নানা আয়োজনে পালিত হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দিবস

ডেস্ক রিপোর্ট : ৪৬ তম দিবস উপলক্ষে বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষেদের সামনে জাতীয় পতাকা ও বেলুন উড়িয়ে দিবসটি উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যপক ড.ফারজানা ইসলাম। পরে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয় র‌্যালিটি পুরো বিশ্ববিদ্যালয় ঘুড়ে উন্মক্ত মঞ্চে গিয়ে শেষ হয়। র‌্যালিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী ও কর্মচারীরা অংশ গ্রহন করেন। উল্লেখ্য ১৯৭১ সালের এই দিনে বিশ্ববিদ্যালয়টির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এটি দেশের একমাত্র আবাসিক বিশ্ববিদ্যালয়। প্রাকৃতিক সৌন্দের্যের লীলাভূমি ও শীতের অতিথি পাখির অভয়াশ্রম হিসেবে সুখ্যাতি অর্জন করেছে বিশ্ববিদ্যালয়ের সাতশ’ একরের সবুজ ক্যাম্পাস। দিনব্যাপী অনুষ্ঠানমালার মধ্যে আরো রয়েছে সকাল এগারোটায়…

Read More

রাষ্ট্রপতি আলোচনার জন্য আরো রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানাবেন

ডেস্ক রিপোর্ট: নতুন নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে আলোচনার জন্য আগামী সপ্তাহে আরো কয়েকটি রাজনৈতিক দলকে বঙ্গভবনে আমন্ত্রণ জানানো হবে। রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন বুধবার বাসসকে জানান, ‘রাষ্ট্রপতির সাথে আলোচনার জন্য আগামী সপ্তাহে আরো কয়েকটি নিবন্ধিত রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হবে।’ নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সাথে আনুষ্ঠানিক আলোচনার উদ্যোগ নিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ এবং এরই অংশ হিসেবে গত ১৮ ডিসেম্বর তিনি বিএনপি’র সাথে আলোচনা করেন। এ পর্যন্ত তিনি ২৩টি রাজনৈতিক দলের সাথে আলোচনা করেছেন। কাজী রকিবউদ্দিন আহমদের নেতৃত্বাধীন বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ আগামী ফেব্রুয়ারিতে…

Read More

রাষ্ট্রপতির ন্যায়সঙ্গত উদ্যোগে আওয়ামী লীগের পূর্ণ সমর্থন থাকবে : ওবায়দুল কাদের

ডেস্ক রিপোর্ট:  আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচন কমিশন (ইসি) পুনর্গঠনে রাষ্ট্রপতির যে কোনো ন্যায়সঙ্গত উদ্যোগে আওয়ামী লীগের পূর্ণ আস্থা থাকবে। তিনি বলেন, ‘আওয়ামী লীগ বাংলাদেশের সংবিধান ও বিরাজমান সব আইন কানুনের ওপর শ্রদ্ধাশীল। রাষ্ট্রপতির সুদীর্ঘ রাজনৈতিক জীবনের সুগভীর প্রজ্ঞা ও সুবিবেচনার প্রতি আওয়ামী লীগের পরিপূর্ণ আস্থা ও বিশ্বাস রয়েছে। নির্বাচন কমিশন পুনর্গঠনে রাষ্ট্রপতি গৃহীত যে কোনো ন্যায়সঙ্গত উদ্যোগের প্রতি এই দলের পরিপূর্ণ সমর্থন থাকবে।’ ওবায়দুল কাদের বুধবার সন্ধ্যায় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন।…

Read More

প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয় : ডেপুটি স্পিকার

ডেস্ক রিপোর্ট: ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া বলেছেন, প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়। প্রয়োজনীয় সুযোগ-সুবিধা এবং সঠিক সেবা যত্ন পেলে তারাও সমাজের জন্য অনেক কিছু করতে পারে। বুধবার নিউট্রিশন এন্ড অটিজম রিসার্চ সেন্টার (নার্ক), ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা মাঠ প্রাঙ্গণে নারী স্বাস্থ্য, পুষ্টি ও অটিজম বিষয়ক পরামর্শ ও সেবা কেন্দ্র উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। ডেপুটি স্পিকার বলেন, অটিস্টিক শিশুদের জন্য প্রধানমন্ত্রীর সুযোগ্য কন্যা সায়মা ওয়াজেদ পুতুল যে জনহিতৈষী কাজ করে যাচ্ছেন, তা বিশ্বব্যাপী প্রশংসনীয়। বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাও প্রতিবন্ধী উন্নয়নে বিভিন্ন ধরণের সুযোগ সুবিধা দিয়ে যাচ্ছেন। প্রতিবন্ধীদের ভাতা প্রদানকে…

Read More

প্রধানমন্ত্রী আজ সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন

ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী শেখ হাসিনা টানা দ্বিতীয় মেয়াদে সরকার গঠনের তিন বছর পূর্তি উপলক্ষে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সন্ধ্যা সাড়ে ৭টায় এই ভাষণ প্রদান করবেন। বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) এবং বাংলাদেশ বেতারে একযোগে এই ভাষণ সম্প্রচারিত হবে।             মিতু/বিবি নিউজ/১০৯৬

