ডেস্ক রিপোর্ট : আওয়ামী লীগ সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকার পল্লবী থানা আওয়ামী লীগের সভাপতি ইলিয়াস উদ্দিন মোল্লা এমপি’র মাতা আজমা বেগমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী মরহুমার পবিত্র রুহের মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। আওয়ামী লীগের এক শোক বার্তায় শনিবার এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, রাজধানীর সিএমএইচ হাসপাতালে আজ সকাল সাড়ে আটটায় আজমা বেগম চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহে—রাজিউন)। তার বয়েস হয়েছিল ৭২ বছর। তিনি চার ছেলে, চার মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে…
Read MoreCategory: জাতীয়
জাতীয়
বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত কাল সকাল ১১টায়
ডেস্ক রিপোর্ট : টঙ্গীতে অনুষ্ঠিত বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে আগামীকাল রবিবার বেলা ১১টা থেকে সাড়ে ১১টার মধ্যে। গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশিদ এ খবর নিশ্চিত করেন। । বিশ্ব ইজতেমা ময়দানের পাশে শহীদ আহসান উল্যাহ মাস্টার স্টেডিয়ামে স্থাপিত জেলা পুলিশের কন্ট্রোল রুম সংলগ্ন মিডিয়া সেন্টারের সামনে শনিবার দুপুর ১টার দিকে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান। বিশ্ব ইজতেমার দ্বিতীয়পর্ব তথা ৫২তম বিশ্ব ইজতেমা আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে। ইজতেমার শীর্ষ মুরুব্বি দিল্লির মাওলানা শামীম এ বয়ান দেন। বাংলাদেশের মাওলানা মো: নূর রহমান বাংলায় এর তরজমা…
Read Moreবিএনপির সাথে সংলাপের কোন সুযোগ নেই : ওবায়দুল কাদের
ডেস্ক রিপোর্ট: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচন কমিশন পুনগঠন নিয়ে বিএনপির সাথে সংলাপের কোন সুযোগ নেই। সন্ত্রাস করলে কঠোর ব্যবস্থা। রাষ্ট্রপতির উদ্যোগ যদি পছন্দ না হয় বিএনপির আর সে কারণে তারা যদি আন্দোলনে নামে, তবে তাদের সেই আন্দোলনকে আওয়ামী লীগ রাজনৈতিকভাবে মোকাবিলা করবে। ” আজ শনিবার সকালে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) জনসচেতনতামূলক কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। এই জনসচেতনতামূলক কার্যক্রমের সময় মন্ত্রীর সঙ্গে ছিলেন বিআরটিএর চেয়ারম্যানসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা। এ সময় বিএনপিকে উপহাস করে তিনি…
Read Moreইজতেমায় ইবাদতে মশগুল মুসল্লিরা
ডেস্ক রিপোর্ট : টঙ্গীর তুরাগতীরে আয়োজিত বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের দ্বিতীয় দিন আজ শনিবার। ফজরের নামাজের পর আমবয়ান শুরু হয়েছে। ইবাদত-বন্দেগিতে মশগুল রয়েছেন লাখো মুসল্লি। এর মধ্যে চলছে চিল্লাভিত্তিক আলোচনা। আগামীকাল রবিবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের বিশ্ব ইজতেমা। এর আগ পর্যন্ত তাবলিগ জামাতের শীর্ষস্থানীয় মুরব্বিরা পর্যায়ক্রমে আখলাক, ইমান ও আমলের ওপর বয়ান পেশ করবেন। ইজতেমায় অংশ নিতে দেশের বিভিন্ন স্থান থেকে মুসল্লিরা জামাতবদ্ধ হয়ে গত বুধবার রাত থেকে আসতে শুরু করেছেন। ধর্মপ্রাণ মুসল্লিরা ইজতেমা ময়দানে পৌঁছে শুরু করেন জিকির-আসগার। গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশিদ গতকাল…
Read Moreদেশে ফিরেছেন প্রধানমন্ত্রী
ডেস্ক রিপোর্ট : সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের (ডব্লিউইএফ) ৪৭তম বার্ষিক সভায় যোগদান শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার বেলা সাড়ে ১০ টার পর এমিরেটস এয়ারলাইন্সে (ইকে-৫৮২)ফ্লাইটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌছেন প্রধানমন্ত্রী। এসময় মন্ত্রী পরিষদ সদস্যরা প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান। এর আগে বাংলাদেশ সময় রাত ৮টা ৮ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের ইকে-০৮৮ ফ্লাইটে দেশের উদ্দেশ্যে সুইজারল্যান্ডের জুরিখ আর্ন্তজাতিক বিমানবন্দর ছাড়েন প্রধানমন্ত্রী। যাত্রাপথে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে চার ঘণ্টা বিরতি করেছেন প্রধানমন্ত্রী। বিমানবন্দরে তাকে বিদায় জানান সুইজারল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত ও জেনেভায় জাতিসংঘ দফতরে স্থায়ী প্রতিনিধি শামীম আহসান। ডব্লিউইএফের বার্ষিক সভায় যোগ দিতে সুইজারল্যান্ডে…
Read Moreঅ্যান্টি ডাম্পিং শুল্ক প্রত্যাহার করতে ভারতের প্রতি বাণিজ্যমন্ত্রীর আহবান
