সাতক্ষীরার তালায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালকের সহকারী লিটন হোসেন মৃধা (৩৫) নিহত হয়েছেন। তিনি ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার জুরকাটি গ্রামের মৃত খালিদ মৃধার ছেলে। এ ঘটনায় আহত হয়েছে আরো ৩ জন। তবে তাদের পরিচয় এখনও পাওয়া যায়নি। শনিবার রাত ১১টার দিকে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের কুমিরা এলাকায় এ ঘটনা ঘটে। পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোল্যা জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠান। সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় লিটনের মৃত্যু হয়।
Read MoreCategory: জেলার খবর
জেলার খবর
গাজীপুরে ঝুটের গুদামে আগুন
গাজীপুরের কোনাবাড়ীতে কয়েকটি ঝুটের গুদামে আগুন লেগেছে। আজ রবিবার সকাল সোয়া ৭টার দিকে আগুন লাগে। জয়দেবপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. জাকির হোসেন জানান, কোনাবাড়ী এলাকায় সেলিম ও সালামের কয়েকটি ঝুট গুদামে আগুন লাগে। খবর পেয়ে জয়দেবপুর ও কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করছে। আগুন লাগার কারণ জানা যায়নি।
Read Moreআশুলিয়ায় টর্ক গ্রুপের শ্রমিকদের নিয়ে মালিকপক্ষের বনভোজন
স্টাফ রিপোর্টার : সাভারের আশুলিয়ায় তৈরি পোশাক কারখানায় উৎপাদনে শ্রমিকদের উৎসাহ বাড়ানোর লক্ষে প্রায় পাঁচ হাজার শ্রমিকদের নিয়ে বার্ষিক বনভোজন করেছেন মালিকপক্ষ। বৃহস্পতিবার দুপুরে আশুলিয়া ইউনিয়নের পাড়াগ্রাম এলাকায় টর্ক গ্রুপের শ্রমিকদের নিয়ে বার্ষিক এ বনভোজন অনুষ্ঠিত হয়। বনভোজনে এসময় ওই পোশাক কারখানার প্রায় পাঁচ হাজার শ্রমিক অংশ গ্রহন করেন। পাঁচ হাজার শ্রমিকদের জন্য দুপুরের খাবার ছিলো খাসির কাচ্চি,গরুর রেজালা ও কোমল পানীয়। শ্রমিকরা পুরো দিনটা নেচে গেয়ে উপভোগ করেন। টর্ক গ্রুপের পরিচালক তৌহিদুল ইসলাম তুষার জানিয়েছে, পোশাক কারখানায় সারা জীবনে শ্রমিকরা উৎপাদনে ব্যস্ত সময় পার করেন। তাই একটি দিন শ্রমিকদের…
Read Moreধামরাইয়ে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
দিয়া ইসলাম : ধামরাই (ঢাকা): ঢাকার অদূরে ধামরাইয়ের ঢুলিভিটা এলাকায় বাসের চাপায় মো. টুটুল (৩২) নামে মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন। বুধবার (২১ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কে বেসরকারি ওষুধ ফ্যাক্টরি একমির সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত টুটুল মানিকগঞ্জ জেলার সাটুরিয়া থানার হরগজ গ্রামের মৃত জাহাজ আলীর ছেলে। ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুজ্জামান বাংলানিউজকে জানান, সকালে মোটরসাইকেলে করে ঢুলিভিটা থেকে ইসলামপুর যাচ্ছিলেন টুটুল। পথে ডুলিভিটা এলাকায় গাবতলী থেকে ছেড়ে আসা এস. বি. লিং পরিবহন নামে একটি বাস মোটরসাইকেলটিকে সামনে থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই টুটুলের মৃত্যু হয়। মরদেহ উদ্ধার…
Read Moreসাভারে আগুনে পুড়ে গেছে ৭ বসতঘর
দিয়া ইসলাম , সাভার : সাভারে একটি শ্রমিক কলোনিতে আগুন লেগে পুড়ে গেছে ৭টি বসত ঘর। এ ঘটনায় আগুন নেভাতে গিয়ে আহত হয়েছে অন্তত ৫ জন। মঙ্গলবার রাতে সাভারের ডগরমোড়া এলাকায় মহসীন আলমের বাড়িতে এ আগুন লাগার ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানায়, রাতে হঠাৎ করে ওই বাড়ির একটি কক্ষে বিদ্যুৎ এর শর্ট সার্কিট থেকে আগুন লাগে। এ সময় আগুনে ওই বাড়ির ৭টি আধপাকা বসত ঘর পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ১ ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় আগুন নেভাতে গিয়ে আহত…
Read Moreগৌরীপুরে বাসের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত
