ঊনসত্তরের গণঅভ্যুত্থানের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সকলের প্রতি দায়িত্ব পালনের আহবান রাষ্ট্রপতির

ডেস্ক রিপোর্ট : রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সমৃদ্ধ বাংলাদেশ গঠনে ঊনসত্তরের গণঅভ্যুত্থানের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দায়িত্ব পালনের জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছেন। গণঅভ্যুত্থান দিবসের প্রাক্কালে প্রদত্ত সোমবার এক বাণীতে তিনি এ আহবান জানান। রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশের স্বাধিকার ও গণতান্ত্রিক অগ্রযাত্রায় ১৯৬৯ সালের ২৪ জানুয়ারি একটি ঐতিহাসিক দিন। এ দিনটি গণঅভ্যুত্থান দিবস হিসেবে আমাদের স্বাধিকার আন্দোলনের ইতিহাসে স্মরণীয় হয়ে আছে। দেশের স্বাধিকার আন্দোলনে যাঁরা শহিদ হয়েছেন, তাঁদের স্মৃতির প্রতিও তিনি গভীর শ্রদ্ধা জানান। আবদুল হামিদ বলেন,জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানি শাসন, শোষণ ও বঞ্চনা থেকে বাঙালি জাতিকে মুক্ত করতে…

Read More

যুদ্ধশিশু ও বীর মাতারা কোন পাপ করেনি, তাদের সম্মান দেয়ার সাহস অর্জন করতে হবে : তথ্যমন্ত্রী

ডেস্ক রিপোর্ট :  তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, যুদ্ধশিশু এবং বীর মাতারা কোন পাপ করেনি, তাদের মমতা এবং সম্মান দেয়ার সৎ সাহস আমাদের অর্জন করতে হবে। তিনি বলেন, অনেক নারীকেই সব হারাতে হয়েছে, কিন্তু তারা আপোষ করেননি। সেই বীর নারীরা, বীর মাতারা সম্মানের পাত্র, আর তাদের গর্ভের নিষ্পাপ শিশুরাও মমতার দাবিদার। সোমবার বাংলা একাডেমির কবি শামসুর রাহমান মিলনায়তনে একটি উপন্যাস গ্রন্থের প্রকাশরা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। অন্যপ্রকাশ থেকে প্রকাশিত ‘রৌদ্রবেলা ও ঝরাফুল’নামক উপন্যাস গ্রন্থটিতে একাত্তরের মুক্তিযুদ্ধে তৎকালীন পাকিস্তানি হানাদারদের নারী নির্যাতন ও লাখো নারীর সম্ভ্রমহানির ঘটনায়…

Read More

ইসি গঠন নিয়ে রাষ্ট্রপতির কাছে বিএনপির প্রস্তাবের গোপনীয়তা তারাই ভঙ্গ করেছেন : ওবায়দুল কাদের

ডেস্ক রিপোর্ট :  আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিহবন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচন কমিশন (ইসি) গঠন নিয়ে রাষ্ট্রপতির কাছে বিএনপির দেয়া প্রস্তাবের গোপনীয়তা তারাই ভঙ্গ করেছেন। সোমবার বিকেলে রাজধানীর হোসেনি দালান রোডে ঢাকা মহানগর আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজের স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ঢাকা মহানগর দক্ষিন এই স্মরণ সভার আয়োজন করে। কাদের বলেন, ‘বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমার বিরুদ্ধে বঙ্গভবনের গোপনীয়তা ভঙ্গেও যে অভিযোগ করেছেন, সেটা স্ববিরোধী। তিনি নিজেই বলেছেন, আমরা কার নাম দিয়েছি, সেটা আওয়ামী লীগ…

Read More

সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধিনেই আগামী নির্বাচন হবে : নাসিম

