ডেস্ক রিপোর্ট: এলাকা ধরে ধরে নিরক্ষরতা মুক্ত করার ঘোষণা দিয়েছিলাম উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ২১ বছর পর ক্ষমতায় এসে এদেশের মানুষের সার্বিক কল্যাণে পদক্ষেপ নিই এবং শিক্ষার আলো ঘরে ঘরে পৌঁছে দেওয়া আমাদের লক্ষ্য ছিল। আজ বুধবার বেলা ১১টায় গণভবনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) প্রস্তাবিত দুটি স্থাপনার ভিত্তিপ্রস্তর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ স্থাপনা দুটির কাজের উদ্বোধন করেন। প্রধানমন্ত্রী বলেন, পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে যারা আমাদের মেয়েদের তুলে দিয়েছে- হত্যায় সহযোগিতা করেছে, তাদের হাতে ক্ষমতা তুলে দিয়েছে বিএনপি।…
Read MoreCategory: জাতীয়
জাতীয়
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে জাতীয় প্রেসক্লাবের নবনির্বাচিত ব্যবস্থাপনা কমিটির শ্রদ্ধা
ডেস্ক রিপোর্ট: জাতীয় প্রেসক্লাবের নবনির্বাচিত ব্যবস্থাপনা কমিটির নেতৃবৃন্দ ধানমন্ডিতে অবস্থিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছেন। মঙ্গলবার সকালে নবনির্বাচিত সভাপতি মুহাম্মদ শফিকুর রহমান ও সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিনের নেতৃত্বে কমিটির কর্মকর্তা ও সদস্যরা বঙ্গবন্ধুর প্রতি এই শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক আবুল কালাম আজাদ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মনঞ্জুরুল আহসান বুলবুল, মহাসচিব ওমর ফারুক প্রমুখ উপস্থিত ছিলেন। অন্যান্যের মধ্যে ব্যবস্থাপনা কমিটির সহ-সভাপতি সাইফুল আলম, সহ-সভাপতি আজিজুল ইসলাম…
Read Moreডিআইএ’র নতুন ভাবমূর্তি গড়ে তুলতে হবে : শিক্ষামন্ত্রী
ডেস্ক রিপোর্ট: শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) নতুন ভাবমূর্তি গড়ে তুলতে হবে। তিনি বলেন, ‘এই প্রতিষ্ঠান সম্পর্কে পূর্ব ধারণা পরিবর্তন করে সততা ও নিষ্ঠার ভাবমূর্তি গড়তে হবে। আগামী ডিসেম্বরের মধ্যেই এটা দৃশ্যমান করতে হবে।’ মন্ত্রী মঙ্গলবার ঢাকায় শিক্ষা মন্ত্রণালয়াধীন পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরে শেখ রাসেল স্মৃতি মিলনায়তন উদ্বোধন এবং ভাষা আন্দোলন, ৭ মার্চের ভাষণে স্বাধীনতার ঘোষণা ও ডিজিটাল বাংলাদেশ বিষয়ক ম্যুরাল উন্মোচন অনুষ্ঠানে এসব কথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, ‘দেশের উন্নয়নের সাথে সাথে মানুষের বোধ ও দৃষ্টিভঙ্গির পরিবর্তন হচ্ছে। একটি পরিবারে ছেলেমেয়েরা তাদের বাবাকে একজন সৎ…
Read Moreএকনেকে ৬ প্রকল্প অনুমোদন
ডেস্ক রিপোর্ট: ফায়ার সার্ভিস প্রকল্পের ব্যয় বৃদ্ধিসহ ৬ প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। এসব প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ২ হাজার ৪৭৪ কোটি ৬৫ লাখ টাকা। এর মধ্যে সরকারি তহবিল থেকে ২ হাজার ২ কোটি ৩৫ লাখ এবং বৈদেশিক সহায়তা থেকে ৪৭২ কোটি ৩০ লাখ টাকা যোগান দেয়া হবে। মঙ্গলবার রাজধানীর শেরেবাংলানগর এনইসি সম্মেলন কক্ষে একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক বৈঠকে এসব প্রকল্পের অনুমোদন দেয়া হয়। বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল সাংবাদিকদের ব্রিফ করেন। পরিকল্পনামন্ত্রী বলেন, দেশের নগরায়ন…
Read Moreপ্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক কে ইউআরসি ইন্সট্রাক্টর কল্যাণ সমিতির অভিনন্দন
ষ্টাফ রিপোর্টার: প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মাননীয় মহাপরিচালক ড. মো: আবু হেনা মোস্তফা কামাল এনডিসি কে বাংলাদেশ ইউআরসি ইন্সট্রাক্টর কল্যাণ সমিতি কর্তৃক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। এ সময়ে উপস্থিত ছিলেন ইউআরসি কল্যান সমিতির সভাপতি তরিকুল ইসলাম সেগুন, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান। আরোও উপস্থিত ছিলেন মোঃ আইয়ুব মিয়া, শবনম মোস্তারি আফতাব, দেলোয়ার হোসেন, হোসাইন এমরান, জোহরা খাতুন, রেজিনা পারভিন, মাহফুজা বেগম, মঞ্জিল আরা বেগম ও জেবুন্নেছা শেলীসহ অন্যান্য সদস্যরা। এসময় নবনিযুক্ত মহাপরিচালক উপস্থিত ইউআরসি কর্মকর্তাদের বিভিন্ন দিক নির্দেশনা দেন। মিতু/বিবি নিউজ/৯০৭
