ডেস্ক রিপোর্ট : আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, বর্তমান সরকারের আমলে বাংলাদেশের স্বাস্থ্য খাতের অর্জন বিশ্বব্যাপী প্রশংসিত হচ্ছে। দেশে চিকিৎসা খাতে ব্যাপক অগ্রগতি হয়েছে। রোববার বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে আই.সি.ইউ ইউনিট উদ্বোধন কালে তিনি এ কথা বলেন। হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল একেএম মাসুদ আহসানের সভাপতিত্বে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য এবং বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন, সাধারণ সম্পাদক মজিবর রহমান মজনু, হাসপাতাল ও ক্লিনিক সমুহের পরিচালক ডা: আবুল কায়সার মাহমুদ সাইদুর রহমান, রাজশাহী বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) আশিষ…
Read MoreCategory: জাতীয়
জাতীয়
ইসির সার্চ কমিটি গঠনে বিএনপি তাদের দলীয় লোকের নাম প্রস্তাব করেছে : ওবায়দুল কাদের
ডেস্ক রিপোর্ট : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচন কমিশন (ইসি) গঠনে বিএনপি সার্চ কমিটি গঠনের জন্য তাদের দলীয় লোকের নাম প্রস্তাব করেছে। বিচারপতি কে এম হাসানের নাম উল্লেখ করে তিনি বলেন, ‘তিনি বিএনপির দলীয় লোক । কারণ তিনি বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ছিলেন।’ কাদের আরো বলেন, বিএনপি ক্ষমতায় থাকার সময় বিচারপতি আব্দুল আজিজকে প্রধান নির্বাচন কমিশনার করে বিএনপি দলীয় ইসি গঠন করেছিলেন। ওবায়দুল কাদের রোববার সকালে রাজধানীর গুলিস্তানের মহানগর নাট্যমঞ্চ মিলনায়তনে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের অধীন ২০ নং ওয়ার্ড যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে…
Read Moreআন্তর্জাতিক পরিমণ্ডলেও বাংলাদেশ পুলিশ সুপরিচিত : রাষ্ট্রপতি
ডেস্ক রিপোর্ট : রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, বাংলাদেশ পুলিশের প্রতিটি সদস্য দেশপ্রেম ও মানবতার মন্ত্রে উজ্জীবিত হয়ে পেশাদারিত্ব ও নিরপেক্ষতার সাথে কাজ করে জনগণের বন্ধু হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে সক্ষম হবে। পুলিশ সপ্তাহ-২০১৭ উপলক্ষে এক বাণীতে রাষ্ট্রপতি এ কথা বলেন। আবদুল হামিদ বলেন, আন্তর্জাতিক পরিম-লেও আজ বাংলাদেশ পুলিশ সুপরিচিত। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে আমাদের পুলিশ সদস্যদের দক্ষতা, নিষ্ঠা, পেশাদারিত্ব বিশ্ববাসীর অকুণ্ঠ প্রশংসা অর্জন করেছে। বাণীতে তিনি বলেন, বাংলাদেশ পুলিশের প্রতিটি বিভাগে নারী পুলিশের পদচারণা যেমন প্রতিষ্ঠানটিকে করেছে যুগোপযোগী, তেমনি দেশের নারী ও শিশুদের সেবা প্রদানে যুক্ত করেছে নতুন মাইলফলক। রাষ্ট্রপতি…
Read Moreপুলিশ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী
ডেস্ক রিপোর্ট : পুলিশ সপ্তাহ ২০১৭ এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঢাকা মেট্রোপলিটন পুলিশ লাইনস্ রাজারবাগ পুলিশ লাইন প্যারেড গ্রাউন্ডে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রী পুলিশ সপ্তাহ উদ্বোধন করেন। পুলিশ সপ্তাহের উদ্বোধনকালে শেখ হাসিনা বলেন, দেশের পুলিশ বাহিনী তা প্রতিরোধ ও নির্মূলে বীরত্বের সঙ্গে কাজ করছে। তাদের এ অবদান জাতি চিরদিন স্মরণ করবে। ২০১৩ সাল থেকে ২১ জন পুলিশ সদস্য জঙ্গিগোষ্ঠী ও বিএনপি-জামায়াতের সন্ত্রাসী কার্যকলাপ প্রতিরোধে জীবন দিয়েছেন। তাদের আত্মার শান্তি কামনা করছি। বার্ষিক কুচকাওয়াজে সালাম গ্রহণ, বীরত্বপূর্ণ কাজের জন্য পদক বিতরণ ও পুলিশ মুক্তিযোদ্ধা…
Read Moreসরকার বিদ্যুৎ উৎপাদনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে : মোশাররফ
ডেস্ক রিপোর্ট: এলজিআরডি ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, আধুনিক যুগে যে কোন উন্নয়ন কর্মকান্ডের জন্য বিদ্যুৎ হচ্ছে গুরুত্বপূর্ণ উপাদান। এজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার বিদ্যুৎ উৎপাদনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে। মন্ত্রী শনিবার ফরিদপুর সদর উপজেলার আলিয়াবাদ ইউনিয়নের পাতপাশা গ্রামে পল্লী বিদ্যুৎ সমিতির নবনির্মিত বিদ্যুৎ সরবরাহ লাইনের উদ্বোধনকালে এ কথা বলেন। এর আওতায় ৬ কিলোমিটারেরও অধিক এলাকার ৩.২১ গৃকস্থালী, ৩ বাণিজ্য, ২ কুঠির শিল্প ও ১টি সেচ প্রকল্পে বিদ্যুৎ সংযোগ দেয়া হয়। মোশাররফ বলেন, ২০০৯ সালে আওয়ামী লীগের ক্ষমতা গ্রহণকালে দেশে বিদ্যুত উৎপাদনের পরিমাণ ছিল ৩ হাজার…
