ডেস্ক রিপোর্ট : প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে তাঁর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। প্রধানমন্ত্রী মঙ্গলবার সকালে রাজধানীর ধানমন্ডিতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। পুষ্পস্তবক অর্পণ শেষে প্রধানমন্ত্রী স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি শ্রদ্ধার নিদর্শন হিসেবে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন। কেন্দ্রীয় নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি হিসেবে শেখ হাসিনা দলের পক্ষেও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আরো একটি পুষ্পস্তবক অর্পণ করেন। পরে আওয়ামী লীগের সহযোগি সংগঠনসমূহ যেমন যুবলীগ, ছাত্রলীগ,…
Read MoreCategory: জাতীয়
জাতীয়
দেশের সকল জেলাকে রেলের আওতায় আনা হবে : রেলপথ মন্ত্রী
ডেস্ক রিপোর্ট: রেলপথ মন্ত্রী মুজিবুল হক এমপি বলেছেন, দেশের সকল জেলাকে পর্যায়ক্রমে রেলের আওতায় আনা এবং সকল সিঙ্গেল গেজ রেললাইনকে ডুয়েল গেজে রূপান্তর করা হবে। মঙ্গলবার দুপুরে নীলফামারী উন্নয়ন মেলা পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এ সময় মন্ত্রী আরো বলেন, আগামী ২৪ জানুয়ারি থেকে নীলফামারী-ঢাকা রুটে চলাচলকারী নীলসাগর এক্সপ্রেস ট্রেনে নতুন আমদানী করা লাল-সবুজের কোচ সংযোজন করা হবে। অনুষ্ঠানে নীলফামারী-১ আসনের সংসদ সদস্য আফতাব উদ্দিন সরকার, নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য ও বিরোধী দলীয় হুইপ শওকত চৌধুরী, লালমনিরহাট-কুড়িগ্রাম অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত সংরক্ষিত সংসদ সদস্য এ্যাডভোকেট সফুরা বেগম…
Read Moreসরকার ভারতে পাটপণ্য রফতানির সমস্যা মোকাবেলায় উদ্যোগ নিয়েছে : মির্জা আজম
ডেস্ক রিপোর্ট: পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মির্জা আজম বলেছেন, বাংলাদেশের পাটপণ্যের ওপর ভারতের করা এ্যান্টি-ডাম্পিং শুল্ক তুলে নেয়ার জন্য সরকার সব ধরনের উদ্যোগ গ্রহণ করেছে। তিনি বলেন, এই আইনের ফলে বাংলাদেশ থেকে ভারতে প্রতি বছর যে এক লাখ টন পাটপণ্য রফতানি হয় তার ওপর নেতিবাচক প্রভাব পড়বে। প্রতিমন্ত্রী মঙ্গলবার রাজধানীতে ‘জুট ডাইভার্সিফিকেশন প্রমোশন সেন্টার (জেডিপিসি)’র উদ্বোধন উপলক্ষে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন। তিনি বলেন, ‘এই আইনের কারণে ভারতে পাটপণ্য রফতানির ক্ষেত্রে বাংলাদেশ অনেক ক্ষতির সম্মুখীন হবে। তাই আমরা ভারতের সরকারের সঙ্গে এ্যান্টি-ডাম্পিং আইনের প্রক্রিয়াসহ অন্যান্য বিষয়ে আলোচনার জন্য বিভিন্ন…
Read Moreনানা কর্মসূচির মধ্য দিয়ে সারাদেশে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত
ডেস্ক রিপোর্ট: নানা কর্মসূচির মধ্য দিয়ে মঙ্গলবার রাজধানী ঢাকাসহ সারাদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আওয়ামী লীগসহ রাজনৈতিক ও সামাজিক সংগঠনগুলো আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে। এর আগে সকালে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়, বঙ্গবন্ধু ভবন ও সারাদেশে সংগঠনের কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। এদিকে দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকালে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন এবং বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতা-কর্মী-সমর্থকসহ সর্বস্তরে হাজার হাজার…
Read Moreমিটার গেজ লাইনের জন্য আরো ১০০ কোচ মেরামত করবে বাংলাদেশ রেলওয়ে
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ রেলওয়েকে আধুনিককায়নের অংশ হিসেবে মিটার গেজ লাইনের জন্য আরো ১০০ কোচ মেরামত করতে সরকার একটি প্রকল্প গ্রহণ করেছে। রেলওয়েমন্ত্রী এম মুজিবুল হক মঙ্গলবার বাসসকে বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার জনগণের জন্য আন্তরিকভাবে জনপ্রিয় এই গণপরিবহন সহজতর করছে বলে সার্বিকভাবে রেলওয়ে সেবার উল্লেখযোগ্য উন্নতি হয়েছে।’ তিনি বলেন, জনগণের সন্তোষজনক পর্যায়ে নিয়ে যেতে বাংলাদেশ রেলওয়ে সেবার উন্নয়ন তার মন্ত্রণালয় বিভিন্ন উন্নয়ন প্রক্ল্প গ্রহণ ও বাস্তবায়ন করেছে। এই প্রকল্পে মন্ত্রণালয় বাংলাদেশ রেলওয়ের নিজস্ব জনশক্তির ওপর ভিত্তি করে ডেভেলপমেন্ট অব প্রজেক্ট প্রোপোজাল (ডিপিপি) পুনর্গঠন করেছে এবং অনুমোদনের জন্য তা…
Read Moreপাঠ্যবইয়ে ভুল থাকার দায় স্বীকার শিক্ষামন্ত্রীর
ডেস্ক রিপোর্ট: পাঠ্যবইয়ে ভুল থাকার কথা স্বীকার করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এ সময় তিনি বলেন, অমার্জনীয় ভুলের ঘটনায় জড়িত প্রত্যেককে শাস্তি দেওয়া হবে। মঙ্গলবার সচিবালয়ে পূর্ব নির্ধারিত এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী এ দায় স্বীকার করেন। কম সময়ে ছাপতে গিয়ে পাঠ্যপুস্তকে ভুল হয়েছে স্বীকার করে নুরুল ইসলাম নাহিদ বলেন, ছোট ছোট ভুল ছাপার মিসটেকের কারণে হতে পারে। কিন্তু বড় বড় ভুল যেমন: কাভার পেইজে বড় অক্ষরে ছাপার শব্দে বানান ভুল, কবিতা বিকৃতি। এগুলো ক্ষমার অযোগ্য। তিনি বলেন, বড় ভুলগুলো কীভাবে সংশোধন করা যায়, তা নিয়ে কাজ করা হচ্ছে। ইতিমধ্যে দু’জনকে…
Read Moreদেশের মানুষের ঘরে ঘরে স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে সরকার কাজ করছে : তোফায়েল আহমদ
ডেস্ক রিপোর্ট: বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, দেশের মানুষের ঘরে ঘরে স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে সরকার কাজ করছে। তিনি বলেন, বর্তমান সরকারের আমলে দেশে স্বাস্থ্য খাতে ব্যাপক উন্নয়ন কর্মকান্ড হচ্ছে। স্বাস্থ্য সেবার ব্যাপারে সকলকে আরো বেশি নজর দিতে হবে। সকলের জন্য শিক্ষা ও স্বাস্থ্য সেবা নিশ্চিত করার ক্ষেত্রে শেখ হাসিনার কোন বিকল্প নেই।’ মন্ত্রী সোমবার রাজধানীর উত্তরায় শহীদ মনসুর আলী মেডিকেল কলেজে প্রথম বর্ষের এমবিবিএস কোর্সে ভর্তিকৃত ছাত্র-ছাত্রীদের নবীনবরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করছিলেন। শহীদ মনসুর আলী ট্রাষ্ট ও গভর্নিং বডির চেয়ারম্যান লায়লা আরজুমান্দ এর সভাপতিত্বে মেডিকেল কলেজের নবীনবরণ ও পরিচিতি…
