ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলা সাহিত্যের প্রবাদ পুরুষ মহাকবি মাইকেল মধুসূদন দত্তের অনন্য সাহিত্যকীর্তি বাংলা ভাষা ও সাহিত্যের অমূল্য সম্পদ। তিনি বলেন, পুরাতন ধ্যান-ধারণা ও মূল্যবোধকে উপেক্ষা করে এ মহাকবি বাংলা সাহিত্যকে নবজীবন দান করেছেন। আগামী ২৫ জানুয়ারি মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ১৯৩তম জন্মবার্ষিকী উপলক্ষে শুক্রবার এক বাণীতে শেখ হাসিনা এ কথা বলেন। মধুসূদন দত্ত বাংলা ভাষায় মহাকাব্য রচনা এবং বাংলা কবিতায় অমিত্রাক্ষর ছন্দ প্রবর্তনের পথিকৃৎ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বাংলা কাব্যের গতানুগতিক রীতি-প্রকরণ ভেঙে নতুন ছন্দ যোজনায় তিনি আমাদেরকে বিচিত্র কাব্য-সম্ভার উপহার দিয়েছেন। নাটক, প্রহসন, মহাকাব্য, পত্রকাব্য,…
Read MoreCategory: জাতীয়
জাতীয়
সাভারের দক্ষিণ কলমায় প্রায় তিন হাজার পরিবারে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
ডেস্ক রিপোর্ট : সাভারে বিভিন্ন বাসা বাড়িতে প্রভাবশালীদের দেওয়া অবৈধ গ্যাস সংযোগ বিছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। বৃহস্পতিবার দুপুরে সাভার সদর ইউনিয়নের দক্ষিণ কলমা এলাকায় সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের উপ মহা-ব্যবস্থাপক প্রকৌশলী আবিবির নেতৃত্বে এ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন কাজে সাভার তিতাস গ্যাসের প্রায় ৫০ জন শ্রমিকের একটি দল অংশ নেয়। এলাকাবাসী জানায়, গত কয়েক মাস আগে সাভারের দক্ষিণ কলমা এলাকায় ৪০ থেকে ৫০ হাজার করে টাকা নিয়ে প্রত্যেক বাড়িতে অবৈধ গ্যাস সংযোগ দেয় প্রভাবশালী ব্যক্তিরা। দুপুরে সাভার তিতাস গ্যাস…
Read More‘৭ খুনের রায় অপরাধীদের জন্য কঠোর সতর্কবার্তা’
ডেস্ক রিপোর্ট: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দেশের নাম্বার ওয়ান ব্যক্তির সাথে নির্বাচন কমিশন গঠন নিয়ে বিএনপির আলোচনা হয়েছে। রাষ্ট্রপতির সাথে ইসি গঠন নিয়ে আলোচনা হওয়ার তাদের দ্বিতীয়বার আলোচনার কোন সুযোগ নেই। সংবিধান অনুযায়ী যা হওয়ার তাই হবে। সার্চ কমিটির মাধ্যমে ইসি গঠনের বিষয়টি হল রাষ্ট্রপতির এখতিয়ার। এখানে প্রধানমন্ত্রীরও কোন ভূমিকা নেই। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের কাঁচপুর সেতুর পশ্চিমপাশে কাঁচপুর, মেঘনা ও গোমতি দ্বিতীয় সেতু নির্মাণ এবং বিদ্যমান সেতু পুনর্বাসন প্রকল্পের পাইলিংক কাজের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে আওয়ামী লীগের…
Read Moreপ্রধানমন্ত্রীকে প্রবাসী বাংলাদেশিদের অভিনন্দন
