রাজধানীর কোতোয়ালী এলাকায় গতকাল বৃহস্পতিবার হোলি উত্সব চলাকালে এক কলেজছাত্রকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। নিহত ছাত্রের নাম রওনক হোসেন ওরফে রনো (১৭)। পুলিশ ও পরিবারের ধারণা, প্রেমঘটিত কারণে এ হত্যাকান্ডের ঘটনা ঘটতে পারে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের বান্ধবী মাইশা, আরিফ, সুমনসহ ৮ জনকে আটক করেছে পুলিশ। এদিকে যাত্রাবাড়ি এলাকায় আগের দিন গ্যাং দ্বন্দ্বে রাকিবুল ইসলাম (১৫) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় ইমরান হোসেন মুন্না (১৫) নামে আরও একজন আহত হয়। খুনের ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের…
Read MoreCategory: জেলার খবর
জেলার খবর
বেনাপোলে ১০ পিস স্বর্ণের বারসহ আটক ১
ভারতে পাচারের সময় বেনাপোলের পুটখালী সীমান্ত এলাকা থেকে শুক্রবার বিকালে ১০ পিস স্বর্ণের বার সহ মনিরুল ইসলাম নামে এক স্বর্ন চোরাকারবারীকে আটক করেছে বিজিবি। আটক মনিরুল ইসলাম পুটখালী গ্রামের সাবুর আলীর ছেলে। ২১ বিজিবি কমান্ডিং অফিসার লে. কর্নেল তারিকুল হাকিম জানান, গোপন সংবাদের মাধ্যমে জানাযায়, বিজিবি সদস্যরা পুটখালী বটতলা নামক স্থান থেকে মনিরুল ইসলাম নামে একজনকে আটক করে বিজিবি ক্যাম্পে নিয়ে আসে। পরে তার দেহ তল্লাশি করে ১০ পিস স্বর্ণের বার জব্দ করা হয়। এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানায় মামলা হয়েছে।
Read Moreসাভারে যুবকের মরদেহ উদ্ধার
দিয়া ইসলাম ,সাভার (ঢাকা) : সাভারে অজ্ঞাতপরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ। শনিবার (৩ মার্চ) সকালে সাভারের বাড্ডা ভাটপাড়া এলাকার একটি বালুর মাঠ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, অজ্ঞাত ওই যুবককে ছুরিকাঘাতে হত্যা করে দুর্বৃত্তরা তার মরদেহ বালুর মাঠে ফেলে রেখে যায়। সকালে স্থানীয়রা মরদেহটি দেখে সাভার মডেল থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। নিহত যুবকের সারা শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। হত্যাকাণ্ডের বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে…
Read Moreনবীনগর চন্দ্রা মহাসড়কের আশুলিয়ার পল্লীবিদ্যুৎ থেকে শ্রীপুর পর্যন্ত তীব্র যানজট
দিয়া ইসলাম, সাভার-ঢাকা : সকাল থেকে রাত পর্যন্ত এ যানজট দেখা যায়। মহাসড়কে লাইনে দাড়িয়ে আছে কয়েক হাজার যানবাহন। তীব্র যানজটে বাস যাত্রীরা পড়েছে চরম দুর্ভোগে। যানজটের কারনে কেউ কেউ পায়ে হেটে গন্তব্যে পৌছানোর চেষ্টা করছেন। এদিকে যানজট নিরসনে ট্রাফিক পুলিশকে কোন পদক্ষেপ নিতে দেখা যায়নি। বাস যাত্রীদের অভিযোগ সকাল থেকে রাত পর্যন্ত এ যানজট দেখা । অন্যদিকে বাইপাইল আব্দুল্লাহপুর মহাসড়কের আশুলিয়ার ইউনিক থেকে আশুলিয়া বাজার পর্যন্ত তীব্র যানজট দেখা দিয়েছে রাতে। এছাড়া ঢাকা আরিচা মহাসড়কের সাভারের রাজফুলবাড়িয়া থেকে থানা বাসষ্ট্যান্ড পর্যন্ত এ মহাসড়কে যানজট দেখা দিয়েছে। ঘন্টার পর ঘন্টা…
Read Moreসাভার ধামরাই উপজেলায় অবৈধ ভাবে বালু উত্তোলন
দিয়া ইসলাম : ঢাকা জেলার সাভারের পাশে ধামরাই উপজেলার কুল্লা ইউনিয়নের আড়ালিয়া বাজারের ধলেশ^রী নদী থেকে অবৈধ ভাবে ড্রেজার বসিয়ে অবৈধ ভাবে বালু উত্তোলন করা হচ্ছে। এতে করে ওই এলাকার রাস্তা-ঘাট বাড়ি ঘর ও শতাধিক ফসলি জমি নদী গর্ভে বিলীন হওয়ার আশঙ্কা করেছে এলাকাবাসী। সরেজমিন ধলেশ^রী নদীতে গিয়ে দেখা যায় ধামরাইর কুল্লা ইউনিয়নের সীতিপাল্লী এলাকার অসাধু ব্যক্তি লাল মিয়া অবৈধ ভাবে নদীতে ড্রেজার বসিয়ে প্রতিদিন হাজার হাজার ঘনফুট বালি উত্তোলন করে তা বিক্রি করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে তিনি। এতে করে ওই এলাকার পরিবেশের ক্ষতির পাশাপাশি ভয়াবহ রুপ নিচ্ছে…
Read Moreগোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত, আহত ১৪
