ডেস্ক রিপোর্ট: মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী এবং সাংবিধানিক পদে অধিষ্ঠিত এমন ব্যক্তিদের সমন্বয়ে একটি সার্চ কমিটি ও নতুন নির্বাচন কমিশন গঠনের প্রস্তাব দিয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ-ইনু)। সোমবার বিকেলে বঙ্গভবনের দরবার হলে নির্বাচন কমিশন গঠন নিয়ে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে বৈঠকে এ প্রস্তাব দিয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু । রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন বৈঠক শেষে সাংবাদিকদের এ বিষয়ে ব্রিফিং করেন। জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর নেতৃত্বে ১২ সদস্যের প্রতিনিধি দল বৈঠকে অংশ নেন। নতুন নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে…
Read MoreCategory: জাতীয়
জাতীয়
শেখ হাসিনার অধীনেই আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে : তোফায়েল আহমেদ
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমদ। বিএনপির উদ্দেশ্যে তিনি বলেন, কোন দাবী পেশ করে তাদের লাভ হবে না। দাবী পেশ করে যদি দাবীর বাস্তবায়ন না হয় তাহলে পরাজিত হিসাবে আগামী নির্বাচনে অংশ নিতে হবে। এটা কোন দলের জন্য শুভ নয়। তোফায়েল আহমেদ সোমবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে প্রয়াত আওয়ামী লীগ নেতা আব্দুর রাজ্জাকের স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। পঞ্চম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আব্দুর রাজ্জাক স্মৃতি পরিষদ ও ফাউন্ডেশন…
Read Moreকোন ষড়যন্ত্র বাংলাদেশের অগ্রযাত্রাকে রোধ করতে পারবে না : নাসিম
ডেস্ক রিপোর্ট: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে তথ্য প্রযুক্তি সমৃদ্ধ উন্নত বাংলাদেশ গড়ার অগ্রযাত্রাকে কোন ষড়যন্ত্র রোধ করতে পারবে না। তিনি সোমবার রাজধানীর কারওয়ানবাজারে প্রথম আলো কার্যালয়ে ‘স্বাস্থ্য বাতায়ন ১৬২৬৩’ বিষয়ক গোল টেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। স্বাস্থ্য অধিদপ্তর ও দৈনিক প্রথম আলো যৌথভাবে এই বৈঠকের আয়োজন করে। ‘স্বাস্থ্য বাতায়ন’ সেবা গত বছরের ১৫ সেপ্টেম্বর পরীক্ষামূলকভাবে চালু হয়। এবছরের ২৫ এপ্রিল স্বাস্থ্যমন্ত্রী আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন। এ পর্যন্ত ১৬২৬৩ নম্বরে মোবাইল ফোনে স্বাস্থ্য সেবা সুবিধা নিতে কল এসেছে ১৩ লক্ষ ৩…
Read Moreটেকনাফ-উখিয়া থেকে ১৫০ রোহিঙ্গা ফেরত
ডেস্ক রিপোর্ট: কক্সবাজারের টেকনাফের নাফ নদীর ৩টি পয়েন্ট দিয়ে অবৈধভাবে অনুপ্রবেশের সময় ৮টি নৌকায় প্রায় ৯৬ জন এবং উখিয়ার বিভিন্ন সীমান্ত দিয়ে অনুপ্রবেশকারী ৪৯ জন নারী, পুরুষ ও শিশুকে ফেরত পাঠিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। মঙ্গলবার ভোর সাড়ে ৫টা থেকে সকাল ৯টা পর্যন্ত সময়ে নাফ নদীর শূন্যরেখা ও উখিয়ার বিভিন্ন সীমান্ত পয়েন্ট দিয়ে অনুপ্রবেশের চেষ্টাকালে এসব রোহিঙ্গাদের প্রবেশে বাধা দেওয়া হয়। টেকনাফে বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আবুজার আল জাহিদ জানান, নাফনদীর ৩টি পয়েন্ট দিয়ে রোহিঙ্গাবাহী ৮টি নৌকা অনুপ্রবেশের চেষ্টা করে। এসময় জলসীমার শূন্য রেখায় এদের ফেরত…
Read Moreসরকার মুক্তিযুদ্ধের চেতনার আলোকে অনুষ্ঠান নির্মাণ ও প্রচারে বদ্ধপরিকর : ওবায়দুল কাদের
ডেস্ক রিপোর্ট: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বর্তমান সরকার বাঙালি শিল্প ও সংস্কৃতির উত্তরাধিকার এবং টেলিভিশনসহ দেশের সকল গণমাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনার আলোকে অনুষ্ঠান নির্মাণ ও প্রচারে বদ্ধপরিকর। সোমবার সন্ধ্যায় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে ফেডারেশন অব টেলিভিশন প্রফেশনালস্ অর্গানাইজেশন (এফটিএফও) এর সাথে আওয়ামী লীগের এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। এ সময়ে আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য ও কৃষি মন্ত্রী বেগম মতিয়া চৌধুরী এমপি, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল-আলম হানিফ এমপি, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এমপি ও সাংগঠনিক সম্পাদক একেএম…
Read Moreআফটা দ্বিতীয় সংশোধনীর খসড়ায় অনুমোদন দিয়েছে কেবিনেট