ময়মনসিংহ, ২০ ফেব্রুয়ারি : জেলায় গৌরীপুরের রামগোপালপুর এলাকায় আজ দুপুর ১টায় শ্যামল ছায়া নামে যাত্রীবাহী এক বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার ৪ যাত্রী নিহত এবং ২ জন আহত হয়েছে। প্রাথমিকভাবে নিহতদের মাধ্যে ১ জনের পরিচয় পাওয়া গেছে। তার নাম তরিকুল ইসলাম (৩৫), বাড়ি ফুলবাড়ীয়া উপজেলায়। বাকিদের পরিচয় জানা যায়নি। গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার আহাম্মেদ এ তথ্য নিশ্চিত করেছেন। বাসটি ময়মনসিংহ থেকে কিশোরগঞ্জ যাচ্ছিলো। বিপরীত দিক থেকে সিএনজিচালিত অটোরিকশা মুখোমুখি হলে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ বাসটি আটক করেছে।
Read Moreসাভারে দুর্বৃত্তের হাতে যুবক খুন
দিয়া ইসলাম , সাভার : সাভারে শরিফ হোসেন নামের (১৮) এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এঘটনায় আহত হয়েছে আরো ১ জন। সোমবার সন্ধ্যায় সাভারের বাড্ডা ভাটপাড়া স্কুল মাঠে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত যুবক বক্তারপুর এলাকায় একটি বাড়িতে পরিবারের সাথে ভাড়া থাকতো। সে ময়মনসিংহ জেলার গৌরিপুর থানার রামপুর গ্রামের মোসলেম মিয়ার ছেলে। নিহত ওই যুবকের পরিবারের সদস্যরা জানায় শরিফ হোসেন বক্তারপুর এলাকায় একট জুতা তৈরির কারখানায় চাকরি করতেন। কারখানায় কাজ শেষ করে সে বিকেলে বাসায় চলে আসে। সন্ধ্যায় দুর্বৃত্তরা তাকে কৌশলে বাড়ি থেকে ডেকে নিয়ে স্কুল মাঠে প্রকাশ্যে কুপিয়ে…
Read Moreসাভারে যাত্রীবাহী বাস চাপায় অজ্ঞাত (২০) এক যুবক নিহত
দিয়া ইসলাম : সোমবার সকাল আটটার দিকে ঢাকা আরিচা মহাসড়কের সাভারের রেডিওকলোনী রাবেয়া ক্লিনিকের সামনে এ সড়ক দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায় সকালে অজ্ঞাত ওই যুবক মহাসড়ক দিয়ে রাস্তা পার হওয়ার সময় তাকে একটি যাত্রীবাহী বাস চাপা দিয়ে পালিয়ে যায় এসময় ঘটনাস্থলেই ওই যুবক নিহত হয়। খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। যুবকের পড়নে প্যান্ট ও শার্ট রয়েছে। অজ্ঞাত ওই যুবকের নাম পরিচয় জানার চেষ্টা চলছে বলে জানিয়েছে সাভার মডেল থানার এস আই ইবনে ফরহাদ। এঘটনায় সাভার মডেল…
Read Moreপ্রবাসীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হচ্ছে
ঢাকা, ১৮ ফেব্রুয়ারি : বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশী নাগরিকদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করছে নির্বাচন কমিশন (ইসি)। গত ১৮ জানুয়ারি বৃহস্পতিবার কমিশনের ১৭তম সভায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়। প্রবাসীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া ঠিক করতে আগামী ২৭ ফেব্রুয়ারির ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে একটি সেমিনার অনুষ্ঠিত হবে। সেমিনারে যেসব সুপারিশমালা প্রণয়ন করা হবে এর আলোকে প্রবাসী ভোটার তালিকা নীতিমালা প্রণয়ন করা হবে বলে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী বাসসকে জানান। আগামী ২৭ ফেব্রুয়ারি সেমিনারে প্রবাসী সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয়, প্রতিষ্ঠান, দপ্তর, সংস্থার প্রতিনিধি, গণ্যমান্য…
Read Moreরাজধানীতে সড়ক দুর্ঘটনায় এক নারী নিহত
ঢাকা, ১৭ ফেব্রুয়ারি : রাজধানীর বাড্ডা এলাকায় আজ ভোরে সড়ক দুর্ঘটনায় এক নারী নিহত হয়েছে। পুলিশ জানায়, শনিবার ভোর সাড়ে ৫টার দিকে বাড্ডা ফুজি টাওয়ারের সামনে রাস্তা পার হওয়ার সময় একটি কাভার্ডভ্যানের চাপায় তিনি নিহত হন। নিহতের নাম রিজিয়া বেগম (৫৫)। বাড়ি কুষ্টিয়া সদর উপজেলার দূর্গাপুর গ্রামে। তিনি বাড্ডায় ছেলে আবদুল মান্নানের বাসা থেকে বাসস্ট্যান্ডে যাবার পথে রাস্তা পার হওয়ার সময় কাভার্ডভ্যানের চাপায় গুরুতর আহত হন। আহত অবস্থায় রিজিয়া বেগমকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হয়। সকাল সাতটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন। ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির…
Read More