কারিগরি শিক্ষা খাতের ৫৮১ জন শিক্ষক-কর্মকর্তা চীনে প্রশিক্ষণ নিবেন : ১ম ব্যাচের প্রশিক্ষণ শুরু

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের কারিগরি শিক্ষার মান উন্নয়নে এ খাতের ৫৮১ জন শিক্ষক-কর্মকর্তা চীনে প্রশিক্ষণ গ্রহণ করবেন। এরই অংশ হিসেবে চীনের গুয়াংজো ইন্ড্রাষ্টি ও ট্রেড টেকনিশিয়ান কলেজে বাংলাদেশের কারিগরি শিক্ষা খাতের প্রথম ব্যাচের ২০ জন কর্মকর্তা-কর্মচারির ১০ দিনব্যাপী বিষয়ভিত্তিক প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে। চীনে সফররত শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ শুক্রবার সকালে এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় গুয়াংজো মিউনিসিপ্যালিটির ভাইস মেয়র মি. ডল মিংসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আজ ঢাকায় প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়। এতে জানানো হয়েছে, উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত…

Read More

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ ত্রাণমন্ত্রীর

ডেস্ক রিপোর্ট: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম অস্বচ্ছল মুক্তিযোদ্ধা, নদী ভাঙ্গন কবলিত দুস্থ শীতার্ত মানুষের মাঝে পাঁচ হাজার কম্বল বিতরণ করেছেন। শুক্রবার সকালে চাঁদপুর জেলার মতলব উত্তরে তার নিজ বাসভবনে তিনি দলীয় নেতাকর্মীদের উপস্থিতিতে এ কম্বল বিতরণ করেন। এ সময় মতলব উত্তর উপজেলা চেয়ারম্যান মঞ্জুর আহমেদ মঞ্জু, ছেঙ্গারচর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম জজ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট রুহুল আমিন, সেক্রেটারি এম.এ.কুদ্দুসসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান এবং আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মায়া বলেন, মানবিক সহায়তা হিসেবে শীতার্ত ও দুস্থ মানুষেরা রাষ্ট্রের…

Read More

সবার লেখাপড়ার সুযোগ সৃষ্টি করেছে বর্তমান সরকার : অর্থমন্ত্রী

ডেস্ক রিপোর্ট: অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এমপি বলেছেন, সবার পড়ালেখার সুযোগ সৃষ্টি করেছে বর্তমান সরকার। মানুষ শ্রেষ্ঠ জীব উল্লেখ করে তিনি বলেন, এই শ্রেষ্ঠত্ব অর্জনে শিক্ষার কোন বিকল্প নেই। সরকার তাই শিক্ষাকে সর্বাধিক গুরুত্ব দিয়ে এর উন্নয়নে নানা পদক্ষেপ গ্রহণ করে চলেছে। শুক্রবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হলের দিনব্যাপী ‘তৃতীয় পুনর্মিলনী অনুষ্ঠান-২০১৭’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। ‘স্মৃতির আনন্দে, এসো মিলি প্রাণের বন্ধনে’ -স্লোগানকে ধারণ করে হল মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে শামসুন্নাহার হল অ্যালামনাই এসোসিয়েশন। এতে বিশেষ অতিথি ছিলেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী…

Read More

প্রধানমন্ত্রী আজ নোয়াখালীর স্বর্ণদ্বীপে যাচ্ছেন

ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ সেনাবাহিনীর একটি মহড়া অবলোকনসহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নেয়ার জন্য আজ শনিবার মেঘনা নদী থেকে জেগে ওঠা নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার জাহাইজ্জার চর যাচ্ছেন। উল্লেখ্য, যেটি বর্তমানে সেনাবাহিনী কর্তৃক নতুন নাম স্বর্ণদ্বীপ করা হয়েছে। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে সেনাবাহিনীর উদ্যোগে স্বর্ণদ্বীপে বিশেষ নিরাপত্তা ব্যবস্থাসহ সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আজ সকাল সাড়ে ১১টায় হেলিকপ্টার যোগে প্রধানমন্ত্রী স্বর্ণদ্বীপে পৌঁছার কথা রয়েছে। প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাবেন সেনাবাহিনী প্রধান লে. জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক। প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্রে জানা যায়, প্রধানমন্ত্রী বাংলাদেশ সেনাবাহিনীর ১১তম পদাতিক ডিভিশনের তত্ত্বাবধানে এবং…

