সাভার,২৪ডিসেম্বর,২০১৯(বিবিিনউজ):এক মাসের বকেয়া বেতনের দাবীতে সাভারের বিরুলিয়া রোডের গ্লোবাল আউটার ওয়ার লিমিটেড গার্মেন্টস কারখানার শ্রমিকরা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে ।
আজ সকালে মহাসড়কের সাভার বাজার বাসস্ট্যান্ডের কাঁচাবাজারের সামনে শতাধিক শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে। তখন মহাসড়কের এক পাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে পরে। খবর পেয়ে পুলিশ শ্রমিকদের শান্ত করার চেষ্টা করে ব্যর্থ হয়ে তাদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ শুরু করে। এর আগে কারখানার ভিতরেও আরেকদফা লাঠি চার্জ করা হয়।
পুলিশের লাঠিচার্জে কমপক্ষে ১০জন শ্রমিক আহত হয়েছে। পরে শ্রমিকরা চলে গেলে সড়কে যান চলাচল সাভাবিক হয়।
এসময় বিক্ষোব্ধ শ্রমিকরা জানায়, বকেয়া বেতন না পেয়ে আমরা মানবেতর জীবনযাপন করছি, কারখানা কতৃপক্ষ বকেয়া পরিশোধের কয়েক দফায় আশ্বাস দিলেও আমাদের বেতন ভাতা পরিশোধ করে নাই, শ্রমিকরা নিরুপায় হয়ে আন্দোলনে নামতে বাধ্য হয়েছে।, আমাদের শান্তিপূর্ন আন্দোলনে পুলিশ লাঠিচার্জ করলে বেশ কয়েকজন শ্রমিক আহত হয়। তারা আরও জানায় বেতন ভাতা না পাওয়া পর্যন্ত এই আন্দোলন অব্যাহত থাকবে।
পুলিশ জানায়, শ্রমিকদের ছত্রভঙ্গ করতে তাদের ধাওয়া দিয়ে সড়ক থেকে সড়িয়ে দেওয়া হয়েছে এবং কারখানা কতৃপক্ষের সাথে আলোচনা করে বকেয়া পরিশোধের ব্যবস্থা করা হবে।
বকেয়া বেতনের দাবীতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে গার্মেন্টস শ্রমিকরা
