ডেস্ক রিপোর্ট: দীর্ঘ প্রতীক্ষিত ডট বাংলা ডোমেইন আজ জনগণের জন্য উন্মুক্ত করে দেয়া হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদিন আনুষ্ঠানিকভাবে এটি উদ্বোধন করবেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের একটি সূত্র জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ শনিবার দুপুরে তাঁর সরকারি বাসভবন গণভবনে এক অনুষ্ঠানে ডট বাংলা ডোমেইনের উদ্বোধন করবেন। এর আগে ডাক ও টেলিযোগাযোগ সচিব ফয়জুর রহমান চৌধুরী বাসসকে বলেন, ডোমেইন উদ্বোধনের পর এটি জনগণের মধ্যে বিতরণ করা হবে। রাষ্ট্রীয় মালিকানাধীন টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেড (বিটিসিএল) দীর্ঘ প্রক্রিয়ার পর গত ৪ অক্টোবর বাংলাদেশের কাছে আনুষ্ঠানিকভাবে বরাদ্দ দেয়ার পর গ্রাহকদের মাঝে ডট বাংলা ডোমেইন বিতরণ শুরুর সকল…
Read MoreCategory: জাতীয়
জাতীয়
বর্ষা মৌসুমের আগেই মহাসড়কের টেন্ডার সম্পন্ন করার নির্দেশ
ডেস্ক রিপোর্ট: বর্ষা মৌসুমের আগে মহাসড়কের সমস্ত কাজের কার্যাদেশ ও টেন্ডার সম্পন্ন করে সময়মতো কাজ শুরু করার জন্য সড়ক ও জনপথ বিভাগের প্রকৌশলীদের নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি শুক্রবার বিকেলে গাজীপুরের চন্দ্রায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ৪লেনের উন্নীতকরণের কাজ ও ফ্লাইওভারের নির্মাণ কাজ পরিদর্শনকালে এ নির্দেশ দেন। ওবায়দুল কাদের বলেন, এপ্রিলেই আমাদের দেশে বর্ষা এসে যায়। বর্ষার সময় মহাসড়কে সংস্কার কাজ করা যায় না। তাই বর্ষার আগেই সমস্ত কাজ সম্পন্ন করতে হবে। ঘন কুয়াশায় গাড়ির গতি সীমিত রাখার পরামর্শ দিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ঘন…
Read Moreপ্রধানমন্ত্রী বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন আজ
ডেস্ক রিপোর্ট: আগামী ১ জানুয়ারি সারাদেশে ‘জাতীয় পাঠ্যপুস্তক উৎসব’ উদযাপনের অংশ হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ শনিবার আনুষ্ঠানিকভাবে বিনামূল্যে ২০১৭ শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তক বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন। সরকারি সূত্র জানায়, সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর সরকারি বাসভবন গণভবনে এক অনুষ্ঠানের মাধ্যমে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়ে আনুষ্ঠানিকভাবে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ১ জানুয়ারি সকাল সাড়ে ৯টায় রাজধানীর আজিমপুর সরকারি বালিকা বিদ্যালয় ও কলেজে কেন্দ্রীয় কর্মসূচি হিসেবে ‘জাতীয় পাঠ্যপুস্তক উৎসব-২০১৭’ উদ্বোধন করবেন। মাধ্যমিক ও উচ্চ মাধমিক শিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব…
Read Moreআশুলিয়ার জিরাব এলাকায় নির্মানাধীন ছাদ ধসে নিহত ২
ডেস্ক রিপোর্ট: সাভারের আশুলিয়ায় প্রাইমাল ফুড এ্যান্ড ডিংকস লিমিটেড নামের একটি কারখানার ছাদ ধসে পড়ে তিনজন নিহত হয়েছে। বৃহস্পতিবার দুপুর দুইটার দিকে আশুলিয়ার জিরাব এলাকায় এঘটনা ঘটে। ঢাকা ইপিজেড এর ফায়ার সার্ভিস ইনচার্জ আব্দুল হামিদ জানায় দুপুরে ওই কারখানায় দ্বিতীয় তলা ভবনের ছাদ ডালাইয়ের কাজ করছিলেন বেশ কয়েকজন নির্মাণ শ্রমিক। এসময় হঠাৎ করে ওই ভবনের এক তলার ছাদ ধসে পড়ে নির্মাণ শ্রমিক জাহাঙ্গীর , জালাল ও শহিদুল এর উপর পরে কারখানা কর্তৃপক্ষ আহতদের উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে জালাল ও শহিদুলের মৃত্যু হয়। এসময় উত্তরার একটি…
Read Moreএসডিজি অর্জনে বাংলাদেশ ও নরওয়ে এক সঙ্গে কাজ করবে
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী শেখ হাসিনা নরওয়ের সঙ্গে বিদ্যমান চমৎকার সম্পর্কে সন্তোষ প্রকাশ করে এসডিজি বাস্তবায়নে দু’দেশের এক সঙ্গে কাজ করার ওপর গুরুত্বারোপ করেছেন। বুধবার নওয়ের নবনিযুক্ত রাষ্ট্রদূত সিডসেল ব্লেকেন প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর তেজগাঁও কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে শেখ হাসিনা একথা বলেন। প্রধানমন্ত্রী নবনিযুক্ত রাষ্ট্রদূতকে বাংলাদেশে দায়িত্ব পালনকালে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বৈঠক শেষে একথা বলেন। করিম বলেন, বৈঠকে জলবায়ু পরিবর্তন এবং বাণিজ্য ও জ্বালানিসহ বিভিন্ন খাতে দু’দেশের মধ্যকার সহযোগিতা জোরদারের পন্থা নিয়ে আলোচনা হয়। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ বিশেস অর্থনৈতিক অঞ্চলে নরওয়ের বিনিয়োগকে স্বাগত…
