এমপি লিটনের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক

ডেস্ক রিপোর্ট: ইসলাম লিটনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। আজ এক শোকবার্তায় দেশে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় মঞ্জুরুল ইসলাম লিটনের অবদান স্মরণ করেন তিনি। এছাড়া রাষ্ট্রপতি নিহতের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং তার আত্মার মাগফিরাত কামনা করেন। উল্লেখ্য, শনিবার সন্ধ্যা পৌনে ৬টায় গাইবান্ধার সুন্দরগঞ্জের বামনডাঙ্গা ইউনিয়নের শাহাবাজ এলাকার নিজ বাসভবনে নেতাকর্মীদের সাথে বৈঠক চলাকালিন দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে ৩ রাউন্ড গুলি ছোড়ে। এতে লিটনের বুকের দুইদিকে ২টি এবং বাম হাতে একটি গুলিবিদ্ধ হয়। এরপর পরই তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে রাত পৌনে ৮টার…

Read More

মাসব্যাপী বাণিজ্যমেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট: রাজধানীর শেরে বাংলানগরে পর্দা উঠলো ঢ‍াকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা-২০১৭ এর। আজ সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে মাসব্যাপী এ মেলার উদ্বোধন ঘোষণা করেন। এসময় প্রধানমন্ত্রী বলেন, প্রতিযোগিতার বাজারে টিকে থাকতে আমাদের নতুন-নতুন পণ্য উদ্ভাবন করতে হবে। আর সেই পণ্যের বিস্তার ঘটাতে হবে। এই বাণিজ্য মেলা থেকে বিভিন্ন দেশের পণ্যের বিনিময় হবে, মানুষের সঙ্গে ভাব বিনিময় হবে। এতে পণ্য বহুমুখী করার সুযোগ সৃষ্টি হবে। প্রধানমন্ত্রী আরও বলেন, বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যেতে আমরা সরকারি খাতের পাশাপাশি বেসরকারি খাতের উন্নয়নেও কাজ করেছি। অর্থনীতিতে এগিয়ে যেতে বেসরকারি…

Read More

দেশের উন্নয়ন ও গণতন্ত্রের ধারাবাহিকতা রক্ষার আহ্বান প্রধানমন্ত্রীর

ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সকলকে ঐক্যবদ্ধভাবে দেশের উন্নয়ন ও গণতন্ত্রের ধারাবাহিকতা রক্ষা করার আহবান জানিয়েছেন। তিনি ইংরেজি নতুন বছর ২০১৭ উপলক্ষে দেয়া এক বাণীতে গতকাল সকলে মিলে একটি অসাম্প্রদায়িক, ক্ষুধা-দারিদ্র্যমুক্ত ও সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার এবং সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের ‘সোনার বাংলা’ প্রতিষ্ঠার আহবান জানান। প্রধানমন্ত্রী তাঁর বাণীতে বলেন, ‘দেশবাসী, প্রবাসী বাঙালিসহ বিশ্ববাসীকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি।’ তিনি বলেন, দেশের সামগ্রিক উন্নয়ন, সংবিধান ও গণতান্ত্রিক ধারা রক্ষা এবং জাতিকে মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত করার ক্ষেত্রে ২০১৬ সাল বাঙালি জাতির ইতিহাসে…

Read More

সুন্দরগঞ্জে চলছে সকাল সন্ধ্যা হরতাল

ডেস্ক রিপোর্ট:   গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনকে গুলি করে হত্যার ঘটনায় সুন্দরগঞ্জে চলছে সকাল সন্ধ্যা হরতাল। রবিবার সকাল সাড়ে সাতটার দিকে বিক্ষুব্ধ জনতা বামনডাঙ্গা রেল স্টেশনে রেল লাইন অবরোধ করে লালমনিরহাট থেকে সান্তাহারগামী পদ্মরাগ এক্সপ্রেস ট্রেনটি আটকে দিয়েছে। এছাড়া সকাল থেকেই এমপি লিটনের বাড়িতে আত্মীয় স্বজন ও দলীয় নেতা কর্মীসহ স্থানীয়রা তার লাশ দেখার জন্য ভিড় জমিয়েছেন। একই সাথে চলছে শোকের মাতম। এমপি লিটনের শ্যালক বদিউল কারেমীন বলেন, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্ত শেষে কখন লাশ হস্তান্তর করা হবে তা বলতে পারছি না। জানাজা…

Read More

এমপি লিটন হত্যায় আটক ৩

ডেস্ক রিপোর্ট:  গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের এমপি মনজুরুল ইসলাম লিটন হত্যায় জড়িত সন্দেহে তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।শনিবার রাতে উপজেলার বামনডাঙ্গা থেকে তাদের আটক করা হয়। সুন্দরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আশরাফুল ইসলাম জানান, ঊর্ধ্বতন কর্তাদের নির্দেশে ঘটনার পর থেকে অভিযানে আছে পুলিশের বেশ কয়েকটি টিম। পরে আটকদের নাম ও অভিযানের বিষয়ে জানানো হবে। শনিবার সন্ধ্যায় এমপি লিটন সর্বানন্দ ইউনিয়নের পশ্চিম বাছহাটী গ্রামের নিজ বাড়ির অতিথি কক্ষে বসে ছিলেন। মুখোশধারি তিন জন দুর্বৃত্ত মোটরসাইকেল যোগে এমপির উঠানে এসে গাড়ি রেখে অতিথি কক্ষে ঢুকে এমপিকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। পর পর ৩টি…

