ডেস্ক রিপোর্ট: আনসার ব্যাটালিয়ন সদস্যদের চাকরি স্থায়ীকরণের (কনফার্ম) লক্ষ্যে এ সম্পর্কিত আনসার ব্যাটালিয়ন (সংশোধনী) ২০১৬ আইনের চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিসভার সাপ্তাহিক বৈঠকে এ অনুমোদন দেয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম ব্রিফকালে সাংবাদিকদের বলেন, আইনটি পাস হলে ৬ বছর দায়িত্ব পালনের পর এই আধা পুলিশের (প্যারা পুলিশ) একজন সদস্যের চাকরি স্থায়ী হবে। আগে এর মেয়াদ ছিল ৯ বছর। অর্থাৎ ৬ বছর সংযুক্ত সদস্য হিসেবে দায়িত্ব পালন করলে একজন আনসার সদস্যের চাকরি স্থায়ীকরণের বিবেচনায় আসবে। বৈঠকে তিতাস গ্যাস সঞ্চালন ও বিতরণ…
Read MoreCategory: জাতীয়
জাতীয়
আজ ঢাকায় আসছেন সূচির বিশেষ দূত
ডেস্ক রিপোর্ট : অং সান সুচির বিশেষ দূত হিসেবে ঢাকা সফরে আসছেন মিয়ানমারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী উচ থিন। রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের উপর আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপ বাড়ার মধ্যে মঙ্গলবার বিকালে তিনি ঢাকা আসছেন বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা। সফরকালীন সময়ে বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শহীদুল হকের সঙ্গে সু চির বিশেষ দূত থিনের সাক্ষাৎ করার সম্ভাবনা রয়েছে। গত বছরের ৯ অক্টোবর মিয়ানমারের তিনটি সীমান্ত পোস্টে ‘বিচ্ছিন্নতাবাদীদের’ হামলায় নয় সীমান্ত পুলিশ নিহত হওয়ার পর রাখাইন রাজ্যের রোহিঙ্গা অধ্যুষিত জেলাগুলোতে সেনা অভিযান শুরু হলে সম্প্রতি এই…
Read Moreবঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
ডেস্ক রিপোর্ট: স্বাধীনতার মহান স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ধানমন্ডি-৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। আজ মঙ্গলবার সকাল ৭টার দিকে প্রথমে তিনি প্রধানমন্ত্রী হিসেবে ও পরে আওয়ামী লীগ সভাপতি হিসেবে দলের শীর্ষ নেতাদের নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে তিনি বঙ্গবন্ধু ভবনের ভেতরে যান এবং সেখানে আধাঘণ্টারও বেশি সময় অবস্থান করেন। প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ধারাবাহিকভাবে যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শ্রদ্ধা নিবেদন করেন। প্রধানমন্ত্রী যাওয়ার পর…
Read More১৩ হাজার গাছ কাটার অনুমোদন মন্ত্রিসভায়
ডেস্ক রিপোর্ট: শ্রীপুর থেকে জয়দেবপুর পর্যন্ত গ্যাস সঞ্চালন পাইপলাইন নির্মাণ প্রকল্প বাস্তবায়নে তিন কিলোমিটার এলাকা জুড়ে ১৩ হাজার ৩৫৬টি গাছ কাটার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। তবে এসব গাছ কাটার পর তিতাস গ্যাস ট্র্যান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডকে দ্বিগুণ গাছ রোপন করতে হবে। সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেয়া হয় বলে সভা শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এ তথ্য জনান। তিনি বলেন, প্রকল্পটি বাস্তবায়নের জন্য বন বিভাগের প্রাকৃতিক ও সৃজিত বনের বৃক্ষ কর্তন ও অপসারণের প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। ৩ কিলোমিটার এলাকা জুড়ে ১৩…
Read Moreবাংলাদেশ ২০৪১ সালের আগেই উন্নত-সমৃদ্ধ দেশে পরিণত হবে : রাষ্ট্রপতি
ডেস্ক রিপোর্ট: রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, সরকার গৃহীত ‘ভিশন ২০২১’ এবং ‘ভিশন ২০৪১’-এর আলোকে বাংলাদেশ ২০৪১ সালের আগেই উন্নত-সমৃদ্ধ দেশে পরিণত হবে। উন্নয়ন মেলা উপলক্ষে রোববার এক বাণীতে তিনি এ কথা বলেন। আবদুল হামিদ বলেন, বাংলাদেশ আজ উন্নয়ন, অগ্রগতি ও সমতাভিত্তিক সমাজ প্রতিষ্ঠার মহাসড়কে এগিয়ে চলেছে।বর্তমান সরকার সূচিত বিভিন্ন উন্নয়ন কার্যক্রম জনসাধারণের কাছে তুলে ধরার লক্ষ্যে তিনদিন ব্যাপী ‘উন্নয়ন মেলা ২০১৭’ অনুষ্ঠিত হচ্ছে জেনে রাষ্ট্রপতি সন্তোষ প্রকাশ করেন। উন্নয়ন মেলা আয়োজনের সাথে সংশ্লিষ্ট সকলকে তিনি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।তিনি বলেন, বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা শেখ হাসিনার নেতৃত্বে ১৯৯৬ সালে…
Read Moreনাসিকের দায়িত্বভার নিচ্ছেন আইভী
