ডেস্ক রিপোর্ট: মেয়র নির্বাচিত হয়ে ডা. সেলিনা হায়াৎ আইভী প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানের বাসায় মিষ্টি নিয়ে যান। এ সময় তাকে অভিনন্দন জানিয়ে নগরীর উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন সাখাওয়াত। সবাইকে সাথে নিয়ে নগরীর উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করেন আইভি। মেয়র পদে জয়ী প্রার্থী আওয়ামী লীগের সেলিনা হায়াৎ আইভি শুক্রবার সকাল পৌনে এগারোটার দিকে মিষ্টি নিয়ে যান নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানের বাসায়। এসময় আইভিকে অভিনন্দন জানান সাখাওয়াত হোসেন খান। ভোটের মাঠের এই মূল প্রতিন্দ্বন্দ্বী নতুন মেয়রকে বাড়িয়ে দিলেন সহযোগিতার হাত। ফলাফল মেনে নিয়ে…
Read MoreCategory: জাতীয়
জাতীয়
দরজা খুলে এক নারীর গ্রেনেড বিস্ফোরণ, শিশু আহত
ডেস্ক রিপোর্ট: রাজধানীর আশকোনায় জঙ্গি আস্তানা সন্দেহে তিনতলা একটি বাড়ি ঘিরে অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পুলিশ বলছে, দুপুর সাড়ে ১২টার একটু পরে বাড়িটির ভেতর থেকে দরজা খুলে গ্রেনেড বিস্ফোরণ ঘটিয়েছেন এক নারী। তিনি আহত অবস্থায় ভেতরে রয়েছেন। বিস্ফোরণে আহত এক শিশুকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে পাঠানো হয়েছে। বাড়ির ভেতরে এখনো জঙ্গি তানভীর কাদেরির ছেলে রয়েছে। শনিবার দুপুর সাড়ে ১২টার পরে স্পেশাল ব্রাঞ্চ অব পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) মাহবুব হুসেন এ কথা জানান। ‘সূর্যভিলা’ নামে ওই বাড়ির উল্টো পাশের দুটি ভবনেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবস্থান দেখা গেছে। হাজিক্যাম্পের কাছে ৫০ নম্বর ওই…
Read Moreআইভিকে জয়ের অভিনন্দন
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা সজিব ওয়াজেদ জয় নারায়ণগঞ্জ সিটি কপোর্রেশন নির্বাচনে মেয়র পদে নির্বাচিত হওয়ায় আওয়ামী লীগ প্রার্থী ডা. সেলিনা হায়াত আইভিকে অভিনন্দন জানিয়েছেন। নারায়ণগঞ্জ সিটি কপোর্রেশন নির্বাচনে বিএনপি প্রার্থীর বিরুদ্ধে আওয়ামী লীগ প্রার্থী আইভি বিজয়ী হয়েছেন। জয় তার ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসে লিখেন, বিএনপি প্রার্থীর বিরুদ্ধে জয়লাভ করায় আওয়ামী লীগ প্রার্থী মেয়র আইভিকে অভিনন্দন। তিনি স্ট্যাটাসে লিখেন, নির্বাচনে মোট ৬০ শতাংশ ভোট পড়েছে। এরমধ্যে আওয়ামী লীগ প্রার্থী আইভি পেয়েছেন ৪০ শতাংশ ভোট এবং বিএনপি প্রার্থী সাখাওয়াত হোসেন খান পেয়েছেন ২৯ শতাংশ ভোট। জয় বলেন, বাংলাদেশে সর্বাধিক শান্তিপূর্ণ…
Read Moreনারায়ণগঞ্জবাসী ভোটের মাধ্যমে বিএনপি’র অভিযোগের জবাব দিয়েছে : প্রধানমন্ত্রী
