সাটুরিয়ায় এক রোহিঙ্গা আটক

মানিকগঞ্জের সাটুরিয়ায় আরাফাত রহমান (৪০) নামে এক রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল ৮টার দিকে তাকে আটক করা হয়। জানা যায়, বৃহস্পতিবার সকালে উপজেলার শেখরিনগর এলাকার তিন রাস্তার মোড়ে তিনি ঘুরাঘুরি করছিলেন। এরপর জিজ্ঞাসাবাদে তাকে সন্দেহ হলে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। পরে পুলিশ সেখানে গিয়ে তাকে আটক করে থানা নিয়ে আসে। সাটুরিয়া থানার ওসি আমিনুর রহমান জানান, আটক হওয়া ব্যক্তি রোহিঙ্গা শরণার্থী বলে ধারণা করা হচ্ছে। তবে আইনি প্রক্রিয়া শেষে তাকে টেকনাফের রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে পাঠিয়ে দেয়া হবে।

Read More

ময়মনসিংহে গৃহবধূকে ধর্ষণ

ময়মনসিংহ, ৫ অক্টোবর : ময়মনসিংহের গফরগাঁও উপজেলার সদর ইউনিয়নে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় তাঁর স্বামীর চাচাতো ভাইকে একমাত্র আসামি করে একটি মামলা করা হয়েছে। বুধবার রাতে ওই নারীর অভিযোগের ভিত্তিতে গফরগাঁও থানায় মামলাটি নথিভুক্ত করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা গফরগাঁও থানার উপপরিদর্শক (এসআই) সুমন মিয়া জানান, পরীক্ষার জন্য বৃহস্পতিবার সকালে ওই নারীকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে পাঠানো হবে। আসামিকে এখনো গ্রেপ্তার করা সম্ভব হয়নি। ওই গৃহবধূর লিখিত অভিযোগ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, তাঁর স্বামী গফরগাঁও ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ও আওয়ামী লীগের…

Read More

সাবেক সেনা সদস্যকে কুপিয়ে হত্যা

হবিগঞ্জ, ৫ অক্টোবর : হবিগঞ্জের বাহুবল উপজেলার সাবেক সেনা সদস্য সাজিদুর রহমান টেনু মিয়াকে (৫০) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার সকাল ৮টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের আদিত্যপুর নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহত সাবেক সেনা সদস্য সাজিদুর রহমান টেনু মিয়া উপজেলার পুটিজুরী ইউনিয়নের আব্দাকামাল গ্রামের আপ্তাব মিয়ার ছেলে। জানা যায়, বৃহস্পতিবার সকাল ৭টার দিকে ব্যক্তিগত মামলায় হবিগঞ্জ কোর্টে হাজিরা দিতে অটোরিকশায় হবিগঞ্জ যাচ্ছিলেন সাজিদুর রহমান টেনু মিয়া। পথে সকাল ৮টায় উপজেলার আদিত্যপুর নামক স্থানে পৌঁছালে একটি মাইক্রোবাস ওই অটোরিকশার গতিরোধ করে। পরে অটো থেকে সাবেক সেনা সদস্যকে নামিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হাত-পা…

Read More

সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

কুড়িগ্রাম, ৫ অক্টোবর : কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার বলদিয়া সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। নিহত জাহাঙ্গীর হোসেন (৩২) বলদিয়া ইউনিয়নের মংলারকুটি গ্রামের মৃত তোফাজ্জল হোসেনের ছেলে। বুধবার বিকালে বলদিয়া সীমান্তে তোরশা নদীতে মাছ ধরার সময় বিএসএফের গুলিতে তার মৃত্যু হয় বলে কুড়িগ্রাম-৪৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আউয়াল উদ্দিন আহমেদ জানান। বিজিবি কর্মকর্তা জানান, বিকাল সাড়ে ৫টার দিকে গুলিবিদ্ধ জাহাঙ্গীরকে স্থানীয়রা উদ্ধার করে ভুরুঙ্গামারী হাসপাতালে ভর্তি করে। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরিস্থিতি জানতে তিনি ঘটনাস্থলে অবস্থান করছেন এবং সীমান্তে টহল জোরদার করা হয়েছে বলে জানান তিনি।…

Read More

চাঁদপুরে নৌকা জাল ইলিশসহ ২ জেলে আটক

চাঁদপুর, ৫ অক্টোবর : জেলায় বুধবার রাত দশটার পর নৌ-পুলিশ মেঘনা নদীতে অভিযান চালিয়ে ১ হাজার মিটার কারেন্ট জাল, ৮ কেজি ইলিশ, ২টি কাঠের নৌকাসহ ২ জেলেকে আটক করেছে। আটক জেলেরা হচ্ছে লিটন বেপারী (৪৫) ও রতন মিয়া (৩৮)। এদের বাড়ি হাইমচর উপজেলার তিরাশিকান্দি গ্রামে। চাঁদপুর জেলা প্রশাসনের এন ডিসি নির্বাহী ম্যাজিস্ট্রেট নারায়ন চন্দ্র পাল রাতেই ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ২ জেলেকে ৫ হাজার টাকা করে ১০ হাজার টাকা জরিমানা করেন। কারেন্ট জাল পুড়িয়ে ফেলা হয় এবং ইলিশ মাছ এতিম খানায় দিয়ে দেওয়া হয়েছে । নৌ-পুলিশের অফিসার ইনচার্জ মো. আবুল হাসিম…

