রাজধানীর মিরপুরে একটি বাসায় গ্যাসের চুলা থেকে আগুন লেগে শিশুসহ একই পরিবারের পাঁচজন দগ্ধ হয়েছে। এতে দু’জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। বুধবার রাত ৯টার দিকে মিরপুরের ২ নম্বর সড়কে একটি চারতলার ফ্যাটে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। দগ্ধরা হলেন, ফ্ল্যাটের বাসিন্দা মো. আব্দুল মালেক (৩৫), তার স্ত্রী রীনা বেগম (৩০), তাদের শিশু মেয়ে আফরিদা আকতার ফাতেমা, রীনার বোন আরজু বেগম (২৮) এবং তার স্বামী নজরুল ইসলাম। বুধবার রাত ১০টার দিকে তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয় বলে জানান হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক বাচ্চু মিয়া। চিকিৎসকের বরাত দিয়ে বাচ্চু মিয়া…
Read MoreCategory: জেলার খবর
জেলার খবর
গাজীপুরে তুলার গুদামে আগুন
গাজীপুরে বাঘেরবাজার মেম্বরবাড়ির মোশারফ কম্পোজিট কারখানার তুলার গুদামে বৃহস্পতিবার ভোররাতে আগুন লেগেছে। ৬ ঘন্টা পরফায়ার সার্ভিসের ৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ভোররাত সাড়ে ৩টার দিকে কারখানার একতলার একটি ভবনেতুলার বেল্টে আগুন লাগে। মুহুর্তেই গোডাউনের সব জায়গায় আগুন ছড়িয়ে পড়ে। আগুনে কোন হতাহতের খবর পাওয়া যায়নি এবং আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণও জানা যায়নি বলে জানিয়েছেন গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আক্তারুজ্জামান লিটন। অগ্নিকাণ্ডের ফলে গোডাউনের ভেতরে কয়েকশত তুলার বেল্ট, যন্ত্রপাতিসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে।
Read Moreসাভারে নারীসহ দুই জনের লাশ উদ্ধার
দিয়া ইসলাম , সাভার : পৃথক ঘটনায় সাভারে এক নারীসহ দুই জনের লাশ উদ্ধার করেছে সাভার মডেল থানা পুলিশ। বৃহস্পতিবার গভীর রাতে সাভারের হেমায়েতপুর এলাকা থেকে লাশ দুটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, রাতে মুশরীখোলা এলাকায় দেওয়াল ভেঙ্গে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। অন্যদিকে রাতে হেমায়েতপুরের পদ্মারমোড় এলাকার একটি বাড়ি থেকে এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার ওসি মোহসিনুল কাদির। এঘটনায় সাভার মডেল থানায় দুটি মামলা…
Read Moreসাভারে সুতা কারখানায় আগুন
সাভারে ভয়াবহ আগুনে পুড়ে গেছে সুতার ফিতা তৈরির এক কারখানা। এ ঘটনায় অল্পের জন্য রক্ষা পেয়েছে ওই কারখানার আশেপাশের কয়েক হাজার বাড়িঘর। সাভারের গেন্ডা রাজাবাড়ি এলাকার লাইফ লাইন এক্সেসরিজ কারখানায় বুধবার সকালে এ আগুন লাগার ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানায়, ওই সুতার ফিতা তৈরির কারখানায় কাজ করছিলেন ১৩ জন শ্রমিক। এ সময় হঠাৎ করে ওই কারখানায় আগুন ধরে যায়। মুহুতের মধ্যে আগুন পুরো টিনসেড কারখানায় ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে এক ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নেভাতে গিয়ে আহত হয়েছে অন্তত পাঁচ শ্রমিক।…
Read Moreবাড়িতে ঢুকে গলা কেটে গৃহবধূকে হত্যা
রাজধানীর দারুস সালাম থানার টোলারবাগের একটি বাড়িতে মরিয়ম বেগম (৪০) নামে এক গৃহবধূকে গলা কেটে হত্যা করা হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যার দিকে টোলারবাগের ৩১২/৪ নম্বর বাড়ির আটতলা ভবনের ৫ম তলার একটি কক্ষে তার গলাকাটা লাশ পাওয়া যায়। ময়নাতদন্তের জন্য লাশ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। নিহত মরিয়ম ঢাকা নার্সিং কলেজের হাউজ কিপার ছিলেন। বাসা থেকে মরিয়মের একটি মোবাইল ফোন সেট ছাড়া আর কিছু খোয়া যায়নি বলে পুলিশ জানিয়েছে। তার স্বামী আব্দুল হান্নান নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি অধিদফতরের হিসাবরক্ষণ কর্মকর্তা। এই দম্পতির দুই সন্তান মুজাহিদ (২৪) এবং দিয়া (২১) মগবাজারে…
Read Moreকুষ্টিয়ায় বাসের চাপায় নিহত ৩