ডেস্ক রিপোর্ট: এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় বাণিজ্য চুক্তির (আফটা) দ্বিতীয় সংশোধনীর খসড়ায় অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এটি এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর মধ্যে অগ্রাধিকারমূলক একটি বাণিজ্য চুক্তি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিসভার নিয়মিত সাপ্তাহিক বৈঠকে এ অনুমোদন দেয়া হয়। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফকালে মন্ত্রিপরিষদ সচিব এম শফিউল আলম সাংবাদিকদের বলেন, এ অঞ্চলের সবচেয়ে পুরানো এই চুক্তির সংশোধনীর মধ্যে রয়েছে এতে মঙ্গোলিয়াকে যুক্ত করা এবং শুল্ক ব্যবহার পুনঃবিন্যাস। ১৯৭৫ সালে স্বাক্ষরিত এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বাণিজ্য চুক্তি (আপটা) আগে ব্যাংকক চুক্তি নামে পরিচিত ছিল। পরে ২০০৫ সালে এর নাম হয় আফটা। বর্তমানে বাংলাদেশ,…
Read Moreনারীর অধিকার প্রতিষ্ঠায় পুরুষের মানষিকতার পরিবর্তন প্রয়োজন : রাষ্ট্রপতি
ডেস্ক রিপোর্ট: সমাজে নারীর অধিকার প্রতিষ্ঠায় পুরুষের মানষিকতা পরিবর্তনের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেছেন, বিশ্বে একটি সমৃদ্ধ দেশ হিসাবে বাংলাদেশকে গড়ার জন্য নারী ও পুরুষের যৌথ প্রচেষ্টা প্রয়োজন। রাষ্ট্রপতি বলেন, সমাজে নারীর উন্নয়নে অনেক অগ্রগতি হয়েছে, তবে তাদের অধিকার এখনো পুরোপুরি প্রতিষ্ঠিত হয়নি। এ কারনে আমাদের বিশেষ করে পুরুষদের মানসিকতার পরিবর্তন করতে হবে। তিনি আজ এখানে লালমাটিয়া মহিলা কলেজের দু’দিন ব্যাপী সুবর্ণ জয়ন্তী উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। রাষ্ট্রপতি ভাষা আন্দোলন, গণতান্ত্রিক আন্দোলন এবং মহান মুক্তিযুদ্ধে নারীর ভূমিকার উল্লেখ করে বলেন, ১৯৭১ সালের…
Read Moreআশুলিয়ার বন্ধ গার্মেন্টস শিল্প এখন কর্মমুখর
শেখ সালমা : সাভারের আশুলিয়ায় অনির্দিষ্ট কালের জন্য বন্ধ থাকা টানা পাঁচ দিন পরে ৫৯ টি কারখানা বিজিএমইএর নির্দেশে খুলে দেওয়া হয়েছে। সোমবার সকাল থেকে শ্রমিকরা দল বেঁধে কারখানায় প্রবেশ করে উৎপাদন শুরু করে। টানা পাঁচ দিন বন্ধ থাকার পরে কারখানা গুলো খুলে দেওয়ায় শ্রমিকদের মাঝে স্বস্তি ফিরে এসেছে। ঢাকা জেলা পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমান জানায় সকাল থেকে কারখানা গুলো খুলে দেওয়ার পরে শ্রমিকরা কারখানায় প্রবেশ করে উৎপাদন শুরু করে। এখন পর্যন্ত কোন কারখানায় অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। যেকোন অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানাগুলোর সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন…
Read Moreরাষ্ট্রপতির সঙ্গে নির্বাচন কমিশন গঠন নিয়ে জাসদের বৈঠক আজ
ডেস্ক রিপোর্ট: রাষ্ট্রপতি আবদুল হামিদ নির্বাচন কমিশন পুনর্গঠনে নিবন্ধনকৃত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের অংশ হিসেবে আজ জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ-ইনু) সঙ্গে আলোচনা করবেন। রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন বলেছেন, ‘জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু আজ বিকেল ৪টায় বঙ্গভবনের দরবার হলে রাষ্ট্রপতির সঙ্গে অনুষ্ঠিতব্য সংলাপে ১৫ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন।’ আবদুল হামিদ নতুন নির্বাচন কমিশন গঠন নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আনুষ্ঠানিক আলোচনার উদ্যোগ নেন। গত ১৮ ডিসেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সঙ্গে প্রথম আলোচনা অনুষ্ঠিত হয়। তিনি জাতীয় পার্টি, লিবারেল ডেমোক্রেটিক পার্টি এবং কৃষক শ্রমিক জনতা লীগের সঙ্গেও আলোচনা…
Read Moreআশুলিয়ায় অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী হা-ডুডু খেলা
সাভারের আশুলিয়ায় অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী হা-ডুডু খেলা। গতকাল দুপুরে আশুলিয়ার টঙ্গাবাড়ি এলাকায় এ হা-ডুডু খেলা অনুষ্ঠিত হয়। ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে এ হা-ডুডু খেলার আয়োজন করা হয়। খেলায় আশুলিয়া বাজার কমিটিকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন ইয়ারপুরের তাজপুর স্পোটিং ক্লাব। খেলা শেষে চ্যাম্পিয়ন দলকে এক লক্ষ পাঁচ হাজার টাকা মুল্যের গরু পুরুস্কার দেন আশুলিয়া ইউনিয়ন পরিষদের (আওয়ামী লীগ ) সমর্থিত (ইউপি) চেয়ারম্যান শাহাব উদ্দিন মাদবর। এসময় রানার আর্পদলকে ৫৫ হাজার টাকা মুল্যের গরু পুরুস্কার দেন তিনি।ডিসেম্বর এর প্রথম সপ্তাহে এই খেলাটি শুরু হয়। খেলায় মোট ৮ টি…
Read More