Read More

এমপি লিটন হত্যায় ডিআইজির ঘটনাস্থল পরিদর্শন

ডেস্ক রিপোর্ট: গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সংসদ সদস্য মনজুরুল ইসলাম লিটনকে গুলি করে হত্যার পর রংপুর পুলিশ রেঞ্জের বিভাগীয় কমিশনার (ডিআইজি) খন্দকার ফারুক আহম্মেদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। শনিবার রাতে সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের সাহাবাজ গ্রামে এমপি লিটনের বাড়িতে যান ডিআইজি। এ সময় তিনি লিটনের গুলিবিদ্ধ হওয়ার ঘর পরিদর্শন করেন এবং সেখান পড়ে থাকা গুলির খোসা, পানের বাটা ও মোবাইল ফোনসহ বিভিন্ন আলামত দেখেন। এদিকে এ ঘটনার পর থেকে পুরো সুন্দরগঞ্জ উপজেলায় থমথমে অবস্থা বিরাজ করছে। রাতে বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। ঘটনার পর বামনডাঙ্গা এলাকায় অতিরিক্ত পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়েছে।…

Read More

বর্ণিল আয়োজনে রাজধানীতে ইংরেজি বর্ষবরণ শুরু

ডেস্ক রিপোর্ট:  বিপুল আনন্দ-উচ্ছ্বাসে নতুন ইংরেজি বর্ষকে বরণ করছে রাজধানীবাসী। বরাবরের মতো এবারো রাজধানীতে বর্ষ বরণের কেন্দ্রস্থল ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকা। রাত ১২টা ১মিনিট বাজতেই তরুণ-তরুণীরা নেচে-গেয়ে বর্ষবরণের উৎসবে অংশ নেয়।   ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ ঠেকাতে শনিবার বিকাল থেকে পুলিশ আইডি কার্ড চেক করে ভিতরে প্রবেশ করতে দেয়।  তবে, অনেকেই দুপুরের আগেই ক্যাম্পাসে ঢুকে পড়েন এবং বর্ষবরণের উৎসবে শামিল হন।  রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি এলাকায় তারুণ্যের উচ্ছ্বাসের সঙ্গে চলছে আগুনের খেলাও। কাউকে দেখা যায় আতশবাজি ফোটাতে, অনেকে হাজির হন ঢোল আর খোল-জুরির ঝংকার নিয়ে। এদিকে, বর্ষবরণের উৎসবকে কেন্দ্র করে যেন কোনো…

Read More

সারা বিশ্বে সাংবাদিক খুন ৭৬

ডেস্ক রিপোর্ট:  ২০১৬ সালে সারাবিশ্বে ৭৬ সাংবাদিক এবং দুই মিডিয়া কর্মী খুন হয়েছেন। এরমধ্যে পেশাগত কারণে খুন হন ৪৮ সাংবাদিক ও দুই মিডিয়া কর্মী। অপর ২৮ সাংবাদিক পেশাগত কারণে নিহত হয়েছেন কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।   বিশ্বের সাংবাদিকদের অধিকার ও মর্যাদা নিয়ে কর্মরত নিউইয়র্কভিত্তিক স্বেচ্ছাসেবী সংস্থা ‘কমিটি টু প্রটেক্ট জার্নালিস্ট’ (সিপিজে) এর পক্ষ থেকে এ তথ্য প্রকাশ করা হয়েছে।   পেশাগত কারণে খুন হওয়াদের মধ্যে বাংলাদেশের কোনো সাংবাদিক নেই। তালিকায় ভারত ও পাকিস্তানের দুই জন করে এবং আফগানিস্তানের চার সাংবাদিক রয়েছেন।   এছাড়া সিরিয়ার ১৪ এবং ইরাক ও ইয়েমেনের ছয় জন…

Read More

রোহিঙ্গাবাহী ৮ নৌকা ফেরত

ডেস্ক রিপোর্ট:  রোহিঙ্গাবাহী ৮ নৌকাসহ অন্তত ৯৭ জন রোহিঙ্গাকে ফেরত পাঠিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ ভোর রাত থেকে সকাল ৮টা পর্যন্ত কক্সবাজারের উখিয়া ও টেকনাফ উপজেলা ও বান্দরবানের ঘুমধুম সীমান্তে দিয়ে অনুপ্রবেশের সময় তাদের ফেরত পাঠানো হয়। বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর মো. আবু রাসেল সিদ্দিকী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নাফ নদীর জলসীমার জিমংখালী, উনচিপ্রাং ও নায়াপাড়া পয়েন্ট দিয়ে তারা অনুপ্রবেশের চেষ্টা চালায়। এ সময় শূন্যরেখা থেকে মিয়ানমারের দিকে তাদের ফেরত পাঠিয়ে দেয় বিজিবির টহলরত সদস্যরা।   মিতু/বিবি নিউজ/৮২৫

Read More

‘দারিদ্র্যমুক্ত দেশ গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর’

ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, শিক্ষাকে দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ার প্রধান হাতিয়ার হিসেবে গড়ে তুলতে আওয়ামী লীগ সরকার বদ্ধপরিকর। এ লক্ষ্য অর্জনে সরকার কাজ করে যাচ্ছে। আজ সকালে সরকারি বাসভবন গণভবনে এক অনুষ্ঠানে বিনামূল্যে ২০১৭ শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তক বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধনকালে এ কথা বলেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, একটা সময় ছিল যখন ক্লাস থেকে কিছু ছেলে-মেয়ে বেছে, তাদের প্রস্তুত করা হতো বৃত্তির জন্য। তাদের ভালো টিফিন দেওয়া হতো, সাধারণ ছাত্রছাত্রীরা সেটি পেত না। বৃত্তির জন্য শিক্ষকরা যাদের বাছলেন না, তাদের মধ্যেও তো মেধাবী থাকতে পারে। কেউ বৃত্তি পাবে, বাকিরা…

Read More