০৮ মার্চ ২০২২(বিবিনিউজ ): দুবাই থেকে সাকিব আল হাসান দেশে ফেরার পর তার দক্ষিণ আফ্রিকা সফরের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।টিভিসির শুটিংয়ে দুবাই যাবার আগে সাকিব বলেছিলেন, এই মুহূর্তে দক্ষিণ আফ্রিকা সফরে জন্য মানসিক ও শারীরিক অবস্থানে তিনি নেই।তিনি জানান, মানসিকভাবে খেলার আগ্রহ তৈরি হতে তার একটি বিরতি দরকার এবং বিসিবির সাথে আলোচনার পর, দক্ষিণ আফ্রিকায় টেস্ট সিরিজের জন্য দলে যোগ দিতে পারেন তিনি।সাকিব আরও বলেন, সফরের ব্যাপারে ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুসের সাথে কথা বলেছেন। কিন্তু ইউনুস তাকে সিদ্ধান্ত নিয়ে ভাবতে দুই দিন সময় দিয়েছেন।বিষয়টি ইতিবাচকভাবে…
Read MoreMonth: March 2022
মায়ের মমতায় দেশ চালালে জনগণ পাশে থাকে : প্রধানমন্ত্রী
০৮ মার্চ ২০২২(বিবিনিউজ ):মায়ের মমতা নিয়ে দেশ পরিচালনা করলে অবশ্যই জনগণের সমর্থন পাওয়া যায় বলে মনে করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মঙ্গলবার দুবাই এক্সপো-২০২০ এর দুবাই প্রদর্শনী কেন্দ্রের সাউথ হলে নারীদের ভবিষ্যৎ পুর্ননির্ধারণ শীর্ষক উচ্চ পর্যায়ের প্যানেল আলোচনায় তিনি এ মন্তব্য করেন। এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘নারীরা শুধুমাত্র নারীই নন, নারীরা একই সঙ্গে মা। আপনি যদি মায়ের মমতা নিয়ে দেশ পরিচালনা করেন তাহলে জনগণ অবশ্যই আপনাকে সমর্থন দিবে।’শেখ হাসিনা বলেন, তিনি জনগণের সমর্থন ও আস্থা অর্জন করতে পেরেছেন, যা উনার মূল শক্তি।‘জনগণ অনুধাবন করেছে…
Read Moreসয়াবিন তেল বেশি দামে বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা
০৮ মার্চ ২০২২(বিবিনিউজ ):বোতলজাত ৫ লিটার সয়াবিন তেলের নির্ধারিত দাম ৮০০ টাকা। কিন্তু ওই তেল ৮২০ টাকায় বিক্রি করায় দোকানমালিক আবু সৈয়দকে ৩০ হাজার টাকা জরিমানা দিতে হয়েছে। একই সঙ্গে সয়াবিন তেলের এক লিটারের বোতলের দাম ৫ টাকা বেশি রাখায় নজরুল স্টোর নামের এক ব্যবসাপ্রতিষ্ঠানের মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ মঙ্গলবার বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত কক্সবাজারের টেকনাফ পৌরসভার ওপরের বাজার এলাকায় এ অভিযান চালানো হয়েছে। অভিযানের নেতৃত্বে ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. এরফানুল হক চৌধুরী। এ সময় তাঁকে সহযোগিতা করেন টেকনাফ…
Read Moreবিএনপি কখনও ক্ষমতায় আসতে পারবে না: অ্যাডভোকেট কামরুল ইসলাম
০৮ মার্চ ২০২২(বিবিনিউজ ): স্বাধীনতাবিরোধী চক্র এখনও দেশের উন্নয়ন বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম। মঙ্গলবার (৮ মার্চ) দুপুরে সাভার উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে তাকে দেওয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। কামরুল ইসলাম বলেন, কয়দিন পরে বাংলাদেশ থেকে বিএনপির নাম পরিচয় মুছে যাবে। তারা আর কখনও ক্ষমতায় আসতে পারবে না। সংবর্ধনা অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা দৌলা, সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব, পৌর মেয়র আব্দুল গণিসহ আরও অনেকে।
Read Moreঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
০৭ মার্চ ২০২২(বিবিনিউজ ): প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন।আজ সকালে রাজধানীর ধানমন্ডিতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে রক্ষিত জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে তিনি শ্রদ্ধা নিবেদন করেন।পুষ্পস্তবক অর্পণের পর তিনি স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।১৯৭১ সালের এই দিনে বঙ্গবন্ধু তাঁর অগ্নিময় ও প্রাণবন্ত ঐতিহাসিক ভাষণে দীর্ঘ দিনের লালিত স্বাধীনতা অর্জনে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছিলেন।১৯৭১ সালের ৭ মার্চ বঙ্গবন্ধু স্বাধীনতাকামী লক্ষ…
Read Moreআগামীকাল তৃতীয় দফা বৈঠকে বসছে মস্কো ও কিয়েভ