ডেস্ক রিপোর্ট :  স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধিনেই আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে। দু বছর পর ২০১৯ সালে জাতীয় সংসদ নির্বাচন হবে উল্লেখ করে তিনি বলেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ওই নির্বাচনেও জনগণ আবারো আওয়ামী লীগকেই ভোট দেবে। মোহাম্মদ নাসিম সোমবার দুপুরে সিরাজগঞ্জের শিয়ালকোলে জাতীয় নেতা শহীদ এম মনসুর আলী সরকারি মেডিক্যাল কলেজের নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শনকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, সিরাজগঞ্জবাসীর দীর্ঘদিনের দাবি শহীদ এম মনসুর আলী মেডিক্যাল কলেজের কাজ বাস্থবায়নের মধ্যদিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর প্রতিশ্রুতি রক্ষা করেছেন। নির্দিষ্ট…

Read More

সার্কের জন্য সময়োপযোগী কর্মসূচি গ্রহণের ওপর প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ

ডেস্ক রিপোর্ট :  প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ অঞ্চলের জনগণের প্রত্যাশা পূরণে সার্কের জন্য সময়োপযোগী এবং ফলপ্রসূমুখী কর্মসূচি গ্রহণের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেছেন। তিনি বলেন, ‘জনগণের প্রত্যাশা পূরণে সার্কের কর্মকান্ড সুনির্দিষ্ট লক্ষ্যের ভিত্তিতে, সময়োপযোগী, ফলপ্রসূমুখী হতে হবে।’ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সোমবার সন্ধ্যায় গণভবনে সার্কের বিদায়ী মহাসচিব অর্জুন বাহাদুর থাপা সৌজন্য সাক্ষাৎ করতে এলে প্রধানমন্ত্রী এ অভিমত ব্যক্ত করেন। বৈঠকের পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের বৈঠকের বিষয়ে অবহিত করেন। এ অঞ্চলের দেশগুলোর মধ্যে বিবদমান সমস্যার ধরণ একই উল্লেখ করে প্রধানমন্ত্রী বৈঠকে এই সমস্যা সমাধানে আঞ্চলিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।…

Read More

নগরীতে আরেকটি পুলিশ লাইন প্রতিষ্ঠার পরিকল্পনা সরকারের রয়েছে : প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পুলিশের আবাস হিসেবে বর্তমান রাজারবাগ পুলিশ লাইন অপ্রতূল হয়ে পড়ায় সরকার নগরীতে দ্বিতীয় পুলিশ ব্যারাক প্রতিষ্ঠার সিদ্ধান্ত নিয়েছে। তিনি সোমবার রাজারবাগ পুলিশ লাইনে পুলিশ সপ্তাহ-২০১৭ এর উদ্বোধন শেষে ‘পুলিশ ওয়েলফেয়ার প্যারেড’-এ প্রথমবারের মতো ভাষণকালে বলেন, ‘আমরা নগরীতে আরেকটি পুলিশ লাইন প্রতিষ্ঠার পরিকল্পনা নিয়েছি।’ তিনি আরো বলেন, এই ব্যারাক প্রতিষ্ঠার জন্য উপযুক্ত জমি খোঁজা হচ্ছে। প্রধানমন্ত্রী বলেন, জনগণকে অধিকতর ভালো সেবা দেয়ার জন্য ঢাকা মহানগরীকে দু’ভাগে ভাগ করা হয়েছে এবং ‘এ জন্য আমরা নগরীতে আরেকটি পুলিশ লাইন প্রতিষ্ঠার পরিকল্পনা নিয়েছি।’ বাংলাদেশ পুলিশ তৃণমূলের পুলিশ…

Read More

সাভার উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব বুঝে নিলেন সমর

ডেস্ক রিপোর্ট : সাভার উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত ১নং প্যানেল চেয়ারম্যানের দায়িত্ব বুঝে নিয়েছেন সাভার উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রলীগের সাবেক নেতা ফখরুল আলম সমর। আজ সোমবার দুপুরে সাভার উপজেলা পরিষদ কার্যালয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও ) আবু নাসের বেগের কাছ থেকে দায়িত্ব বুঝে নেন ফখরুল আলম সমর। দায়িত্ব বুঝে নেয়ার পরে তিনি উপজেলা পরিষদের দাপ্তরিক কাজ শুরু করেছেন। দায়িত্ব বুঝে নেয়ার সময় উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ডা. এনামুর রহমানসহ আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ ও স্বেছাসেবক লীগের নেতাকর্মীরা। এদিকে উপজেলা পরিষদের দ্বিতীয় প্যানেল চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে সাভার…