Read Moreসুষ্ঠু নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা অপরিহার্য : রাষ্ট্রপতি
ডেস্ক রিপোর্ট: রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ বলেছেন, সুষ্ঠু নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা অপরিহার্য। তিনি গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে পরমতসহিষ্ণুতার সংস্কৃতি গড়ে তোলারও আহ্বান জানান। রাষ্ট্রপতি সোমবার বঙ্গভবনে নির্বাচন কমিশন গঠন সংক্রান্ত বিষয়ে জাতীয় পার্টি-জেপি’র চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপি’র নেতৃত্বাধীন ১৬ সদস্যের এক প্রতিনিধিদলের সাথে আলোচনায় এ কথা বলেন। বঙ্গভবনে আলোচনার জন্য আমন্ত্রণ জানানোয় জেপি’র চেয়ারম্যান রাষ্ট্রপতিকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য শক্তিশালী নির্বাচন কমিশনই যথেষ্ট নয়, দরকার রাজনৈতিক দলগুলোর মধ্যে মতৈক্য। জেপি প্রতিনিধিদল নির্বাচন কমিশনের ধারাবাহিকতা রক্ষার জন্য একাধিক ধাপে…
Read Moreমুক্তিযোদ্ধার স্বীকৃতির রায় বহাল রেখেছে সুপ্রিম কোর্টের আপিল
ডেস্ক রিপোর্ট: ২ হাজার ৩৬৭ জন গেরিলাকে মুক্তিযোদ্ধা হিসাবে প্রাপ্য সম্মান, মর্যাদা ও সুযোগ-সুবিধা দেয়ার হাইকোর্টের রায় বহাল রেখেছে সুপ্রিম কোর্টের আপিল বভাগ। মঙ্গলবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন চার বিচারপতির বেঞ্চ রাষ্ট্রপক্ষের আবেদন খারিজ করে এই আদেশ দেয়। দুই হাজার ৩৬৭ জন গেরিলা মুক্তিযোদ্ধার তালিকা সংবলিত গেজেট বাতিলে সরকারের জারি করা প্রজ্ঞাপন গত ৮ সেপ্টেম্বর অবৈধ ঘোষণা করে রায় দেন বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের হাইকোর্ট বেঞ্চ। ওই রায় স্থগিতের আবেদন নিয়েই চেম্বার আদালতে আসে রাষ্ট্রপক্ষ। ১৯৭১ সালে ন্যাপ-কমিউনিস্ট পার্টি-ছাত্র ইউনিয়নের নেতা-কর্মীরা…
Read Moreএমপি লিটন হত্যাকাণ্ডে আরো ৩ জন আটক
ডেস্ক রিপোর্ট: সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন হত্যার ঘটনায় জড়িত সন্দেহে আরো তিনজনকে আটক করেছে পুলিশ। আটক তিন জনের নাম-পরিচয় জানানো হয়নি। এখন পর্যন্ত এ হত্যাকাণ্ডের ঘটনায় আটকের সংখ্যা ৩৫। গতকাল রাত থেকে আজ ভোর পর্যন্ত সুন্দরগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এ তিনজনকে আটক করা হয়েছে বলে জানা যায়। সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিয়ার রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আটক ব্যক্তিদের পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মিতু/বিবি নিউজ/৮৯৬
Read Moreশান্তিলতা রায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক ডা. দিলীপ রায়ের মা শান্তিলতা রায়ের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। সোমবার এক শোকবার্তায় প্রধানমন্ত্রী তার আত্মার শান্তি কামনা করেন এবং শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। শান্তিলতা রায় গত শনিবার ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলায় নিজ বাড়িতে পরলোক গমন করেন। তার বয়স হয়েছিল ১০৮। এদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরও শান্তিলতা রায়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। মিতু/বিবি নিউজ/৮৯২
Read Moreচলতি বছর ১ হাজার ৮৪০ মেগাওয়াট বিদ্যুৎ যোগ হবে
ডেস্ক রিপোর্ট: চলতি বছর দেশে দশটি বিদ্যুৎ কেন্দ্রের মাধ্যমে উৎপাদিত ১ হাজার ৮৪০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগ হবে। বিদুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের আওতাধীন পাওয়ার সেলের মহাপরিচালক প্রকৌশলী মোহাম্মদ হোসেন বাসসকে বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার ভিশন ২০২১ বাস্তবায়নের জন্য বিদ্যুৎ উৎপাদনে দেশের স্বয়ম্ভরতা অর্জনে বেশ কিছু উদ্যোগ গ্রহণ করেছে।” তিনি বলেন, চলতি বছরে সরকারী ৮টি বিদ্যুৎ কেন্দ্রে ১ হাজার ৬২৩ মেগাওয়াট এবং বেসরকারী ২টি কেন্দ্রের মাধ্যমে ২১৭ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে বলে আশা করা যাচ্ছে। প্রকৌশলী হোসেন বলেন, বিগত ৮ বছরে সরকার দেশে ৮১টি বিদ্যুৎ কেন্দ্রের মাধ্যমে ১০…
Read More