ডেস্ক রিপোর্ট: বহুল কাঙ্খিত পদ্মা বহুমুখি সেতু প্রকল্পের নির্ধারিত সময়ের আগেই সেতুর ৪ লেন সংযোগ সড়কের শিবচর-কাঠালবাড়ি অংশ সংযোগ সড়কের উদ্বোধন করলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। রবিবার বেলা ১২টার দিকে শিবচরের পাচ্চর এলাকায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় সড়কটি। এর ফলে কাওড়াকান্দি ঘাট কাঠালবাড়িতে স্থানান্তরিতর বিষয়টি আরো সম্প্রসারন হলো। এতে শিমুলিয়ার সাথে নৌরুটের দূরত্ব কমবে। দূরত্ব ও দূর্ভোগ কমে যাবে দক্ষিনাঞ্চলের যাত্রীদের। মন্ত্রী অনুষ্ঠানস্থলে আসলে স্থানীয় আওয়ামীলীগসহ পাশ্ববর্ত্তী জেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দ ফুলেল শুভেচ্ছা জানান তাকে। এ সময় ওবায়দুল কাদের বলেন, “মূল পদ্মা সেতুর সামগ্রিক উন্নয়ন কাজ ৪০ শতাংশ…
Read MoreCategory: জাতীয়
জাতীয়
বিএসইসি ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ডেস্ক রিপোর্ট: রাজধানীর শের-ই-বাংলা নগরের আগারগাঁওয়ে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নবনির্মিত ১০তলা অফিস ভবন উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শনিবার সকালে ফলক উন্মোচন করে বিএসইসির নতুন অফিস ভবনের উদ্বোধন করেন তিনি। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও এসইসি’র চেয়ারম্যান ড. এম খায়রুল হোসেন। দেশের স্টক মার্কেটের নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি ৬০ কোটি টাকা ব্যয়ে নিজস্ব অফিস ভবন নির্মাণ করেছে। প্রধানমন্ত্রী ২০১৩ সালের ২৪ নভেম্বর এই ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। এসইসি’র নিজস্ব ভবনের দীর্ঘদিনের স্বপ্ন এই ভবন নির্মাণের মাধ্যম পূরণ হয়েছে। সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত…
Read Moreখালেদা জিয়া এখনো গণতন্ত্রের জন্য হুমকিস্বরূপ এবং বিপজ্জনক : ইনু
ডেস্ক রিপোর্ট : জাসদের সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, খালেদা জিয়া এখনো গণতন্ত্রের জন্য হুমকিস্বরূপ এবং বিপজ্জনক। তিনি শনিবার সকালে রাজধানীর গুলিস্তান শহীদ কর্ণেল তাহের মিলনায়তনে ঢাকা মহানগর জাসদ ও ঢাকার পার্শ্ববর্তী জেলাগুলোর নেতৃবন্দের এক যৌথ প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। আগামী ২৫ ফেব্রুয়ারি সোহরাওয়ার্দী উদ্যানে জাসদের মহাসমাবেশ সফল করার লক্ষ্যে এ যৌথ প্রতিনিধি সভার আয়োজন করা হয়। জঙ্গিদের কেউ কেউ আত্মসমর্পণ করছে এবং জঙ্গি নির্মূলও হচ্ছে উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, ‘বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া জঙ্গিদের সঙ্গ ত্যাগ করেননি, সমর্থন দেয়া-পৃষ্ঠপোষকতা বন্ধ করেনি। খালেদা…
Read Moreশেখ হাসিনার নেতৃত্বে জঙ্গিদের উত্থান বন্ধ করা হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী
