গাজীপুরের কালীগঞ্জে পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে জোরপূর্বক তুলে নিয়ে বিবস্ত্র করে সেই দৃশ্য মোবাইল ফোনে ভিডিও করা হয়। পরে ওই ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেওয়ার ভয় দেখিয়ে দুর্বৃত্তরা তাকে দু’দফা দল বেঁধে ধর্ষণ করেছে বলে অভিযোগ উঠেছে। উপজেলার বক্তারপুর ইউনিয়নের ফুলদী গ্রামের দাসপাড়া এলাকায় ঘটনাটি ঘটে। গত শুক্রবার ভিকটিমের মা বাদী হয়ে এ ঘটনায় কালীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। পরে সেটি মামলা হিসাবে নথিভুক্ত করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন থানার উপ-পরিদর্শক মো. আব্দুল হালিম। অভিযোগে বলা হয়, গত মাসের ১৬ তারিখে স্কুল ছুটির পর বিকাল সাড়ে ৪টার দিকে বাড়ি…
Read MoreCategory: জেলার খবর
জেলার খবর
সাতক্ষীরায় শ্বাসরোধ স্ত্রীকে হত্যা, স্বামী আটক
সাতক্ষীরার কুখরালীতে জুলি খাতুন (২৪) নামে এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যা করেছে পাষণ্ড স্বামী। এ ঘটনায় পুলিশ স্বামী আবুদর রাজ্জাককে আটক করেছে। রবিবার ভোর রাতে সদর উপজেলার পারকুখরালি গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় আহমেদ আলি জানান, যৌতুকের দাবীতে রাজ্জাক তার স্ত্রীকে প্রায়ই মারধর করতো। এরই জের ধরে রবিবার ভোর রাতে পাষণ্ড স্বামী তার ঘরের ভিতরে সাউন্ড বক্স জোরে বাজিয়ে তার স্ত্রীকে ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। এর পর সে প্রচার দেয় তার স্ত্রীর স্ট্রোক করেছে। এলাকাবাসীর এ সময় সন্দেহ হলে তারা পুলিশে খবর দেয়। পরে পুলিশ গৃহবধূর লাশ উদ্ধার…
Read Moreচাঁদার দাবিতে স্কুলশিক্ষককে গাছে বেঁধে নির্যাতন
নড়াইলের লোহাগড়া উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের জেলেপাড়ায় এক স্কুল শিক্ষককে ৫ লাখ টাকা চাঁদার দাবিতে গাছে বেঁধে বেধড়ক মারপিট করেছে সন্ত্রাসীরা। এ সময় নগদ ৫০ হাজার টাকা এবং বাকি সাড়ে ৪ লাখ টাকার চেক ও এক শত টাকার স্ট্যাম্পে স্বাক্ষর দিয়ে মুক্তি পেয়েছেন ওই শিক্ষক। সন্ত্রাসীরা বিষয়টি থানা পুলিশ বা লোক জানাজানি করলে পরিবারের সদস্যদের হত্যা ও দেশছাড়া করার হুমকি প্রদান করেছে বলেও অভিযোগ পাওয়া গেছে। সন্ত্রাসীদের হুমকিতে আহত শিক্ষক চিকিত্সা নেওয়ার জন্য হাসপাতালে যেতে অথবা মামলা করতে এমনকি বিষয়টি কাউকে জানাতেও সাহস পাননি। সাংবাদিকরা বিষয়টি জানার পর তা পুলিশ প্রশাসনকে…
Read Moreনীলক্ষেতে ৭ কলেজ শিক্ষার্থীদের রাস্তা অবরোধ
ঢাকা, ৮ অক্টোবর : পরীক্ষার ফল প্রকাশের দাবিতে রাজধানীর নীলক্ষেত রাস্তা অবরোধ করছে ঢাবির অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা। রবিবার সকাল ৯টা থেকে রাস্তা অবরোধ শুরু করে তারা। এর আগে গত বৃহস্পতিবার সকালে একই দাবিতে অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করতে এলে বাধার মুখে পড়েন। সেসময় এ আন্দোলন কর্মসূচির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক ড. এ এম আমজাদ।
Read Moreশাহজালালে ৭ কেজি স্বর্ণ জব্দ
ঢাকা, ৮ অক্টোবর : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে সাত কেজি স্বর্ণ জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। শনিবার রাত সাড়ে ১১টার দিকে বিমানবন্দরের এয়ার ফ্রেইড এলাকা থেকে কাপড়ের রোলের ভেতর থেকে স্বর্ণের চালানটি জব্দ করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। শুল্ক গোয়েন্দা জানিয়েছে, একটি কাপড় আমদানিকারক প্রতিষ্ঠান এই স্বর্ণ চোরাচালানে জড়িত। তবে তদন্তের স্বার্থে কারও নাম প্রকাশ করা হচ্ছে না। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক কাজী মোহাম্মদ জিয়া উদ্দিন বলেন, রাত পৌনে ১০টার দিকে সিঙ্গাপুর এয়ারলাইনসের এসকিউ-৪৪৬ নম্বর ফ্লাইটে করে স্বর্ণের চালানটি…
Read Moreব্রাহ্মণবাড়িয়ার বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৪