কুষ্টিয়া সদর উপজেলার লক্ষ্মীপুরে বাসের চাপায় ইজিবাইকের তিন যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো তিনজন। আজ মঙ্গলবার সকাল সাড়ে নয়টার দিকে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে এ দুর্ঘটনা । জানা গেছে, এসবি পরিবহনের একটি বাসের সামনের চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী ইজিবাইককে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ওসি রতন শেখ জানান, নিহত তিনজনের লাশ এখনো ঘটনাস্থলে রয়েছে। নিহতদের পরিচয় এখনো পাওয়া যায়নি।
Read Moreবন্দুকযুদ্ধে দুই বনদস্যু নিহত
বরগুনা, ৫ মার্চ : জেলার বলেশ্বর নদের বিহঙ্গ চরে আজ ভোরে র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে দুজন বনদস্যু নিহত হয়েছে। এ সময় ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। বরিশাল র্যাব-৮ এর উইং কমান্ডার হাসান ইমন আল রাজিব জানান, ভোরে পাথরঘাটার বলেশ্বর নদের মাঝের চর (বিহঙ্গ) এলাকায় র্যাব সদস্যরা অভিযান চালায়। এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে সুন্দরবনের বনদস্যু হাসান বাহিনী সদস্যরা র্যাবকে লক্ষ্য করে গুলি ছুড়লে র্যাবও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। পরে ঘটনাস্থলে তল্ল¬াশি চালিয়ে ২ বনদস্যুর মরদেহ উদ্ধার করা হয়। নিহতের নাম পরিচয়সহ বিস্তারিত তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
Read Moreজাফর ইকবালের ওপর হামলার প্রতিবাদে বেরোবি’তে মানববন্ধন
রংপুর, ৪ মার্চ : বিশিষ্ট লেখক ও বরেণ্য শিক্ষাবিদ অধ্যাপক ড. মোহাম্মদ জাফর ইকবালের ওপর হামলার তীব্র প্রতিবাদের অংশ হিসেবে আজ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি)-তে মানববন্ধন ও তার লেখা বই পড়া কর্মসূচি পালিত হয়। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠন ’রণন’ এবং ’গুনগুন’ ও উদীচী শিল্পী গোষ্ঠীর বেরোবি শাখার আয়োজনে দুপুরে বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল চত্বরে লেখক অধ্যাপক ড. মোহাম্মদ জাফর ইকবালের ওপর নৃশংস হামলার প্রতিবাদে এসব কর্মসূচির আয়োজন করা হয়। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ও ’রণন’ এর সভাপতি ড. তুহিন ওয়াদুদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত মানবন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন…
Read Moreজাহাঙ্গীরনগর বিশ^বিদ্যালয়ে মানববন্ধন কর্মসুচী পালন করেছে শিক্ষকরা
দিয়া ইসলাম , সিলেটে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ে জনপ্রিয় লেখক অধ্যাপক ড.জাফর ইকবালের উপর হামলার ঘটনায় জড়িতদের দৃষ্টান্ত মুলক শাস্তির দাবিতে জাহাঙ্গীরনগর বিশ^বিদ্যালয়ে মানববন্ধন কর্মসুচী পালন করেছে শিক্ষকরা। রবিবার দুপুরে বিশ^বিদ্যালয়ের শিক্ষক সমিতির ব্যানারে বিশ^বিদ্যালয়ের শহিদ মিনারের সামনে হাতে হাত ধরে এ মানববন্ধন কর্মসুচী পালন করেন শিক্ষকরা। মানববন্ধনে এসময় বিশ^বিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড.ফারজানা ইসলাম অধ্যাপক ড.জাফর ইকবালের উপর হামলা কারীর দৃষ্টান্ত মুলক শাস্তির দাবি জানান। অন্যদিকে সরকারী চাকরিতে কোটা পদ্ধতির সংস্কারের দাবিতে বিশ^বিদ্যালয়ে মানববন্ধন কর্মসুচী পালন করেছে শিক্ষার্থীরা। দুপুরে বিশ^বিদ্যালয়ের শহিদ মিনারের সামনে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এ মানববন্ধন কর্মসুচী…
Read Moreচকরিয়ায় বাস-মাইক্রো সংঘর্ষ, নিহত ৪
কক্সবাজারের চকরিয়ায় বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে দশজন। আজ শনিবার সকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে জানান চকরিয়া থানার ওসি বখতিয়ার উদ্দিন চৌধুরী। তিনি জানান, ভোরে হারবাংয়ের গয়ালমারা এলাকায় একটি বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি খাদে পড়ে গিয়ে ঘটনাস্থলেই চার মাইক্রোবাস যাত্রীর মৃত্যু হয়। আহত হন দশজন। আহতদের চকরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
Read More