শিক্ষক স্বল্পতা দূরীকরণের লক্ষ্যে কমিটি গঠন করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়

ডেস্ক রিপোর্ট :  চিকিৎসা শিক্ষায় মৌলিক বিষয়ের শিক্ষক স্বল্পতা দূরীকরণে উপায় নির্ধারণের লক্ষ্যে স্বাস্থ্য সচিব মো. সিরাজুল ইসলামকে প্রধান করে একটি কমিটি গঠন করা হয়েছে। বুধবার সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিমের সভাপতিত্বে এ সংক্রান্ত এক সভায় এই কমিটি গঠন করা হয়। দেশের চিকিৎসা সেবার মানোন্নয়নে চিকিৎসা শিক্ষার ভিত্তি মৌলিক বিষয়গুলোতে শিক্ষক সংকট দূর করার লক্ষ্যে এই কমিটি গঠন করা হয়েছে। কমিটির অপর সদস্যরা হলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ, বিএমডিসি’র সভাপতি অধ্যাপক মোহাম্মদ শহীদুল্লাহ, বিসিপিএস সভাপতি অধ্যাপক সানোয়ার হোসেন, বিএসএমএমইউ’র উপ-উপাচার্য অধ্যাপক ডা. শরফুদ্দীন…

Read More

একজন নারীকে পুলিশের আইজি হিসেবে দেখতে চাই : চুমকি

ডেস্ক রিপোর্ট :  মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি পুলিশ বাহিনীতে নারীর সংখ্যা আরও বাড়ানোর ওপর গুরুত্ব আরোপ করেছেন। তিনি বলেছেন, ‘দেশের মোট জনগোষ্ঠীর অর্ধেকই নারী। সেই তুলনায় বাংলাদেশ পুলিশে নারীর সংখ্যা খুবই অপ্রতুল। পুলিশে নারীর সংখ্যা আরও বৃদ্ধি করা হবে।’ প্রতিমন্ত্রী বলেন, তিনি একজন নারীকে বাংলাদেশ পুলিশের প্রধান হিসেবে (আইজিপি) দেখতে চান। মেহের আফরোজ চুমকি বুধবার রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন অডিটরিয়ামে বাংলাদেশ পুলিশ নারী কল্যান সমিতির বার্ষিক সমাবেশ ও আনন্দ মেলায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। পুলিশের ইন্সপেক্টর জেনারেল একেএম শহীদুল হকের স্ত্রী বাংলাদেশ পুলিশ নারী…

Read More

আগামীর বাংলাদেশ হবে সারা বিশ্বের জন্য অনুসরণীয় : প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট :  প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আগামীর বাংলাদেশ হবে সারা বিশ্বের জন্য অনুসরণীয় একটি দেশ। তিনি বলেন, ‘রূপকল্প-২০২১’কে সামনে রেখে বর্তমান সরকার ক্ষমতায় এসে বাংলাদেশকে পরিকল্পিত ও সুষম উন্নয়নের মাধ্যমে ২০২১ সালের মধ্যে ক্ষুধা-দারিদ্র্যমুক্ত মধ্যম আয়ের দেশ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ‘বাংলাদেশ প্রেক্ষিত পরিকল্পনা (২০১০-২০২১)’ প্রণয়ন করে।’ প্রধানমন্ত্রী বুধবার সংসদে তাঁর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সরকারি দলের মোয়াজ্জেম হোসেন রতনের এক প্রশ্নের জবাবে একথা বলেন। শেখ হাসিনা বলেন, প্রেক্ষিত পরিকল্পনার অন্যতম প্রধান উদ্দেশ্যসমূহ হচ্ছে- জাতীয় আয়ের প্রবৃদ্ধি অর্জনের মাধ্যমে ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে একটি মধ্যম আয়ের দেশে পরিণত করা,…

