ডেস্ক রিপোর্ট: সাভারের আশুলিয়ায় বিএনসিসি প্রশিক্ষণ একাডেমি মাঠে রমনা রেজিমেন্ট এর ৫ দিন ব্যাপী রেজিমেন্ট ক্যাম্পিং শুরু হয়েছে। ক্যাম্পিং এ বাংলাদেশের বিভিন্ন জেলার বিশ^বিদ্যালয় কলেজ ও স্কুলের ১০৬টি শিক্ষা প্রতিষ্ঠানের মোট ৫০৫ জন ক্যাডেট ও ২৮ জন বিটিএফও / পিইউও/টিইউও অংশ গ্রহন করেন। ক্যাম্পিং এর সমাপানী অনুষ্ঠানে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক তথ্য মন্ত্রী আবুল কালাম আজাদ। ২৮ ডিসেম্বর ক্যাডেট দিয়ে ক্যাম্পিং টি শুরু হয়। মিতু/বিবি নিউজ/৮৭৯
Read MoreCategory: জাতীয়
জাতীয়
পাঠ্যপুস্তক বিতরণের এ কার্যক্রম বিশ্বে অতুলনীয় : শিক্ষামন্ত্রী
ডেস্ক রিপোর্ট: শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, সময়মতো পাঠ্যপুস্তক বিতরণ একটি বৃহৎ কর্মযজ্ঞ। এ কার্যক্রম বিশ্বে অতুলনীয়। তিনি বলেন, ‘পাঠ্যপুস্তক প্রস্তুত, বিতরণ ও সময়মত সকল শিক্ষার্থীর হাতে তা পৌঁছে দেয়া শিক্ষাক্ষেত্রে সর্ববৃহৎ কার্যক্রম। পাঠ্যপুস্তক বিতরণের এ কার্যক্রম বিশ্বে অতুলনীয়।’শিক্ষামন্ত্রী রোববার ঢাকায় আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল এন্ড কলেজ মাঠে কেন্দ্রীয়ভাবে পাঠ্যপুস্তক উৎসব উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতা করছিলেন। সারাদেশে সকল শিক্ষা প্রতিষ্ঠানে এই উৎসব পালিত হয়। প্রতি বছরের ন্যায় এবারও শিক্ষার্থীদের হাতে বছরের প্রথম দিন পাঠ্যপুস্তক তুলে দিতে এ উৎসব আয়োজন করা হয়। ২০১০ সাল থেকে এ উৎসব পালিত হয়ে আসছে। ঢাকা…
Read Moreবিচারপতি বজলুর রহমান আর নেই
ডেস্ক রিপোর্ট: সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি মোহাম্মদ বজলুর রহমান ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি …..রাজিউন)। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় রবিবার (০১ জানুয়ারি) তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বিচারপতি মোহাম্মদ বজলুর রহমান ১৯৫৫ সালের ১২ এপ্রিল চাঁপাইনবাবগঞ্জে জন্মগ্রহণ করেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এমএ ডিগ্রি অর্জন করেন। ১৯৮৭ সালে তিনি হাইকোর্ট বিভাগের আইনজীবী হিসেবে অন্তর্ভুক্ত হন। ২০০১ সালের ০৩ জুলাই হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ পান। ২০০৯ সালের ১০ মে হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ পান তিনি। এরপর গত বছরের ০৮ এপ্রিল আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ…
Read Moreএমপি লিটন হত্যা সন্ত্রাসের নতুন অধ্যায় : স্বরাষ্ট্রমন্ত্রী
ডেস্ক রিপোর্ট: গাইবান্ধা ১ আসনের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনকে হত্যার ঘটনাটি সন্ত্রাসের নতুন অধ্যায় বলে মনে করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, এটি সন্ত্রাসীদের নতুন ডাইমেনশন কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। হঠাৎ করে এ ধরনের সন্ত্রাসী হামলার ঘটনা সন্ত্রাসীদের নতুন অধ্যায় হতে পারে। এর আগেও আমরা সন্ত্রাসীদের কঠিন হাতে দমন করেছি। প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী এ বিষয়ে আমরা জিরো টলারেন্স নীতিতে আছি। রবিবার মন্ত্রণালয়ে নিজ কক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। আসাদুজ্জামান খান কামাল বলেন, সন্ত্রাসীদের কঠিন হাতে দমন করা হবে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জড়িত সন্দেহে…
Read Moreসংসদের দক্ষিণপ্লাজায় এমপি লিটনের জানাজা অনুষ্ঠিত
ডেস্ক রিপোর্ট: নিজ বাসায় দুর্বৃত্তদের গুলিতে নিহত গাইবান্ধা-১ আসনের সংসদ সদস্য (এমপি) মঞ্জুরুল ইসলাম লিটনের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টায় জাতীয় সংসদের দক্ষিণপ্লাজায় তার এ জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে রাষ্ট্রপতির পক্ষে তার সামরিক সচিব মেজর জেনারেল সারোয়ার হোসেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জাতীয় সংসদের স্পিকার ড. শিরিন শারমীন চৌধুরী এমপি লিটনের মরদেহে শ্রদ্ধা জানান। এ সময় মন্ত্রীপরিষদ সদস্যরাসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষজন উপস্থিত ছিলেন। এখন তার মরদেহ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গায় নিয়ে যাওয়া হবে। সেখানে বাদ আছর তৃতীয় জানাজা শেষে তাকে দাফন করা হবে বলে জানিয়েছিলেন আওয়ামী লীগের যুগ্ম…
Read Moreমাসব্যাপী বাণিজ্যমেলা উদ্বোধন ও জাতীয় রপ্তানী ট্রফি প্রদান করলেন প্রধানমন্ত্রী
