ডেস্ক রিপোর্ট: দেশে এই প্রথমবারের মতো জেলা পরিষদ নির্বাচনে শান্তিপূর্ণ ও উসবমূখর পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। এখন গণনা চলছে। নির্বাচন কমিশন সচিবালয়ের সচি মোহাম্মদ আব্দুল্লাহ ভোটগ্রহণ শেষে এক প্রতিক্রিয়ায় বাসসকে বলেন, সকাল ৯টা থেকে ২টা পর্যন্ত জেলা পরিষদ নির্বাচনে দেশের বিভিন্ন ভোটকেন্দ্রে অত্যন্ত শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শেষ হয়েছে। এখন গণনা চলছে। ভোটার অল্প তাই কিছুক্ষণের মধ্যেই আশা করি নির্বাচনের ফলাফল চলে আসবে। তিনি বলেন, কোথাও থেকে কোন গোলযোগ বা অপ্রীতিকর ঘটনার সংবাদ পাওয়া যায়নি। কোন কেন্দ্র স্থগিত হয়নি। তিনি বলেন, নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে কমিশন সব ধরনের পদক্ষেপ…
Read MoreCategory: জাতীয়
জাতীয়
জয়পুরহাটে মাধ্যমিক পর্যায়ে ১৪ লাখ ৮৫ হাজার নতুন বই বিতরণ করা হবে
ডেস্ক রিপোর্ট: র্তমান সরকার ১ জানুয়ারি প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে বই উৎসব পালন করে আসছে। এ উৎসব সফল করতে জয়পুরহাট জেলার পাঁচ উপজেলায় মাধ্যমিক পর্যায়ে ১ লাখ ১৬ হাজার ৬৪০ জন শিক্ষার্থীর হাতে ১৪ লাখ ৮৫ হাজার ৩৪টি নতুন বই তুলে দেয়া হবে ২০১৭ শিক্ষা বর্ষের জন্য । জেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্র বাসস’কে জানায়, জয়পুরহাট জেলায় মাধ্যমিক স্কুল পর্যায়ে ৬০ হাজার ৬শ শিক্ষার্থীর মাঝে বিতরণ করা হবে ৮ লাখ ৭৭ হাজার ৮৫৫টি বই, দাখিল পর্যায়ে ২২ হাজার ৮২০ শিক্ষার্থী পাবেন ৩ লাখ ৪৬ হাজার ৯০০টি বই, এবতেদায়ী পর্যায়ে ৩০ হাজার…
Read Moreবাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত : ধর্মমন্ত্রী
ডেস্ক রিপোর্ট: ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান বলেছেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত। সরকার সকল ধর্মের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করেছে বলেও তিনি জানান। মঙ্গলবার দুপুরে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশে সফররত কাউন্সিল অব চায়না রিলিজিয়ন ফর পিস (সিসিআরপি) এর এক প্রতিনিধি দলের সাথে মতবিনিময় সভায় ধর্মমন্ত্রী এ কথা বলেন। ইসলামিক ফাউন্ডেশন দেশবরেণ্য আলেম-ওলামার সমন্বয়ে এ মতবিনিময় সভার আয়োজন করে। সিসিআরপি’র ভাইস প্রেসিডেন্ট গু চেনজেন বদরউদ্দীন বিভিন্ন ধর্মাবলম্বী ৬ সদস্য বিশিষ্ট চীনা প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন। মন্ত্রী তাঁর সাম্প্রতিক চীন সফরের অভিজ্ঞতা তুলে চীনা আথিতেয়তার প্রশংসা করেন। মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বিশ্ববিদ্যালয়…
Read Moreযশোরে ৪ ওয়ার্ডে সদস্য পদের নির্বাচন স্থগিত