ডেস্ক রিপোর্ট: বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বাংলাদেশের পাটপণ্য রফতানির উপর ভারত সরকার যে অ্যান্টি ডাম্পিং শুল্ক আরোপ করেছে, তা প্রত্যাহারের আহবান জানিয়েছেন। বাণিজ্যমন্ত্রী বলেন, ভারতের উচিত বিষয়টি সহানুভূতির সাথে বিবেচনা করা। ভারতের প্রায় ৬ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের পণ্য রফতানির বিপরীতে বাংলাদেশ ভারতে রফতানি করে মাত্র ৬০০ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের পণ্য। এরমধ্যে পাটপণ্য খুব বেশি নয়। তিনি বলেন, ভারত অনেক বড় দেশ, বাংলাদেশের পাটপণ্য রফতানির উপর থেকে অ্যান্টি ডাম্পিং শুল্ক প্রত্যাহার করলে তেমন ক্ষতি হবে না। ভারত বাংলাদেশকে তামাক ও মদ ছাড়া সকল পণ্য ডিউটি ও কোটা ফ্রি সুবিধা প্রদান…
Read Moreবিএনপির মরা গাঙ্গে আর কখনো জোয়ার আসবে না : ওবায়দুল কাদের
ডেস্ক রিপোর্ট : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপিকে নিয়ে এখন আর ভাবার কোন প্রয়োজন নেই। কারণ, বিএনপির মরা গাঙ্গে আর কখনো জোয়ার আসবে না। দেশে বিদেশে নালিশ করা ছাড়া আর বিএনপির কোন কাজ নেই উল্লেখ করে তিনি বলেন, বিএনপি বর্তমানে একটি নালিশ পার্টিতে পরিণত হয়েছে। ওবায়দুল কাদের গতকাল বিকেলে নগরীর সার্কিট হাউজ মাঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী (মিডিয়া) প্রয়াত মাহবুবুল হক শাকিলের স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণ সভায়…
Read Moreজামায়াত, রাজাকার ও জঙ্গিদের সঙ্গে নিয়ে গণতন্ত্র মজবুত করা যায় না : তথ্যমন্ত্রী
ডেস্ক রিপোর্ট: জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, নির্বাচন ও গণতন্ত্রের প্রস্তাব নিয়ে আলোচনা পরে। তিনি বেগম খালেদা জিয়ার উদ্দেশে বলেন, আগে জামায়াত, রাজাকার ও জঙ্গি ছাড়ুন। জামায়াত, রাজাকার ও জঙ্গিদের সঙ্গে নিয়ে গণতন্ত্র মজবুত করা যায় না। তথ্যমন্ত্রী বলেন, তত্ত্বাবধায়ক সরকারের বিধান আদালত নাকচ করে দেয়ার পরে অনির্বাচিত সরকার গঠনের আর কোন অবকাশ বাংলাদেশে নেই। তিনি বলেন, বিএনপির নেতৃবৃন্দের নির্বাচনকালীন সরকার বা অনির্বাচিত অন্তবর্র্তীকালীন সরকার গঠনের প্রস্তাব নির্বাচন ভন্ডুল করার প্রস্তাব। তথ্যমন্ত্রী গতকাল শুক্রবার কুষ্টিয়া সার্কিট হাউজে জাসদ নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে গণতান্ত্রিক উপায়ে ইসি গঠন না…
Read More‘বঙ্গবন্ধু ১০ জানুয়ারি ফিরে না আসলে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব থাকতো না’
ডেস্ক রিপোর্ট: বঙ্গবন্ধু পরিষদের আলোচনা সভায় বক্তারা বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যদি ১৯৭২ সালের ১০ জানুয়ারি দেশে ফিরে না আসতেন তাহলে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব থাকতো না। স্বাধীনতা বিরোধীরা বাংলাদেশের বিরুদ্ধে জন্ম থেকেই চক্রান্ত শুরু করেছিল এবং ’৭৫-সালে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে। জাতীয় প্রেস ক্লাবে শুক্রবার সকালে অনুষ্ঠিত বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে এক আলোচনা সভায় বক্তারা এ কথা বলেন। বঙ্গবন্ধু পরিষদের উদ্যোগে আয়োজিত এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সাধারণ সম্পাদক ডা. এস এ মালেক। আলোচনায় অংশগ্রহণ করেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এডভোকেট ইউসুফ হোসেন…
Read Moreস্বদেশের উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর সুইজারল্যান্ড ত্যাগ
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুইজারল্যান্ডে তার পাঁচ দিনের সফর শেষে শুক্রবার সন্ধ্যায় ঢাকার উদ্দেশ্যে জুরিখ ত্যাগ করেছেন। প্রধানমন্ত্রীকে বহনকারি এমিরেট্স এয়ারলাইন্সের একটি ফ্লাইট স্থানীয় সময় দুপুর ২টা ৪৫ মিনিটে দুবাই’র উদ্দেশ্যে জুরিখ আন্তর্জাতিক বিমান বন্দর ত্যাগ করে। দুবাইতে চার ঘন্টা যাত্রা বিরতির পর ভোর ৪টায় প্রধানমন্ত্রী ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন। সুইজারল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ও জাতিসংঘে স্থায়ী প্রতিনিধি শামীম আহ্সান বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান। প্রধানমন্ত্রী এবং তার সফরসঙ্গীদের বহনকারি ফ্লাইটটি আগামীকাল সকাল ১০টা ১৫ মিনিটে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়াল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ)…
Read More