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোববার মাসব্যাপী ২২ তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলার উদ্বোধন করেছেন। একই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ২০১৩-১৪ সালের দেশের সর্বোচ্চ রপ্তানী আয়কারি প্রতিষ্ঠানের মাঝে জাতীয় রপ্তানী ট্রফি ও সনদ প্রদান করেন। সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ রপ্তানী উন্নয়ন ব্যুরো (ইপিবি) এবং বাণিজ্য মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে মেলার উদ্বোধন এবং রপ্তানী ট্রফি প্রদান করেন। ২০১৩-১৪ অর্থবছরে পণ্যখাতে সর্বোচ্চ রপ্তানী আয়ের জন্য ‘জাবের এন্ড জুবায়ের ফ্রেব্রিক্স’কে জাতীয় স্বর্ণ ট্রফি প্রধান করা হয়। প্রতিষ্ঠানের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক এ এস এম রফিকুল ইসলাম নোমান প্রধানমন্ত্রীর কাছ থেকে ট্রফি…
Read Moreলিটনের প্রথম জানাজা সম্পন্ন
ডেস্ক রিপোর্ট: সন্ত্রাসীদের গুলিতে নিহত গাইবান্ধা ১ আসনের সরকার দলীয় সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনের প্রথম জানাজা সম্পন্ন হয়েছে। রবিবার দুপুর পৌনে ১টায় রংপুর পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ মাঠে জানাজা অনুষ্ঠিত হয়। পরে এমপি লিটনের মরদেহে বিভাগীয় ও জেলা প্রশাসন পুলিশ প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা নিজ নিজ সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন। এর আগে নিহত এমপি লিটনের প্রতি শ্রদ্ধা জানাতে পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে। এমপি লিটনের মরদেহ হেলিকপ্টারে করে আজ ঢাকায় নিয়ে যাওয়া হবে। সেখানে বারডেমের হিমঘরে রাখার…
Read Moreআজ দেশব্যাপী জাতীয় পাঠ্যপুস্তক উৎসব
ডেস্ক রিপোর্ট: আজ রোববার সারাদেশে বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে পাঠ্যপুস্তক উৎসব পালিত হবে। ২০১৭ শিক্ষাবর্ষের প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণী পর্যন্ত সকল শিক্ষার্থীর হাতে বিনামূল্যের এ পাঠ্যপুস্তক তুলে দেয়া হবে। গতকাল সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর সরকারি বাসভবন গণভবনে আনুষ্ঠানিকভাবে এ পাঠ্যপুস্তক বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন। তিনি প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়ে পাঠ্যপুস্তক বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আজ সকাল সাড়ে ন’টায় আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল এ্যান্ড কলেজ মাঠে দেশব্যাপী পাঠ্যপুস্তক উৎসবের কেন্দ্রীয় অনুষ্ঠানের উদ্বোধন করবেন। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) রাজধানীর এ অনুষ্ঠানের…
Read Moreপ্রধানমন্ত্রী দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছে
ডেস্ক রিপোর্ট : প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সকলকে ঐক্যবদ্ধভাবে দেশের উন্নয়ন ও গণতন্ত্রের ধারাবাহিকতা রক্ষা করার আহবান জানিয়েছেন। তিনি ইংরেজি নতুন বছর ২০১৭ উপলক্ষে দেয়া এক বাণীতে গতকাল সকলে মিলে একটি অসাম্প্রদায়িক, ক্ষুধা-দারিদ্র্যমুক্ত ও সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার এবং সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের ‘সোনার বাংলা’ প্রতিষ্ঠার আহবান জানান। প্রধানমন্ত্রী তাঁর বাণীতে বলেন, ‘দেশবাসী, প্রবাসী বাঙালিসহ বিশ্ববাসীকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি।’ তিনি বলেন, দেশের সামগ্রিক উন্নয়ন, সংবিধান ও গণতান্ত্রিক ধারা রক্ষা এবং জাতিকে মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত করার ক্ষেত্রে ২০১৬ সাল বাঙালি জাতির…
Read Moreচৌদ্দগ্রামে বই বিতরণ, খুশিতে আত্মহারা শিক্ষার্থীরা
ডেস্ক রিপোর্ট: কুমিল্লার চৌদ্দগ্রামের স্কুল-মাদরাসা গুলোতে রবিবার সরকার প্রদত্ত বিনামূল্যের বই বিতরণ উৎসব পালিত হয়েছে। এ উপলক্ষে পৌর এলাকার ফালগুনকরা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মীর হোসেন ভূঁইয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক আবদুল মান্নান ভূঁইয়া, রিসোর্স সেন্টার ইন্সটেক্টর মজিবুর রহমান, পৌর কাউন্সিলর মফিজুর রহমান, পরিচালনা কমিটির সদস্য আবদুল মালেক, ইঞ্জিনিয়ার কামাল উদ্দিন, মিজানুর রহমান, শাহিন মোর্শেদ চৌধুরী, পেয়ার আহমদ মোল্লা, মিজানুর রহমান টিটু, স্কুল শিক্ষক আলমগীর হোসেন, ছালেয়া আক্তার, তাহমিনা বেগম প্রমুখ। বছরের প্রথম দিনে বিনামূল্যের বই পেয়ে কোমলমতি শিশু শিক্ষার্থীরা খুশিতে যেন আত্মহারা হয়ে পড়েছে। …
Read More