প্রেমের প্রস্তাব প্রত্যাখান করায় ছুরিকাঘাত

khun_with_knifeডেস্ক রিপোর্ট: এবার প্রেমের প্রস্তাব প্রত্যাখান করায় সাভারে কল্পনা বেগম নামের (২৪) এক নারী পোশাক শ্রমিককে ছুরিকাঘাত ও কুপিয়ে হত্যা করেছে এক বখাটে যুবক।
সকালে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুর নতুনপাড়া এলাকায় এঘটনা ঘটে।
পুলিশ জানায় গত কয়েকদিন ধরে নতুনপাড়া এলাকার গার্মেন্টস শ্রমিক আব্দুর রাজ্জাকের স্ত্রী স্থানীয় এ্যাপারেলন্স ফোর এর কোয়ালিটি ইন্সúেক্টর কল্পনা বেগমকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলো প্রতিবেশী বখাটে যুবক সিরাজুল। এসময় সে প্রেমের প্রস্তাব প্রত্যাখান করায় সকালে সে গার্মেন্টস এ যাওয়ার সময় একটি রাস্তার মধ্যে নারী শ্রমিক কল্পনাকে ধরে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারী ছুরিকাঘাত ও কুপিয়ে জখম করে বখাটে যুবক সিরাজুল। পরে তার চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এসে তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিবির পরিচর্যা কেন্দ্র (আইসিইউতে) ভর্তি করলে সকাল নয় টার দিকে তিনি মারা যায়। এদিকে এসময় এলাকাবাসী ঘাতক ওই বখাটে যুবককে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোর্পদ করেছে। এঘটনায় ওই এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
এদিকে এ হত্যা কান্ডের বিচারের দাবিতে নতুনপাড়া এলাকায় বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। খবর পেয়ে তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল আলম সমর ঘটনাস্থল পরিদর্শন করে এর সুষ্ঠ বিচার দাবি করেছেন প্রশাসনের কাছে।  এঘটনায় ওই গার্মেন্টস এর শ্রমিকদের মাঝে আতঙ্ক বিরাজ করছে জানিয়েছে এ্যাপারেলন্স ফোর এর ব্যবস্থাপনা পরিচালক সামাদ আলী।
এবিষয়ে এনাম মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালের অপারেশন (ওটি ) ইনচার্জ নাছির উদ্দিন জানান ওই গার্মেন্টস শ্রমিকদের প্রচুর রক্ত ক্ষরণের কারনে তার মৃত্যু হয়েছে।
গত তিন বছর আগে সিরাজগঞ্জ জেলার কাজিপুর থানার হরিনাথপুর গ্রামের বেল্লাল হোসেনের ছেলে আব্দুর রাজ্জাকের সাথে বগুড়া জেলার ধুনট থানার রাঙ্গামাটি গ্রামের আব্দুল বারীর মেয়ের সাথে বিয়ে হয়। বিয়ের পরে দুজনই নতুনপাড়া এলাকায় পোশাক কারখানায় চাকুরী করতেন এবং নতুনপাড়া এলাকায় ব্যবসায়ী রফিকের বাড়িতে একটি কক্ষ ভাড়া নিয়ে স্বামী স্ত্রী বসবাস করতো।
এবিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান মোবাইল ফোনে সাংবাদিকদের বলেন এটি একটি ছোট ঘটনা আমি পরে কথা বলবো।
ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

 

 

মিতু/বিবি নিউজ/১৫৬

Related posts

Leave a Comment