০৬ মার্চ ২০২২(বিবিনিউজ ডেস্ক): রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিদল সোমবার তৃতীয় দফায় বৈঠকে বসতে যাচ্ছে।ইউক্রেনে রক্তাক্ত সংঘর্ষ অবসানের লক্ষ্যে এর আগে বেলারুশে উভয়পক্ষ আরো দুদুফা বৈঠক করেছে।ইউক্রেনের আলোচক ডেভিড আরাখামিয়া শনিবার এ কথা জানান।ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কির দলের পার্লামেন্টারি নেতা এবং প্রতিনিধি দলের সদস্য আরাখামিয়া তার ফেজবুক পেজে বলেন, সোমবার তৃতীয় দফার বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।
Read Moreদেশে যৌন হয়রানির শিকার ৬৫ শতাংশ তরুণী
০৫ মার্চ ২০২২(বিবিনিউজ ): বাংলাদেশে ৬৫ দশমিক ৫৮ শতাংশ তরুণীই কোনো না কোনোভাবে যৌন হয়রানির শিকার হন। গণপরিবহনে যৌন হয়রানির শিকার হন ৪৫ দশমিক ২৭ শতাংশ তরুণী। ৮৪ দশমিক ১০ শতাংশ তরুণী গণপরিবহন হিসেবে সর্বাধিক ব্যবহৃত বাস বা বাসস্ট্যান্ডে যৌন হয়রানির মতো অভিজ্ঞতার সম্মুখীন হন। রেল বা রেল স্টেশনে ৪ দশমিক ৫৮ শতাংশ এবং রাইড শেয়ারিং সার্ভিসে ১ দশমিক ৫৩ শতাংশ তরুণী যৌন হয়রানির শিকার হন। এ ছাড়া ২২ দশমিক ২৬ শতাংশ তরুণী বিভিন্ন জায়গায় ইভটিজিংয়ের শিকার হন। ‘তরুণীদের আর্থ-সামাজিক প্রেক্ষাপট এবং মানসিক স্বাস্থ্যে এর প্রভাব’ শীর্ষক এক সমীক্ষায় এসব…
Read Moreযুদ্ধবিরতির অপব্যবহার না করতে রাশিয়াকে আহ্বান জানালেন ইউক্রেন
০৫ মার্চ ২০২২(বিবিনিউজ ):ইউক্রেনের উপ-প্রধানমন্ত্রী ইরিনা ভেরেশচুক রাশিয়াকে সতর্ক করে জানিয়েছে, যুদ্ধবিরতির আওতায় মানবিক করিডরের সুবিধা নিয়ে যেন রাশিয়া নিজেদের সৈন্য অগ্রসর না করে। তার দাবি, রুশ সৈন্যরা যুদ্ধবিরতির সুযোগ কাজে লাগিয়ে মানবিক করিডর দিয়ে ইউক্রেনীয় অবস্থানের কাছাকাছি চলে যাওয়ার ব্যাপারে তথ্য রয়েছে। ইউক্রেনের সরকার সেই তথ্য যাচাই-বাছাই করছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, যুদ্ধবিরতির সুযোগ নিয়ে ইউক্রেন করিডর ব্যবহার করে মানবিক সহায়তা সামগ্রী, বেসামরিক নাগরিক, নারী ও শিশুদের সরিয়ে নিতে কাজ করছে। ভেরেশচুক আরও বলেছেন, রেড ক্রসের আন্তর্জাতিক কমিটি যুদ্ধবিরতির বিষয়ে আলোচনায় মধ্যস্থতা করেছে। শহরগুলো থেকে বেসামরিক…
Read Moreঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচি
০৫ মার্চ ২০২২(বিবিনিউজ ): জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণের স্মৃতি বিজড়িত ৭ মার্চ উপলক্ষে দেশের সর্বস্তরের জনগণকে সাথে নিয়ে বিস্তারিত কর্মসূচি পালন করবে আওয়ামী লীগ। এ উপলক্ষে আওয়ামী লীগ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।আজ শনিবার আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে কর্মসূচির কথা জানানো হয়।ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে আওয়ামী লীগের কর্মসূচির মধ্যে রয়েছে, ভোর সাড়ে ৬টায় বঙ্গবন্ধু ভবন ও দলীয় কার্যালয়ে জাতীয় এবং দলীয় পতাকা উত্তোলন। সকাল ৮টায় বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ।এছাড়াও বেলা সাড়ে ১১টায়…
Read Moreহেপাটাইটিস ‘বি’র পরীক্ষা করতে দিয়ে হলেন ‘অন্তঃসত্ত্বা’
০৫ মার্চ ২০২২(বিবিনিউজ ):বিদেশ যাবেন, সে জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হেপাটাইটিস বির পরীক্ষার জন্য রক্তের নমুনা দিয়েছিলেন কুমিল্লার দাউদকান্দি উপজেলার বাসিন্দা সবুজ মিয়া (২৫)। তবে নমুনা পরীক্ষা ফলাফলের প্রতিবেদনে যা এসেছে, তা নিয়ে বিব্রত ও ক্ষুব্ধ তিনি। প্রতিবেদনে বলা হয়েছে, তিনি অন্তঃসত্ত্বা। দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ৩ মার্চ তাঁকে এ প্রতিবেদন দেওয়া হয়। ক্ষুব্ধ সবুজ মিয়া বলেন, লেখাপড়া শেষ করে পরিবারের আর্থিক উন্নতির জন্য বিদেশ যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। এর অংশ হিসেবে তিনি দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হেপাটাইটিস বি পরীক্ষার জন্য ১ মার্চ রক্তের নমুনা দেন। ৩ মার্চ পরীক্ষার…
Read More