দেশকে এগিয়ে নিতে বিজ্ঞানী ও গবেষকদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

০৩ মার্চ ২০২২(বিবিনিউজ ): প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন তাঁর সরকারের লক্ষ্য হচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তিকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়া। তিনি বৈশ্বিক নতুন প্রযুক্তির সঙ্গে তাল মিলাতে বিজ্ঞানী ও গবেষকদের আন্তরিক প্রচেষ্টা দেখতে চান।শেখ হাসিনা আজ বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ ও গবেষণা অনুদান প্রদান অনুষ্ঠানে এ কথা বলেন। তিনি ফেলোশিপ ও গবেষণা সহায়তা গ্রহীতাদের জাতির সার্বিক উন্নয়নে কাজ করার আহ্বান জানিয়েছেন।প্রধানমন্ত্রী বলেন, তাঁর সরকার দেশের ৮টি বিভাগেই শিক্ষার্থীদের মেধা ও মননের বিকাশে বঙ্গবন্ধু নভোথিয়েটার প্রতিষ্ঠা করবে।প্রধানমন্ত্রী বলেন, ‘সকল বিভাগীয় শহরে বঙ্গবন্ধু নভোথিয়েটার আমরা স্থাপন করবো। তিনি বলেন, আমাদের ৮টি বিভাগ…

Read More

সাভারে বিএনপি’র যুগ্ম মহাসচিব রিজভীসহ ৫০ জনের নামে মামলা,গ্রেফতার ৩

০৩ মার্চ ২০২২(বিবিনিউজ ):সাভারে মিছিল থেকে পুলিশের উপর হামলার অভিযোগে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ ৫০ জন নেতাকর্মীর নামে মামলা দায়ের করা হয়েছে। বৃহষ্পতিবার সকালে সাভার মডেল থানায় পুলিশ বাদী হয়ে মামলাটি দায়ের করেন বলে জানিয়েছেন মডেল থানার ওসি তদন্ত মোমেনুল ইসলাম। এঘটনায় পুলিশ বিভিন্নস্থানে অভিযান চালিয়ে বিএনপি নেতা বনগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাইদুল ইবনে হাসিব সোহেলসহ তিনজনকে আটক করেছে।পুলিশ জানায়, দ্রব্যমুলের উর্ধ্বগতি ও বিএনপি চেয়ারপারর্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে বুধবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কে বিক্ষোভ মিছিল বের করে ঢাকা জেলা বিএনপির নেতাকর্মীরা। এসময় বিক্ষোভ মিছিলে প্রধান…

Read More

চিকিৎসা ব্যবস্থায় বর্তমান সরকার ব্যাপক উন্নয়ন করেছে:ত্রাণ প্রতিমন্ত্রী

০৩ মার্চ ২০২২(বিবিনিউজ ):দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমানদুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান চিকিৎসা ব্যবস্থায় বর্তমান সরকার ব্যাপক উন্নয়ন করেছে বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান। বৃহস্পতিবার (৩ মার্চ) সকালে সাভারের গেন্ডা এলাকায় আব্বাস স্পেশালাইজড হাসপাতাল উদ্বোধন শেষে তিনি একথা বলেন। ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান এসময় আরও বলেন, বিএনপি জামায়াত ক্ষমতায় থাকতে দেশে চিকিৎসা ব্যবস্থাপনা ধ্বংস করে দিয়েছিলো। পরে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে চিকিৎসা ব্যবস্থায় ব্যাপক পরিবর্তন করেছে। এসময় সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব, পৌর মেয়র…