Read Moreঅভিবাসীরা যাতে ভোগান্তির শিকার না হয় তা গুরুত্ব সহকারে দেখার আহ্বান ডেপুটি স্পিকারের
ডেস্ক রিপোর্ট: ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া বিদেশে অভিবাসীরা যাতে কোন প্রকার ভোগান্তি ও প্রতারণার শিকার না হয় তা গুরুত্ব সহকারে দেখতে সরকার ও রিক্রুটিং এজেন্সিগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন। বাংলাদেশের অভিবাসী শ্রমিকের অধিকার রক্ষায় তৃণমূল পর্যায়ের বেসরকারী সামাজিক সংগঠন ওয়ারবী ফাউন্ডেশন বাংলাদেশের আয়োজনে অভিবাসী, অভিবাসীদের অধিকার এবং উন্নয়ন’ শীর্ষক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ আহ্বান জানান। ফজলে রাব্বী মিয়া বলেন, বাংলাদেশের অর্থনীতিতে অভিবাসীরা গুরুত্বপূর্ণ অবদান রাখছে। প্রশিক্ষণ দিয়ে বিদেশে মানব সম্পদ প্রেরণ করলে সেখানে গিয়ে তারা আরো ভালো কাজ করতে পারবে। সংসদ সদস্য ইসরাফিল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের…
Read Moreদেশের গণতন্ত্র যেন শক্ত শিকড় বাঁধতে পারে সরকার সে ব্যবস্থা করছে : আইনমন্ত্রী
ডেস্ক রিপোর্ট: আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, দেশবাসী এখন গণতান্ত্রিক শাসন ব্যবস্থার মধ্যে বসবাস করছে। দেশে গণতন্ত্র যেন শক্ত শিকড় বাঁধতে পারে সরকার সেই ব্যবস্থাই করছে। রোববার ঢাকা জজ কোর্ট প্রাঙ্গণে বৃহত্তর কুমিল্লা আইনজীবী কল্যাণ সমিতি, ঢাকার দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। আইন পেশা অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সম্মানজনক পেশা উল্লেখ করে আনিসুল হক বলেন, এ পেশায় নিয়োজিত ব্যক্তিরা দেশের গতি নির্ধারণ এবং আইনের শাসন প্রতিষ্ঠা করেন। এটি করা তাদের কর্তব্যও বটে। আর্থিক কল্যাণের পাশাপাশি ন্যায়বিচার প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে আইনজীবীদের উদ্দেশে আইনমন্ত্রী…
Read Moreদেশের উন্নয়ন ও দারিদ্র্য বিমোচনে সম্পৃক্ত হতে সকলের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার দেশের সার্বিক উন্নয়ন ও দারিদ্র্য বিমোচনে সচেতন নাগরিক, জনপ্রতিনিধি, প্রশাসনিক কর্মকর্তা ও আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীসহ সকল শ্রেণীপেশার মানুষকে সম্পৃক্ত হবার আহবান জানিয়েছেন। প্রধানমন্ত্রী আজ বিকেলে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশব্যাপী উন্নয়ন মেলা-২০১৭’র উদ্বোধনকালে প্রধান অতিথির ভাষণে একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, ‘আমি দেশকে এগিয়ে নিতে দলমত নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষের সহযোগিতা চাই।’ তিনি বলেন, ‘আমাদের নির্বাচিত প্রতিনিধিরা আছেন-সর্বস্তরে। সংসদ সদস্য থেকে একেবারে ইউনিয়ন পরিষদ ও ওয়ার্ড মেম্বাররা প্রত্যেকেই, বিভিন্ন শ্রেণী পেশার জনগণরা রয়েছেন, আমাদের প্রশাসনে সম্পৃক্ত ব্যক্তিবর্গ আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর সংস্থার সদস্যরা- সকলেরই…
Read More