২০২২ সালে ৪৮ দল নিয়ে বিশ্বকাপ আয়োজনের সম্ভাবনা এখনো দেখছে ফিফা

২০২২ কাতার বিশ্বকাপে দলসংখ্যা বাড়িয়ে ৪৮’এ করার বিষয়টি এখনো বাতিল করে দেননি ফিফা সভাপতি গিয়ান্নি ইনফানতিনো। যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া, জাপান ও অস্ট্রেলিয়াকে বিডে পরাজিত করে কাতার পরবর্তী ফিফা বিশ্বকাপ আয়োজনের স্বত্ব লাভ করে। ১৯৯৮ সালের পর থেকে বিশ্বকাপে ৩২টি দল অংশগ্রহণের রীতি চলে আসছিল। কিন্তু ২০১৭ সালের জানুয়ারিতে ফিফার কার্যনির্বাহী পরিষদে ভোটের মাধ্যমে আরো ১৬টি দল ২০২৬ যুক্তরাষ্ট্র-মেক্সিকো-কানাডা বিশ্বকাপে অংশগ্রহণের ব্যপারে সিদ্ধান্ত হয়। মূলত প্রস্তাবটি ছিল ইনফানতিনোর, বিশ্ব ফুটবলের নিয়ন্তা সংস্থার কার্যনির্বাহী পরিষদ তাতে সর্বসম্মতি জানিয়েছে। এ সম্পর্কে ইনফানতিনো বলেছেন, কাতার বিশ্বকাপে ৩২টি দল অংশ নিবে। অবশ্যই তা যদি ৪৮’এ…

Read More

শপথ নেওয়ার প্রশ্নই ওঠে না: ফখরুল

একাদশ জাতীয় সংসদে নির্বাচনে বিজয়ী হওয়া বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্টের জনপ্রতিনিধিরা শপথ নিচ্ছেন না। এ বিষয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমাদের শপথ নেওয়ার প্রশ্নই ওঠে না। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। বিএনপির মহাসচিব বলেন, শপথ তো পার হয়ে গেছে, শপথ নেব কোথায়? প্রত্যাখ্যান করলে আবার শপথ থাকে নাকি? আমরা শপথ নিচ্ছি না। নির্বাচন জনগণের সঙ্গে প্রতারণা করা হয়েছে দাবি করে মির্জা ফখরুল বলেন, একাদশ জাতীয় সংসদ প্রহসন ও তামাশার। এ নির্বাচনে জনগণের সঙ্গে প্রতারণা করা হয়েছে। নির্বাচন কমিশনে স্মারকলিপি দেওয়ার বিষয়ে তিনি…

Read More

আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয়ে শেখ হাসিনাকে ইরানের প্রেসিডেন্টের অভিনন্দন

ইরানের প্রেসিডেন্ট রুহানি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয়ে দলের সভাপতি ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। প্রধানমন্ত্রীর কাছে পাঠানো এক বার্তায়, তিনি বলেন, ‘আপনার নেতৃত্বে সফল সংসদীয় নির্বাচন অনুষ্ঠান এবং আওয়ামী লীগের বিজয়ে আমি আপনাকে আন্তরিক অভিনন্দন জানাই। ’ রুহানি বলেন, ‘বাংলাদেশের বিভিন্ন শ্রেণির অংশগ্রহণে অর্জিত এই সাফল্য আপনার নেতৃত্বের প্রতি আস্থার বর্হিপ্রকাশ।’ ইরানের প্রেসিডেন্ট রুহানি ধর্মীয় ও সাংস্কৃতিক সম্পর্ক এবং সঠিক সক্ষমতার বিচারে দু’দেশকে মুসলিম বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও প্রভাবশালী দেশ হবে আশাপ্রকাশ করে বলেন, ‘দু’দেশের পারস্পরিক স্বার্থে আমাদের সম্পর্ক ভবিষ্যতে প্রতিটি ক্ষেত্রে…

Read More

শেখ হাসিনা এবং নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ

ঢাকা, ৩ জানুয়ারি  : একাদশ জাতীয় সংসদের নবনির্বাচিত সংসদ সদস্যবৃন্দ আজ জাতীয় সংসদ ভবনে শপথ গ্রহণ করেছেন। স্পিকার ড.শিরীন শারমিন চৌধুরী জাতীয় সংসদের বিধিমালা অনুযায়ী প্রথমে নিজে শপথ গ্রহণ করেন এবং শপথ বইয়ে স্বাক্ষর করেন। স্পিকার পরে জাতীয় সংসদের শপথগ্রহণ কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগের সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করান। এরপর পৃথক অনুষ্ঠানে জাতিয় পার্টি, বাংলাদেশ ওয়াকার্স পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ), বিকল্পধারা বাংলাদেশ, তরিকত ফেডারেশন, জাতিয় পার্টি (মঞ্জু) এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত সংসদ সদস্যগণ শপথ গ্রহণ করেন। শপথ গ্রহণ শেষে সকলে শপথ বইয়ে স্বাক্ষর করেন।…

Read More

ঐক্যফ্রন্ট থেকে নির্বাচিত সদস্যদের সংসদে যোগ দিয়ে জনগণের পক্ষে কথা বলা উচিত : খন্দকার মোশাররফ

ঐক্যফ্রন্ট থেকে নির্বাচিত সংসদ সদস্যদের সংসদে যোগ দিয়ে জনগণের পক্ষে কথা বলা উচিত বলে মনে করেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর পরিষদের সদস্য এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন। আজ বুধবার দুপুরে সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে নতুন বছরের শুভেচ্ছা বিনিময় শেষে তিনি এসব কথা বলেন। মোশাররফ হোসেন বলেন, ‘বিএনপির উচিত সংসদে যোগ দিয়ে জনগণের পক্ষে কথা বলা। কারণ, জনগণের প্রতিনিধি হিসেবেই তারা ভোটে নির্বাচিত হয়েছে। তাই তাদের উচিত সংসদে গিয়ে জনগণের পক্ষে কথা বলা।’ জাতীয় পার্টি, বিএনপি, গণফোরামসহ সব মিলিয়ে এবার নির্বাচনে ৩০টির মতো আসন বিরোধী দলের প্রার্থীরা…