ঢাকা, ৮ অক্টোবর : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত ও তিনজন আহত হয়েছেন। রবিবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কে সরাইল উপজেলার বিশ্বরোড মালিহাতায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- বাসের হেলপার মুমিন মিয়া (৩৮) ও যাত্রী সৈয়দ হোসেন (৫৫), পারভীন (৩০) ও তার শিশু পুত্র নুরুন্নবী (৩ মাস)। ব্রাহ্মণবাড়িয়ার সরাইল বিশ্বরোড খাটিহাতা হাইওয়ে থানার এসআই আব্দুল কাদের জানান, হবিগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী অগ্রদূত পরিবহনের একটি যাত্রীবাহী বাস ও সিলেটগামী মালবাহী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন ও হাসপাতালে নেয়ার পথে একজন এবং ব্রাহ্মণবাড়িযা সদর হাসপাতালে নেয়ার পর আরও…
Read Moreসুষ্ঠ শ্রেণিব্যবস্থাপনা সফল শিখন অর্জনের অন্যতম মাধ্যম
ইসরাত জাহান : আমাদের দেশের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণ প্রতিনিয়ত নানা রকম চ্যালেঞ্জ মোকাবেলা করে থাকেন। এর মধ্যে অন্যতম একটি চ্যালেঞ্জ হল সুষ্ঠ শ্রেণিব্যবস্থাপনা। শ্রেণিতে শিখন-শেখানো কার্যক্রমের সফল বাস্তবায়নে শ্রেণিব্যবস্থাপনার গুরুত্ত্ব অনস্বীকার্য।সাধারণত ‘‘ শ্রেণিকক্ষের সুষ্ঠ পরিবেশ সৃষ্টির মাধ্যমে শিখন-শেখানো কার্যক্রমকে সফলভাবে পরিচালনার করার জন্য এবং শিক্ষার্থীর নিকট শিখনকে আকর্ষণীয়, আনন্দদায়ক ও স্থায়ী করার জন্য শিক্ষক যে সকল ব্যবস্থা গ্রহণ করেন তাকেই শ্রেণিব্যবস্থাপনা বলে” । একজন শিক্ষক বিষয়জ্ঞান সম্পন্ন ও একাডেমিকভাবে যতই যোগ্যতাসম্পন্ন হোক না কেন, ব্যবস্থাপনা কৌশল সম্পর্কে সম্যক অবগত না থাকলে তার জন্য একটি সন্তোষজনক শ্রেণিপাঠ পরিচালনা করা অসম্ভব।সুষ্ঠ শ্রেণিব্যবস্থাপনায়…
Read Moreসাভারে পিতার বিরুদ্ধে নিজের শিশু সন্তানকে হত্যার অভিযোগ উঠেছে
শনিবার সকালে সাভারের বিরুলিয়া ইউনিয়নের মৈস্তাপাড়া এলাকায় হেলাল উদ্দিনের বাড়িতে এঘটনা ঘটে। এলাকাবাসী জানায় সকালে নিজ ঘরে নিজের এক বছরের মেয়ে শিশু সুমাইয়াকে হত্যা করে তার বাবা হেলাল উদ্দিন। পরে খবর পেয়ে পরিবারের সদস্যরা ওই শিশুকে উদ্ধার করে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করেন। শিশুটির শরীরে আঘাতের চিহৃ রয়েছে বলে জানিয়েছে পুলিশ। এলাকাবাসীর ধারনা শিশুটিকে তার বাবা লাথি মেরে হত্যা করে। কিকারনে শিশুটিকে হত্যা করা হয়েছে তা জানাতে পারেনি নিহত ওই শিশুর পরিবারের সদস্যরা। পরে সকালে খবর পেয়ে সাভারের বিরুলিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্য…
Read Moreকাঁচা মরিচ ও সবজির দাম আকাশছোঁয়া
কাঁচামরিচের ঝালে নাকাল ক্রেতারা। রাজধানীর খুচরা বাজারে প্রতি কেজি কাঁচামরিচ বিক্রি হচ্ছে ১৮০ থেকে ২০০ টাকায়। পাড়া-মহল্লার দোকানে দাম আরো বেশি। শুধু কাঁচামরিচই নয়, সব ধরনের সবজির দামও বেড়েছে। বাজারে ৫০ টাকা কেজির নীচে কোনো সবজি নেই বললেই চলে। এছাড়া চালের দাম কিছুটা কমলেও এখনো মোটা চাল বিক্রি হচ্ছে ৪৮ থেকে ৫০ টাকায়। ফলে ভালো নেই স্বল্প আয়ের মানুষ। গতকাল শুক্রবার রাজধানীর কাওরানবাজার, নিউমার্কেট ও শান্তিনগর বাজার ঘুরে নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন পণ্যের দামের এ তথ্য পাওয়া যায়। সবজি ব্যবসায়ীরা বলেছেন, দেশে উত্পাদিত কাঁচামরিচ দিয়েই ভোক্তাদের চাহিদা মেটে। কিন্তু এ বছর বন্যা…
Read Moreখাগড়াছড়িতে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলের মৃত্যু
খাগড়াছড়ি, ৭ অক্টোবর : খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে মা ও ছেলে মারা গেছেন। এতে আহত হয়েছেন আরও তিনজন। শুক্রবার রাতে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- মা কালামিলে চাকমা (৪৫) ও ছেলে সত্যজীবন চাকমা (২৬)। জানা যায়, উপজেলার বেতছড়ি এলাকায় বিদ্যুতের তার ছিঁড়ে তাদের বাড়ির উপর পড়ে। এসময় বিদ্যুৎস্পৃষ্টে ঘটনাস্থলেই মা ও ছেলের মৃত্যু হয়। আহতদেরকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। দীঘিনালা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক পার্বণ চাকমা হতাহতের কথা নিশ্চিত করেন।
Read More