Read More

শপথ নিলেন সেলিনা হায়াৎ আইভী

ডেস্ক রিপোর্ট:  নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে পুনর্নির্বাচিত মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী শপথ নিয়েছেন। তাঁকে শপথবাক্য পাঠ করান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে শপথ অনুষ্ঠিত হয়। প্রায় একই সময়ে শপথ নিয়েছেন নাসিক নির্বাচনে জয়ী সংরক্ষিত আসনের নয় নারীসহ ৩৬ কাউন্সিলর। কাউন্সিলরদের শপথবাক্য পাঠ করান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন। গত ২২ ডিসেম্বর নাসিক নির্বাচন অনুষ্ঠিত হয়। এরপর ২৮ ডিসেম্বর বিজয়ীদের নাম-ঠিকানাসহ গেজেট প্রকাশিত হয়। এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বী বিএনপির মেয়র প্রার্থী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানকে হারিয়ে জয়ী হন আইভী।…

Read More

এনসিসি মেয়র ও কাউন্সিলরদের শপথ গ্রহণ

ডেস্ক রিপোর্ট: নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (এনসিসি) মেয়র হিসেবে সেলিনা হায়াৎ আইভী শপথ নিয়েছেন। আজ সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে (পিএমও) আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ শপথবাক্য পাঠ করান। আইভি ২০১৬ সালের ২২ ডিসেম্বর অনুষ্ঠিত নির্বাচনে দ্বিতীয়বারের মতো নারায়ণগঞ্জ সিটি মেয়র নির্বাচিত হন। এছাড়াও, আজ শপথ গ্রহণ করেন নির্বাচিত ২৭জন সাধারণ কাউন্সিলর এবং সংরক্ষিত আসনের নয়জন নারী কাউন্সিলর। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন নির্বাচিত সব কাউন্সিলরকে শপথবাক্য পাঠ করান। এলজিআরডি মন্ত্রণালয়ের সচিব আব্দুল মালেকের পরিচালনায় শপথবাক্য পাঠ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। মন্ত্রিসভার…

Read More

রাষ্ট্রপতি রাজনৈতিক দলগুলোর মতামতের ভিত্তিতেই নির্বাচন কমিশনার নিয়োগ দেবেন : অর্থমন্ত্রী

ডেস্ক রিপোর্ট: অর্থ মন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, রাষ্ট্রপতি রাজনৈতিক দলগুলোর মতামতের ভিত্তিতেই নির্বাচন কমিশনার নিয়োগ দেবেন। এতে সরকারের কোন হস্তক্ষেপ থাকবে না। তিনি বুধবার দুপুরে টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার নাল্লাপাড়া বেলায়েত হোসেন বহুমুখী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদানের আগে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন। অর্থমন্ত্রী বলেন,‘আগামী জাতীয় সংসদ নির্বাচন যাতে সকলের অংশগ্রহনে হয় আমরা সেটাই চাই। তিনি বলেন, নির্বাচন কমিশনার নিয়োগ দেয়ার সাংবিধানিক দায়িত্ব রাষ্ট্রপতির। নির্বাচন কমিশনার নিয়োগের জন্য নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সাথে রাষ্ট্রপতি আলোচনা করছেন। অপর এক প্রশ্নের জবাবে মুহিত বলেন, জাল…

Read More

ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ) এর সম্মেলন সুষ্ঠুভাবে আয়োজনের প্রস্তুতি চলছে : স্পিকার