ডেস্ক রিপোর্ট: যশোর জেলা পরিষদ নির্বাচনে চারটি ওয়ার্ডে সদস্য পদে নির্বাচন স্থগিত করা হয়েছে। স্থগিত ওয়ার্ডগুলোর মধ্যে ৩ ও ৯ নম্বর ওয়ার্ডে সাধারণ সদস্য পদে এবং ২ ও ৩ নম্বর ওয়ার্ডে সংরক্ষিত সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে না। জেলা নির্বাচন কর্মকর্তা তারেক আহম্মেদ জানান, ওই চার ওয়ার্ডের পাঁচ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হওয়ার পর তারা খুলনায় আপিল আদালতে আবেদন করেছিলেন। সেখানেও নির্দেশনা বহাল রাখা হয়। এরপর তারা হাইকোর্টে আপিল করলে হাইকোর্ট তাদের প্রার্থিতা ফিরিয়ে দেয়ার নির্দেশ দেন। হাইকোর্টের এ রায়ের বিরুদ্ধে আপিল করেছে নির্বাচন কমিশন। এ অবস্থায় সংরক্ষিত দুই নম্বর ওয়ার্ডের…
Read Moreজেলা পরিষদ নির্বাচনে ভোট শুরু
ডেস্ক রিপোর্ট: জেলা পরিষদ নির্বাচনে ভোট শুরুতিন পার্বত্য জেলা বাদে প্রথমবারের মতো দেশের ৬১ জেলা পরিষদের নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে। বুধবার সকাল ৯টা থেকে ভোট শুরু হয়। চলবে দুপুর ২টা পর্যন্ত। এদিকে আদালতের নির্দেশনা অনুযায়ী নোয়াখালীতে ৪ নম্বর ওয়ার্ডে সকল পদে এবং ২, ৬ ও ৯ নম্বর ওয়ার্ডে সাধারণ সদস্যপদে ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে। এ ছাড়া যশোরে ৩ ও ৯ নম্বর ওয়ার্ডে সাধারণ সদস্যপদে এবং সংরক্ষিত ২ ও ৩ নম্বর ওয়ার্ডে ভোট গ্রহণ স্থগিত আছে। নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ বলেন, জেলা পরিষদ নির্বাচনে স্থানীয় সংসদ সদস্যরা (এমপি) যাতে…
Read Moreপ্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বই দেশের একমাত্র অস্তিত্বের ঠিকানা : ওবায়দুল কাদের
ডেস্ক রিপোর্ট: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বই হচ্ছে দেশের অস্তিত্বের একমাত্র ঠিকানা। তিনি বলেন, ‘শেখ হাসিনার নেতৃত্বই হচ্ছে আমাদের অস্তিত্বের একমাত্র ঠিকানা। তাঁর নেতৃত্বকে শক্তিশালী করার মাধ্যমেই দেশের উন্নয়ন ও অগ্রগতির ধারাকে আরো বেগবান করতে হবে।’ কাদের বলেন, দেশকে বাঁচাতে হলে আওয়ামী লীগকে যেমন বাঁচাতে হবে তেমনি আওয়ামী লীগকে বাঁচাতে হলে শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করতে হবে। ওবায়দুল কাদের মঙ্গলবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ের আওয়ামী লীগ কার্যালয়ের সামনে মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয় শ্রমিক লীগের উদ্যোগে আয়োজিত আলোচনা…
Read Moreবিচার বিভাগের মানোন্নয়নে সরকার নানাবিধ পদক্ষেপ গ্রহণ করেছে : আইনমন্ত্রী
ডেস্ক রিপোর্ট: আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, বিচার বিভাগের মানোন্নয়নে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার নানাবিধ পদক্ষেপ গ্রহণ করেছে। মঙ্গলবার সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের সভাকক্ষে কুমিল্লা জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দের সঙ্গে বৈঠককালে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, সরকারের আর্থিক সীমাবদ্ধতা সত্ত্বেও ‘৬৪ জেলায় চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) আদালত ভবন নির্মাণ (১ম পর্যায়) ২য় সংশোধিত প্রকল্প’ এর মাধ্যমে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসীর স্থান সংকুলানের জন্য ২ হাজার ৩শ’ ৮৮ কোটি টাকা ব্যয়ে ৪২টি সিজেএম আদালত ভবন নির্মাণ প্রকল্প গ্রহণ করা হয়েছে। এ প্রকল্পের কাজ দ্রততার সাথে বাস্তবায়িত হচ্ছে।…