ডেস্ক রিপোর্ট: নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র সেলিনা হায়াৎ আইভী আজ সোমবার নিজের দায়িত্বভার বুঝে নেবেন। সেই সঙ্গে ২৭ জন ওয়ার্ড কাউন্সিলর এবং ৯ জন সংরক্ষিত নারী কাউন্সিলরাও নিজ নিজ দায়িত্বভার বুঝে নেবেন বলে জানা গেছে। নগর ভবনে আজ তারা প্রথম আনুষ্ঠানিকভাবে অফিস শুরু করবেন। এর আগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে গত বৃহস্পতিবার এসব নবনির্বাচিত জনপ্রতিনিধিরা শপথ বাক্য পাঠ করেছেন। এ সময় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র সেলিনা হায়াৎ আইভী গণমাধ্যমকে জানান, তিনি নারায়ণগঞ্জকে ক্লিন অ্যান্ড গ্রিন সিটিতে পরিণত করবেন। নারায়ণগঞ্জকে শঙ্কামুক্ত রাখতে কাজ করবেন। চলমান উন্নয়ন কাজ অব্যাহত রাখবেন। সেই…
Read Moreতিন দিনব্যাপী উন্নয়ন মেলা ২০১৭ শুরু হচ্ছে আজ
ডেস্ক রিপোর্ট: রূপকল্প-২০২১ এবং ভিশন-২০৪১ তথা টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়নের ক্ষেত্রে সরকারের সাফল্য সম্পর্কে জনগণকে অবহিত করার লক্ষ্যে আজ থেকে দেশের সকল জেলা ও উপজেলা সদরে শুরু হচ্ছে তিন দিনব্যাপী ‘উন্নয়ন মেলা- ২০১৭’। এবারের মেলার প্রতিপাদ্য ‘উন্নয়নের জন্য গণতন্ত্র- শেখ হাসিনার মূলমন্ত্র’। এ ব্যাপারে ড. দেওয়ান এম. হুমায়ুন কবির বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেলা তিনটায় তাঁর সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্স-এর মাধ্যমে এই অনুষ্ঠানটির উদ্বোধন করবেন।’ রাষ্ট্রপতি আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘উন্নয়ন মেলা- ২০১৭’-এর সাফল্য কামনা করে পৃথক বাণী দিয়েছেন। মিতু/বিবি নিউজ/১০২১
Read Moreচিকিৎসা শিক্ষার মান নিয়ে সরকার কোনো আপোষ করবে না : স্বাস্থ্যমন্ত্রী
ডেস্ক রিপোর্ট: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, চিকিৎসা শিক্ষার মান নিয়ে সরকার কোনো আপোষ করবে না। যে কলেজে মানসম্মত শিক্ষক নাই, লাইব্রেরী ও ল্যাবরেটরিসহ প্রয়োজনীয় অবকাঠামো নাই, শিক্ষার্থীর সংখ্যার অনুপাতে হাসপাতালের শয্যা নাই সেই কলেজ চালানোর কোনো দরকার নাই। তিনি বলেন, সরকার এ বছর চারটি কলেজের ভর্তি কার্যক্রম স্থগিত করেছে। যে সব কলেজ দ্রুত সময়ের মধ্যে নীতিমালার শর্ত পূরণ করতে পারবে না আগামী শিক্ষাবর্ষে তাদের ভর্তি কার্যক্রম বন্ধ করে দেওয়া হবে। স্বাস্থ্যমন্ত্রী রোববার ঢাকা মেডিকেল কলেজের ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষের কে-৭৪ ব্যাচের নতুন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায়…
Read Moreবিশ্ব ইজতেমাকে ঘিরে কোন ধরনের জঙ্গি হামলার হুমকি নেই : স্বরাষ্ট্রমন্ত্রী
ডেস্ক রিপোর্ট: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, টঙ্গীর তুরাগ পাড়ে অনুষ্ঠেয় বিশ্ব ইজতেমাকে ঘিরে কোন ধরনের জঙ্গি হামলার হুমকি নেই। মুসলিম উম্মার দ্বিতীয় সর্ববৃহৎ সম্মিলন বিশ্ব ইজতেমা আগামী ১৩ জানুয়ারি থেকে শুরু হবে। স্বরাষ্ট্রমন্ত্রী রোববার দুপুরে টঙ্গী পৌরসভা কার্যালয়ে ৫২তম বিশ্ব ইজতেমার চূড়ান্ত প্রস্তুতিমূলক পর্যালোচনা সভায় সভাপতির বক্তৃতায় এ কথা বলেন। সভায় প্রধান অতিথি হিসেবে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বক্তব্য রাখেন। বিশেষ অতিথি হিসেবে গাজীপুর, টঙ্গী-২ আসনের সংসদ সদস্য আলহাজ মো. জাহিদ আহসান রাসেল, মহাপুলিশ পরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হক, ঢাকা বিভাগীয় কমিশনার হেলাল উদ্দিন আহমেদ,…
Read Moreপুঁজিবাজারের উন্নয়নে সরকারের সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে : প্রধানমন্ত্রী
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোববার দেশের পুঁজি বাজারে তাঁর সরকারের অব্যাহত সহযোগিতার অংশ হিসেবে সাধারণ বিনিয়োগকারিদের জন্য দেশব্যাপী বিনিয়োগ শিক্ষা কার্যক্রম’র (ফিন্যান্সিয়াল লিটারেসি প্রোগ্রাম) উদ্বোধন করেছেন। প্রধানমন্ত্রী বলেন, ‘বর্তমান সরকার পুঁজিবাজারের উন্নয়নে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখবে। পুঁজিবাজার হবে উন্নত বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে দীর্ঘমেয়াদী অর্থায়নের এক নির্ভরযোগ্য উৎস।’ প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আনুষ্ঠানিকভাবে ‘দেশব্যাপী বিনিয়োগ শিক্ষা কার্যক্রম’র উদ্বোধন করেন। প্রধানমন্ত্রী এর আগে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নবনির্মিত ভবন উদ্বোধন করেন। ২০১৩ সালের ২৪ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনাই এক লাখ স্কয়ার ফুট…
Read More