ডেস্ক রিপোর্ট:  স্পিকার ও সিপিএ এর চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, ঢাকায় অনুষ্ঠিতব্য ১৩৬তম ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ) এর সম্মেলন সুষ্ঠু ও সুন্দরভাবে আয়োজনের প্রস্তুতি চলছে। নেদারল্যান্ডের রাষ্ট্রদূত লিওনি কুয়েলেন্যারি বুধবার তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করলে তিনি এ কথা বলেন। আগামী ১ থেকে ৫ এপ্রিল এ সম্মেলন অনুষ্ঠিত হবে। এ সম্মেলনে আইপিইউ এর সদস্য রাষ্ট্রসমুহের স্পিকার, ডেপুটি স্পিকারসহ পার্লামেন্টারিয়ানগণ অংশগ্রহণ করবেন। সাক্ষাতের সময় তাঁরা আসন্ন ১৩৬তম আইপিইউ সম্মেলন এবং দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন। রাষ্ট্রদূত বাংলাদেশের বর্তমান আর্থ-সামাজিক উন্নয়নের ভূয়সী প্রসংশা করেন এবং ভবিষ্যতে উন্নয়নের ধারা অব্যহত…

Read More

লিটনকে হত্যায় জামায়াত-শিবিরের পরিকল্পনা বাস্তবায়নে একশ্রেণির মিডিয়ার সমালোচনা করলেন শেখ হাসিনা

ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী শেখ হাসিনা জামায়াত-শিবিরের ষড়যন্ত্রে সাংসদ মনজুরুল ইসলাম লিটন হত্যাকান্ডকে বাস্তব রূপ দেয়ার সত্য গোপন করে তাকে খারাপ মানুষ হিসেবে উপস্থাপনের জন্য একশ্রেণির মিডিয়ার তীব্র নিন্দা করেছেন। জামায়াত-শিবির গত কয়েক বছরে তাকে বেশ কয়েকবার হত্যার ষড়যন্ত্র করে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘লিটনের জীবনের ঝুঁকি এবং তাকে বার বার হত্যার ষড়যন্ত্র তুলে না ধরে একশ্রেণির মিডিয়া বরং তাকে একটি ছোট্ট ছেলেকে গুলি করার একতরফা ঘটনায় জড়িয়ে চরিত্র হননের চেষ্টা করে। প্রকৃত অর্থে সেদিন লিটনকে হত্যার জন্য হামলা করা হয় যেখান থেকে বাঁচতে গিয়ে গুলিতে আহত হয় আওয়ামী লীগ কর্মীর…

Read More

সংসদ সদস্য লিটন হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও শাস্তির আওতায় আনতে প্রধানমন্ত্রীর নির্দেশ

ডেস্ক রিপোর্ট : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার গাইবান্ধায় সংসদ সদস্য লিটন হত্যার প্রসঙ্গ উল্লেখ করে বলেছেন, এ ধরনের হত্যাকান্ড মেনে নেয়া যায় না। হত্যাকারীদের খুঁজে বের করে তাদের শান্তি নিশ্চিত করা হবে। প্রধানমন্ত্রী বলেন, ‘ নির্বাচিত প্রতিনিধিকে সংসদ সদস্যকে এভাবে হত্যা করা, এটা কখনই মেনে নেয়া যায় না। …এদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।’ প্রধানমন্ত্রী অপরাধীদের দ্রুত খুঁজে বের করে বিচারের আওতায় আনার জন্য আইন শৃংখলা রক্ষাকারি বাহিনী উদ্দেশ্যে বলেন, ‘আমরা আইন-শৃংখলা রক্ষাকারি বাহিনীকে ইতোমধ্যেই নির্দেশ দিয়েছি- যারা এরসঙ্গে জড়িত, যে কোনভাবে তাদেরকে (আততায়ীদের) খুঁজে বের করতে হবে।’ উল্লেখ্য, ৩১ ডিসেম্বর…

Read More