Read Moreবিএমডি আবহাওয়ার অ্যাপ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ আবহাওয়া অধিদফতর কার্যকর মোবাইল অ্যাপ্লিকেশন ‘বিএমডি ওয়েদার অ্যাপ’র মাধ্যমে অধিদফতরের দৈনিক সকল তথ্যসেবা মোবাইল প্লাটফরমে নিয়ে আসা হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর (বিএমডি) তৈরি এই অ্যাপস গুগল প্লে স্টোর থেকে স্মার্টফোন গ্রাহকরা ডাউনলোড করতে পারবে। মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর তেজগাঁও কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে অ্যাপসটি উদ্বোধন করেন। উদ্বোধনের পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের এ বিষয়ে ব্রিফিং করেন। তিনি বলেন, দেশের বিভিন্ন অংশে স্বয়ংক্রিয় আবহাওয়া মনিটরিং সেন্টার থেকে সর্বশেষ আবহাওয়ার তথ্য এই অ্যাপ্লিকেশনে প্রদর্শিত হবে। এতে বায়ুর তাপমাত্রা, বায়ুর চাপ, বায়ু প্রবাহের দিক, কাছাকাছি সময়ে…
Read Moreইউনেস্কোর মহাপরিচালক পদে কাতারের প্রার্থীকে সমর্থন বাংলাদেশের
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সাংস্কৃতিক সংস্থার (ইউনেস্কো) মহাপরিচালক পদে কাতারের প্রার্থীর প্রতি সমর্থন ব্যক্ত করেছে। মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর কার্যালয়ে ইউনেস্কোয় কাতারের প্রার্থী কাতারের আমিরের উপদেষ্টা ড. হামাদ বিন আবদুল আজিজ আল-কাওয়ারী সাক্ষাত করতে গেলে প্রধানমন্ত্রী এই সমর্থনের কথা জানান। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফকালে বলেন, ড. হামাদ ইউনেস্কোর মহাপরিচালক পদে তার প্রার্থীতার পক্ষে বাংলাদেশের সমর্থন কামনা করেন। এর জবাবে প্রধানমন্ত্রী বলেন যে, তিনি এই পদে ড. হামাদের প্রার্থীতায় খুশী হয়েছেন। প্রধানমন্ত্রীকে উদ্ধৃত করে প্রেস সচিব বলেন, ‘আমি এ পদে…
Read Moreদেশ অবাধ তথ্যপ্রবাহের সুবর্ণ সময়ে অবস্থান করছে : স্পিকার
ডেস্ক রিপোর্ট: জাতীয় সংসদের স্পিকার ও সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, অবাধ তথ্যপ্রবাহের সুবর্ণ সময়ে অবস্থান করছে বাংলাদেশ। তিনি আজ মহাখালীতে বৈশাখী টেলিভিশনের কার্যালয়ে এর একযুগ পূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি, সাংস্কৃতিক ব্যক্তিত্ব হাসান ইমাম,কন্ঠ শিল্পী খুরশিদ আলমসহ বৈশাখী টেলিভিশনের শুভানুধ্যায়ীরা এ সময় উপস্থিত ছিলেন। স্পিকার বলেন, গণতন্ত্র ও গণমাধ্যম পরস্পরের পরিপূরক। গণতন্ত্র সচল থাকলে গণমাধ্যমও সচল থাকে। তাই গণমাধ্যমের অগ্রগতি অব্যাহত রাখার স¦ার্থেই দেশে গণতন্ত্রের ভিত শক্তিশালী করতে গণমাধ্যম কর্মীদের কাজ করতে হবে।…
Read More