Read More

বিএনপি নেত্রীর মুখে গণতন্ত্র অন্তরে ষড়যন্ত্র : তথ্যমন্ত্রী

ডেস্ক রিপোর্ট :  তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, নির্বাচন বেগম খালেদা জিয়ার এজেন্ডা নয়, তার মুখে গণতন্ত্র, অন্তরে ষড়যন্ত্র। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি নেত্রীর প্রস্তাব সম্পর্কে তথ্যমন্ত্রী বলেন, ‘বেগম খালেদা জিয়া মুখে গণতন্ত্রের কথা বললেও জঙ্গিরসঙ্গীত্ব ছাড়েননি। তার অনির্বাচিত সরকার গঠনের প্রস্তাব কার্যত নির্বাচন ভন্ডুল, সাংবিধানিক ধারা বানচাল এবং আবারও জঙ্গিতান্ডব ও আগুন-সন্ত্রাস করার কূটচাল।’ তিনি মঙ্গলবার ঢাকার যাত্রাবাড়ীতে ধলপুর কমিউনিটি সেন্টারে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের প্রয়াত নেতা মোঃ দ্বীন ইসলামের স্মরণে আয়োজিত শোকসভায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। হাসানুল হক ইনু এসময় তার দলের…

Read More

নানা কর্মসূচির মধ্যদিয়ে গণঅভ্যুত্থান দিবস পালিত

ডেস্ক রিপোর্ট :  বাঙালি জাতির স্বাধিকার আন্দোলনের অন্যতম প্রধান মাইলফলক ঊনসত্তরের ঐতিহাসিক মহান গণঅভ্যুত্থান দিবস মঙ্গলবার নানা কর্মসূচির মধ্যদিয়ে পালিত হয়েছে। মুক্তিকামী নিপীড়িত জনগণের পক্ষে জাতির মুক্তি সনদ খ্যাত ৬-দফা এবং পরবর্তীতে ছাত্র সমাজের দেয়া ১১ দফা কর্মসূচির প্রেক্ষাপটে সংঘটিত হয়েছিল এ গণঅভ্যুত্থান। দিবসটি পালন উপলক্ষে আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসূচি পালন করে। ঐতিহাসিক ২০ জানুয়ারি ’৬৯’র গণ-অভ্যুত্থানের নায়ক শহীদ আসাদের আত্মদানের পর ২১, ২২, ২৩ জানুয়ারি শোক পালনের মধ্য দিয়ে ঢাকায় সর্বস্তরের মুক্তিপাগল জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ২৪ জানুয়ারি এই অভূতপূর্ব গণ-অভ্যুত্থানের সৃষ্টি হয়। এই…

Read More

শিক্ষার প্রতি অধিক গুরুত্ব দিতে ছাত্রলীগের প্রতি আহবান প্রধানমন্ত্রীর

ডেস্ক রিপোর্ট : প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার বাংলাদেশ ছাত্রলীগের প্রতিটি নেতা-কর্মীকে শিক্ষার প্রতি সর্বাধিক গুরুত্ব দেয়ার এবং সন্ত্রাস, জঙ্গিবাদ এবং মাদকাশক্তি থেকে দূরে থাকার আহবান জানিয়েছেন। প্রধানমন্ত্রী বলেন, ‘যেহেতু ছাত্রলীগের মূল নীতিতেই আছে শিক্ষা, শান্তি, প্রগতি-তাই ছাত্রলীগ কর্মীদের শিক্ষাকে অধিক গুরুত্ব দিতে হবে।’ ছাত্রলীগ নেতা-কর্মীদের শিক্ষা অর্জনে বেশি সময় ব্যয় করার আহবান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘তোমাদেরকে শিক্ষার আলো জ্বালিয়ে শান্তির পথে এগিয়ে যেতে হবে প্রগতির মধ্য দিয়ে।’ প্রধানমন্ত্রী বলেন, ‘আর ঐ মাদকাশক্তি বা জঙ্গিবাদ ও সন্ত্রাস থেকে দূরে থাকতে হবে। আর এপথে যারা যাবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেব, এতে…