Read More

ঐক্যফ্রন্ট থেকে নির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণের আহ্বান জানিয়েছেন নাসিম

ঢাকা, ২ জানুয়ারি  : বিএনপি ও ঐক্যফ্রন্ট থেকে নব নির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণের আহবান জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখাপত্র এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি বলেন, ‘আমি আপনাদের অনুরোধ করবো আপনারা সংসদ সদস্য হিসাবে শপথ গ্রহণ করেন। শপথ গ্রহণ করে সংসদে ইতিবাচক রাজনীতি করবেন।’ মোহাম্মদ নাসিম আজ বুধবার বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ১৪ দলের মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন। আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য বলেন, ‘যা পেয়েছেন তাই নিয়ে আসুন, আমরা রাজনীতি করে সংসদে ইতিবাচক ভূমিকা রাখি। মাথা গরম…

Read More

নবনির্বাচিত আইন প্রণেতাগণের শপথ আগামীকাল

ঢাকা, ২ জানুয়ারি  : জাতীয় সংসদের নবনির্বাচিত আইন প্রণেতাগণ (এমপি) আগামীকাল শপথ নেবেন। এ লক্ষ্যে জাতীয় সংসদ সচিবালয় শপথ অনুষ্ঠানের প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছে। নির্বাচন কমিশনের সচিব হেলালুদ্দীন আহমদ আজ বাসসকে বলেন, নবনির্বাচিত সদস্যবৃন্দ আগামীকাল শপথ নেবেন। ২৯৮ আসনের প্রার্থীদের নাম ও ঠিকানা সম্বলিত গেজেট প্রকাশ করা হয়েছে। এই গেজেট ইতোমধ্যে সংসদ সচিবালয়ে পাঠানো হয়েছে। নির্বাচন কমিশন গতকাল একাদশ জাতীয় সংসদ নির্বাচনের গেজেট প্রকাশ করেছে। ৩০ ডিসেম্বর রোববার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জাতীয় সংসদের মোট ৩শ’ আসনের মধ্যে ২৯৯ আসনে নির্বাচন অনুষ্ঠিত হয়। এর আগে গাইবান্ধা-৩ আসনে একজন প্রার্থীর…

Read More

আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয়ে শেখ হাসিনাকে অভিনন্দন সোনিয়া গান্ধীর

 ভারতীয় কংগ্রেসের সংসদীয় দলের চেয়ারপার্সন সোনিয়া গান্ধী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে আজ আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বাসসকে বলেন, রোববারের জাতীয় নির্বাচনে শেখ হাসিনার দলের নিরঙ্কুশ বিজয়ে ভারতীয় কংগ্রেস দলের নেতা প্রধানমন্ত্রীর কাছে প্রেরিত এক বার্তায় বাংলাদেশ আওয়ামী লীগ ও বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেন, সোনিয়া গান্ধী প্রধানমন্ত্রীর সাফল্যের পাশাপাশি বাংলাদেশের অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন।

Read More

বিএনপি নেতারা পাকিস্তানের অনুসারী : খাদ্যমন্ত্রী

বিএনপি নেতারা পাকিস্তানের অনুসারী এ জন্য একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তাদের ভড়াডুবি হয়েছে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী এ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি। বুধবার দুপুরে তিনি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ২ আসন থেকে টানা তৃতীয় বারের মত সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় সাভারের আমিনবাজারে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে মতবিনিময় কালে তিনি একথা বলেন। খাদ্যমন্ত্রী এসময় আরও বলেন বিএনপি রাজাকার ও যদ্ধপরাধীদের দল এজন্য একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তাদের পরাজয় হয়েছে নির্বাচনে পরাজয়ের স্বাদ নিয়ে তারা দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছে বাংলাদেশের মানুষ এখন শুধু আওয়ামী লীগকে ক্ষমতায় আনবে আওয়ামী লীগ এই দেশে…

Read More

মালিতে রাখালদের হামলায় নিহত ৩৭

বামাকো, ২ জানুয়ারি  : মালির মধ্যাঞ্চলে মঙ্গলবার ফুলানি সম্প্রদায়ের একটি গ্রামে সশস্ত্র লোকদের হামলায় ৩৭ জন নিহত হয়েছে। রাখালরা গ্রামটিতে হামলা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে। দেশটিতে প্রতিদ্বন্দ্বী সম্প্রদায়ের মধ্যে এটি সর্বশেষ সংঘর্ষের ঘটনা। সরকার একথা জানায়। খবর এএফপি’র। সরকারি এক বিবৃতিতে বলা হয়, সশস্ত্র ব্যক্তিরা দোজো জাতির শিকারীদের মতো পোশাক পরে মোপতি অঞ্চলের বাঙ্কাসের কাছের কোউলোগোন গ্রামে এ হামলা চালায়। বিবৃতিতে আরো বলা হয়, ‘এই হামলায় ৩৭ জন নিহত হয়েছে। এদের সকলেই বেসামরিক লোক। এছাড়া এতে বেশ কয়েকজন আহত হয়েছে। হামলাকারীরা অনেক বাড়ি জ্বালিয়ে দিয়েছে।’ ফুলানি সম্প্রদায়ের আলায়ে ইয়াত্তারা…

Read More