ডেস্ক রিপোর্ট : নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নারায়ণগঞ্জবাসী এই নির্বাচনের মাধ্যমে বিএনপি’র অভিযোগের জবাব দিয়েছে। প্রধানমন্ত্রী বলেন, ‘কাজেই এই নির্বাচনটা তাদের এতোদিনের যে অভিযোগ তারা করে আসছিল সেই অভিযোগের একটা উপযুক্ত জবাব নারায়ণগঞ্জবাসী দিয়ে দিয়েছে।’ নারায়ণগঞ্জের ভোটার ও জনগণকে অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘নির্বাচন যে সুষ্ঠু করা যায় সেটা আওয়ামী লীগ সরকার বলেই সম্ভব হয়েছে। আমরা দেখিয়ে দিয়েছি আমাদের অধীনে সকল নির্বাচনই সুষ্ঠু হয়।’ তিনি বলেন, জনগণ সুষ্ঠুভাবে তাদের ভোট দিয়েছে এবং যাকে ভোট দিয়েছে সে-ই নির্বাচনে বিজয়ী হয়েছে। কারণ,…
Read Moreঢাবিতে সঞ্জীব উৎসব রবিবার
ডেস্ক রিপোর্ট: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) সামনের প্রাঙ্গণে ‘সঞ্জীব চত্বরে’ অনুষ্ঠিত হতে যাচ্ছে ৫ম সঞ্জীব উৎসব। রবিবার (২৫ ডিসেম্বর) সঞ্জীব উৎসব উদযাপন পর্ষদের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হবে। এ উৎসবে অংশ নেবেন সঞ্জীব অনুরাগী জনপ্রিয় বেশ কিছু ব্যান্ড ও শিল্পীরা। ঢাকা বিশ্ববিদ্যালয় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ছাত্র সঞ্জীব চৌধুরী ছিলেন সৃষ্টিশীল শিল্পী, লেখক এবং সাংবাদিক। সঞ্জীব চৌধুরীর সাথে বাপ্পা মজুমদারের যুগলবন্দী ‘দলছুট’ ব্যান্ড উপহার দিয়েছিল অসংখ্য শ্রোতানন্দিত গান। সাংবাদিকতা জগতে তার সৃষ্টিশীল নানা কাজ নতুন দিগন্তের সূচনা করেছিল। ‘আমি তোমাকেই বলে দেবো, সাদা ময়লা, সমুদ্র সন্তান, জোছনাবিহার, তোমার ভাঁজ…
Read Moreলক্ষ্মীপুরে জেলা ইজতেমা শুরু কাল, প্রস্তুত মাঠ
ডেস্ক রিপোর্ট: লক্ষ্মীপুরে শুক্রবার থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী তাবলীগ জামাতের জেলা ইজতেমা। সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের সুতার গোপটা নামক স্থানে প্রায় ২৭ একর জমির উপর এরইমধ্যে প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। ইজতেমা মাঠে জেলার মানুষের পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসতে শুরু করেছে হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লীরা।আল্লাহর সস্তুষ্টি অর্জন ও পরকালের মুক্তি কামনায় এ ইজতেমায় লাখো মানুষের সমাগম ঘটবে বলে ধারণা করছেন আয়োজকরা। নিরাপত্তা দিতে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান লক্ষ্মীপুরের পুলিশ সুপার আ স ম মাহতাব উদ্দিন। ইজতেমাকে সফল করতে স্বাস্থ্য সেবায় মেডিকেল টিম গঠনসহ…
Read Moreজঙ্গিবাদ, সন্ত্রাসবাদ বাংলাদেশে এখন একটি মৃর্তিমান দুযোর্গ :
ডেস্ক রিপোর্ট: জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ বাংলাদেশে এখন একটি মৃর্তিমান দুযোর্গ বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী এ্যাডভোকেট কামরুল ইসলাম। দুপুরে সাভারের তেঁতুলঝোড়া স্কুল ও কলেজে চার দিন ব্যাপি ১৪ তম কাব ক্যাম্পুরী ও স্কাউট সমাবেশের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন। খাদ্যমন্ত্রী এসময় আরও বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ এত কিছু সন্ত্রাসের পরেও দেশে উন্নয়ন হচ্ছে। দেশ এগিয়ে যাওয়ার কারনে আজ দেশে সন্ত্রাসবাদ মাথা চাড়া দিয়ে উঠছে। এসময় তিনি স্কাউটদের প্রতি জঙ্গি বাদের বিরুদ্ধে সজাগ থাকার আহবান জানান। চার দিন ব্যাপি এ অনুষ্ঠানে সাভার…