Read More

বাংলাদেশে অবস্থানরত মিয়ানমারের নাগরিকদের ফিরিয়ে নেয়ার আহ্বান পুনর্ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট:   প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে অবস্থানরত মিয়ানমারের নাগরিকদের সেদেশে ফিরিয়ে নেয়ার জন্য মিয়ানমারের প্রতি তাঁর আহ্বান আজ পুনর্ব্যক্ত করেছেন। বুধবার সন্ধ্যায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে মিয়ানমারের সফররত পররাষ্ট্র প্রতিমন্ত্রী উ কিয়াও টিন সাক্ষাৎ করতে এলে প্রধানমন্ত্রী একথা বলেন। বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, দু’দেশ আলোচনার মাধ্যমে শরণার্থী সমস্যার একটি স্থায়ী সমাধানে উপনীত হতে পারে। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বৈঠকের পরে সাংবাদিকদের এ বিষয়ে অবহিত করেন। প্রেস সচিব জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে সন্ত্রাস ও জঙ্গিবাদের বিষয়ে তাঁর সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির পুনরোল্লেখ করে বলেন, ‘বাংলাদেশ প্রতিবেশি কোন দেশের বিরুদ্ধে…

Read More

উন্নয়ন কাজের ধারাবাহিকতা রক্ষায় সচেষ্ট হতে জেলা পরিষদ চেয়ারম্যানদের প্রতি প্রধানমন্ত্রীর আহবান

ডেস্ক রিপোর্ট: সরকারের উন্নয়ন কাজের ধারাবাহিকতা রক্ষা করে সততা, নিষ্ঠা ও একাগ্রতার সঙ্গে নবনিবর্বাচিত জেলা পরিষদ চেয়ারম্যানদের দায়িত্ব পালনের আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বলেন, ‘সরকারের উন্নয়ন কাজের ধারাবাহিকতা যাতে বজায় থাকে। আমি চাই আপনারা (জেলা পরিষদ চেয়ারম্যানগণ) অন্তত সেই দায়িত্বটা ভালভাবে পালন করবেন। …দেশ ও জাতির সেবায় আপনাদেরকে নিবেদিত প্রাণ হয়ে কাজ করতে হবে। তিনি বলেন, ‘আমি চাই সততা, নিষ্ঠা, একাগ্রতার সাথে আপনারা স্ব-স্ব দায়িত্ব পালন করবেন। আপনাদের মূল লক্ষ্যটা হবে মানুষের সেবা করা।’ প্রধানমন্ত্রী উদ্দেশে সকলে তাঁর তেজগাওস্থ কার্যালয়ে জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করানো…

Read More

বিশ্ব ইজতেমা শুরু শুক্রবার

ডেস্ক রিপোর্ট:  টঙ্গীর তুরাগ নদীর পাড়ে আগামীকাল শুক্রবার শুরু হচ্ছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। দেশের ১৭টি জেলার মুসল্লিদের পাশাপাশি ইজতেমার এই পর্বে অংশ নিচ্ছেন বিশ্বের বিভিন্ন দেশের ধর্মপ্রাণ মুসল্লিরা। ইজতেমা উপলক্ষে প্রচণ্ড ঠাণ্ডা উপেক্ষা করে বুধবার থেকে ইজতেমা ময়দানে আসতে শুরু করেছেন দেশ-বিদেশের মুসল্লিরা। এরই মধ্যে প্রয়োজনীয় কার্যক্রম শেষ হয়েছে ইজতেমার ময়দানের। মুসল্লিরা দলে দলে ময়দানে এসে খুঁজে নিচ্ছে যার যার খিত্তা। শুক্রবার বাদ ফজর বিশ্ব ইজতেমার প্রথম ধাপ শুরু হবে বলে জানিয়েছেন ইজতেমার মুরুব্বি গিয়াস উদ্দিন। তিনি বলেন, এ বছর বিশ্ব ইজতেমায় অংশ নেবেন দেশের ৩৩টি জেলার মুসল্লি। এর…

Read More

শপথ নিলেন জেলা পরিষদের চেয়ারম্যানরা

ডেস্ক রিপোর্ট:  শপথ নিয়েছেন নবনির্বাচিত জেলা পরিষদের চেয়ারম্যানরা। আজ সকালে প্রধানমন্ত্রী কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের শপথবাক্য পাঠ করান। এসময় ৫৯ জেলার জেলা পরিষদ চেয়ারম্যানদের শপথবাক্য পাঠ করানো হয়। এর আগে গত ২৮ ডিসেম্বর সারা দেশের ৫৯ জেলায় জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। মিতু/বিবি নিউজ/১০৭৮

Read More

শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গভবনে যাবে আওয়ামী লীগ

ডেস্ক রিপোর্ট :  নির্বাচন কমিশন (ইসি) গঠন নিয়ে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে আজ বুধবার সংলাপ করবে ক্ষমতাসীন আওয়ামী লীগ। দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিকাল চারটায় ১৯ সদস্যের প্রতিনিধি দল বঙ্গভবনে যাবেন। পরে নির্বাচন কমিশন গঠন নিয়ে রাষ্ট্রপতির কাছে উপস্থাপিত বাংলাদেশ আওয়ামী লীগের প্রস্তাব ও সুপারিশমালা সম্পর্কে সন্ধ্যা সাড়ে ৬টায় আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং নির্বাচন কমিশন সংক্রান্ত প্রস্তাব ও সুপারিশমালা প্রণয়নে গঠিত কমিটির আহ্বায়ক ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের…

Read More