ডেস্ক রিপোর্ট: স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় নেতৃত্বে বাংলাদেশ থেকে জঙ্গিদের উত্থান বন্ধ করা হয়েছে। তিনি শনিবার সাভারে জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণে স্বাস্থ্যসম্মত জীবনযাপনে স্বাস্থ্য সচেতনতা সৃষ্টির লক্ষ্যে শীতকালীন ম্যারাথন ও কার্নিভাল উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। শেখ ফজিলাতুন্নেসা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতাল ও নার্সিং কলেজ এই কার্নিভালের আয়োজন করে। মোহাম্মদ নাসিম বলেন, জনগণ এ দেশকে জঙ্গির আস্তানা হিসেবে দেখতে চায় না। একের পর এক দুর্ধর্ষ জঙ্গি নিশ্চিহ্ন হচ্ছে। বিশ্বের বড় দেশগুলো যা পারছে নাÑ শেখ হাসিনার বাংলাদেশ তা…
Read Moreজনসভা সফল করতে প্রচারপত্র বিতরণ করলেন ওবায়দুল কাদের
ডেস্ক রিপোর্ট: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবসের জনসভা সফল করার লক্ষ্যে প্রচারপত্র বিতরণ করেছে আওয়ামী লীগের পক্ষ থেকে। শনিবার বিকেলে জাতীয় মসজিদ বায়তুল মোকারমের দক্ষিণ গেট ও আশে-পাশের এলাকায় প্রচারপত্র বিতরণ করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত জনসভা আগামী ১০ জানুয়ারি সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হবে। জনসভায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভাপতিত্ব করবেন এবং গুরুত্বপূর্ণ ভাষণ দিবেন। এ সময়ে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ, বিজ্ঞান…
Read Moreশান্তিপূর্ণ নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলোর মধ্যে মতৈক্য প্রয়োজন : রাষ্ট্রপতি
ডেস্ক রিপোর্ট: রাষ্ট্রপতি আব্দুল হামিদ বলেছেন, একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য একটি শক্তিশালী নির্বাচন কমিশন (ইসি) গঠনে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতৈক্যের প্রয়োজন। রাষ্ট্রপতি পরবর্তী নির্বাচন কমিশন গঠনে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর কাছ থেকে মতামত গ্রহণে তাঁর উদ্যোগের অংশ হিসেবে শনিবার জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) নেতৃবৃন্দের সঙ্গে বৈঠকে এ কথা বলেন। রাষ্ট্রপতির প্রেসসচিব জয়নাল আবেদীন বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন। বঙ্গভবনের দরবার হলে অনুষ্ঠিত এ বৈঠকে দলের দশ সদস্যের একটি প্রতিনিধিদলের নেতৃত্ব দেন জাসদ সভাপতি আ স ম আব্দুর রব। প্রায় ঘন্টাব্যাপী বৈঠকে জাসদ ইসি গঠনে স্থায়ী সমাধানে আইন…
Read Moreসেনাবাহিনী যে কোন অশুভ শক্তিকে প্রতিহত করতে পূর্বের চেয়ে অনেক বেশি প্রস্তুত : প্রধানমন্ত্রী
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার বলেছেন, আমাদের মুক্তিযুদ্ধের আদর্শে গড়ে ওঠা এই সেনাবাহিনী যে কোন অশুভ শক্তিকে দৃঢ়ভাবে প্রতিহত করতে পূর্বের চেয়ে অনেক বেশি প্রস্তুত। প্রধানমন্ত্রী বলেন, ‘সাঁজোয়া, গোলন্দাজ ও পদাতিক বাহিনীর নতুন প্রবর্তিত যুদ্ধ সরঞ্জামে সুসজ্জিত সেনাবাহিনীর প্রতি জনগণের আস্থা আরো সুদৃঢ় হয়েছে।’ প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার সকালে নোয়াখালীর স্বর্ণদ্বীপে (জাহাইজ্জার চর) বাংলাদেশ সেনাবাহিনীর ম্যানুভার অনুশীলন-২০১৬ মহড়া অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, আমাদের চৌকস সেনাবাহিনীর অত্যাধুনিক রণসজ্জা ও তাদের সুদৃঢ় কার্যক্রম পেশাদারিত্বের স্বাক্ষর বহন করে। সেনাবাহিনীর আধুনিকায়নের অংশ হিসেবে নতুন সংযোজিত ট্যাংক এমবিটি-২০০০, এপিসি বিটিআর-৮০,…