Read More

লিটন হত্যাকারীদের অবশ্যই দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হবে : প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট :  সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনের হত্যাকা-ের জন্য স্বাধীনতা বিরোধী বিএনপি-জামায়াত চক্রকে অভিযুক্ত করে হত্যাকারীদের অবশ্যই দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হবে বলে পুনর্ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  তিনি বলেন, ‘মাঝে মাঝে শোনা যায় সংসদ সদস্য আওয়ামী লীগ নেতা কোথায় কে একটু শক্ত হয়ে দাঁড়িয়েছে তাদেরকে শেষ করে দেয়া হচ্ছে, তাদেরকেই হত্যা করা হচ্ছে। এসব হত্যা পরিকল্পনাই বিএনপি-জামায়াতের আন্দোলন ও কর্মকা-। এ ধরনের ঘটনা মেনে নেয়া যায় না। আমরা যেমন জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছি তখন লিটনের হত্যার সাথে যারা জড়িত তাদের ঠিকই খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি…

Read More

পুলিশকে আরও জনবান্ধব হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

ডেস্ক রিপোর্ট :  ঔপনিবেশিক আমলের ধ্যান-ধারণার পরিবর্তে গণতান্ত্রিক মূল্যবোধের সাথে একাত্ম হয়ে পুলিশের সেবাকে আরও জনবান্ধব করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘প্রতিটি পুলিশ সদস্যকে অসহায় ও বিপন্ন মানুষের প্রতি অকুণ্ঠচিত্তে সেবার হাত প্রসারিত করতে হবে। ’ সোমবার রাজারবাগ পুলিশ লাইনে ‘পুলিশ সপ্তাহ-২০১৭’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। জাতির পিতার ভাষণের উদ্বৃতি তুলে ধরে শেখ হাসিনা আরও বলেন, ‘আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার ভাষণে যেকথা বলেছিলেন-আমরা স্বাধীন দেশের নাগরিক। আমাদের পুলিশবাহিনী স্বাধীন দেশের পুলিশবাহিনী। আমাদের প্রতিটি ক্ষেত্রে জনসেবা করার মানসিকতা নিয়ে…

Read More

দেশ ও সমাজের উন্নয়নে প্রশিক্ষণ সুদূরপ্রসারী ভূমিকা রাখবে : রাষ্ট্রপতি

ডেস্ক রিপোর্ট :  রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ প্রশিক্ষণের ওপর গুরুত্ব আরোপ করে বলেছেন, দেশ ও সমাজের উন্নয়নে ফলপ্রসূ প্রশিক্ষণ সুদূরপ্রসারি ভূমিকা রাখতে পারবে। জাতীয় প্রশিক্ষণ দিবস উপলক্ষে রোববার এক বাণীতে তিনি এ কথা বলেন। বাংলাদেশ প্রশিক্ষণ ও উন্নয়ন সমিতি (বিএসটিডি) প্রতি বছর ২৩ জানুয়ারি ‘জাতীয় প্রশিক্ষণ দিবস’ পালন করে আসছে জেনে সন্তোষ প্রকাশ করে রাষ্ট্রপতি এই উদ্যোগকে স্বাগত জানান। আবদুল হামিদ বলেন, বিশ্বায়ন, জলবায়ু পরিবর্তন, মুক্তবাজার অর্থনীতি, তথ্যের অবাধ প্রবাহ এবং প্রযুক্তি হস্তান্তরের প্রেক্ষাপটে আন্তর্জাতিক সম্পর্ক উন্নয়নসহ দেশের সার্বিক উন্নয়ন নিশ্চিতকরণে প্রয়োজন দক্ষ মানবসম্পদ। বর্তমান সরকার গবেষণালব্ধ ফলাফলের ভিত্তিতে জনপ্রশাসনের…

Read More