Read More

বুড়িগঙ্গায় যুবকের গলিত লাশ

ঢাকা, ৪ অক্টোবর : ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ উপজেলায় বুড়িগঙ্গা নদী থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। দক্ষিণ কেরানীগঞ্জ থানার হাসনাবাদ নৌ পুলিশ ফাঁড়ির এসআই মো. শহিদুল ইসলাম জানান, পোস্তগোলা এলাকা সংলগ্ন বুড়িগঙ্গায় মঙ্গলবার রাতে লাশটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। আনুমানিক ৩০ বছর বয়সী ওই যুবকের পরিচয় জানা যায়নি। এসআই শহিদুল বলেন, অর্ধগলিত লাশটি দেখে শরীরের কোথাও আঘাতের চিহ্ন আছে কিনা বোঝা যায়নি। দেখে মনে হয়েছে, ৫/৬ দিন আগে ওই যুবকের…

Read More

পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে যুবক নিহত

কিশোরগঞ্জ, ৪ অক্টোবর : কিশোরগঞ্জের ভৈরবে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে সোহাগ নামে একজন নিহত হয়েছেন। তবে তার আগে পুলিশের হাতে গ্রেপ্তার হন সোহাগ। পুলিশের দাবি, নিহত সোহাগ ডাকাত দলের সদস্য। বুধবার ভোররাত ৩টার দিকে উপজেলার সৈয়দ নজরুল ইসলাম সড়ক সেতু এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে দুটি রামদা, একটি ছুরি, একটি চাপাতি, একটি পাইপগান ও একটি গুলি উদ্ধার করা হয়েছে। নিহত সোহাগ ভৈরব শহরের ভৈরবপুর দক্ষিণ এলাকার বাসিন্দা। পুলিশ জানায়, এ ঘটনায় আহত হয়েছেন পুলিশের এএসআই হাবিবুল্লাহ ও কনস্টেবল আবদুল ওয়াহাব। তাদের ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ভৈরব…

Read More

বাংলাদেশ-ভারত ৪.৫ বিলিয়ন মাকির্ন ডলারের তৃতীয় এলওসি চুক্তি স্বাক্ষর আজ

ঢাকা, ৪ অক্টোবর – ভারত ও বাংলাদেশ আজ বুধবার ৪.৫ বিলিয়ন মাকির্ন ডলারের তৃতীয় ক্রেডিট লাইন (এলওসি) চুক্তি স্বাক্ষর করবে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এবং ঢাকায় সফররত ভারতের অর্থ ও কর্পোরেট মন্ত্রী অরুন জেটলির উপস্থিত থাকবেন। অর্থমন্ত্রনালয়ে আয়োজিত এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অর্থনৈতিক সম্পর্ক বিভাগে (ইআরডি) সচিব এবং ভারতের এক্সিম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নিজ নিজ পক্ষে চুক্তিতে স্বাক্ষর করবেন। গত এপ্রিল মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরকালে বাংলাদেশের জন্য ৪ দশমিক ৫ বিলিয়ন মার্কিন ডলারের একটি ভারতীয় ক্রেডিট লাইনের ঘোষণা দেয়া হয়। গত ছয় বছরে বাংলাদেশকে…

Read More

হবিগঞ্জে হত্যা মামলার রায়ে ৪ জনের মৃত্যুদন্ড

হবিগঞ্জ, ৪ অক্টোবর: জেলার একটি আদালত আজ হত্যা মামলার রায়ে ৪ জনকে মৃত্যুদন্ড দিয়েছে। মঙ্গলবার বিকেলে হবিগঞ্জের অতিরিক্ত জেলা দায়রা জজ মাফরোজা পারভীন আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। রায়ে অপর পাঁচজনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করা হয়েছে। এর মধ্যে দুইজনকে তিন বছরের এবং তিনজনকে এক বছরের কারাদন্ড দেয়া হয়েছে। মামলায় আনীত অভিযোগ প্রমাণিত না হওয়ায় ২৪ জন আসামিকে বেখসুর খালাস দেয়া হয়েছে। মৃত্যুদ-প্রাপ্তরা হলেন, জেলার আজমিরীগঞ্জ উপজেলার জিলুয়া (বৈঠাখালী) গ্রামের দিলীপ দাস, গৌর মোহন দাস, সমীর দাস ও তপু দাস। এছাড়া রায়ে একই গ্রামের গনেন দাশ ও গৌরাঙ্গ দাসকে…

Read More

দায়িত্বে বিচারপতি আবদুল ওয়াহ্হাব মিঞা

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা এক মাসের ছুটিতে আছেন। আর এই সময়ে তার সমস্ত কার্যভার পালনের দায়িত্ব নিলেন আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞা। বিচারপতি সিনহা রাষ্ট্রপতিকে ওই ছুটির বিষয়টি চিঠি দিয়ে জানানোর পর সোমবার রাতেই রাষ্ট্রপতির আদেশক্রমে আইন মন্ত্রণালয় বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞাকে প্রধান বিচারপতি কার্যভার পালনের দায়িত্বের প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপনটিতে জানানো হয়েছে, রাষ্ট্রপতি সংবিধানের ৯৭ অনুচ্ছেদ অনুসারে শারীরিক অসুস্থতাজনিত কারণে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার ০৩ অক্টোবর থেকে ০১ নভেম্বর পর্যন্ত ৩০ দিনের ছুটি মঞ্জুরের বিষয়ে অনুমোদন করেছেন। আর এই সময়ে আপিল বিভাগের সমস্ত…

Read More