Read Moreস্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে পর্যাপ্ত ক্ষমতা দেয়া হয়েছে : প্রধানমন্ত্রী
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে পর্যাপ্ত ক্ষমতা দেয়া হয়েছে যাতে এসব প্রতিষ্ঠান ক্ষমতার বিকেন্দ্রীয়করণে যথেষ্ট শক্তিশালী ভূমিকা পালন করতে পারে। তিনি বলেন, স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো জনগণের বিভিন্ন সমস্যা সমাধান করার পাশাপাশি প্রাথমিক শিক্ষার উন্নয়নে মুখ্য ভূমিকা পালন করে থাকে। প্রধানমন্ত্রী শনিবার সন্ধ্যায় তাঁর সরকারি বাসভবন গণভবনে লন্ডনস্থ বেন্টের মেয়র পারভেজ আহমেদ সৌজন্য সাক্ষাৎ করতে এলে এ কথা বলেন। বৈঠকে ব্রিটিশ হাউস অব কমন্সের সদস্য, বঙ্গবন্ধুর নাতনী এবং শেখ হাসিনার ভাগনি টিউলিপ রিজওয়ানা সিদ্দিক উপস্থিত ছিলেন। বৈঠকের পর প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন। প্রধানমন্ত্রী…
Read Moreবিএনপিকে কর্মসুচী পালন করার অনুমতি না দেওয়া আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপার : স্বাস্থ্য মন্ত্রী
ডেস্ক রিপোর্ট: বিএনপিকে যেকোন কর্মসুচী যেকোন স্থানে পালন করার অনুমতি না দেওয়া এটা আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপার সরকারের কিছু না বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম। শনিবার দুপুরে সাভারের জাতীয় স্মৃতিসৌধে উইন্টার রান এন্ড কানির্ভাল দৌড় প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের সাথে আলাপ কালে মন্ত্রী এ কথা বলেন । মন্ত্রী এসময় আরও বলেন বিএনপি যেকোন কর্মসুচী পালন করলে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে অনুমতি নিতে হবে। এখানে সরকারের কোন কিছু করার নেই। আইনশৃঙ্খলা বাহিনী কর্মসুচীর অনুমতি দিলে তারা করতে পারে। না দিলে করতে পারবে না।…
Read Moreজঙ্গীবাদের বিরুদ্ধে লড়াইয়ে যথাযথ প্রযুক্তি ব্যবহার করতে প্রকৌশলীদের প্রতি ইনুর আহবান
ডেস্ক রিপোর্ট: তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু আজ বলেছেন, প্রকৌশলীদের উচিত যথাযথ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বাংলাদেশের উন্নয়নে আত্মনিয়োগ করা। শুক্রবার বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) খেলার মাঠে বুয়েট এ্যালামনাই উৎসবে তথ্যমন্ত্রী একথা বলেন। বিশ্ববিদ্যালয়ের একজন এ্যালামনাস ইনু বলেন, জঙ্গীবাদের বিরুদ্ধে লড়াইয়ে প্রকৌশলী ও স্থপতিদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা উচিত। তিনি বাংলাদেশের উন্নয়নে প্রকৌশলীদের ভূমিকার প্রশংসা করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- অধ্যাপক আবদুল্লাহ আল সাইদ। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- এ্যালামনাই এসোসিয়েশনের সভাপতি ড. জামিলুর রেজা চৌধুরী। এসময় অন্যান্যের মধ্যে বুয়েটের উপাচার্য ড. সাইফুল ইসলাম এবং প্রবাসী প্রকৌশলীরা, যারা বুয়েটের প্রাক্তন শিক্ষার্থী তারা উপস্থিত ছিলেন।…
Read More