ডেস্ক রিপোর্ট: সুইজারল্যান্ড সফর উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন ইউরোপের বিভিন্ন দেশে বসবাসকারী বাংলাদেশি প্রবাসীরা। প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানাতে মঙ্গলবার সুইজারল্যান্ডের বিভিন্ন শহর এবং এর পার্শ্ববর্তী দেশগুলোর প্রবাসী বাংলাদেশিরা সিল ভেরেত্তা পার্ক হোটেলের সামনে সমবেত হয়। সফরকালে প্রধানমন্ত্রী এ হোটেলে থাকবেন। তারা প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে এবং ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) বার্ষিক সম্মেলনে তার অংশগ্রহণের সাফল্য কামনা করে বিভিন্ন স্লোগান দেন।আওয়ামী লীগের যুক্তরাজ্য শাখার সভাপতি সুলতান মাহমুদ শরীফ বলেন, প্রধানমন্ত্রীর এ ধরনের উচ্চ পর্যায়ের বৈঠকে যোগদানের ফলে বিশ্বমঞ্চে বাংলাদেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল হবে। প্রবাসীরা ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনে যোগদানে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ…
Read Moreশিক্ষা প্রতিষ্ঠানসমূহের সঠিক মূল্যায়ন শিক্ষার মানোন্নয়নে সহায়ক ভূমিকা রাখবে : নাহিদ
ডেস্ক রিপোর্ট: শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, শিক্ষা প্রতিষ্ঠানসমূহের সঠিক মূল্যায়ন শিক্ষার মান উন্নয়নে সহায়ক ভূমিকা রাখবে। এজন্য তিনি শিক্ষা প্রতিষ্ঠাগুলোর মনিটরিং ও মূল্যায়ন কার্যক্রম আরো গতিশীল করার ওপর গুরুত্ব প্রদান করেন। তিনি বলেন,শিক্ষা মন্ত্রণালয়ের অধীন সকল অধিদপ্তর ও সংস্থাকে যথাযথ মনিটরিং ও মূল্যায়ন নির্দেশক নির্ধারণপূর্বক মূল্যায়ন কাজ তরান্বিত করতে হবে। নুরুল ইসলাম নাহিদ বুধবার রাজধানীর বাংলামটরস্থ বিশ্বসাহিত্য কেন্দ্রে ’পরিবীক্ষণ ও মূল্যায়নের রূপরেখা, অর্জন ও লব্ধ অভিজ্ঞতা’ শীর্ষক দিনব্যাপী এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) মনিটরিং এন্ড ইভালুয়েশন উইং এ…
Read Moreরপ্তানি আয় ২০২১ সালে ৬০ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়ে যাবে : বাণিজ্যমন্ত্রী
ডেস্ক রিপোর্ট: বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, চলমান রপ্তানি বৃদ্ধির হার অব্যাহত থাকলে ২০২১ সালে রপ্তানি ৬০ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়ে যাবে। তিনি বলেন, ‘১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার যখন দেশ পরিচালনার দায়িত্ব গ্রহণ করেছিল তখন দেশের রপ্তানি ছিল ৩ দশমিক ০৮ বিলিয়ন মার্কিন ডলার এবং দায়িত্ব ছেড়ে দেয়ার সময় ছিল ৬ দশমিক ৭ বিলিয়ন মার্কিন ডলার। এবারে দায়িত্ব গ্রহণের সময় রপ্তানি আয় ছিল ১৪ বিলিয়ন মার্কিন ডলার, গত অর্থ বছরে রপ্তানি আয় হয়েছে ৩৪ দশমিক ২ বিলিয়ন মার্কিন ডলার।’ মন্ত্রী বুধবার বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে চার দিনব্যাপী বাংলাদেশ গার্মেন্টস্ এক্সেসরিজ…
Read Moreশক্তিশালী ইসি গঠনে রাষ্ট্রপতির প্রত্যাশা
ডেস্ক রিপোর্ট: রাষ্ট্রপতি আবদুল হামিদ আশা প্রকাশ করেছেন যে, রাজনৈতিক দলগুলোর মতামত ও প্রস্তাবের ভিত্তিতে একটি শক্তিশালী ও কার্যকর নির্বাচন কমিশন (ইসি) গঠন সম্ভব হবে। রাষ্ট্রপতি বলেন, রাজনৈতিক দলগুলো আমার সঙ্গে আলোচনাকালে সার্চ কমিটি ও নির্বাচন কমিশন গঠনের বিষয়ে অনেকগুলো সুচিন্তিত প্রস্তাব ও মতামত দিয়েছে। তিনি আরো বলেন, তাদের মতামত ও প্রস্তাবের ভিত্তিতে একটি শক্তিশালী ও কার্যকর ইসি গঠন সম্ভব হবে। তিনি বুধবার বাংলাদেশ ইসলামী ফ্রন্ট (বিআইএফ), জাকের পার্টি (জেডপি) ও বাংলাদেশ মুসলিম লীগ (বিএমএল) নেতৃবৃন্দের সঙ্গে আলোচনাকালে এ মন্তব্য করেন। এই রাজনৈতিক দলগুলো আজ বঙ্গভবনে পৃথকভাবে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ…