Read More

সন্ত্রাস-জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াইয়ে জনসম্পৃক্ততা বাড়ান : পুলিশ সদস্যদের প্রতি প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট :  জনগণই তার মূল শক্তি আখ্যায়িত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াইয়ে জনসম্পৃক্ততা বাড়ানোর জন্য পুলিশ বাহিনীর সদস্যদের প্রতি নির্দেশ দিয়েছেন। প্রধানমন্ত্রী বলেন, ‘জনগণ আমাদের সাথে আছে, জনগণের শক্তিই আমাদের মূল শক্তি। সুতরাং আপনাদের ওপর জনগণের আস্থাকে বাড়াতে হবে এবং যে কোন পরিস্থিতি মোকাবেলায় বিশেষ করে সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াইয়ে আরো অধিক জনগণকে সম্পৃক্ত করতে হবে।’ তিনি বলেন, ‘জনগণ চাইলেই দেখাতে পারে কে কি কাজ করে এবং তাদের কাছ থেকেই সঠিক তথ্যটা পাওয়া যায়।’ প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার সকালে তার তেজগাওস্থ কার্যালয়ে ‘পুলিশ…

Read More

আজ গলফ প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে আজ পুরুস্কার বিতরণ

ডেস্ক রিপোর্ট :  সাভার গলফ ক্লাবে মার্ক ডিজাইনার পেশাদার গলফ প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে আজ পুরুস্কার বিতরণ করা হবে। বিকেলে গলফ ক্লাবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী গলফার দের মাঝে পুরুস্কার বিতরণ করবেন সাভার সেনাবাহিনীর নবম পদাতিক ডিভিশনের (জিওসি) মেজর জেনারেল ওয়াকার-উজ-জামান পিএসসি। পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ড.মাহফুজুর রহমান। ২২ জানুয়ারী থেকে শুরু হয়ে চার দিন ব্যাপি এ প্রতিযোগীতা চলে। চার রাউন্ডের এ প্রতিযোগীতায় ৭১ জন পেশাদার ও ৭ জন এ্যামেচারসহ মোট ৭৮ জন গলফার অংশ গ্রহন করেন। দুই রাউন্ড…

Read More

জঙ্গি দমনে আত্মোৎসর্গের স্বীকৃতিস্বরূপ ৪ পুলিশসহ ১৩২ কর্মকর্তাকে পদক প্রদান

ডেস্ক রিপোর্ট : জঙ্গি দমনে হলি আর্টিজান ও শোলাকিয়া হামলায় আত্মোৎসর্গের স্বীকৃতিস্বরূপ ৪ পুলিশসহ সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের জন্য ১৩২ পুলিশ ও র‌্যাব কর্মকর্তাকে পদক দেয়া হয়েছে। পুলিশ সপ্তাহ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার রাজারবাগ পুলিশ লাইনে এসব পদক প্রদান করেন। পুলিশ সদর দফতর জানায়, গত বছরের ১ জুলাই রাতে রাজধানীর গুলশানের হলি আর্টিজান বেকারীতে জঙ্গি হামলায় ঢাকা মহানগর পুলিশের সিনিয়র সহকারী কমিশনার রবিউল করিম ও বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সালাহ উদ্দিন খান নিহত হন। এছাড়া কিশোরগঞ্জ জেলার শোলাকিয়া ঈদগাহ ময়দানে ঈদুল ফিতরের দিন সকালে জঙ্গি হামলায় কিশোরগঞ্জ জেলা…

Read More

‘বাংলাদেশের মাটি জঙ্গিদের ব্যবহারের সুযোগ দেয়া হবে না’

ডেস্ক রিপোর্ট : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশের মাটি জঙ্গি-সন্ত্রাসীদের ব্যবহারের কোন সুযোগ দেয়া হবে না। বিশ্বের অন্যান্য দেশের মতো বর্তমান সরকারও জঙ্গিবাদকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে। আজ দুপুরে পুলিশ সপ্তাহ উপলক্ষ্যে পুলিশ সদস্যদের উদ্দেশে দেয়া ভাষণে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশকে কোনোভাবেই সন্ত্রাসী রাষ্ট্রে পরিণত করতে দেয়া হবে না। জঙ্গিবাদ থেকে যুব সমাজকে ফিরিয়ে আনতে পুলিশকে আরো জনসম্পৃক্ত হতে হবে। জনগণকে সঙ্গে নিয়ে কাজ করতে হবে। জনগণের আস্থা অর্জন করতে হবে পুলিশকে। এলাকাবাসীর সঙ্গে সমন্বয় করে অপরাধ দমন করতে হবে। জনগণ যেন পুলিশের প্রতি আস্থা রাখেন, সে বিষয়ে…

Read More