Read More

তৃতীয় বিশ্বযুদ্ধ বাধলে তা হবে পারমাণবিক যুদ্ধ

০২ মার্চ ২০২২(বিবিনিউজ ):রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বলেছেন, যদি তৃতীয় বিশ্বযুদ্ধ বাধে, তাহলে তাতে পারমাণবিক অস্ত্রের ব্যবহার হবে এবং ব্যাপক ধ্বংসযজ্ঞ হবে। রুশ বার্তা সংস্থা আরআইএ লাভরভকে উদ্ধৃত করে বলছে, ইউক্রেনের হাতে যদি পারমাণবিক অস্ত্র আসে তাহলে তা রাশিয়ার জন্য “সত্যিকারের হুমকি” তৈরি করবে। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী এর আগেও আশঙ্কা প্রকাশ করেছেন যে পশ্চিমা শক্তির সমর্থন নিয়ে ইউক্রেন পরমাণু অস্ত্র হাত করার চেষ্টা করবে।মঙ্গলবার জাতিসংঘ জাতিসংঘের মানবাধিকার পরিষদ এবং জাতিসংঘের নিরস্ত্রীকরণ সম্মেলনে ভিডিওর মাধ্যমে দেয়া এক ভাষণে লাভরভ এ কথা বলেন। তবে এই অভিযোগের স্বপক্ষে রুশ পররাষ্ট্রমন্ত্রী কোন প্রমাণ দেখাতে পারেননি।

Read More

সাংবাদিককে মাহমুদউল্লাহর প্রশ্ন

০২ মার্চ ২০২২(বিবিনিউজ ):টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহর আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজটা ভালো যায়নি। ব্যাটিংয়ে তিন ইনিংস মিলিয়ে ৪৩ রান করেছেন। মাহমুদউল্লাহর ব্যাটিংয়ের ধরন নিয়েও আলোচনা হচ্ছে। সিরিজের প্রথম ম্যাচে ১৮ রানে ৪ উইকেট পড়ার পর ছয় নম্বরে নেমে ১৭ বল খেলে ৮ রান করে মাহমুদউল্লাহ আউট হন। দ্বিতীয় ম্যাচে দ্রুত রান তোলার চাহিদা মেটাতে ছিলেন ব্যর্থ। ৯ বল খেলেও মারতে পারেননি কোনো বাউন্ডারি। সেদিন অবশ্য ৬ রান করে অপরাজিত থাকেন। শেষ ম্যাচে গুরুত্বপূর্ণ পরিস্থিতিতে ব্যাটিংয়ে নেমেছিলেন। ওই মুহূর্তে ২৯ ওভারে ৪ উইকেট হারিয়ে দলের সংগ্রহ ছিল ১২৫। ৫৩ বল খেলে কোনো…

Read More

টেস্ট সিরিজে খেলবে সাকিব

০১ মার্চ ২০২২(বিবিনিউজ ): আগামী মাসে দক্ষিণ আফ্রিকায় টেস্ট সিরিজে বাংলাদেশ দলে থাকবেন সাকিব আল হাসান। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন।সাকিবের সঙ্গে সংক্ষিপ্ত আলোচনার পর আজ চট্টগ্রামে বাংলাদেশ-আফগানিস্তানের মধ্যকার ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচের পর খবরটি নিশ্চিত করেন বিসিবি প্রধান।তিনি সাংবাদিকদের বলেন,‘ দূরে থেকেই আমাদের মধ্যে সংক্ষিপ্ত কথা হয়েছে। সাকিব আমাকে দেখেই বলল কিছু আলোচনা করতে চায়। আমিও চিৎকার করে বলেছি আগে তোমাকে দক্ষিন আফ্রিকা সফরে যেতে হবে, এরপর আমরা একত্রে বসে তোমার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলব। জবাবে সাকিব মাথা নেড়ে…

Read More

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন সিইসিসহ চার নির্বাচন কমিশনার

০১ মার্চ ২০২২(বিবিনিউজ ):সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন নতুন নির্বাচন কমিশন। মঙ্গলবার সকাল ১০ টা ১০ মিনিটে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন তারা। এসময় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বে নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবীব খান, মো. আলমগীর ও আনিছুর রহমান উপস্থিত ছিলেন।শ্রদ্ধা নিবেদন শেষে এক মিনিট নিরবতা পালন করেন তারা। পরে পরিদর্শন বইয়ে স্বাক্ষর শেষে সাড়ে ১০টার দিকে ঢাকা উদ্দেশে রওনা হন তারা। রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ আগামী পাঁচ বছরের জন্য প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার…

Read More