Read Moreঅর্থনৈতিক উন্নয়নে বৃহত্তর সহযোগিতার ওপর প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী শেখ হাসিনা অর্থনৈতিক উন্নয়নে বৃহত্তর সহযোগিতা এবং আন্তঃদেশীয় বিশুদ্ধ পানিসম্পদের ব্যবহারের ওপর গুরুত্ব আরোপ করেছেন। তিনি বুধবার এখানে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) সাইড লাইনে ওয়ার্ল্ড আন্ডার ওয়াটারের ওপর এক আলোচনায় ভাষণে বলেন, ‘পানি হচ্ছে সম্পদ। আমাদের জন্য শহর, গ্রাম এবং সারাজীবন প্রত্যেকের জন্য বেঁচে থাকার লড়াই। তাই পানির মূল্য আমাদের জানা দরকার।’ প্রধানমন্ত্রী বলেন, উন্নয়ন অথবা উৎপাদনের জন্য পানির অবাধ যোগান এবং অসীম সম্পদ হতে পারে না। তিনি বলেন, টেকসই উন্নয়নের পথে পানি একটি গুরুত্বপূর্ণ বৈশ্বিক বিষয়। শেখ হাসিনা বলেন, অসমতা থেকে সমতায় আনতে বিশুদ্ধ পানি ও…
Read Moreশহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮১তম জন্মবার্ষিকী আজ
ডেস্ক রিপোর্ট: মহান স্বাধীনতার ঘোষক ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮১তম জন্মবার্ষিকী আজ বৃহস্পতিবার। ১৯৩৬ সালের এই দিনে বগুড়া জেলার গাবতলী উপজেলার বাগমারা গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। তার ডাকনাম কমল। মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের প্রধান হিসেবে জিয়াউর রহমান এ দেশের মানুষের কাছে প্রথম পরিচিত হলেও পরে তিনি বাংলাদেশের একজন বরেণ্য রাষ্ট্রনায়কে পরিণত হন। যুদ্ধবিধ্বস্ত দেশকে রাজনৈতিক ঐকতানে নিয়ে আসা ও সুদৃঢ় অর্থনৈতিক ভিত্তির ওপর দাঁড় করানোর কারণে তিনি আধুনিক বাংলাদেশের স্থপতি হিসেবে আখ্যা পান। তিনি বাংলাদেশি জাতীয়তাবাদের আদর্শের ভিত্তিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) গঠনের মধ্যদিয়ে দেশে…
Read Moreবিএনপির নাম পরিবর্তন করে বাংলাদেশ নালিশ পার্টি রাখা উচিত: ওবায়দুল কাদের
ডেস্ক রিপোর্ট: বিএনপির নাম পরিবর্তন করে বাংলাদেশ নালিশ পার্টি রাখা উচিত বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। মঙ্গলবার সকালে ঢাকা আরিচা মহাসড়কের সাভারের হেমায়েতপুর এলাকায় বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি বিআরটিএর ভ্রাম্যমাণ আদালত পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে মন্ত্রী এ কথা বলেন । ওবায়দুল কাদের এসময় বলেন, বিএনপি সব বিষয়েই অন্ধকারে ঢিল ছোড়ে। কিন্তু সত্য খুঁজে পায় না। মূলত তারা এখন নালিশ নির্ভর দলে পরিণত হয়েছে। ওবায়দুল কাদের এসময় আরও বলেন বিএনপি জাম্বুজেট মার্কা কমিটি করে নেতারা ঘরে বসে হিন্দি সিরিয়াল দেখে।…
Read More