ঈদের ছুটি শেষে কর্মচাঞ্চল্য সাভার ,ধামারই ও আশুলিয়ার শিল্পাঞ্চাল


শেখ এ কে আজাদ,সাভার, ৬ জুন ২০২৬ (বিবিনিউজ ): ঈদের দীর্ঘ ছুটি শেষে ফিওে কর্মস্থলে যোগ দিয়েছেন ঢাকার সাভার, আশুলিয়া ও ধামরাই অঞ্চলের পোশাক কারখানার শ্রমিকরা। ১০ দিনের ছুটির মেয়াদ শেষ হওয়ায় আজ থেকে এই শিল্পাঞ্চলের অধিকাংশ কারখানায় পুরোদমে উৎপাদন শুরু হয়েছে। ফিরে এসেছে চিরচেনা কর্মচাঞ্চল্য। তবে অল্প কিছু কারখানা বৃহস্পতিবার থেকেই পরিস্কার পরিচ্ছন্ন ও উৎপাদন শুরু করেছে।


উৎপাদন শুরুর বিষয়টি নিশ্চিত করে শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া জানান, কারখানাভেদে ছুটির মেয়াদ ভিন্ন হলেও আজ সকাল থেকে এই অঞ্চলের শতভাগ কারখানায় উৎপাদন শুরু হয়েছে। শ্রমিকদের উপস্থিতিও রয়েছে স্বাভাবিক। ঢাকা ইপিজেডসহ পুরো শিল্পাঞ্চলে এখন পুরোদমে কাজ চলছে।


তবে তৈরি পোশাক কারখানায় কার্যাদেশ কমে যাওয়ায় মুন্সিগঞ্জ এক আসনের সরকারদলীয় সংসদ সদস্য শেখ মোহাম্মদ আব্দুল্লাহর মালিকানাধীন সাভারে আল-মুসলিম গ্রুপের ১৮’শ ৬৮ জন শ্রমিককে ছাঁটাই করা হয়েছে। শুক্রবার রাতে ছাঁটাই কৃত শ্রমিকদের নামের তালিকা কারখানার মূল ফটকের সামনে টাঙিয়ে দেন কর্তৃপক্ষ। আল মুসলিম গ্রুপের এডমিনিস্ট্রেশনের ডিজিএম আবু রায়হান বলেন, কার্যাদেশ কমে যাওয়ায় আল মুসলিম গ্রুপের সাভারের উলাইলে অবস্থিত একে এম নিটওয়্যার ১১২০, শ্রমিক ও ষ্টাফ ১৬৬ জন, আশুলিয়া জিরাবোতে অবস্থিত আল মুসলিম অ্যাপারেল ৫৩ জন শ্রমিক ও,ষ্টাফ ২ জন ও সাভারের রেডিও কলোনিতে অবস্থিত প্যাসিফিক ব্লু জিন্স ওয়্যারে ৪৮১ জন শ্রমিক ও ,ষ্টাফ ৪৮ জনসহ মোট ১৮৬৮ জন নারী ও পুরুষ শ্রমিকদের বেতন ভাতা পরিশোধ করে ছাঁটাই করা হয়েছে। পরে ছাঁটাই কৃত শ্রমিকদের নামের তালিকা কারখানার মূল ফটকের সামনে টাঙ্গিয়ে দেন কারখানা কর্তৃপক্ষ। একসাথে এতগুলো শ্রমিককে ছাঁটাই করায় শ্রমিকরা নতুন করে কোথায় চাকরি পাবে তা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। তবে কারখানা কর্তৃপক্ষ বলছে কাজের অর্ডার আসলে তারা আবার ছাঁটাই কৃত শ্রমিকদের চাকরিতে পূর্ণ বহাল করবেন।
অপরদিকে আশুলিয়ার মির্জানগর এলাকায় কার্যাদেশ কমে যাওয়ায় গ্লোবার এ্যাটায়ার লিমিটেড গার্মেন্টস আজ থেকে ৩০ জুন পর্যন্ত বন্ধ ঘোষনা করেছে মালিকপক্ষ।

এদিকে, ঢাকা-আরিচা এবং নবীনগর-চন্দ্রা মহাসড়ক দিয়ে পরিবার-পরিজন নিয়ে কর্মস্থলে পিওে এসেছেন শ্রমিকরা। শেষ মুহূর্তের ভোগান্তি এড়াতেই অনেকে নির্ধারিত সময়ের আগেই ফিরছেন বলে জানিয়েছেন তারা।
ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীন শিল্পী জানান, শিল্পাঞ্চলের ১৭৩টি প্রতিষ্ঠানের শ্রমিক ও ঈদ ফেরত যাত্রীদের যাত্রা নির্বিঘœ করতে মহাসড়কে নেওয়া হয়েছিল বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে শিল্প এলাকায় মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ সদস্য। বর্তমানে পুরো শিল্পাঞ্চলে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং উৎপাদন কার্যক্রম পুরোদমে চলমান আছে।

Related posts

Leave a Comment