Read Moreআন্দোলনের মুখে শাবিপ্রবিতে ক্লাস-পরীক্ষা শুরুর সিদ্ধান্ত
ডেস্ক রিপোর্ট: শিক্ষার্থীদের আন্দোলনের মুখে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ক্লাস ও পরীক্ষা শুরুর সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একইসঙ্গে আবাসিক হল চালুরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভা শেষে সিন্ডিকেট সদস্য অধ্যাপক কবির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। এদিকে প্রশাসনের এ সিদ্ধান্তে অবরোধ উঠিয়ে নিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। সিন্ডিকেট সদস্য অধ্যাপক কবির হোসেন জানান, সিন্ডিকেটে ক্লাস-পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়েছে। পাশাপাশি আগামী ২৫ ডিসেম্বর থেকে ছাত্র হলে শুধুমাত্র বৈধ ছাত্ররা উঠতে পারবেন। অন্যদিকে সিন্ডিকেটের এমন সিদ্ধান্তের পরই আন্দোলনকারী শিক্ষার্থীরা আনন্দ মিছিল বের করেন। মিতু/বিবি নিউজ/৬৭১
Read Moreবেসরকারি খাত বিকাশে সরকারের সহযোগিতা অব্যাহত থাকবে : প্রধানমন্ত্রী
ডেস্ক রিপোর্ট: বেসরকারি খাতকে দেশের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি আখ্যায়িত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বলেন, এই খাতের উন্নয়ন এবং বিকাশে তাঁর সরকারের সহযোগিতা অব্যাহত থাকবে। প্রধানমন্ত্রী বলেন, ‘আমি আপনাদের আশ্বস্ত করছি, স্বচ্ছ ব্যবস্থাপনার মাধ্যমে আমরা বেসরকারি খাতের উন্নয়নে আর্থিক, নীতিনির্ধারণ ও ব্যবসাবান্ধব পরিবেশ গঠনে আমাদের সরকারের সহযোগিতা অব্যাহত থাকবে।’ বিদেশি বিনিয়োগ আনতে তার সরকার ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সমগ্র বাংলাদেশ জুড়ে আমরা একশত বিশেষ অথনৈতিক অঞ্চল গড়ে তোলার উদ্যোগ নিয়েছি। যেখানে দেশি-বিদেশি বিনিয়োগ হবে। শিল্প কলকারখানা গড়ে উঠবে এবং কর্মসংস্থানের সৃষ্টি হবে। প্রধানমন্ত্রী বলেন,…
Read Moreঅস্ত্র প্রদর্শন করলেই জব্দ
ডেস্ক রিপোর্ট: নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) নির্বাচন চলাকালীন সব ধরণের অস্ত্র বহন নিষিদ্ধ করা হলেও জমা নেওয়া হয়নি কোন বৈধ অস্ত্র। তবে অস্ত্র প্রদর্শন না করতে নির্দেশনা দেয়া হয়েছে। অস্ত্র প্রদর্শন করলেই তা জব্দ করা হবে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে রিটার্নিং অফিসার নুরুজ্জামান তালুকদার। বুধবার দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের তিনি বলেন, বৈধ অস্ত্র জমা নেয়া হয়নি; তবে নির্বাচনকালীন বৈধ অস্ত্র প্রদর্শন করা যাবে না। অস্ত্র প্রদর্শন করলেই তা জব্দ করা হবে। এছাড়া অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান চলছে এবং অব্যাহত থাকবে। রিটার্নিং অফিসার জানান, নির্বাচনী অাচরণবিধি লঙ্ঘন করায় ২৫…
Read More