গোপালগঞ্জ, ২৮ ফেব্রুয়ারি : জেলার কাশিয়ানীতে উপজেলায় সড়ক দুর্ঘটনায় এক নারীসহ ৪ জন নিহত ও অন্তত ১৪ বাসযাত্রী আহত হয়েছে। মঙ্গলবার দুপুর পৌনে একটার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার পোনা বাস স্ট্যান্ডের কাছে এই দূর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- কাশিয়ানী উপজেলার জঙ্গল মুকুন্দপুর গ্রামের রুকু শেখের ছেলে পিকআপ চালক শাজাহান শেখ (৪৫), একই উপজেলার ভূতপাশা গ্রামের বরকত মিয়ার ছেলে হেলপার সোহাগ মিয়া(২৮), রাতইল গ্রামের নজরুল মোল্যার ছেলে পিকআপের হেলপার নয়ন মোল্যা (২৫) ও বাসযাত্রী শিল্পী সমাদ্দার (৫০)। আহতদের কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল, ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা…
Read Moreসিলেটে ওয়াজ নিয়ে সংঘর্ষে মাদ্রাসা ছাত্র নিহত
সিলেটের জৈন্তাপুরে ওয়াজ নিয়ে সুন্নি ও ওয়াহাবি মতাদর্শীদের মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অর্ধশতাধিক লোক। সোমবার রাতে জৈন্তাপুরের আমবাড়িতে সুন্নী মতাদর্শীদের আয়োজিত একটি ওয়াজ মাহফিলকে ঘিরে এ সংঘর্ষের সৃষ্টি হয়। আহতদের কয়েকজনকে জৈন্তাপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত মোজাম্মেল হোসেন হরিপুর মাদ্রাসার মাদ্রাসার ছাত্র । সংঘর্ষের জেরে আমবাড়ি, ঝিঙ্গাবাড়ি ও কাঠাল বাড়ি নামের তিনটি গ্রামের বিভিন্ন বাড়িতে হামলার অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় সুত্রে জানা যায়, সোমবার রাতে জৈন্তাপুর উপজেলার বাংলাবাজার আমবাড়ি এলাকায় ওয়াজ মাহফিলের আয়োজন করে সুন্নী মতাদর্শের লোকজন। ওয়াজ চলাকালে রাত ১১টার দিকে সুন্নীবিরোধি ওয়াহাবি মতাদর্শের…
Read Moreসোনারগাঁওয়ে লরির ধাক্কায় বাস উল্টে নিহত ৯
নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় লরির ধাক্কায় বাস উল্টে গিয়ে ৯জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এতে আহত হয়েছেন কমপক্ষে ২৩ জন। আজ সোমবার দুপুর ২টার দিকে এ দুর্ঘটনা ঘটেছে। হতাহতদের সোনারগাঁ উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় নিশ্চিত করতে পারেনি বলে জানিয়েছে সংশ্লিষ্ট পুলিশ। কাঁচপুর হাইওয়ে থানার ওসি আব্দুল কাইয়ুম জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে উপজেলার চিবরদী মুগরাপাড়া এলাকায় লরির ধাক্কায় একটি বাস উল্টে গেছে। আর এতে এই হতাহতের ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে বলে জানান তিনি।
Read Moreসাভারে সোয়েটার কারখানায় আগুন
দিয়া ইসলাম : সাভারের তেঁতুলঝরা ইউনিয়নে জুশরাত নামে একটি সোয়েটার কারখানায় আগুন লেগেছে। রোববার (২৫ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে আগুনের সূত্রপাত হয়। শ্রমিকরা জানায়, দুপুরে জুশরাত কারখানার একটি অংশে হঠাৎ আগুন লাগে। পরে স্থানীয়রা আগুন নেভাতে চেষ্টা করে এবং ফায়ার সার্ভিসে খবর দেয়। একপর্যায়ে সাভার ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিভিয়ে ফেলে। সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার লিটন আহমেদ জানান, কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা এখনও জানা যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিদিষ্ট করে জানানো সম্ভব নয় বলেও জানান তিনি।
Read Moreসাভারে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
সাভারে অজ্ঞাত (৪৫) এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার দুপুরে ঢাকা আরিচা মহাসড়কের মধুমতি টাইলস’র পাশ থেকে তার লাশ উদ্ধার করে সাভার মডেল থানা পুলিশ। পুলিশ জানায় দুপুরে মহাসড়কের পাশে অজ্ঞাত ওই ব্যক্তির লাশ দেখতে পায় স্থানীয়রা। পরে সাভার মডেল থানা পুলিশকে খবর দিলে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। নিহত ওই ব্যক্তির সারা শরীরে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছে পুলিশ। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে সাভার মডেল থানার ওসি মোহসনিুল কাদির। এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা…
Read More