয় গার্মেন্টস শ্রমিক ইউনিটির ব্যনারে বন্ধ ঘোষিত আলিফ ম্যানুফ্যাকচারিং কোঃলিঃএর শতাধিক শ্রমিকের অংশগ্রহনে বিক্ষোভ মিছিল ও মানব বন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
এসময় ভুক্তভোগী শ্রমিক হালিমা,রাবেয়া,ও সুজন অভিযোগ করে বলেন, প্রতিষ্ঠান বন্ধ ঘোষনার পর ও পূর্বের চুক্তি অনুযায়ী তাদের ন্যায্য পাওনা পরিশোধ করেনি কারখানা কর্তৃপক্ষ। ফলে তাদের পরিবার নিয়ে মানবেতর জীবন যাপন করছেন। গত ২৩ সালের পর থেকে কারখানা বন্ধ হওয়া পর্যন্ত প্রতিটি শ্রমিককে নির্ধারিত মুজুরির অর্ধেক কারখানা কতৃপক্ষ কর্তন করেন বলেও অভিযোগ করেন তারা।
এসময় কর্মসুচিতে উপস্থিত জাতীয় গার্মেন্টস শ্রমিক ইউননিটির সভাপতি মোঃফরিদুল ইসলাম , আগামী সাত দিনের মধ্য শ্রমিকদের ন্যায্য পাওনা পরিশোধ না করলে চুড়ি মিছিল নিয়ে মন্ত্রনালয় অভিমুখে বিক্ষোভ মিছিল কর্মসুচি সহ বৃহত্তর কর্মসূচি গ্রহন করা হবে বলেও হুশিয়ারি দেন।
অন্যদিকে বিক্ষোভ মিছিলে যে কোন অপৃতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন দেখা গেছে।

Related posts

Leave a Comment