Read Moreশিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ক্রীড়া ও সংস্কৃতি চর্চায় সমান গুরুত্ব প্রদানের আহবান প্রধানমন্ত্রীর
ডেস্ক রিপোর্ট : প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে লেখাপড়ার পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চায় সমান গুরুত্ব প্রদানের আহবান জানিয়ে বলেছেন, প্রতিযোগিতার মধ্যদিয়ে আমাদের শিশুদের মেধা ও মননের বিকাশ ঘটে। প্রধানমন্ত্রী বলেন, ‘খেলাধূলা, সঙ্গীত চর্চা, সাংস্কৃৃতিক প্রতিযোগিতা- লেখাপড়ার পাশাপাশি বিভিন্ন রচনা, হস্তলেখা প্রতিযোগিতাসহ বিভিন্ন প্রতিযোগিতার মধ্য দিয়ে আমাদের শিশুদের মেধা ও মনন বিকাশের সুযোগ হয়।’ প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সকালে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মাধ্যমিক এবং উচ্চশিক্ষা অধিদপ্তর আয়োজিত ৪৬তম শীতকালীন জাতীয় স্কুল ও মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে এ কথা বলেন। ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গনে…
Read More‘আমিন আমিন’ ধ্বনিতে মুখরিত তুরাগ পাড়
ডেস্ক রিপোর্ট : গাজীপুরের টঙ্গীর তুরাগতীরে আয়োজিত ৫২তম বিশ্ব ইজতেমা আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে। আজ রবিবার বেলা ১১টার কিছু পরে মোনাজাত শুরু হয়। হেদায়ীত বয়ান শেষে আখেরি মোনাজাত শুরু করেন দিল্লির জামে মসজিদের (মারকাজ) শীর্ষ মুরব্বি মাওলানা সা’দ আহমেদ। আবেগঘন এই মোনাজাতে ‘আমিন আমিন’ ধ্বনিতে প্রকম্পিত হয়ে উঠে ইজতেমা ময়দান ও আশপাশের এলাকা। মোনাজাতে দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনা করা হচ্ছে। আখেরি মোনাজাত উপলক্ষে আজ গাজীপুর সিটি করপোরেশনের সব কর্মকতা-কর্মচারীর ছুটি বাতিল করা হয়। এ ছাড়া গাজীপুর জেলা ও সব উপজেলা এবং ঢাকা…
Read Moreদশম জাতীয় সংসদের চতুর্দশ অধিবেশন শুরু আজ
ডেস্ক রিপোর্ট : দশম জাতীয় সংসদের চতুর্দশ অধিবেশন আজ রোববার বিকাল ৪টায় শুরু হবে। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে গত ৩ জানুয়ারি এ অধিবেশন আহবান করেন। এটি হবে দশম জাতীয় সংসদের ২০১৭ সালের প্রথম তথা শীতকালীন অধিবেশন। বছরের প্রথম অধিবেশন হিসাবে সংবিধান অনুযায়ি রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ অধিবেশনের শুরুর দিন আজ সংসদে ভাষণ দিবেন। এরপর এ ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনা অনুষ্ঠিত হবে। ফলে সংসদের এ অধিবেশন দীর্ঘ হবে। তবে আজ বিকেল ৩টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিতব্য সংসদ কার্য-উপদেষ্টা…
Read Moreবিএনপির নির্বাচন কালীন সরকার গঠনের প্রস্তাব মনগড়া : তথ্যমন্ত্রী
ডেস্ক রিপোর্ট : জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, নির্বাচন কালীন সরকার গঠনের প্রস্তাব মনগড়া ও বাংলাদেশকে সংকটে ফেলার প্রস্তাব। শনিবার কুষ্টিয়ার মিরপুরে বর্ডার গার্ড বাংলাদেশ স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। হাসানুল হক ইনু বলেন, অন্তবর্তীকালীন সরকার গঠনের বিধান বাংলাদেশের সংবিধানে নেই। সংবিধান বর্হিভুত কোন বিষয় নিয়ে সংলাপ হতে পারে না। তিনি বলেন, আন্দোলন করার অধিকার সবার আছে। আন্দোলনের নামে অতীতের মতো কেউ যেন আগুন যুদ্ধ, জঙ্গিদের উস্কানী বা নাশকতা অর্ন্তঘাতে লিপ্ত না…
Read Moreবঙ্গবন্ধুর হত্যাকারীদের দই-কলা খাইয়ে বিদেশে পাঠিয়ে দেয়া হয়েছিল : আইনমন্ত্রী
ডেস্ক রিপোর্ট : আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক আজ বলেছেন, জিয়া-এরশাদ ২১ বছর পর্যন্ত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যার কোন মামলা করতে দেয়নি। যারা বঙ্গবন্ধুকে হত্যা করেছিল তাদেরকে দই-কলা খাইয়ে বিদেশে পাঠিয়ে দেয়া হয়েছিল। শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার ধরখার বাসস্ট্যান্ড এলাকায় তিতাস নদী পুনঃখনন প্রকল্পের উদ্বোধন শেষে জনসভায় প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী এসব কথা বলেন। আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আক্তার হোসেনের সভাপতিত্বে জনসভায় বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, আখাউড়া উপজেলা আওয়ামী লীগের আহবায়ক অধ্যাপক…
Read More