Read Moreপ্রবাসী বাংলাদেশীদের শুভেচ্ছা দূত হিসেবে কাজ করার আহবান রাষ্ট্রপতির
ডেস্ক রিপোর্ট: রাষ্ট্রপতি আবদুল হামিদ বিদেশে দেশের ভাবমূর্তি বাড়াতে প্রবাসী বাংলাদেশীদের শুভেচ্ছা দূত হিসেবে কাজ করার আহবান জানিয়েছেন। বাংলাদেশ বিজনেস চেম্বার অব কানাডা’র সভাপতি এইচ এম ইকবালের নেতৃত্বে ৮-সদস্যের একটি প্রতিনিধিদল বুধবার বঙ্গভবনে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ কথা বলেন। বৈঠক শেষে রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন সাংবাদিকদের ব্রিফ করেন। বৈঠকে প্রতিনিধিদল রাষ্ট্রপতিকে চেম্বারের বিভিন্ন কর্মকান্ড সম্পর্কে অবহিত করেন। তারা বলেন, কানাডায় বাংলাদেশী পণ্যের রফতানি বাড়ানোর যথেষ্ট সুযোগ রয়েছে এবং এ ব্যাপারে সরকারের সহযোগিতা চান। আবদুল হামিদ বাংলাদেশ এবং কানাডার মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ…
Read More‘আমরা সুন্দর ও উন্নত জীবন চাই
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আমরা শান্তি চাই, সুন্দর জীবন চাই। উন্নত জীবন চাই। এ জন্য আমাদের সবাইকে কাজ করে যেতে হবে। ’ বৃহস্পতিবার পিইসি, জেএসসি ও সমমানের পরীক্ষার ফল হস্তান্তরের পর তিনি এ কথা বলেন। এর আগে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এবারের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফলের অনুলিপি প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন। আর জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষায় ফলাফলের অনুলিপি প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার। মিতু/বিবি নিউজ/৮০০
Read Moreজেএসসি ও প্রাথমিক সমাপনীর ফলের অপেক্ষা
ডেস্ক রিপোর্ট: জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফল প্রকাশ করা হবে আজ বৃহস্পতিবার। বৃহস্পতিবার সকাল ১০টায় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে আনুষ্ঠানিকভাবে এ দুটি পরীক্ষার ফল তুলে দেবেন। দুপুর ১২টায় সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে ফলের বিস্তারিত তুলে ধরবেন শিক্ষামন্ত্রী। এর পর মন্ত্রণালয়ের ওয়েবসাইটে জেএসসি ও জেডিসি পরীক্ষার ফল প্রকাশ করা হবে। গত ১ নভেম্বর সারা দেশে একযোগে অনুষ্ঠিত হয় জেএসসি ও জেডিসি পরীক্ষা। এবার দেশের ২৮ হাজার ৭৬১টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে সর্বোচ্চ ২৪ লাখ ১২ হাজার ৭৭৫ শিক্ষার্থী…
Read Moreসমাপনীর ফল জানবেন যেভাবে
ডেস্ক রিপোর্ট: প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী (পিইসি) এবং জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফল প্রকাশ হবে আজ। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান পৃথক সংবাদ সম্মেলনে ফল প্রকাশ করবেন। সংবাদ সম্মেলনের পর মোবাইল ফোনে এসএমএস ও ইন্টারনেটের মাধ্যমে শিক্ষার্থীর ফল জানতে পারবেন। মোবাইল ফোনে যেভাবে জানা যাবে পরীক্ষার ফল JSC/JDC লিখে স্পেস দিয়ে বোর্ডের প্রথম তিন অক্ষর (যেমন- ঢাকার ক্ষেত্রে DHA) লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে পাসের সন লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। ফিরতি এসএমএসে জানা যাবে…
Read Moreজেলা পরিষদে চেয়ারম্যান হলেন যাঁরা
ডেস্ক রিপোর্ট: সারা দেশে ৬১ জেলায় জেলা পরিষদে নির্বাচনের ভোটগ্রহণ ও গণনা শেষে ফলাফল প্রকাশ শুরু হয়েছে। আজ বুধবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ স্থানীয় সরকার নির্বাচনের ভোটগ্রহণ করা হয়। পরে কিছুটা বিরতি দিয়ে গণনা করা হয়। এরপরই রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে ফলাফল ঘোষণা করা হয়। তিন পার্বত্য জেলা রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি বাদে ৬১ জেলায় ভোটগ্রহণ হয়েছে। এর মধ্যে ২২ জেলায় চেয়ারম্যান পদে একক প্রার্থী থাকায় তাঁরা বিনাভোটে নির্বাচিত হয়ে আছেন। তাঁরা সবাই আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী। এর বাইরে আজ ৩৯ জেলায় চেয়ারম্যান পদে ভোট গ্রহণ করা হয়।…
Read More